এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৩৩380880
  • ডাকতেন না জানা গেল কীকরে?
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৪:২৭380879
  • রোগাপটকা ছেলে পাশে ভিজতে ভিজতে গেলে ভদ্রলোকও কি তাকে এক ছাতায় ডাকতেন? ঃ)
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৪:১৬380878
  • হ্যাঁ দে আর ল্যাদোশ একদম ঠিকঠাক।

    সাহায্য প্রত্যাখ্যান করার পরেও জোর করে পৌঁছে দিয়ে আসতে হত! বাব্বাহ! উপকারের পরাকাষ্ঠা একেবারে!

    অপরিচিত লোকজনকে স্রেফ দেখে বয়সে বড় মনে হচ্ছে বলে "তুই" বলার আইডিয়াও আমি অন্তত খুবই অপছন্দ করি। কে জানে সেই অপরিচিতা পছন্দ করলেও করতে পারত

    এদিকে ল্যাপটপটা ভিজে যাবে ভেবে আমার বেশী চিন্তা হল।
  • Rabaahuta | ১৭ আগস্ট ২০১৭ ১৪:০৫380877
  • দোষ কারো নয়গো শ্যামা, অবিশ্বাসের বাতাবরণ, ছেলে হোক মেয়ে হোক অচেনা লোক রাতবিরেতে বৃষ্টির মধ্যে বাড়ীতে ডেকে গুমখুন করে
    দিলে বাজে কেস, ছেলেটিও যথাসাধ্য করেছে, মেয়েটিও বাস্তববুদ্ধির পরিচয় দিয়েছে, মেয়েটির জায়গায় একটা রোগাপটকা ছেলে হলে (রোগাপটকা না হলে সহানুভূতি হবে কেন, বলশালী লোক দেখলে মানে হবে ভিজছে ভিজুক, বেশ হয়েছে) এই ঘটনায় এত মর্মপীড়া হত না, বড়জোর মনে হতো কোথাকার বাঙাল।
    তবে কথা সেটা নয়। স্ল্যাং টইয়ে এককের যাদবপুরের ভাষা শুনে মানে পড়ল, আমরা তো অখ্যাত নেতাজীনগর ডে কলেজে পড়তাম, তো যাদবপুর টাদবপুরের প্রতি একটা বিপরীত স্নবারি ছিলল। যাদবপুরের ছেলেমেয়েরা কেমন প্রিটেনশাস সেই দাবীতে একটা চালু রসিকতা ছিল, ওরাও আমাদের মত রেললাইনে বসে বাংলুই খায়, কিন্তু তার আগে একটা নুড়ি কুড়িয়ে চেটে নিয়ে বলে, (বিশেষ সুরে) "উমমম ঠাকিলা"!

    তো এতদিন পরে দেখি ওপেনটি বায়োস্কোপের পাগলা খাবি কি গানের শেষে ওরা ওই সুরে 'উমম ঠাকিলা'টা লাগিয়ে দিয়েছে। শুনে খুবই স্মৃতি জর্জর হলাম, জীবনের ধন কিছুই আজাইরা যায় না।
  • lcm | ১৭ আগস্ট ২০১৭ ১৩:৫৬380876
  • হ্যাঁ, এই যে দে বলে দিয়েছে
  • lcm | ১৭ আগস্ট ২০১৭ ১৩:৫৫380875
  • আমার বাড়ি এসে গেছে, এক কাজ করো, আমার ছাতাটা নিয়ে চলে যাও, পরে কখনও মনে করে ফেরত দিয়ে যেও --
    এই তো, এ তো সহজ সল্যুশন।
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৩:৫৩380874
  • বাড়ি পাশে হলে হাতের ছাতাটা তাকে দিয়ে নিজে দৌড়ে বাড়ি ঢুকলেই তো হোতো - মেয়েটিকে বাড়িতে না ডেকে। বর্তমান পরিস্থিতিতে একদম ঠিকঠাক কাজ মেয়েটির তরফে -
  • a | ১৭ আগস্ট ২০১৭ ১৩:২৮380873
  • বাড়ি এসে ফেবুতে পোস্ট না ঝেড়ে বাড়ি পৌছে দিয়ে এলেই হত
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৩:২৬380872
  • মানে রাস্তায় থাকাকালীন মা বা স্ত্রীকে বাড়ী থেকে ফোন করে ডেকে এনে বলাতেন?
  • amit | ১৭ আগস্ট ২০১৭ ১১:৪৭380871
  • হটাৎ,
  • amit | ১৭ আগস্ট ২০১৭ ১১:৪৬380870
  • মেয়েটি একদম ঠিক কাজ করেছে। অচেনা লোক হত্যা করে ডাকলে যাবে কোন ভরসায় ? এতে দেশ, বিশ্বাস ওসব টেনে কি হবে ? বরং এই কথাটাই আরো অনেক ঠিক ভাবে বলার দরকার ছিল। যদি বাড়িতে ওনার মা বা স্ত্রী থাকেন, নিজে না বলে তাদের কে দিয়ে বলানো উচিত ছিল। আর যদি কেও না থাকে, তাহলে ওনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যায়।
  • | ১৭ আগস্ট ২০১৭ ১১:২৩380869
  • তাপসদা এই দেবজ্যোতিদার পোস্টের নিচেই অনুমান করেছেন যে 'আপনি' না বলে 'তুই' বললে মেয়েটার এই নিরাপত্তাহীনতা বা বিশ্বাসহীনতার অনুভূতি কম হতো বা হতো না। ইন্টারেস্টিং পয়েন্ট!
  • | ১৭ আগস্ট ২০১৭ ০৯:৫০380868
  • উমম মেয়েটা বোধহয় খুব একটা ভুল করে নি। খোলা রাস্তা মানে অন্তত টেনে দৌড় দেবার চীৎকার করে অন্যকে ডাকবার অপশান থাকে। সল্ট লেকের মত জায়গায় একটা অচেনা বাড়ীতে ঢোকা ....
    নাহ ঠিকই করেছে।
  • pi | ১৭ আগস্ট ২০১৭ ০৭:৪৭380867
  • দেবজ্যোতি ভট্টাচার্যের একটা পোস্ট পড়লাম।

    সন্ধেবেলা ন'টা নাগাদ কাল বাড়ি ফিরেছি। প্রচণ্ড বৃষ্টি। অটো থেকে নেমে পাড়ার রাস্তায় ঢুকে হাঁটছি তখন একটি কমবয়েসি মেয়ে ওলা থেকে নামল। কাঁধে ল্যাপটপ ব্যাগ একটা। ছাতা নেই। তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে।
    সল্ট লেকের পাড়ার ভেতর বৃষ্টিতে আশ্রয় নেবার ছাঁচতলা বা হাজারো দোকান, ক্লাবঘরের বারান্দা থাকে না।
    ভিজতে থাকা মেয়েটার পাশ দিয়ে ছাতা মাথায় হেঁটে যেতে লজ্জা করছিল। তাকে ডাকলাম। বেশ খানিক ইতস্তত করে এসে ছাতায় ঢুকল। জানা গেল ভুল জায়গায় নামিয়েছে তাকে তার বাহন। তার আসল গন্তব্য এখান থেকে প্রায় কিলোমিটারেক দূরে।

    তাকে বললাম, আমার বাড়ি পাশেই। যদি আসেন তাহলে একটা ছাতা দিয়ে দিতে পারি, অথবা বৃষ্টি থামা অবধি অপেক্ষা করে যেতে পারেন।
    উত্তরে হঠাৎ একটু থমকে গেল মেয়েটা। তারপর দৃঢ় গলায় বলে, আমি চলে যেতে পারব। বলে ছাতা থেকে বেরিয়ে ওই তীব্র দুর্যোগের মধ্যে বৃষ্টিতে স্নান করতে করতে চলে গেল।

    মনটা তিতো হয়ে আছে। অবিশ্বাস আর সন্দেহের ক্যান্সার কতটা গভীরে গেলে একটা মেয়ে অন্য লিঙ্গের একজন মানুষের সাময়িক আশ্রয়ের তুলনায় অনধকার রাত্রে একলা রাস্তার প্রবল বৃষ্টিতে ভিজে ভিজে অচেনা ঠিকানার খোঁজকে বেশি নিরাপদ মনে করে! এ মুহূর্তের শহর ভারতবর্ষ এইখানটায় এসে দাঁড়িয়েছে। মঙ্গলে এরোপ্লেন পাঠিয়েছেন স্যার? ফাইন। তবু আপনার আদেশানুসারে ভারতবাসী বলে খুব গর্ব করতে পারছি না কাল রাত থেকে।
  • Du | ১৭ আগস্ট ২০১৭ ০৭:০২380866
  • nutrality serves the oppressor, never the oppressed কি কথাটা!
  • S | ১৬ আগস্ট ২০১৭ ২২:১৪380865
  • @d,
    কি আছে এই ভিডিওতে? একটু লিখে দিলে খুব ভালো হয়। ডেটা বড্ড লিমিটেড।
  • d | ১৬ আগস্ট ২০১৭ ১৮:২১380863
  • বৈশাখী টিভির এক্সক্লুসিভ। বংগবন্ধু হত্যার পর পরই তোলা ভিডিও।
    সাবধানে ক্লিকাবেন, বেশ ডিস্টার্বিং

  • d | ১৬ আগস্ট ২০১৭ ১৮:২১380864
  • বৈশাখী টিভির এক্সক্লুসিভ। বংগবন্ধু হত্যার পর পরই তোলা ভিডিও।
    সাবধানে ক্লিকাবেন, বেশ ডিস্টার্বিং

  • S | ১৬ আগস্ট ২০১৭ ১৬:৪৯380862
  • ট্রাম্প আজকে যা বলেছে তার সার কথা হলো স্বস্তিকা-কেকেকে-কনফেডারেট ফ্ল্যাগ নিয়ে যারা আম্রিগার রাস্তায় নামে তাদের মধ্যেও অনেক ভালো লোক আছে। কালকের ঢংটা বেশিদিন ধরে রাখে নি সেইটা ভালো কথা।

    শুধুমাত্র ক্ষমতা শরে রাখার জন্য রিপাব্লিকান পার্টি আর কতটা নীচে নামবে এখন সেইটাই দেখার।
  • h | ১৬ আগস্ট ২০১৭ ১৫:২৩380861
  • না আমি আমেরিকাতে এসেছি।
  • | ১৬ আগস্ট ২০১৭ ১৫:১৬380860
  • তুমি কি কইলেকেতায়? পশশু থেকে ফিরি হচ্ছি ......
  • h | ১৬ আগস্ট ২০১৭ ১৫:১৩380859
  • ঃ-)))))
  • lcm | ১৬ আগস্ট ২০১৭ ১৩:২০380858
  • এবং, একই স্থান, একই সময় - -
  • lcm | ১৬ আগস্ট ২০১৭ ১৩:০৮380857
  • তারিখ - ১২ আগস্ট, ২০১৭
    স্থান - শার্লট্‌স্‌ভিল্‌ ( ভার্জিনিয়া রাজ্যের একটি শহর, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ১০০ মাইলের মতন, ঘন্টা দুয়েকের ড্রাইভিং ডিসট্যান্স)
  • pinaki | ১৬ আগস্ট ২০১৭ ১১:৪৮380856
  • পেয়েছি, হনুদা। থ্যাংকু।
  • | ১৬ আগস্ট ২০১৭ ১১:০২380855
  • মলয় রায়চৌধুরী আমার বিশ্রি কুচ্ছিত লাগে। আর পড়ব না মোটেও। অত সময় কোথায়!?
  • aranya | ১৬ আগস্ট ২০১৭ ০৯:২৯380854
  • মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভুত - এগুলো ভাল লাগেনি জেনে বড়ই দাগা পেয়েছিলেম, তাই এট্টুস উৎসাহ দিচ্চি আর কি
  • T | ১৬ আগস্ট ২০১৭ ০৯:১৯380853
  • এইটা অরণ্যদা যা তা দিয়েছে। ঃ)
  • aranya | ১৬ আগস্ট ২০১৭ ০৮:৫৮380852
  • মলয়ের লেখাপত্তর আমারও তেমন ভাল লাগে নি, আবার পড়ে দেখতে হবে।
    হনু শীর্ষেন্দু আর একবার ট্রাই করে দেখলে পারে ;-)
  • pi | ১৬ আগস্ট ২০১৭ ০৬:১৫380851
  • হানুদা, :D :D

    একেবারেই ন্যাজেগোবরে হয়ে আছি ঃ(

    আচ্ছা, আমার কিন্তু ধনন্জয় সিনেমাটা বেশ ভাল লেগেছে। আর বইকে খুবই ভালভাবে অনুসরণ করা হয়েছে।
    পরে আরো লিখছি। ফ্লাইটে বকছে ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত