এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৮ আগস্ট ২০১৭ ০৬:২৬380910
  • যাক বিজনেস(উ)ম্যান রা সিভিল লিবার্টিদের মত কনফিউজ্ড নয়।
  • aranya | ১৮ আগস্ট ২০১৭ ০৫:০৭380909
  • টি এবং হনু :-)
  • h | ১৮ আগস্ট ২০১৭ ০০:৩৪380908
  • *যুদ্ধ শেষ, সূর্যকিরণ, গমের ক্ষেত ইত্যাদি।
  • h | ১৮ আগস্ট ২০১৭ ০০:২২380907
  • আমার উল্টো টা হয়েছিলো। একবার উত্তরকাশী তে স্কুটারে করে শহর থেকে গ্রামে ফিরছি। রাত হয়ে গেছে, হঠা'ত বৃষ্টি, ঝ্হড়, পাহাড় থেকে পাথর গড়ানো ইত্যাদি শুরু হয়েছে, আমি ভাবছি যে একেবারে সন্ধেবেলাতেই বিন্দু মাত্র ডিবেট ছাড়া ভগবানে বিশ্বাস করতেই পারি কিন্তু তাতে যদি বিজেপি জিতে যায় এইসব ভাবতে ভাবতে রাহুল সা'কৃত্যায়ন উল্লেখিত ডুন্ডা বাজারে এসে পৌচেছি, কোন মতে একটা ব্যান্কের বারান্দার সামনে এসে দাড়িয়েছি। স্কুটার ভিজছে, কিছুক্ষন পরে এক্টা আমার ই বয়সের মেয়ে আমি ধরে নিচ্ছি তার ছোটো বাচ্চা ভাই এখানে ই এসে দাড়ালো, সলিড ভালো দেখতে স্থানীয় গ্রামের মেয়ে সঙ্গে মোটা বাজারে র থলি, বাজার টাজার সব ভিজে গেছে। খুব ই বাজে কাচুমাচু অবস্থা। তো আমি দেখলাম যে মোটোর সাইকেল ডায়রী তে পথচাল্তি আলাপের পরেই শুয়ে পড়ার প্রচেষ্টার কথা আছে, তো আমি তো আর তা কচ্ছি না, যদি না একেবারে ভেসহ্হণ জোরাজুরি করে, তাছাড়া এসব এখন ভাবার কথা না, ভারতীয় নারী কে প্রাইমর্ডিয়াল গৃহে পৌছে দেওয়া ন্যুনতম কর্তব্য, এবঙ্গ এতে আস্তে আস্তে পাহাড়ের বিজেপি হারতে শুরু করবে কারণ আমি এক্টা বাইক রাইড পেলে ঠিক সমাজতন্ত্রের পক্ষে লোক বাড়িয়ে নেবো। গোলওয়ালকার ও কখনো আমার সাইকেল চড়েন নি তাই দেশে আজ এই অবস্থা, তো যাই হোক বৃষ্টি ধরে এলো, আমি স্কুটার স্টার্ট করতে গেলাম, খুব প্রেডিকটেবলি স্কুটার স্টার্ট হল না, মেয়ে টি হাত লাগালো, এবোঙ্গ শুওরের বাচ্চা স্কুটার কিছুক্ষন পরেই গলাখাকারি দিয়ে স্টার্ট হল, তারপর মেয়েটি বল্লো পিছে বৈঠিয়ে, ভাই বেটাচ্ছেলে হয় শুভন্কর চক্রবোর্তি নয় পহলাজ, টুক কোরে মাঝে বসে গেল, আমি ভাবছি ঠিকাছে সমাজতন্ত্রের কথাটা একেবারে মাঝে ছানা সহ বল্লে এফেক্ট হবে না, কারন অদর্শ সোশালিস্ট গল্পে ছানা লাস্টে, তখন যুদ্ধ শেষ গমের দের ইত্যাদি, এর মধ্যে আমাদের স্কুল এসে গেলো, দিব্যো পাচ দশ মিনিটে, তখন স্কুটার থমিয়ে দিল, বল্লো যাইয়ে। তো আমি অবাক হয়ে বোল্লম।, আপ?? আপ কো ছোড় কে আউ?? তো সে ধীরে সুস্থে থলে টা হাতে নিল, ভাইকে কাছে টেনে নিল, তারপরে, স্ত্রেট বিনা প্ররোচোনায় আমার পৌরুস্ষ পূর্ণা চিবুক টি নেড়ে দিয়ে বল্লো আপকো কুছ নহী আতা। আমি রেগে আগুন হওয়ার আগেই হাপ পিস টি যে এতো ক্ষন মিটি মিটি তাকিয়ে ছিলো, চীনের সবচেয়ে বেটে দেওয়াল হয়ে ছিলো, সে পুই করে সিটি দিয়ে দৌড়ে পালালো দুজনে। কারন তখন আবার বৃষ্টি নেবে গেছে। আমি চুড়ান্ত প্যাক খেয়ে, মুখ তেতো কোরে রাজমা রুটি খেয়ে রাগ করে শোবার আগে ভাবলাম যে বিজেপি কে আটকানোর কাজে কত বাধাঃ-))))))))))
  • pi | ১৭ আগস্ট ২০১৭ ১৯:১৪380906
  • উঁহু সুন্দর সতেজ নজ্জাবতী ধ্যার!

    পুরো মনে হল বুঁচকি বলছে!
  • b | ১৭ আগস্ট ২০১৭ ১৮:৪০380905
  • লাস্ট লাইনটা হওয়া উচিৎ ছিলো
    'সুন্দর সতেজ ডাঁশা 'ধ্যার'।
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৬:৫৭380904
  • অনেকবারই নাইট-স্টে করচি তো আজকাল - হাউজখাস - খাবো এবার গেলে -
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৬:৫২380903
  • হাউজখাস
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৬:৫১380902
  • কখনও নাইট স্টে করলে হাইজখাস থেকে অর্ডার করে খেও। ওদের কিছু আইটেম অসাম।

    আর পুণের পুরানো বাসিন্দারা বলে বোম্বে দিল্লি থেকে লোকজন এসে নাকি শহরটাকে নষ্ট করে দিল। এই হর্ন দেওয়াটাও নাকি ঐ বাইরের লোকের ওব্যেস। পুনে নাসিকে লোক কক্ষণো অমনি হয় না।
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৬:৩৬380901
  • পুণেতে উন্ডার বারের জার্মান বেকারীতে ক্ষীই ভালো খাবার্দাবার - চীজকেকগুলো তো তুলনাহীন। আমি আর কিছুদিনের মধ্যেই পুণের খাবারের দোকান সম্বন্ধে জ্ঞান দেবো - এরি মধ্যে পাশান,বানের, শিবাজিনগর আমার চষা হয়ে গ্যাচে -

    তবে পুণের লোকেরা ভারী অধৈর্য্য - জিপিএস দেখতে গিয়ে ফ্রাকশন অব আ সেকন্ড দেরীতেও তারা মহানন্দে হর্ন দেয় -
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৭ আগস্ট ২০১৭ ১৬:১৫380900
  • (১) পষ্ট বল্ল পোস্ট হয়নি, এদিকে কিনা দুবার পোস্ট করেছে।
    (২) এই অভ্র লে আউট আর গুচ লে আউটে এইবার তুমুল অসুবিধা হচ্ছেঃ-(
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৭ আগস্ট ২০১৭ ১৬:১২380898
  • হ্যাঁ, মডার্ন "যাঃ" বলা যেতে পারতো জদি তিতাস গপ্পোটা শেষ করতো।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৭ আগস্ট ২০১৭ ১৬:১২380899
  • হ্যাঁ, মডার্ন "যাঃ" বলা যেতে পারতো জদি তিতাস গপ্পোটা শেষ করতো।
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৫২380897
  • আমি বাজার-হাট করে বাড়িতে ফেরার পথে, ছাতাটাকে অবশ্যই বাগিয়ে ধরে রাখি - নইলে গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে তিনতলা উঠতে উঠতে বাজার ছেনতাই হয়ে যাবে - রাশি রাশি লালমুখো দাঁত খিঁচিয়ে ভয় দেখান - ছাতা দেখলে তাঁরা একটু সামলে সুমলে থাকেন-

    তারই মধ্যে সুইট বেঙ্গলের হলুদ সিগনেচার প্যাকেট দেখলে তেনারা একেবারে মরিয়া হয়ে যান ছেন্তাইয়ের জন্য !
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৪৬380896
  • আগেরটা ছাতা দিতে না পারার বেদনা - আর এইটে হোলো এক্লেয়ার্স শেয়ার না করার আনন্দ - সময়ে সময়ে ধ্যারেরাও কেমন ফুটপ্রিন্ট রেখে যায় -
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৪০380895
  • মানে খুবই সম্ভাবনাময় :-))
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৩৯380894
  • "ধ্যার"!! ইহা খুপই রোফ্যান্টিক!
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৩৭380892
  • আর জলের বোতল, ছাতা এইসব তো এগিয়ে দিইই। আর ছাতা বাপু শুধু রোদ বিষ্টির জন্যই নয়, এমনকি মারধোর করার জন্যও এগিয়ে দিয়েছি।
  • Rabaahuta | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৩৭380893
  • উহ, এটা চরম। 'ধ্যার'। খুবই মধুময়।
  • T | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৩৩380890
  • অ্যাই অ্যাই আমিও লিফট দিয়েছি। কিন্তু ছাতা নিয়ে কোনো অনুভূতি নেই মাইরি, তবে সব্বাই যখন গল্প বলছে তখন আমিও একটা বলব। এইটা ক্লাস টেনের না ইলেভেনের ব্যাপার। সেবার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে মনে হয় একটা বড়ো টিরেক্স নিয়ে এসেছিল। আমি যেহেতু ডাইনো অন্ত প্রাণ, তাই একছুটে ওটাকে দেখতে গেছি। আশ মিটিয়ে ফেরার সময় বাসের সিটে বসে মনে পড়ল ব্যাগের ভেতর উনিশ কুড়িটা এক্লেয়ার্স রয়ে গ্যাচে। খুবই আহ্লাদ করে আমি সেগুলো খেতে শুরু কল্লুম। সে এক বিশ্রী ব্যাপার। প্রথমে র‍্যাপার খোলার কচর মচর শব্দ। তারপর মুখের ভেতর সুড়ুৎ সড়াৎ। তারপর খালি র‍্যাপার আবার কচর মচর করে প্যান্টের পকেটে ঢোকানো। তো, বুঝতেই পাচ্ছিলুম এইসব চলাকালীন পাশে বসা মেয়েটি বিরক্ত হয়ে নির্ঘাৎ গাঁইয়া ভাবছে ও মুখ বেঁকাচ্চে। খানদশেক সাবাড় করার পর শেষে আর থাকতে না পেরে বল্লুম, খাবেন?

    মেয়েটি হেসে উত্তর দিল, ধ্যার।

    'ধ্যার'। স্ল্যাং, স্তেঁহ, হহপাপ্রে ইত্যাদি সমস্ত বাউন্ডারীর বাইরে একটি সুন্দর সতেজ 'ধ্যার'। কী আর বলব।
  • | ১৭ আগস্ট ২০১৭ ১৫:৩৩380891
  • হ্যাঁ উনি কাউকেই দোষ দিয়েছেন বলে পড়ে মনে হল না। তবে ঐ আর কি নিজেকে দিয়ে বুঝছি মেয়েটা ঠিকই করেছে।
    আর সেইটে হরিদাস পাল-এ আছে পাই, নাম "পরিস্থিতি" :-D

    রাস্তায় ঘাটে লোকের সাহায্য আমি প্রচুর নিয়েছি/নিয়ে থাকি। কিন্তু সল্লেক, নিউ টাউন ওদিকে পুণেতে ধরুন গিয়ে কোরেগাঁও পার্ক কিম্বা কল্যানীনগরের কিছু অংশ এইসব জায়গায় অটোমেটিক অ্যান্টেনা খাড়া হয়ে যায়
  • Rabaahuta | ১৭ আগস্ট ২০১৭ ১৫:২২380889
  • আমি আবার নয়ডাতে প্রচুর লোককে গাড়ি/স্কুটারে লিফ্ট দিতাম। রাতবিরেতে লোকজনের লিফ্ট চাওয়াটা কমনও ছিল, বেশীরভাগই দেখতাম দোকানের কর্মী ইত্যাদিরা মল টল বন্ধ হয়ে গেলে লিফ্টের আশায় থাকতো; চল ছিল নিশ্চই, নইলে আর আশা করবে কেন। আমারো সুবিধে হত, রাস্তাঘাট চিনতে। নিউ জার্সিতেও দেখেছি, ক্যামডেনের মত বিটকেল জায়গায় অল্পবয়সী ছেলে মেয়ে ফিলি যওয়ার ব্রীজ পেরুতে লিফ্ট নেয়
  • Rabaahuta | ১৭ আগস্ট ২০১৭ ১৫:০৮380888
  • আমি একবার এন্ড্রুজ কলেজের ফর্ম জমা দেওয়ার লাইনে, সবে এক হপ্তা কলকাতা এসেছি, সব মার্কশীট কাগজপত্র সঙ্গে, এক ছত্রধরকে বললাম আমি কি একটু তোমার ছাতার তলায় দাড়াতে পারি? বলে কিনা না এ ছোটো ছাত দুজনের জায়গা হবেনা।

    আজ হলে ফেসবুকে ধুদ্ধুড়ি নেড়ে দিতাম না?
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৫৭380887
  • কি জানি- আপনি যাচ্ছেন যান, ল্যাপটপ ব্যাগটা ছাতার তলায় রেখে যান - এ'রম বল্লে সিওর পুলিশে দিতো - এখানে তো শুধু গটগট করে হেঁটে চলে গেচে-
  • b | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৫৩380886
  • অবিশ্বেস নিয়ে কতা হচ্চে বুঝি?

    একবার দিল্লি থেকে বাড়ি আসবো। পূর্ব এক্সপ্রেস, যাকে আমার মত জনগণ ডিলাক্স বলতো বা বলে।

    বর্ধমানে নেমে মেন লাইনের লোকালে বসে আছি। ফাঁকা ট্রেন। সামনের ভদ্রলোক হঠাৎ জিজ্ঞাসা করলেন, ডিলাক্সে এলেন বুঝি? উত্তরের অপেক্ষা না করেই, একটু জল দেবেন, খাবো? জলের বোতল বাড়িয়ে দিলাম। উনি জলটা শেষ করে বললেন, এ হে, একদম শেষ করে দিলাম তো। দাঁড়ান। বলে নেবে গিয়ে দশ মিনিট পরে হিম ঠান্ডা জল, কি জানি কোন কুলার থেকে, ভরে নিয়ে এলেন। এই নিন, খান।

    ভয়ের চোটে বাড়ি পৌঁছোনোর আগে অবধি আর জল খাই নি।ভদ্রলোক দাগা পেয়েছিলেন নাকি জানি না অবশ্য।
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৫২380885
  • আমার বাইকে প্রতি বর্ষাকালেই ছাতা কিনে দিতে হয় - নইলে সে ছাতা নেই বলে কাজে আসে না। আগের বারের ছাতা প্রত্যেক বারেই হারিয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না ঃ)
  • সিকি | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৪৮380884
  • আমার আবার পাপী মন, অচেনা ব্যক্তিকে আমি আমার ছাতা, মোবাইল, বাইকে লিফট কিছুই দিই না, বার বার রিকোয়েস্ট করলেও স্পষ্টভাবে রিফিউজ করি - সে রোগা মেয়ে হোক বা বলশালী পুরুষ। উনি হঠাৎ বাড়ি ডেকে এনে ছাতা দেবার অফার কেন দিলেন আমি বুঝলাম না। আপনারা কেউ দিতেন নাকি, বর্ষাকালে ছাতা, একজন অচেনা মানুষকে? আমি দিতাম না।

    এক কিলোমিটার দূরত্বটা কিছুই দূরত্ব নয়, অন্তত বলা যেত চলুন আমি এগিয়ে দিচ্ছি, আমার কাছেই বাড়ি, ফিরে আসতে অসুবিধে হবে না।

    "সল্ট লেকের পাড়ার ভেতর বৃষ্টিতে আশ্রয় নেবার ছাঁচতলা বা হাজারো দোকান, ক্লাবঘরের বারান্দা থাকে না।"

    সত্যি?
  • de | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৪৫380883
  • আহা - জানা আর যাবে কি করে, তবে স্ট্যাটিস্টিক্যাল প্রোব্যাবিলিটি কমই -

    এইটা পড়ে ল্যাপটপ ব্যাগ ভিজছে দেখে আমার বেশী চিন্তা হয়েচে - মানুষের একটু আধটু ভিজলে কিস্যু হয় না -
  • pi | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৪৩380882
  • মেয়েটিকে দোষ দেওয়া বা সে ঠিক করেনি, এসব কথা বোধহয় উনি আদৌ বলেননি। এমন সময়, সমাজ, পরিস্থিতি হয়ে গেছে যে অবিশ্বাস করাটাই ঠিক, এই নিয়েই বোধহয় কথা।
    এটা পড়তে পড়তে দমদির লেখাটার কথাও মনে পড়ছিল। খুঁজে পেলাম না।
  • a | ১৭ আগস্ট ২০১৭ ১৪:৩৭380881
  • ণা উপকার রিফুজ করলে আর যাবে কেন। বলছিলাম বাড়ি নস ডেকে গিয়ে দিয়ে আসলেও হত। তবে ছাতা দিয়ে দেবার সলুশনটাই বেস্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত