এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ আগস্ট ২০১৭ ১৮:৩০380940
  • সেটা অবশ্য ঠিক।ঃ)

    টী। বলে ফ্যাল।
  • i | ২১ আগস্ট ২০১৭ ০৮:৪৮380939
  • এটা বরং টিকে শুধিয়ে করা ভালো। হ হ পা প্রে তে গেলে ভালো হয়। দ্বিধা হও এর কেস নয়।
  • pi | ২১ আগস্ট ২০১৭ ০৮:৪৬380938
  • হ্যাঁ, হ্যাঁ ঃ) ঃ)
  • i | ২১ আগস্ট ২০১৭ ০৮:৪৫380937
  • টি র পোস্ট ও কি দ্বিধা হও টই তে যাবে?
  • pi | ২১ আগস্ট ২০১৭ ০৮:৩১380936
  • টি আর হানুদার পোস্টগুলো সত্যি টইয়ে তুলে রাখলে ভাল হত। অভ্যুগণেশ ছাড়া কে করবে এগুলো মনে করে ?
  • pi | ২১ আগস্ট ২০১৭ ০৮:৩০380935
  • এটা আগে দেখেছিলাম। কিন্তু রিভার্স আওয়াজ খাওয়ার ভয়ে বলতে পারছিনা, খুব ভাল লাগেনি তখন ঃ(
  • i | ২১ আগস্ট ২০১৭ ০৪:৫৭380933
  • ডিডি কে বোল্লাম
  • i | ২১ আগস্ট ২০১৭ ০৪:৫৭380934
  • হা হা। মুখ্যু মাস্তানের ভাল্লেগেছে।
    ছোটাই
  • দ্রি | ২১ আগস্ট ২০১৭ ০১:৫১380932
  • সূর্য্য়্গ্রহণ তো প্রায় এল বলে।
  • dd | ২০ আগস্ট ২০১৭ ২৩:২০380931
  • শর্ট ফিলিমের কথা যখন উঠলই, তখন ইটি দেখতে পারেন। দেবী। ইমামীর প্রযোজনা।
    মিনিট পনেরোর তো ব্যাপার।

    তবে আপনেদের মধ্যে একটু যারা মুখ্যু সুখ্যু গোলগাল গোছের, শুধু তাদেরই ভাল্লগাবে, এটাও আগেই কয়ে দিলাম।
  • pi | ২০ আগস্ট ২০১৭ ১৯:৫৭380930
  • কর্ণাটকের আই টি ইউনিয়নের মিটিঙ্গ এর ছবি দেখলাম। এরকম যত হয়, ভাল।

    The First General Body meeting of the Karnataka State IT/ITeS employees’ Union (KITU) has been convened at YWCA Hall, Koramangala, Bangalore today, 20/08/2017.

    The meeting approved the objects and rules of the trade union and unanimously elected a 21 member executive committee.
  • pi | ২০ আগস্ট ২০১৭ ১৬:৪৫380929
  • ধনঞ্জয়ের ফাঁসি, আদালত, মিডিয়া ও সমাজকে প্রচুর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেছে, যে প্রশ্নগুলো বহুদিনের গবেষণায় তুলে ধরেছেন, দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামী। যে প্রশ্ন কিছু কিছু তুলতে শুরু করেছিলেন আরো কেউ কেউ, আরো আগে থেকেই। হালে মুক্তিপ্রাপ্ত ধনঞ্জয় সিনেমাতেও এসবের ভিত্তিতে নানা প্রশ্ন তুলে ধরা হয়েছে।
    যে প্রশ্নমালা একগুচ্ছ অসংগতির ুপাখ্যান।
    এসব পড়ে দেখে শুনে পাঠক দর্শকদের মধ্যেও মতামত তৈরি হয়েছে, আরো প্রশ্নও জেগেছে কারুর কারুর মনে।
    যাঁরা এখনো পড়েননি বা দেখেননি, তাঁদের মনেও অনেক প্রশ্ন।
    এরকম নানা প্রশ্ন, তার উত্তর, নানা মতামত, বিবিধ অভিজ্ঞতা ইত্যাদি প্রভৃতি এসব কিছু নিয়েই কাল কথাবার্তা বলতে আসছেন লেখক, অভিনেতা, পরিচালক, চিত্রসমালোচক, আইনজীবীরা।
    কাল, ২১ তারিখ বিকেলে ধনঞ্জয় এবং ক্যাপিটাল পানিশমেন্ট শীর্ষক একটা আলোচনাচক্র অনুষ্ঠিত হতে চলেছে, এলগিন রোডের স্টোরিতে। বিকেল ৫ঃ০০ টা থেকে।

    আপনাদের শোনার, প্রশ্ন করার থাকলে চলে আসুন।
    ফেসবুকে লাইভও করা হবে, যাঁরা যেতে পারবেন না, কাল বিকেল ৫ঃ০০ র সময় এখানে নজর রাখুন।

    প্যানেলিস্টঃ
    দেবাশিস সেনগুপ্ত, অধ্যাপক ও 'ধনঞ্জয়ের ফাঁসি, আদালত, মিডিয়া ও সমাজ' এর লেখক
    অরিন্দম শীল, 'ধনঞ্জয়' এর পরিচালক,
    সঞ্জয় মুখোপাধ্যায়, অধ্যাপক ও চিত্রসমালোচক
    সঞ্জয় বসু, আইনজীবী
    কৌশিক গুপ্ত, আইনজীবী
    অঞ্জন দত্ত, পরিচালক ও অভিনেতা
    সুদীপ্তা চক্রবর্তী, অভিনেত্রী
  • দুমফটাস | ১৯ আগস্ট ২০১৭ ২৩:০৫380928
  • ইসকনের বদমাইশি : ইসকনের হেড অফিস মায়াপুরে। তাদের ক্রমবর্ধমান জমির খাঁই মেটাতে গিয়ে সেখানকার স্থানীয় মুসলমানরা বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছেন এবং আশেপাশের 'হিন্দু' পল্লীতে ঠাঁই না পেয়ে গঙ্গার উল্টোদিকে তিওরখালি নামক মুসলমান অধ্যুষিত এলাকায় মাথা গুঁজতে বাধ্য হচ্ছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বদান্যতা না পেলে ওখানে নতুন কোনও মানুষের কাজ পাওয়া প্রায় অসম্ভব। সেই ইসকন জাতিভেদ বজায় রাখবে না তো কে রাখবে?

    ইসকন মায়াপুরে শুধু মুসলমানদের বাস্তুচ্যুত করছে না, হিন্দুদেরও করছে। প্রথমে চড়া দামের লোভ, তারপর জমিতে শেয়াল-ছাগল ছেড়ে দেওয়া এবং শেষে হুমকি। প্রমোটাররাও লজ্জা পাবেন এইসব 'ধার্মিক'দের আচরণ দেখে। স্থানীয় লোকজন তো বটেই এমনকী নবদ্বীপের লোকজনও চরম বিরক্ত ও ক্ষুব্ধ এঁদের কারবারে। উপরি হিসেবে আছে চৈতন্য জন্মস্থান হিসেবে মায়াপুরকে চালিয়ে দেওয়ার প্রচার ও প্রতিষ্ঠার অপপ্রয়াস। সমস্ত উঁচু পদে শ্বেতাঙ্গ 'প্রভু'দের রমরমা, কর্মচারী প্রায় সবাই যদিও ভারতীয়। উপনিবেশ দেখতে হলে এখানে আসবেন নতুবা 'শান্তি' খুঁজতে অন্য কোথাও যোগাযোগ করতে পারেন।
  • ঠিকাছে | ১৯ আগস্ট ২০১৭ ১৫:১৯380926
  • লীলা নাগ (রায়) শ্রীসংঘে ছিলেন।শ্রীসংঘ স্বাধীনতাকামী হলেও কমুনাল আনন্দমঠীয় রুট থেকে বেশি দূরে যেতে পারেনি। ব্রিটিশের সাথে লড়ার পাশাপাশি দাঙ্গা লাগানো, প্রতিপক্ষের নেতাদের এসাসিনেট করা, এসব যথেষ্টই করেছে। অশোক মিত্র মশায় অটোবায়োগ্রাফিতে পুরোটা খুলে বলেন নি। কিশোরবয়সীদের কলাগাছে ছুরি চালানো পর্যন্ত বলেই থেমে গেছেন। এইটা আজকের প্রজন্মের অনেকের কাছে তেতো ঠেকতে পারে, কিন্তু খুব সত্য।
  • rabaahuta | ১৯ আগস্ট ২০১৭ ১৪:২৮380925
  • কতই রঙ্গ দেখালি কি যেন?/ অম্বলে দিলি আদা। ইউনাইটেড হিন্দু কনসার্ন নামে একটা পেজ দেখি লীলা রায়ের অবদান স্মরণ করে পোস্ট দিয়েছে।
  • &%$#@ | ১৯ আগস্ট ২০১৭ ০১:১৬380924
  • মরাচৌ পড়া যায় না। কিতসু নাই।বিজ্ঞাপনের বাটখারা।গোটা পাণ্ডুলিপি পড়ে কোনো নিরপেক্ষ সম্পাদক বই ছাপাবার কথা ভাবতে পারেন - অবিশ্বাস্য। পান্ডুলিপিতে লেখকের নাম না লেখা থাকলে ছাপাতেন না। চ্যালেঞ্জ। সেলিব্রিটি স্ট্যাটাসে লেখা ছাপা হয়। যেমতি শীর্ষেন্দু এখন।
  • Atoz | ১৮ আগস্ট ২০১৭ ২২:৫৭380923
  • কী সাংঘাতিক! ঐ ছাতা বাড়ি সল্টলেক! গুড সামারিটানের ছাতার তলায় একটি মেয়ে। এদিকে গুমখুনের ভয় ! পাশেই বৃষ্টিভেজা রোগা পাতলা বেঁটে কালো ছেলে! কোথা থেকে হট করে স্টার্ট নিয়েছে এক মোটরবাইক! তার উপরে গুলাবি গ্যাং এর এক মহিলা।
    সব গুলিয়ে সিনেমা হয়ে গেল! ঃ-)
  • pi | ১৮ আগস্ট ২০১৭ ২২:১৮380922
  • গতকাল অর্ক ভাদুড়িদের উপর আর এস এস হামলা করেছিল। ওঁর কাছেই পুরোটা শুনলাম।
    '
    গতকাল যাদবপুরে কী হয়েছিল?

    মিলনদার ক্যান্টিনে প্রতিদিন সকালেই একটা জমাটি আড্ডা হয়। বিভিন্ন বিভাগের গবেষক, অধ্যাপক, ছাত্রছাত্রীরা থাকেন। রাজনৈতিক, সামাজিক নানা রকম বিষয়ে গল্পগুজব হয়।

    কাল সকাল দশটায় দু'জন বহিরাগত হিন্দুত্ববাদী ছেলে মিলনদায় আসে। প্রসঙ্গত, এরা দীর্ঘদিন ধরেই সকাল ৯টা থেকে রাত পর্যন্ত আর্টস ফ্যাকাল্টিতে ঘুরে বেড়ায়। সাম্প্রদায়িক মন্তব্য করে। একাধিকবার ডে স্কলার এবং হস্টেলের আবাসিকদের সঙ্গে এদের বচসা হয়েছে।

    গতকাল ক্যান্টিন বসে ছিল অর্ক ভাদুড়ি, সঞ্জীব প্রামানিক, রাজর্ষি। ছিলেন কয়েকজন অধ্যাপক ও প্রেসের কর্মী পার্থদা। কথা হচ্ছিল গোরু রক্ষার নামে মানুষ খুন এবং উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে শিশুখুনের ঘটনা নিয়ে। আচমকাই সঞ্জীবের দিকে তেড়ে আসে ওই হিন্দুবাদীরা। তাকে খানকির ছেলে, শুয়োরের বাচ্চা, কমিউনিস্ট গুন্ডা বলে খিস্তি করে। ধাক্কাধাক্কি করে। বাকিরা রুখে দাঁড়ালে তাদের উপরেরও চড়াও হয়। বয়স্ক পার্থদাও ছাড় পাননি। ওরা বলতে থাকে, দলিত আর বাঙালীর বাচ্চারা জেনে রাখ, তোদের মায়েরা বেশ্যা, যে জামাটা আমরা পরে আছি, তার অর্ধেক দামের জামা কেনার হিম্মত তোদের হবে না।

    একতরফা মার খাওয়া যাদবপুরের স্বভাব নয়। প্রতিরোধ হয়। ওরা কেটে পড়ে। তবে যাওয়ার আগে হুমকি দেয়, যাদবপুরে ওরা বাদুড়িয়ার দশগুণ হিংসা ছড়াবে।

    আক্রান্তরা সঙ্গে সঙ্গেই ভিসি, রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অভিযোগ জানায়।

    আজ কী হল?

    দুপুর একটা। সায়েন্স আর্টসের মোড়ে ওই দুজনকে কালকের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করেন সোসিওলজির সুজয়দা। উত্তরে শুরু হয় গালিগালাজ, সাম্প্রদায়িক হুমকি। বারবার বলা হয়, যাদবপুরে সম্প্রীতি নষ্ট হয় এমন আচরণ মেনে নেওয়া হবে না। উত্তরে আবার গালাগালি। এবার, নিতান্ত বাধ্য হয়ে গর্জে ওঠে যাদবপুর। শ'খানেক ছাত্র গণরোষ সম্বরণ করে ওদের ইউনিভার্সিটির গার্ডদের হাতে তুলে দেয়। ছাত্ররা ঘিরে ধরে নিয়ে যায় অরবিন্দ ভবন। রাস্তাতেও গণরোষ সম্বরণ করা হয়।

    অরবিন্দ ভবনে ওরা ভিসি, রেজিস্ট্রারকে অপমান করে। তারপর সকলের দাবি মেনে পুলিশে খবর দেওয়া হয়। এক নম্বর গেটের বাইরে পুলিশের গাড়ি আসে। আবারও গণরোষের কোনও প্রকাশ না করে ওদেরর তলে দেওয়া হয় পুলিশের হাতে।'
  • Ishan | ১৮ আগস্ট ২০১৭ ২১:২২380921
  • আমারও একটা এমেইট্টি ছিলি। সে অবশ্য সিঙ্গুরে। পাহাড়ে না। কিন্তু তাতে করে তার স্টার্ট বন্ধ হয়ে যাবার কোনো অসুবিধে ছিলনা। পাড়ার ছেলেরা সেইজন্যই চড়তনা। দূরের বান্ধবীরা সিঙ্গুরে এলে আমি তাদের চড়িয়ে সিঙ্গুর ঘোরানো কর্তব্য মনে করতাম। ফলে আমার বান্ধবীরা, ইনক্লুডিং বৌ, সবাই মোটর সাইকেল ঠেলার অভিজ্ঞতা অর্জন করেছে। একবার ভালো হয়েছিল। বাইক লাথি মেরে স্টার্ট হলনা। সঙ্গে এক বন্ধু ছিল আরেকটা বাইকে। তাকে বললাম তোকে ধরে আছি, তুই টেনে নিয়ে চল। ওইভাবে টেনে মাইল পাঁচেক দূরের গ্যারাজে গেলাম। তাদেরকে দেখালাম, লাথিয়ে স্টার্ট হচ্ছেনা। তারা বলল, চাবিটা লাগান আগে। নইলে স্টার্ট হবে কী করে।

    গাড়ি স্টার্ট না হওয়ায় এত অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে, চাবি-টাবি দেখারই প্রয়োজন মনে করিনি।
  • pi | ১৮ আগস্ট ২০১৭ ২০:৫৮380920
  • বার্সেলোনার খবরটা পড়ে মন খারাপ হয়ে গেল! ঐ লা রাম্বালা জায়গাটা এত্ত এত্ত ভাল লেগেছিল। যে জায়গা খুব পছন্দ হয় দেখি, সেখানেই কিছু না কিছু হয়ে যায়। মুবইতে গেটওয়ের পাশে বিস্ফোরণের পরেও এরকম একটা বিচ্ছিরিঅস্বস্তি হয়েছিল। চেনা জায়গা, প্রিয় জায়গায় হলে বেশি বাজে লাগে।

    বার্সেলোনার ওখানেই এবার বিশ্ব উদ্বাস্তু দিবসে কী ভাল একটা প্রোগ্রাম আর প্রদর্শনী দেখেছিলাম। ইসলামোফোবিয়া বাড়া নিয়েও কথা ছিল। আজ আবার চারদিকে এই বার্সেলোনার ঘটনা নিয়েই আবার চূড়ান্ত ইসলামোফোবিয়া দেখানো শুরু হয়েছে।
  • Rabaahuta | ১৮ আগস্ট ২০১৭ ১৪:৫৬380919
  • জাতপাত বিষয়ে বিদ্বেষের যে কত রকম হয়। আমার মায়েদের বাড়িতে মানে প্রমাতামহ প্রজন্মে আরকি প্রচণ্ড ব্রাহ্মণ বিদ্বেষ ছিল। ব্রাহ্মণ অতিথিকে বাড়িতে আশ্রয় দেওয় যাবেনা এইসব কি নিয়ম ছিল ওদের। ইস্কনের খবরটা দেখে মনে হলো।
  • sm | ১৮ আগস্ট ২০১৭ ১৩:৫০380917
  • আচ্ছা, ইস্কনের সবাই তো একরকম না!অনেকেই তো দেখি বেশ ভক্তিভরে কৃষ্ণ নাম করছে। ভালোই তো!
    তো ওই ভদ্রলোকের বৌ, ওনাকে আস্কারা দিচ্ছেন কেন?উনিও কি দীক্ষিত?যদি না হয়, তবে অবিলম্বে ডিভোর্স দেওয়া উচিত বা বাড়িতে মাংস রেঁধে এক টেবিলে খাওয়া উচিত।
  • de | ১৮ আগস্ট ২০১৭ ১০:৪৭380916
  • ইস - হানুদার এইরকম লেখাপত্তর গুলো সেই ভালুক-টইতে তুলে রাখা উচিত! ঃ))))
  • | ১৮ আগস্ট ২০১৭ ০৯:৫৬380915
  • বৈষ্ণবরা বর্ণাশ্রমের বিরুদ্ধে না?
  • ... | ১৮ আগস্ট ২০১৭ ০৯:৫৩380914
  • শুওরের বাচ্চা। আমাদের এখানে এক ইসকন ভক্ত মাল কে চিনি, হারামি টা অফিস থেকে ফিরে ডাস্টবিন চেক করে দেখে বউ লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খেয়েছে কিনা।
  • pi | ১৮ আগস্ট ২০১৭ ০৯:২৩380913
  • অউতম ইস্ত্রি দার দেওয়াল থেকে পেলাম। ইস্কনে কি এসব প্রিচ করা হয় নাকি! এই নাকি চৈতন্যর ভাবধারা!! ঃ

    'ইসকনের এক ধর্মীয় গুরু শ্রীল প্রভুপাদের বাণী

    "পারমার্থিক উন্নতির জন্য সমাজে উন্নত সাধুর প্রয়োজন। যদি প্রত্যেকেই শূদ্র ও অধঃপতিত হয়, তাহলে সমাজ শান্তিপূর্ণ হবে কি করে? তাই সুষ্ঠু সমাজ গঠনের জন্য শ্রীকৃষ্ণ বর্ণাশ্রম ধর্মের অনুমোদন করেছেন। সমাজে আদর্শ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র থাকা অবশ্য প্রয়োজন। আমরা কৃষ্ণকেন্দ্রিক আদর্শ বর্ণাশ্রম ব্যবস্থার কথাও তাই প্রচার করছি।"
    http://iskconbangla.com/শ্রীল-প্রভুপাদ-প্রবচন/6'
  • dd | ১৮ আগস্ট ২০১৭ ০৮:১৬380912
  • হ্যা হ্যা হ্যা। হানু আর টি'কে।

    শালা, আরেট্টু ইসে হলেই লরেন বাবু পুরো উত্তর ভারত থেকে হাওয়া হয়ে যেতো। খুব বেঁচে গ্যালো যা হোক।
  • pi | ১৮ আগস্ট ২০১৭ ০৬:২৮380911
  • উফ্ফ, হানুদা ঃ))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত