এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ আগস্ট ২০১৭ ১০:২৯381000
  • ইসলামফোব-দের মত ইসলামফাইল-দের নিয়েও সমস্যা হয়, তারা কট্টর হিদুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে, মুসলিম মৌলবাদের বিপদ দেখতে পান না, বা ইচ্ছে করে চোখ বুজে থাকেন।

    তাই খাগড়াগড়ে মানুষ মারার জন্য অস্ত্র জমা করা টেররিস্ট-দের বিপ্লবের অগ্রপথিক রূপে বন্দনা করে কবিতা লেখা হয়। অথবা চাপাতির ঘায়ে মাথার ঘিলু বেরিয়ে আসা অভিজিতের মৃত্যুর পর ফারাবী-দের জানতে হবে, বুঝতে হবে এই মর্মে প্রবন্ধ নামে
  • aranya | ২৪ আগস্ট ২০১৭ ১০:২২380999
  • 'আর আমরা সকালের কাগজে ইন্সট্যান্ট তিন তালাক নিষিদ্ধ হবার খবরে উৎফুল্ল হয়ে ভুলে যাই, কয়েকটা লোক দেশে হিন্দু ধর্মের বুলডোজার চালিয়ে অন্য সবকিছুকে পিষে দিতে চাইছে'

    - ইন্সট্যান্ট তিন তালাক-এর মত জঘন্য প্রথা নিষিদ্ধ হওয়ার খবরে উৎফুল্ল হওয়াই স্বাভাবিক ও সঙ্গত। মুসলিম মহিলারাই এই জয় এনেছেন, ভবিষ্যতে এমন জয় আরও আসুক, আন্তরিক ভাবেই চাই।

    গত কাল 'এই সময়'-এর উত্তর সম্পাদকীয়-তে সৈয়দ তানভীর নাসরীন-এর একটা ভাল লেখা পড়লাম। উনি বলেছেন, এর পর মুসলিম মহিলাদের সম্পত্তির সমানাধিকারের জন্য লড়বেন, আশা করি সেই লড়াইয়েও সাফল্য আসবে একদিন।

    আরও একটা কথা লিখেছেন তানভীর - এদেশে মুসলিম কট্টরপন্থার বিরুদ্ধে মুখ খোলাটা যথেষ্ট প্রগতিশীল নয়।

    অন্য প্রসঙ্গে, হিন্দু ধর্মের বুলডোজার চলছে, সেটাও ঠিক। তার বিরোধিতাও খুবই দরকার, এবং হচ্ছেও।

    ইন্সট্যান্ট তিন তালাক নিষিদ্ধ হবার খবরে উৎফুল্ল হওয়া এবং হিন্দু ধর্মের বুলডোজার-এর বিরোধিতা - দুটো র মধ্যে কোন বিরোধ নেই।
  • aami | ২৪ আগস্ট ২০১৭ ১০:১৪380998
  • কেসির বৌ এর লেখা ভাইরাল হয়ে গেছে দেখি/
  • pi | ২৪ আগস্ট ২০১৭ ১০:০১380997
  • ওদিকে প্রসূন যোশীর কাছে আসা প্রথ্ম ফিল্মই ব্যানড !
  • pi | ২৪ আগস্ট ২০১৭ ০৯:১৬380995
  • এটাও পড়েছেন নিশ্চয়।

    হিঁদু ঘরের মেয়ে হয়ে মোচলমানের ছেলেকে বিয়া করেচে!
    হায় রাম! ঐ ম্লেচ্ছ ধম্মের সাথে কি বিয়াশাদি করতে আচে গা?! এ বিয়া কি কোনোদিনও সমাজে মানে, না মানবে? হায় হায়, চক্কান্ত করে আমার মেয়েটার জীবনটা নষ্ট কল্লে গো ঐ মোল্লার ব্যাটা! আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়েটা গো! এর চেয়ে যে গলায় শাড়ি লাগিয়ে ঝুলে পড়লেও পারত! ওটা যে মোচলমান! ওর ছোঁয়া লাগলে যে চান করতে হয়!

    কেরালা হাইকোর্ট এক হিন্দু ধর্মাবলম্বী মেয়ে ও এক ইসলাম ধর্মাবলম্বী ছেলের বিয়েকে 'নুল্ল অন্দ ভৈদ' বলে ঘোষণা করেছে। এবং, তার যুক্তি হিসেবে কোর্টের রায়ে লেখা রয়েছে— এটা একটা 'লাভ জিহাদ' এর ঘটনা। এইভাবে বিবাহের মাধ্যমে ধর্মান্তরিত করার একটা 'সুনির্দিষ্ট ছক' রয়েছে। এবং এর তদন্ত করতে বলা হয়েছে রাজ্যের পুলিশকে।
    স্বাভাবিক। প্রেম হয় না এই রাষ্ট্রে। প্রেম হয় না। বন্ধুত্ব হয় না। ভালোবাসা বলে কিছু হয় না। একসাথে সারাজীবন কাটাবার আবেগপ্রবণ প্রতিশ্রুতি হয় না। হয় কেবল জঙ্গী হামলার ছক। হয় কেবল ভালোবাসার নামে ধর্মান্তরণের 'গোপন প্ল্যানিং'। চলে শুধুই 'পবিত্র হিন্দু গর্ভ'কে 'মুসলিম জঙ্গী গর্ভ'তে পরিণত করার চেষ্টা। ভারত নামক রাষ্ট্র এখন তাই মনে করে। সংঘ পরিবারের হিন্দুত্ববাদী রাজনীতি তাইই মনে করে। তাই, রাষ্ট্রের অন্যতম মেকানিজম আদালতও 'লাভ জিহাদ' লেখে তার রায়ের বয়ানে। 'স্বচ্ছ স্বতন্ত্র নিরপেক্ষ মানবিক' বিচারব্যবস্থার কথাগুলো রাষ্ট্রযন্ত্রের পা চাটতে চাটতে হোহো করে হেসে ফেলে।

    আর আমরা সকালের কাগজে ইন্সট্যান্ট তিন তালাক নিষিদ্ধ হবার খবরে উৎফুল্ল হয়ে ভুলে যাই, কয়েকটা লোক দেশে হিন্দু ধর্মের বুলডোজার চালিয়ে অন্য সবকিছুকে পিষে দিতে চাইছে।
    সেই হিন্দুত্ব আমারও না। আপনারও না।
    কেবল ওই বিষদাঁতওয়ালা পাগলা কুকুরগুলোর।
  • খ্যা খ্যা খো খৌয়া খৌয়া | ২৩ আগস্ট ২০১৭ ১৮:৫১380993
  • এদিকে লালুর যাত্রাপালায় ম্যাডাম রাউল কেউ আসবেনা আর বহিনজি তো আগেয় সটকে গেছিল।
  • খ্যাক খ্যাক খতাক | ২৩ আগস্ট ২০১৭ ১৭:৪৬380992
  • গোরুর মুতখোরগুলো ভাবছে এইটা হাইজ্যাক করেই ডিমনি ফেলিউর জিনিষের দাম আকাশছোঁয়া সব ভুলিয়ে দেবে।
    এগুলো যা গান্ডু দশ বছর বিচিপি পৌরসভায় থেকেও জানে না কার পৌরসভা ছিল।
  • amit | ২৩ আগস্ট ২০১৭ ১৫:১২380991
  • মমতার চামচা গুলো তিন তালাক নিয়ে কোনো মন্তব্য করেনি ? নাকি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা এখনো করে যাচ্ছে ?
  • খ্যা খ্যা খ্যা খ্যা | ২৩ আগস্ট ২০১৭ ১৫:০১380990
  • The scrapping of instant triple talaq got strong support from most political parties. But it's those voices which were either silent or ambiguous which tell the real story. Lalu Prasad Yadav was restrained in his response which is alien to the usually boisterous neta who doesn't mince his words. “Muslims have their personal law and they will respond accordingly to this judgment and so will I. Won't like to say much," said the RJD chief. Mamata Banerjee and Nitish Kumar are yet to respond, so is Mulayam Singh Yadav. And there is a reason for this. On core minority issues, these parties would rather wait and gauge the mood within the community before taking a stand in public.

    সেকু পার্টিরা না পারছে সুপ্রিম কোর্টের রায় গিলতে না পারছে ওগরাতে
  • de | ২৩ আগস্ট ২০১৭ ১৩:৫২380989
  • আর হ্যাঁ - ধনঞ্জয় দেখলাম - প্রচুর অসঙ্গতিতে ভরা এক মুভি - খুবই বাজে লাগলো -

    বইটা পড়ে যে লজিকের পারম্পর্য্য দেখতে পেয়েছিলাম - সিনেমায় তার কণামাত্র নেই!
  • de | ২৩ আগস্ট ২০১৭ ১৩:৪৯380988
  • এই ইন্স্ট্যান্ট তালাক ব্যানটা অনেক মুসলিম মহিলার অনেক কষ্ট করে চালিয়ে যাওয়া লড়াইয়েরই ফল - এটার সমালোচনা করার কোন মানেই হয় না। কংগ্রেস সিব্বাল ইঃ কে মুসলিম ল বোর্ডের আইনজীবী হিসেবে দাঁড় করিয়ে এমনিই প্রচুর ক্ষতিগ্রস্ত হোলো - এরপরে আর স্টেটমেন্ট সমূহ না ইস্যু করাই উচিত!
  • pi | ২৩ আগস্ট ২০১৭ ১৩:১০380987
  • একটা পোস্ট পড়েছে গ্রুপে। কার লেখা জানিনা।

    'তিন তালাক নিয়ে হিন্দু মৌলবাদীদের নাচানাচি দেখে লজ্জা হচ্ছে! তিন তালাকটিকে একটি রাজনৈতিক ই্সু করে ব্যাপারটাকে আরো জটিল করে ফেলছে হিন্দু মোলবাদীরা। হিন্দু কট্টর পন্থীরা মুসলিম মহিলাদের প্রতি অতি মাত্রায় দরদি হয়ে উঠেছে, তাহলে মুসলমান পুরুষদের প্রতি এতো প্রতিহিংসার পরিবেশ দেশভর তৈরি হল কেন? এই বৈরী মানসিকতার জন্যেই তো মুসলমানরা কট্টর হিন্দুদের তাদের মহিলাদের প্রতি এতো মাত্রায় দরদি হওয়াকে সন্দেহের চোখে দেখছে।
    আরে, সারা পৃথিবীতে মানবের দুটিই জাত আছে -পুরুষ আর মহিলা। মানুষের জাত ধর্ম গুলো তো পরে এসেছে।এখন প্রশ্ন মুসলিম মহিলারা ন্যায় পেল! হিন্দু মহিলারা কবে ন্যায় পাবে? দেশভর যে হিসেব তাতে তো হিন্দু মহিলারা তো মুসলিম মহিলাদের তুলনায়ও খারাপ!
    হিন্দু ম্যারিজ এ্যাক্ট ১৯৫৫ এর মাধ্যমে হিন্দু মহিলা কিছু রক্ষা পেয়েছে, নইলে তো হিন্দু মহিলাদের অবস্থা মুসলমান তুলনায় অনেক বেশি খারাপ ছিল। আজকাল যেসব হিন্দু নেতারা মুসলমান মহিলাদের জন্যে মায়া কান্না করছেন, তাদের মধ্যে অনেকে তো নিজেরাই নিজের স্ত্রীকে তালাক দিয়ে বসে আছেন!
    এদিকে, ভারতে তিন-তালাক সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন একটি সমীক্ষায় দেখা গেছে যে ভারতের মুসলিম সমাজে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা বাস্তবে একেবারেই নামমাত্র, ১ শতাংশেরও কম।
    সমীক্ষাটি করেছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডিবেটস ইন ডেভেলপমেন্ট পলিসি (সিআরডিডিপি)। ১৬,৮৬০ জন মুসলিম পুরুষ এবং ৩৮১১ জন নারীর ওপর চালানো এই সমীক্ষাটি করা হয় চলতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে।
    সমীক্ষাটির নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ ডঃ আবু সালেহ শরিফ, যিনি ২০০৬ সালে ভারতীয় মুসলিমদের অনগ্রসরতা এবং বঞ্চনা নিয়ে গঠিত 'সাচার কমিটি'র অন্যতম একজন সদস্য ছিলেন।
    সমীক্ষায় ৩৩১টি মুসলিম বিবাহ বিচ্ছেদের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে এগুলোর এক-চতুর্থাংশ ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান (যেমন কাজি) জড়িত ছিল।
    তবে সমীক্ষায় সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে, ৩৩১টি ঘটনার মধ্যে কোনো সাক্ষীর উপস্থিতি ছাড়াই মুখে তিনবার তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ছিল মাত্র ১টি অর্থাৎ ০।৩ শতাংশ।
    সুতরাং আইন করে এইসব সমস্যা খুব একটা সমাধান হবে মনে হয় না। প্রয়োজন সামাজিক আন্দোলন। বৈবাহিক সম্পর্ক গুলো বেশিভাগ টিকে আছে ভালবাসার মধ্যেমে, কিছু কিছু ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে।
    বিবাহ কে ধর্ম জাত বর্ণ এইসবের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
    বিভিন্ন জাত বর্ণ ধর্ম এইসবের মধ্যে বিবাহকে গুরুত্ব দিতে হবে। তবেই এদের মধ্যে আত্মিক সম্পর্ক সম্পর্ক গড়ে উঠবে। বৃহত্তর ভারতীয় জাতীয়তাবাদ গড়ে উঠবে। তারজন্যে তো ইন্ডিয়ান স্প্যাশাল ম্যারিজ অ্যাক্ট ১৯৫৫ রয়েছে। যে কোন ধর্মের বা বর্ণের মানুষেরা বিয়ে করতেই পারে।
    সুতরাং আমার মতে বৈবাহিক সম্পর্কটাকে শুধু ধর্মের দৃষ্টি কোন থেকে দেখা ভুল। এটাকে সামাজিক ও মানবিক দিক থেকে বিচার করতে হবে।
    মঙ্গল বার। ২২ আগস্ট। ২০১৭।
    #সংগৃহিত'
  • amit | ২৩ আগস্ট ২০১৭ ১১:৫৩380986
  • ম্যারিটাল রেপ, সম্পত্তির অধিকার, আরো হাজার ইস্যুতে মহিলারা বঞ্চিত হচ্ছেন। সব একদিনে এক সাথে শুধরে যাবে, এই আশা কে করে থাকেন যানিনা, আমি তো অন্তত করি না। কিন্তু সুপ্রিমে কোর্ট এর প্রশ্নের প্রেক্ষিতে মোদী সরকার যে একটা স্পষ্ট অবস্থান নিয়েছে, সেটার প্রশংসা না করে পারছি না। যতই সেটা ভোটার জন্য হোক, তও যে একটা ঘৃণ্য প্রথা শেষ হতে চলেছে, তার কৃতিত্ব নিশ্চয় মোদির প্রাপ্য।

    যারা হাজার অন্য সমস্যা লিস্ট বানাচ্ছেন, বা তিন তালাকের শতাংশের হিসেবে দেখছেন, তাদের আপত্তি তা ঠিক কোথায় ? অন্য হাজার সো৯মস্যা আছে বলে তিন তালাকের কোনো সমাধান করা উচিত নয় ? হাস্যকর হলো এসব লিস্ট এখন যত দেওয়া হবে, তত তাদের ডাইনোসর প্রাপ্তি ত্বরান্বিত হবে।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ২৩ আগস্ট ২০১৭ ১০:৪১380984
  • আয়রনি হল ম্যারিট্যাল রেপকে "পবিত্র সম্পর্কের" দোহাই দিয়ে এড়িয়ে যাওয়া হল কিছুদিন আগেই।
  • b | ২৩ আগস্ট ২০১৭ ০৯:১৪380983
  • ইনসট্যান্ট তিন তালাক বন্ধ হওয়া খুব প্রয়োজন ছিলো। যদি এর ফলে বছরে .০০০০০০১ জনের সর্বনাশ হওয়া বন্ধ করা যায়, তাহলেও। পাকিস্তানের মত ঘোর ঘোরতর শরীয়া দেশেও তো ব্যানড বলেই শুনেছি।

    এখন কেউ ৫৬ ইঞ্চি ফোলাবে। কেউ ১১২ ইঞ্চি চুপসাবে। তাতে কি করা?
  • | ২৩ আগস্ট ২০১৭ ০৮:১৬380982
  • *কোন কারণ না দেখিয়ে, প্রপার ডিভোর্স না করে, নিয়মিত খোরপোষ না দিয়ে, স্ত্রীকে ত্যাগ করে ফেলে রেখে, পরে ভোটের প্রয়োজনে নাম ব্যবহার করে আবার একইরকম ফেলে রেখে, (যা তালাকের চেয়েও অতিরিক্ত কারণ প্রপার ডিভোর্স না হয়ায় স্ত্রী আর বিয়ে জরতে পারছেন না) যারা ট্যাক্সপেয়ারদের টাকায় দেশ বিদেশ
  • | ২৩ আগস্ট ২০১৭ ০৮:১১380981
  • তিন তালাক নয় ইন্সট্যান্ট তিন তালাক নিয়ে রায় হয়েছে। দুটোতে তফাৎ আছে।

    কোন কারণ না দেখিয়ে, প্রপার ডিভোর্স না করে, নিয়মিত খোরপোষ না দিয়ে যারা ট্যাক্সপেয়ারদের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়ায় আরনধম্মের লেবাস পরে বড় বড় বাতেলা হহাড়ার ভান করে তাদের সাথে সুস্থবুদ্ধির লোকের তফাৎ তো স্পষ্টই হবে। সে যতই ভক্তরা এদিক ওদিক প্রচার করে বেড়াবার জন্য দু চার পয়সা পাক
  • শাহ বানু রায়ের | ২৩ আগস্ট ২০১৭ ০৭:৫০380980
  • পর রাজীব গান্ধী পার্লামেন্টে বিল পাস করে দিয়েছিল। তিন তালাক মামলায় কপিল সিবাল এই প্রথা সমর্থন করে জোর সওয়াল করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী তিন তালাক রায়কে এক ঐতিহাসিক রায় বলেছেন। সিউডো সেকুলারদের সাথে ফারাকটা বেশ চোখে পড়ার মতো।
  • পাই | ২৩ আগস্ট ২০১৭ ০৭:২০380979
  • সত্যিই। আর এইরকম পোস্ট যখন ভাইরাল হচ্ছে, উদ্যোগও কি কিছুটা হবেনা?

    দমদির লিন্ক্টা থেকে, '‘‘খুবই ভাল উদ্যোগ। বিয়ের আড়ম্বরতা কমিয়ে, পণ দেওয়া-নেওয়ায় না গিয়ে এ ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের সকলেরই এমন চেষ্টা করা উচিত।’’ '
  • S | ২৩ আগস্ট ২০১৭ ০৩:০৯380978
  • "একই ভাবে ইসলামের (বা ইসলামের নামে চলে আসা) আরও কিছু রিগ্রেসিভ ব্যাপার যেমন বহুবিবাহ, আদালতে মেয়েদের সাক্ষ্যের মূল্য ছেলেদের সাক্ষ্যের চেয়ে কম হওয়া, ধর্ষিতা মেয়েকেই শাস্তি দেওয়া পরপুরূষের সাথে সেক্সের জন্য, অ্যাডাল্টারি-র শাস্তি হিসাবে পাথর ছুঁড়ে হত্যা, সমকামিতাকে অপরাধ হিসাবে গণ্য করা - এসবই বন্ধ হওয়া দরকার"

    এর মধ্যে অনেকগুলোর সাথে ইসলামের কোনো সম্পক্ক নেই। এই যেমন শেষেরটা। ওটি ভারতে নিষিদ্ধ।

    “We do not recognise live-in and homosexual relationships….this is against our ethos,” (Sushma) Swaraj said after the Union cabinet cleared the bill to regulate the industry, estimated at more than Rs 3,000 crore annually.

    http://www.hindustantimes.com/india-news/india-proposes-ban-on-commercial-surrogacy-homosexuals-live-ins-worst-hit/story-Vb1fKz0XSJPdCT7GbympkO.html
  • Du | ২৩ আগস্ট ২০১৭ ০৩:০১380977
  • মায়াদি থেকে যশোদাবেন এদের তো তিন তালাকও হয় নি।
  • S | ২৩ আগস্ট ২০১৭ ০২:৪৯380976
  • বিজেপি গুচ্ছ মাইলেজ পেলো। এখন একটা যুদ্ধু যুদ্ধু লাগিয়ে দিতে পারলেই কেল্লা ফতে।

    সেদিন ট্রেন অ্যাকসিডেন্টের খবর দেখতে দেখতে একজন খুব চিন্তার সঙ্গে বললেন যে এই কদিনের মধ্যেই যুদ্ধু লাগতে চলেছে, কত সৈন্য দরকার পরবে। তার মধ্যে যদি এইভাবে লোকেদের প্রাণ যায়, তাহলে কি করে হবে।
  • | ২২ আগস্ট ২০১৭ ২৩:০৩380974
  • প্রজ্ঞা আর পুরোহিত সেই টেরোরিস্ট দুটো তো।
  • aranya | ২২ আগস্ট ২০১৭ ২১:২৪380973
  • বলা তো যাবেই। সেক্ষেত্রে অন্য ক্ষেত্রেও হোয়াট অ্যাবাউট দিস অর দ্যাট ইঃ কেউ বললে তা মেনে নিতে হবে
  • pragnya | ২২ আগস্ট ২০১৭ ২১:১৮380972
  • সাধ্বী প্রজ্ঞা আর কর্নেল শ্রীকান্ত পুরোহিত নির্দোষ ছিলেন, আসল দোষী দুই পাকিস্তানি নাগরিক যাদের কে জেলে ভরার পরেও চিদাম্বরমের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছিল।

    'ভাগবা টেরর' একটা ভার্সন আর এটা তার কাউন্টার ভার্সন। সোনম বঙ্গারু অর হু সো এভার যেটা তে খুশী সেটা তে বিশ্বাস করুন, তাতে কারোর কিস্যু এসে যায় না, এ দেশে এখনও সুপ্রীম কোর্ট আর সংবিধানই শেষ কথা।
  • pi | ২২ আগস্ট ২০১৭ ২১:১৩380971
  • কেন বলা যাবেনা ? যেখানে এই নিয়ে শোক বা উচ্ছাসপ্রকাশকারীদের একাংশের ইন্টেন্শন নিয়েই ঘোরতর সন্দেহ আছে। কী ইন্টেশন জানার জন্যেই তো অন্য কিছু আনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত