এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩০ আগস্ট ২০১৭ ১১:২০381090
  • এই ইচ্ছে অনিচ্ছের ডেফিনেশন টা কি? বিবাহিত নারী যদি জানায় ৬ মাস আগে অমুক দিনে আমার ইচ্ছের বিরুদ্ধে সহবাস হয়েছিল-কোর্ট কি ভাবে নেবে?কি শাস্তি দেওয়া উচিত?
    কোর্ট কি বিবাহ নামক প্রতিষ্ঠান টিকে ভেঙে দেবে তৎক্ষণাৎ?
  • পাই | ৩০ আগস্ট ২০১৭ ০৭:৩৮381089
  • ম্যারিটাল রেপ নিয়ে বিয়ে নামক প্রতিষ্ঠানের ডিস্টেবিলাইজেশনের ভুলভাল ভাটটা বাদ দোয়ে এই ক্লজগুলো রেখেছে দেখলাম। এগুলো নিয়ে আলোচনা হ্হয়ে কোন রূপরেখা তৈরি হওয়া জরুরিই কিন্তু।

    একটা প্রশ্ন ছিল, ম্যারিটাল রেপ ভিক্টিম এখন ৪৯৮ এ নির্যাতনের ধারায় অভিযোগ জানাতে পারেন না? ফিজিক্যাল, ইমোশানাল, সেক্সুয়াল ভায়োলেন্স সব কটা নিয়ে অভিযোগ জাননোর প্রভিশনই আছে না? আর থেকে থাকলে সেক্সুয়াল ভায়োলেন্স নিয়ে কত অভিওগ আসে?

    The Centre further submitted that what constituted marital rape and what would constitute marital non-rape needed to be defined precisely before a view on its criminalisation is taken.

    It added that if all sexual acts by a man with his own wife would qualify to be marital rape, then the judgment as to whether it is a marital rape or not would singularly rest with the wife.

    Mooeover, the government asked as to what evidences the courts would rely upon in such circumstances because there could be no lasting evidence in case of sexual acts between a man and his wife.
  • aranya | ৩০ আগস্ট ২০১৭ ০৫:০২381088
  • বৈবাহিক ধর্ষণ-কে স্বীকৃতি দিতে কেন যে এত টালবাহানা, তাতে নাকি বিবাহ প্রতিষ্ঠানটি দুর্বল হবে। একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যদি ধর্ষণকে মান্যতা দিতে হয় ..
  • i | ৩০ আগস্ট ২০১৭ ০৫:০০381087
  • দে, দু, অরণ্য, বাইনারি, পাই,
    তারে কইয়া দিমু..অরণ্যর সান্দাকফু ট্রেকের গল্প শুনতে আগরহী হবে মনে হয়।
    পরে আবার।
    ছোটাই
  • i | ৩০ আগস্ট ২০১৭ ০৪:৫৭381086
  • দে,
    তোমরা কেমন আছ? সাংঘাতিক বৃষ্টি হচ্ছে তো!
  • Binary | ৩০ আগস্ট ২০১৭ ০১:১০381085
  • ছোটাই এর ভিডিওটা বেশ লাগলো। এখানে 'সাইপ্রেস হিলস প্রভিন্সিয়াল পার্ক' বলে একটা রিসার্ভ ফরেস্ট আছে। মানে অনেক অনেক প্রভিন্সিয়াল/ন্যাশনাল পার্কার একটা। তো সেখানে গত মাসে গেসলাম। ওদের একটা গাইডেড হাইকিং ছিল। আট কিলোমিটার মতো। মডারেট এলিভেশন। কিন্তু আসল কথা, হাঁটা শুরু হলো রাত এগারোটা তিরিশে। স্পেশালি সেদিন পূর্ণিমা। ঝকঝকে চাঁদের আলো। ছয়/সাত জনের গ্রূপ ছিল। তবে টর্চ বা আলো জ্বালানো বারণ। বেশি জোরে কথা বলেও মানা। মোটামুটি দু ঘন্টার কাছকাছি লাগলো। অন্যরকম ভালো লাগলো।
  • aranya | ৩০ আগস্ট ২০১৭ ০০:২৪381084
  • ওদিকে রাত্তিরে পথ হাঁটায় ছোটাই-এর চিন্তা হওয়া স্বাভাবিক লিখতে গিয়ে লিখেছি দু-এর চিন্তা হওয়া স্বাভাবিক - বয়স হচ্চে বুইতে পাচ্চি

    অবিশি ছোটাইকন্যের জন্যে দু-এরও চিন্তা হতেই পারে
  • aranya | ৩০ আগস্ট ২০১৭ ০০:১৭381083
  • দু, ভেবেছিলাম আপনারাও কোথাও ট্রেকিং-এ গেছিলেন, মানস ভ্রমণের কথা লিখেছেন বুঝতে পারি নি, বোকা আমি
  • S | ৩০ আগস্ট ২০১৭ ০০:০৫381082
  • রামদেবের কোম্পানির আইপিও হলো বলে।
  • Du | ৩০ আগস্ট ২০১৭ ০০:০২381081
  • এনার ডেরা তো দেশজোড়া।
  • Binary | ২৯ আগস্ট ২০১৭ ২৩:২৪381080
  • অনেকদিন পরে এলাম আড্ডায়। আজকাল আর সময় বিশেষ পাই না। একটা কথা বলার ছিল। রাম-রাহিম, আসারাম, নিত্যানন্দ ইত্যাদি প্রভৃতির হাজত বাস হলো। তা বাবা রামদেব কবে যাচ্ছেন শ্রীঘর ?
  • Du | ২৯ আগস্ট ২০১৭ ২২:৪৭381079
  • অরন্য ওটা তো ছোটাইয়ের কন্যে তুলেছে তাই অনুমান করি ছোটাইয়েরই দেশের হবে।
  • b | ২৯ আগস্ট ২০১৭ ২২:০৮381078
  • ক্রিকেট দেখুন। ওয়েস্ট ইন্ডিজ -ইংল্যান্ড
  • aranya | ২৯ আগস্ট ২০১৭ ২১:২৩381077
  • ভদ্রলোক বেল ল্যাবসে কাজ করেছেন বহু বছর, লেখালেখি সবই অবসর সময়ে
  • aranya | ২৯ আগস্ট ২০১৭ ২১:২২381076
  • থ্যাংকুমু। হ্যাঁ, আমারও বেশ লাগে। আনন্দ মেলায় লিখতে বললাম। যা সব বেরোয় আজকাল, তার চেয়ে ভালই হবে সুজনদার লেখা
  • kumu | ২৯ আগস্ট ২০১৭ ২১:২০381075
  • একেনবাবু সিরিজ আমার প্রায় মুখস্ত,বেশ লেখা।
  • aranya | ২৯ আগস্ট ২০১৭ ২০:৪৬381074
  • দু, কোন দেশের পথ?
  • aranya | ২৯ আগস্ট ২০১৭ ২০:৪৫381073
  • সুজন দাশগুপ্তের সাথে অনেক গল্প হল এক আড্ডায়। কেউ ওনার 'একেনবাবু' সিরিজের গোয়েন্দাগল্প গুলো পড়েছে?

    গুরুতে লিখতে বললাম। ভালই জানেন গুরুচন্ডালী সম্বন্ধে। পাই-এর সাথে বোধহয় একবার মেল বিনিময় হয়েছিল, বললেন
  • Du | ২৯ আগস্ট ২০১৭ ২০:৩৯381072
  • ছোটাইদুহিতার 'পথ চলাতেই আনন্দ' খুব ভালো লাগলো। আমরাও ঘুরে এলাম অচিন দেশের পথে। আগে বাড়ুক খুঁজে নিক আনন্দ এই শুভেচ্ছা রইলো।
  • পাই | ২৯ আগস্ট ২০১৭ ২০:৩০381070
  • ভিডিওটা সত্যি ব্যাপক!
  • aranya | ২৯ আগস্ট ২০১৭ ২০:২২381069
  • ভিদিও ক্লিপ দুটো দারুণ লাগল, আমারও খুব সাথে যেতে ইচ্ছে করছিল, যদিও এখন এক মাইল হাঁটলেই ব্যাপক কোমরে ব্যাথা হয়। কলেজকালে সান্দাকফু থেকে একা ট্রেক করে নামা, পথ হারিয়ে সূর্যাস্তের পর জঙ্গলে ঘোরাঘুরি - এসব মনে পড়ছিল।

    দু-এর চিন্তা হওয়াটা স্বাভাবিক, রাত্তিরে একা হাঁটা রিস্কি
  • pi | ২৯ আগস্ট ২০১৭ ২০:২০381068
  • কোলকাতাতে নাকি ইনফোসিস আসছে, এবঙ্গ সেজ ছাড়াই?
  • pi | ২৯ আগস্ট ২০১৭ ২০:০৮381067
  • মুম্বইয়ের কী দশা, দেদি?
  • পাই | ২৯ আগস্ট ২০১৭ ১৪:০২381066
  • লালশাকের বীজ কি নটে গাছের বীজ, সাদা তিল, এগুলো আমাদের খাবারদাবার, রান্নায় সেভাবে ব্যবহৃত হয়? হলে কীভাবে? পুদিনা পাতা অনেক পরিমাণে ব্যবহৃত হয়, এমন খাবার বা রান্নার পদ্ধতি জানালেও ভাল হয়।
  • de | ২৯ আগস্ট ২০১৭ ১২:৩১381065
  • ছোটাই - খুবই ভালো লাগলো কন্যের ভিডিও - আমার তো সাথে যেতেও খুব ইচ্ছে করছিলো - জিগিও মাসীরে সঙ্গে নেবে কিনা! ঃ)
  • pi | ২৯ আগস্ট ২০১৭ ০৬:০১381064
  • হানুদা, মেইল দ্যাখো।
  • h | ২৯ আগস্ট ২০১৭ ০৪:৩৯381063
  • স্ক্রোল একটা ৫ স্লাইডের প্রেজেন্টেশন নামিয়েছে সেটার মূল কথা ও এটাই। কিন্তু কয়েকটা গ্যাপ মত লাগছে।
  • h | ২৯ আগস্ট ২০১৭ ০৪:১২381062
  • বাই দ্য ওয়ে, ডেরা স`ক্রান্ত লেখা গুলোয় আমি পোবোন্দো গোছের লেখাগুলো পড়ে একটা সামারি চিটশিট মত কোরে উঠতে পারলে টই য়ে পেস্ট করে দিচ্ছি। তাইলে বাকি দের রিসার্চ করতে সুবিধে হবে। একটা ইন্টারেস্টিং তথ্য হল, এক্সাইটিং লেখক দের মধ্যে তাহির কামরান আর হিমাদ্রি ব্যানার্জি এই দুজন হচ্ছে পাঞ্জাবের হিস্টরির লোক, তার মধ্যে তাহির কামরানের স্পেশালিটি আছে লোয়ার কাস্ট পলিটিক্স এর উপরে। যোগেন মন্ডল কে নিয়ে লেখা আছে।আর হিমাদ্রি ব্যানার্জি হলেন, সম্ভবত তারাশংকর এর নাতি অফ অল পিপল। এই চুটকি গুলো দিয়ে দিলাম, যাতে লোকের পড়তে মজা লাগে।

    স্ক্রোল এর করা ইন্ডেক্স টার আর ইপিডাব্লিউ র সেই ইলেকশনের আগে বেরোনো প্রবন্ধটা (প্রকৃত প্রগতিশীল প্রবন্ধ হিসেবে, যার অ্যানলিসিস দুর্দান্ত এবং আপ জেতার স্বপ্ন টা পুরো ভুল ঃ-) ) যেটা খুজে পাচ্ছি না, এই তাত্বিক প্রবন্ধ গুলো র মূল সুর টা এই, সবুজ বিপ্লবের পরেকার যে মাইগ্রেশন পাঞ্জাবে, এবং দিল্লী এক্সপ্যান্ড করার পরের যে মাইগ্রেশন এবং কনসাম্পশন প্যাটার্ন তাতে এই অঞ্চলে, কাস্ট অ্যাসপিরেশনে ব্রাত্য, বা খালসা পলিটিক্স এ জায়গা না করতে পারা লোকদের মধ্যে এই সব গুরুবাদের একটা প্রবণতা দেখা যাচ্ছে। এঁরা হত দরিদ্র নন, যদিও পরে অন্যান্য ইমিগ্রান্ট হত দরিদ্র রাও আশছেন, এঁদের সোশাল অ্যাসপিরেশনের বাহক হল এই ব্লিং টাইপের বাবা। (কারণ সেই এক ই কাস্ট অ্যালাইনমেন্টে সুবিধে না করতে পারা), তবে এতটা জেনেরিক করা যাবে কিনা, সেটা আরো পড়ে বলতে হবে। আর ক্রিমিনাল অ্যাঁগল টা সোজা, কিন্তু পয়েন্ট ইজ, পরিষ্কার কথা হল মেয়েদের কে লিখতে হবে। নইলে বোঝা যাবে না পুরো কাল্ট টা। হিমাচল/হরিয়ানা/পাঞ্জাবে নতুন অপরাধ জগত সম্পর্কেও লিখতে পড়তে হবে। এ মানে করতেই হবে। কেউ একটা বছর দুয়েকের মধ্যে একটা বই ল্যাখার প্ল্যান করেন। মানে যারা এই সব বিষয়ের লোক বা আগ্রহ পাচ্ছে।

    ইপ্সিতা তুই কাউকে একটা ধর, যে এসব অনেক দিন ধরে লেখা পড়া করেছে, দেখ সাংবাদিক দের যে অ্যাকসেস অ্যামেচার দের থাকবে না, ক্রাইম রিপোর্ট লিখতে পারবে না, কিন্তু এই ফেনোমেনা টা তো বুঝতে হবে। এরকম একটা সম্পূর্ণ ঢপের জন্য লোকে প্রাণ দেবে বলছে।
  • i | ২৯ আগস্ট ২০১৭ ০৩:৫৩381061
  • রবাহুত,
    একা হাঁটা ঠিক আছে। কিন্তু সূর্যাস্তের মধ্যে হাঁটা শেষ করতে না পারলে অভিভাবকদের পক্ষে একটু চাপ হয়ে যায়। আর একদিনে ৪৫ কিলোমিটার পাড়ি দেওয়াটা আমার মতে খ্যাপামি। যাই হোক, আপাততঃ ল্যাখাপড়া আগামী দেড় দু মাস। তারপর আবার ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত