এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ৩১ আগস্ট ২০১৭ ১৭:৪৫381120
  • মুখ্যমন্ত্রীর কাছে বারবার সাহায্য চাওয়া সত্ত্বেও এরকম ঘটলো - নিন্দার ভাষা নেই সত্যি!

    প্রশাসন এতো অপদার্থ হয় কি করে?
  • S | ৩১ আগস্ট ২০১৭ ১৩:৫৯381118
  • ওগুলো তো বাচ্চার নিজের কথা নয়, নিস্চই কোথাও শুনেছে।
  • pi | ৩১ আগস্ট ২০১৭ ১৩:৪৩381117
  • ভিকিদা কবিতা লিখছেন। সেটা এবার বইও হতে চলেছে।

    কিন্তু ডিডিদার গল্প, ঘ্যানপদ্য, গোলমরিচ কিছুই তো আর পাইনা !

    আর কুমুদি, এবার পুরো সুস্থ হয়ে উঠলে লিখতে শুরু কর।

    দেদিরও এবার সব জমানো লেখাগুলো ধরার কথা ছিলনা ?
  • | ৩১ আগস্ট ২০১৭ ১৩:২৮381116
  • আচ্ছা ডিডিদা ভিকিদা এঁয়ারা আর গল্প লিখছেন না?
  • Rabaahuta | ৩১ আগস্ট ২০১৭ ১২:২৮381115
  • ১০।৩০ এর পোস্ট - এটা পড়েছিলাম ফেসবুকে, অবাক হইনি। এইসময় অল্প-মধ্য বয়সী শাইনিং তীব্রচাড্ডি প্রচুর।।। পচিঁশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ভক্তরা যখন গুজরাট, মন্দির ওহী বানায়েঙ্গে, মোদী যোগী বন্দনা, গোরক্ষা এইসব করে, তাদের সন্তানেরা প্রভাবিত তো হবেই। একটা জাতিবিদ্বেষী হিংস্র রক্তবীজের ঝাড় অলরেডি তৈরী হয়ে গেছে বলে মনে হয়।
    হয়েছে তো ইনফ্যাক্ট অনেক আগে থেকেই, সেই রামমন্দির কার্গিল এইসব সময় থেকে খাঁকি চাড্ডিরা ঘৃণা বেচেছে অনেক।
  • | ৩১ আগস্ট ২০১৭ ১১:৫৯381114
  • আকা,

    ৩০শে আগস্ট 3.36 আইপিসি তে রেপ যেখানে ডিফাইন করা আছে, সেখানে ৬টা না ৭টা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে 'কনসেন্ট' এর কথা আছে। সে জনবহুল বাজারে হক কি জনশূন্য প্রান্তরে, ঐ প্রত্যেক স্টেপে কনসেন্ট এব্র ব্যপারটা আসছেই।

    তো, ম্যারিটাল রেপ এর ক্ষেত্রেও এটাই ফান্ডা। প্রেম মানেই যেমন যৌনতার অধিকার নয়, আবার চুমুখাওয়া নেকিং এন্ড পেকিং মানেই পেনিট্রেশানের অধিকার নয়। আবার একবার পেনেট্রেশান মানেই বারবারের অধিকার নয় এটাই বক্তব্য।
  • T | ৩১ আগস্ট ২০১৭ ১১:০১381113
  • দ্যাখেন গিয়ে বাপ মা হয়তো শাইনিং। এই জন্যই ব্লু হোয়েল সভ্যতার এক আশ্চর্য আবিষ্কার।
  • pi | ৩১ আগস্ট ২০১৭ ১০:৩৯381112
  • এটা সত্যি সান্গ্ঘাতিক! এত ছোট বয়স থেকে!
  • অভিজিৎ নন্দী | ৩১ আগস্ট ২০১৭ ১০:৩০381111
  • একটা দারুণ খবর শুনবেন?

    আমার মেয়ের সাথে গল্প করার সময় ওর ক্লাসেরই (ক্লাস সিক্স) একটি ছেলে ওকে আজ বলেছে - ইংরাজি ছাড়া সব ভাষা দেশ থেকে তুলে দেওয়া উচিৎ, তাহলে communication এর সুবিধে! (প্রতিবাদে মেয়ে যা বলেছে, তা লিখে আর বড় করছি না লেখাটা)।

    শুধু, ওদের তার পরের পর্যায়ের কথোপকথনটির একটি অংশ হুবহু তুলে দিচ্ছি -

    The boy: I like Hitler.

    My daughter: Why? You know, he killed so many people!

    The boy: Yes, but he killed only the Jews. Likewise, I want to remove all the Muslims from our country...." (discussion continues.)

    কি বুঝলেন?

    মৌলবাদের বিরুদ্ধে কাজটা আমরা যদি এখনো আর পাঁচটা কাজের পর রাখি priority র দিক থেকে, তাহলে "শেষের সেদিন ভয়ংকর " আমরা খুব শীঘ্রই প্রত্যক্ষ করব।
  • বাখ | ৩১ আগস্ট ২০১৭ ০৯:৩৪381110
  • সত্যজিত রায়ের 'শাখাপ্রশাখা'য় একটা বাজনা আছে। রাতের খাবার পরে অন্ধকার ঘরে লাল মোমবাতি জ্বলে উঠবে। মাথায় হাত দিয়ে গেরুয়া চাদর গায়ে একজন দাড়িওয়ালা পুরুষ, পাশের ঘরে 'একী বাজনা শুনবার সময়?' 'আমার প্রাইসলেস মেজদাটির কান্ড দেখেছ?'
    'এটা বাখ' কাপড় গোছাতে গোছাতে মমতা শংকর"

    এটা বাখের কততম বাজনা জানা আছে কারও? ফ্লুট, ট্রাম্পেট, হর্ন, অর্গ্যান?
  • পাই | ৩১ আগস্ট ২০১৭ ০৮:৩৯381108
  • শাড়ি নিয়ে লেখাটায় টই লিস্টিতে তিনবার পৃথা দেখাচ্ছে, লেখায় গেলে একটা মন্তব্য! আমিই কি খালি এমানি ভুলভাল দেখছি?
  • S | ৩০ আগস্ট ২০১৭ ২৩:৪৫381107
  • এই ব্যাপারগুলো নিজের আশেপাশেও দেখেছি। গোপনীয়তা এক ব্যাপার। কিন্তু এই অস্পৃশ্যতার ব্যাপার গুলো দেখে বড্ড বিরক্ত লাগে।
  • j | ৩০ আগস্ট ২০১৭ ২২:৫৪381106
  • ঠিকই তিনোমুল মন্ত্রী যন্ত্রী কাউন্সিলর পারিষদ কোন অন্যায় করতেই পারে না! তা সে ভোট লুঠ করুক বা মায়াপাতায় ট্রোল ডেকে আনুক

    ইসরতকে হুমকিটাও জামাতি ভোটের স্বার্থে
  • Atoz | ৩০ আগস্ট ২০১৭ ২১:৪০381104
  • প্রাচীন জঙ্গল প্রবাদ। ঃ-)
  • S | ৩০ আগস্ট ২০১৭ ২১:২২381102
  • তিনোর মন্ত্রীরা কখনো অন্যায় করেনা। দিদি বলে দিয়েচে।
  • aranya | ৩০ আগস্ট ২০১৭ ২১:২২381103
  • কম্প্লিকেটেড তো বটেই, অন্যান্য দেশে ম্যারিটাল রেপ নিয়ে কি আইন আছে, সেগুলো খতিয়ে দেখলে হয়, তারা কিভাবে হ্যান্ডল করছে এর বিভিন্ন দিক।

    পাশচাত্য দেশের আইন ভারতে চলবে না, বিবাহ একটি মহা পবিত্র প্রতিষ্ঠান, তার ভিত্তি একটুও দুর্বল হতে দিলে চলবে না - এই সব অর্থহীন, রিগ্রেসিভ কথাবার্তা বন্ধ হওয়া দরকার।

    রেপ ইজ রেপ, তা অচেনা লোকেদের মধ্যে, কোন সম্পর্কের মধ্যে, বিবাহিত যুগলের মধ্যে - যেক্ষেত্রেই হোক না কেন।

    রেপ কি ভাবে প্রমাণ করা হবে, অভিযোগের সময়সীমা ইঃ নিয়ে আলোচনা হোক। অন্য দেশের আইন কি বলছে দেখা হোক। কিন্তু ম্যারিটাল রেপ যে একটা ক্রাইম, তা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়
  • pi | ৩০ আগস্ট ২০১৭ ২১:১৮381101
  • এই হুমকি দেওয়াই তো অপরাধের আওতায় পড়ে।
  • aranya | ৩০ আগস্ট ২০১৭ ২১:১৬381100
  • ইসরাতের কথা কাগজে পড়ছিলাম। কোন সাপোর্ট সিস্টেম নেই, নিরাপত্তা নেই, জঘন্য
  • j | ৩০ আগস্ট ২০১৭ ২১:০৫381099
  • যে চারজন মহিলা তাৎক্ষণিক তিন তালাকের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে লড়াই করেছিলেন, ঐতিহাসিক রায় বেরোনোর পর, তাদের মধ্যে আমাদের এই মহান উদার বাংলার মাটির কন্যা হাওড়া পিলখানার ইসরাত্ জাহান এর অবস্থা সবচাইতে করুন। হুমকি, কুৎসা ও সামাজিক বয়কটের মুখে অসহায় ইসরাত্ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছেন। হুমকি পাচ্ছেন, ইসরাতের উকিল নাজিয়া ইলাহি খান ও। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও মুখ খুলেছেন ইসরাতের বিরুদ্ধে। মুখ খুলেছেন আরেক নেতা ইদ্রিস আলি ও। একটা গোটা সমাজ যেন নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে একটি অসহায় তালাকপ্রাপ্ত দুই সন্তানকে নিয়ে থাকা মহিলার উপর। এই গর্বের উদার বাংলার মাটির ইজারাদাররা, অর্থাৎ কবি শিল্পী সাহিত্যিক মহল আশা রাখবো ইসরাতের পাশে দাঁড়াবেন।

    ( োপিএদ ফ্রোম অ ফ্রিএন্দ)
  • j | ৩০ আগস্ট ২০১৭ ২১:০৪381098
  • copied
  • pi | ৩০ আগস্ট ২০১৭ ২০:৪৬381097
  • হ্যাঁ, ব্যাপারটা বেশ জটিলই। ক্রিমিনালাইজ করতে হলে এইসব দিকই ভেবে দেখতে হবে। এদিকে ভেবে দেখতে হবে বললেই লোকজন চাড্ডি কি মিসোজিনিস্ট বলে দিচ্ছে দেখলাম বা গাল দিচ্ছে ! বিয়ের ইন্স্টিটিউশনের কী হবে মার্কা রিগ্রেসিভ বক্তব্যকে গাল দেওয়া হোক, ঠিক আছে, কিন্তু পুরো ইস্যুটা নিয়ে যে সত্যি অনেক ভাবনাচিন্তার দরকার, সেটাও ঠিক। এক্সিস্টিং রেপ ল এর মধ্যে এটাকে ফেলে দিলে এরকম অনেক প্রশ্নই থেকে যাবে।
    ইউজের থেকেও মিসইউজ বেশি হতে পারে।

    বিটিডব্লু, ইউজ প্রসঙ্গেই, ৪৯৮ এ নিয়ে যে প্রশ্নটা করলাম, উত্তর কী ?
  • sm | ৩০ আগস্ট ২০১৭ ১৭:৫৪381096
  • এটা প্রমান করা শক্ত কারণ এক্ষেত্রে বধূর অভিযোগ ই অনেক সময় ফাইনাল অথবা ডিসিশন মেকিং হয়ে যায়। সুপ্রিম কোর্টের আপত্তি এখানেই।
  • aka | ৩০ আগস্ট ২০১৭ ১৫:৩৬381095
  • একটা সহজ প্রশ্ন আছে, ম্যারিটাল রেপ যে রেপ তা প্রমাণ হবে কেমন মতে?
  • de | ৩০ আগস্ট ২০১৭ ১৪:৫৭381094
  • হাই এনার্জির জনগণ একটু সাব্রিনা গোঞ্জালেজ পাস্তার্স্কি কে নিয়ে ল্যাখেন্না - পি এইচডি লেভেলেই এতো হইচই কেন ওনাকে নিয়ে? স্টিফেন হকিং ওনার পেপার সাইট করেচেন - কোন একটা টুইট কয়েক কোটি বার রিটুইটেড হয়েচে - এগুলো নিশ্চয়ই কারণ নয়! গুগল স্কলারে খুঁজে তেমন মহামূল্যবান কিছু পেলাম না -

    এমাইটিতে পোস্ট গ্রাজুয়েশন আর হাভার্ডে পি এইচডি করছেন -

    এতোজ, কোয়ার্ক - কমেন্ট করেন না!
  • de | ৩০ আগস্ট ২০১৭ ১৪:৫২381093
  • ম্যারিটাল রেপে কি শুধু ওয়ান ওয়ে রেপই হয় ধরে নেওয়া হয়?

    সময়সীমা থাকাটা জরুরী এই অভিযোগের ক্ষেত্রে - মানে, রেপ হয়েচে মনে হলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে- এরকম রুল থাকা উচিত। নাহলে প্রতিশোধের অ্যাঙ্গেলটা থেকে যাবে -
  • de | ৩০ আগস্ট ২০১৭ ১৪:৪৮381092
  • পাই, ছোটাই - ভিজে জুবুথুবু হয়ে আচি - ক্ষী বিষ্টি!! গত একহপ্তায় সুজ্জির মুখ দেখিনি -

    ইদিকে এক্ষপ্রেসওয়ে বন্ধ - আমি কি করে শনিবার পুণে যাবো তা কেজানে - এমনি প্লেন হাইওয়ের যা খারাপ অবস্থা - এক্ষপ্রেসেওয়ে এক এক বারে ২৩০ টাকা টোল নেয়, কিন্তু রাস্তাও সেরকম -
  • ম্যারিটাল | ৩০ আগস্ট ২০১৭ ১১:২১381091
  • রেপ প্রসঙ্গে কিছু প্রশ্ন উঠে আসে। অনেক সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয় এবং সেটা কাউন্সেলর হয়ে আইনি ডিভোর্সের দিকেও গড়ায়। তখন স্ত্রী যদি বলে বসেন অমুক সময়ে আমার স্বামী আমাকে রেপ করেছিল তখন স্বামী নিজেকে কিভাবে নির্দোষ প্রমান করবেন। এছাড়া স্বামী-স্ত্রী যদি নিজেদের মধ্যে বন্ডেজ গেম খেলেন মিউচুয়াল সম্মতির ভিত্তিতে তাহলে সেটাও কি ম্যারিটাল রেপের আওতায় আসবে? এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত