এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৮381179
  • জারিফাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫১381178
  • শুভদীপের লেখাঃ

    "পুরনো লেখা। সরকার দেশের ৬০টি নদীকে লিঙ্ক করার বড়সর ফাটকা খেলতে উদ্যোগী হয়েছেন সম্প্রতি। এর আগে নোটবন্দী করে দেশের ইকনমি ডুবে গেছে, এবার নদীসন্ধি করে দেশের ইকোলজি ডুববে কি ??

    বাজপেয়ীর সময়ে সাড়া জাগানো নদী-সংযুক্তিকরণ প্রকল্পকে হিমঘর থেকে বের করে আনার সঙ্কেত বহুদিন থেকেই দিয়েছেন মোদী। আবার তার সরকারের মন্ত্রী মানেকা গান্ধী আগে থেকেই এই প্রকল্পের প্রতি বিরূপ মনোভাব জানিয়ে রেখেছেন। এই নিয়ে আমার কয়েকটি প্রশ্ন আছে, আপনাদের কাছে রাখছি।

    # বলা হচ্ছে বর্ষার মরসুমে খালের মাধ্যমে বন্যাপ্রবণ নদী থেকে জল বের করে অন্য নদীতে পাঠানো হবে। মহৎ উদ্দেশ্য সন্দেহ নেই কিন্তু বর্ষার সময় সময় দেশের বেশীরভাগ নদীতেই জলের স্তর ভাল থাকে, এক্ষেত্রে কোনো রাজ্য সরকার কি নিজের রাজ্যের নদীতে অতিরিক্ত জল বহন করতে রাজী হবে ? নদীর ভাগাভাগি কিন্তু রাজ্যগুলির হাতেই রয়েছে।

    # শুখা সময় অর্থাৎ শীত, বসন্ত ও গ্রীষ্মের প্রথমভাগে সব নদীতেই জল কমে যায়। দাক্ষিণাত্যের বর্ষার জলে পুষ্ট নদীগুলোতে পাঠাবার মতো জল কি আদৌ থাকবে উত্তর ভারতের নদীগুলোর ?? মনে হয় না। মানে নদী সংযুক্তিকরণের আসল উদ্দেশ্যই সফল হবে না।

    # গঙ্গা-যমুনা-চম্বল থেকে শীতকালে জল সরিয়ে দক্ষিণে পাঠালে বিহার আসতে আসতে গঙ্গার অবস্থা কাহিল হয়ে যাবে। এরপর চুক্তি অনুযায়ী বাংলাদেশকেও কিছুটা জল ছাড়তে হবে। সেরকম হলে ভাগিরথী-হুগলী তে খুব সামান্য জলই এসে পৌঁছবে।
    গঙ্গার দূষণের অন্যতম বড় কারণ উত্তরাখন্ডের বিভিন্ন ড্যামে জল ধরে রাখার ফলে জলের ফ্লো কমে যাওয়া। সংযুক্তি হলে স্রোত আরও কমবে, ফলতঃ গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ কিভাবে হবে বুঝতে পারছি না।

    # বিন্ধ্য, সাতপুরা পর্বত আর দাক্ষিণাত্যের বিস্তীর্ণ মালভূমি ভেদ করে খাল নিয়ে যাবেন কি করে ?? পাম্প মেশিন লাগিয়ে নিশ্চই জল তোলা হবে না পাহাড়ের ওপর। তাহলে একমাত্র উপায় পাহাড় ভেঙে খাল কেটে জল নিয়ে যাওয়া। দাক্ষিণাত্যের ঐ এলাকায় অনেক ফল্ট লাইন আছে, পাহাড় মালভূমি ভেঙে খাল নিয়ে যাওয়ার ফলে ভবিষ্যতে ঐ এলাকা উত্তরাখন্ডের মতো ভালনারেবল হয়ে যাবে না তো ??

    # নদী সংযুক্তির জন্য খাল কাটতে প্রচুর প্রচুর জমি দরকার হবে। নষ্ট হবে হাজার হাজার হেক্টর জঙ্গল, কৃষিজমি। এই পরিবেশ ধ্বংসের বোঝা কি এমনিতেই পরিবর্তনশীল ক্লাইমেটের ওপর চাপানো ঠিক হবে ??

    # বাস্তুহারা হবেন কয়েক লাখ বা কোটি মানুষ। এদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কে করবে ??? এদের ক্ষতিপূরণ দিতে রাজকোষ থেকে প্রচুর অর্থ চলে যাবে। অন্যান্য কাজেও সব মিলিয়ে লাখ লাখ কোটি টাকা খরচ হবে। এতো খরচ করে শেষে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না গেলে(শুরুর পয়েন্ট গুলোতে কারণ গুলোও বলেছি) এই এত টাকা, জমি, পরিবেশ নষ্ট হয়ে যাবে। "

    এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম। নীচের তিনটে লিংকে বড়াই থাকলেও উত্তর নেই। মানে জানা-বোঝার মত কিছুই নেই।
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:১১381177
  • পাই, ওটা হয়ত অনেকদিন আগের ব্যাপার
  • S | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:০৭381176
  • মোস্ট লাইকলি উত্তর কোরিয়া আরেকটা বোমা ফাটিয়েছে।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫৯381175
  • অরণ্যদা, সুজনবাবুর সাথে মেইলে কত্থা হওয়ার কথা বিলকুল মনে পড়ছেনা ঃ( মিস করে গেলাম ? অবশ্য আমার আরো তিনটে মেইল দেখা বাকি।
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫১381173
  • কেহ নাই:-(
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১৭381172
  • শ্চ, থ্যাক্মু।

    এই লেখাটা কেউ একটু অনুবাদ করবেন?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১৬381171
  • তুলে দিলাম।
  • S | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১৪381170
  • আচ্ছে দিনের একটা টই ছিলো না?
  • S | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১১381169
  • এতোগুলো টাকা নষ্ট করে কি কি সর্বনাশ করে সেটাই দেখার। কনস্ট্রাকশন কোম্পানিগুলোর পোয়াবারো। আর দেশের কৃষি ব্যবস্থা এইবারে উঠে গেলো বলে।

    https://qz.com/504127/why-indias-168-billion-river-linking-project-is-a-disaster-in-waiting/
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২২:৩৪381168
  • আবার রোহিঙ্গারা মরছে, দেশত্যাগে বাধ্য হচ্ছে, নেভার এন্ডিং ক্রাইসিস :-(
  • DP | ০২ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫৫381167
  • রিভার লিংকিং প্রোজেক্ট ছোট আকারে এখনই আছে কিছু। রাঢ়বঙ্গের নদীগুলি স্রেফ সেচখালে পরিনত হয়েছে বিভিন্ন নদী পরিকল্পনার ফলে। আর এরকম বড় আকারে নদী জুড়ে দেওয়া মানে হঠাৎ করে পুরো পারিবেশের ভারসাম্যটাই বিঘ্নিত হবে। ফলস্বরুপ একই ষাথো কোথাও বন্যা, কোথাও খরা দেখা দেবে। হিমালয় অঞ্চলে ভূমিকম্প, ফ্ল্যাশ ফ্লাড, ইত্যাদী হবে। সুন্দরবনের মত অরন্যাঞ্চল স্রেফ নষ্ট হয়ে যাবে। নদীগুলির জীববৈচিত্রও নষ্ট হবে। মাছ উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। এককথায় কার্যত অ্যাপোক্যালিপাস। নদীর স্বাভাবীক গতিপথকে কখনই পরিবর্তন করতে যাওয়া উচিত নয়। বড় আকারের আন্দলন হওয়া উচিত এর বিরুদ্ধে।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৬381166
  • http://www.indiawaterportal.org/articles/national-river-linking-project-dream-or-disaster

    দেশের রাজার বিরুদ্ধে বড়ো করে প্রতিবাদ হওয়া খুব কঠিন। এই লেখাটা কেউ চাইলে পড়ে দেখবেন - অনেক জিনিস একসাথে করে দেওয়া আছে। বিষয়টা জানার জন্যে একটা ভালো সুত্র
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪০381165
  • এই আই আর সি টি সি র সাইটটা কী বানিয়ে রেখেছে কি !!

    রেজিস্টার করতেই দিচ্ছে না। একেক্বার একেক হ্যাপা ! এক্খন বলে ইনকারেক্ট ক্যাপচা। এদিকে কোন ক্যাপচা দেখাচ্ছে না আর। আর প্রত্তিবার বদলালে পাসওয়ার্ড হাওয়া হয়ে যায় !

    এই দিয়ে ডিজিটাল ইন্দিয়া করছে !! একে তো বেশিরভাগ জায়গায় নেটের কী দশা থাকে, ভুক্তভোগীরাই জানে। লোকজনের সময় নিয়ে ইয়ার্কি পেয়েছে !
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২৭381164
  • হ্যাঁ, কিন্তুরিভার লিন্কিনং নিয়ে এখনো সেরকম কোন বড় স্কেলে আপত্তি নেই কেন ?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:০৭381162
  • river linking project হলে আরেকটা বড়ো আকারের ডি মনিটাইজেশানের মতো কেস হবে। সেই প্রবাদ টা যে কতো সত্যি - fools rushes where angels fear to tread এই ছাপ্পান্ন্র বলদটাকে দেখে বুঝি. সম্ভব হলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুক কেউ। দেশ ধ্বংস হয়ে যাবে।
  • পাই | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৭381161
  • রানারা টই টা কেউ খুঁজে দেবে ? পাচ্ছ্হিনা।
  • পাই | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৭381160
  • হুতো ঃ)
  • Rabaahuta | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৫381159
  • আশির দশকের স্তিমিত উদয়পুরে প্রতিবেশী কর্মকার জেঠুদের আত্মীয় কলকাতার কলেজপড়ুয়া কালুদা আসতো ছুটিছাটায় বেড়াতে। কলকাতায় কলেজে পড়ে সেটাই একটা বিশাল ব্যাপার, তারওপর কালুদার একটা টেপরেকর্ডার ছিল, আরো ইম্প্রেসিভ বিষয় হচ্ছে কালুদা কবিতা লিখতো; তো পাড়ার খুবই ঘটনা। মাঝে মধ্যে আসর ডেকে আবেগপূর্ণ কবিতাপাঠও হতো (টেপ রকর্ডারে সেগুলো রেকর্ডও করা হতো)।
    সেই সময়ের কালুদার একটি কবিতা ছিল - 'নদীনালা যদি না থাকতো/ মানুষ কি তবে বাঁচতো?'

    মনে পড়ে গেল নদী বিষয়ে।
  • Rabaahuta | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৯381158
  • এইরকম মেসেজ আসছে ফোনে। সদগুরুর কোম্পানী-

    Do you know our rivers are dying? Do you agree something needs to be done to solve water woes? Do your bit, give a missed call to 8000980009-RallyforRivers.org
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৮381157
  • কত যে দেখা বাকি
  • Rabaahuta | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৬381156
  • অরণ্যদা, হ্যা, পাহাড়শ্রেণী
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫০381155
  • বড়মুড়া আঠারোমুড়া - ত্রিপুরার জায়গা?
  • R2h | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১০:২৭381154
  • মশা ও মেশো তো খুবই ওতপ্রোত। মঝখানে আবার বড়মুড়া আঠারোমুড়া শ্যামলে শ্যামল।
  • সিকি | ০২ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৫381153
  • গোরখপুরের পেডিয়াট্রিশিয়ান কাফিল খানকে একটু আগে অ্যারেস্ট করা হয়েছে।

    বেছে বেছে ঈদের দিনে।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫৬381152
  • এই যে, কারা যেন রিভার লিন্কিঙ্গ হবেনা বলেছিলেন!

    Government officials say diverting water from bounteous rivers such as the Ganges, Godavari and Mahanadi to sparse waterways by building a clutch of dams and a network of canals is the only solution to floods and droughts.

    After years of foot-dragging India will begin work in around a month on an $87 billion scheme to connect some of the country’s biggest rivers, government sources say, as Prime Minister Narendra Modi bets on the ambitious project to end deadly floods and droughts.

    http://indianexpress.com/article/india/prime-minister-narendra-modi-87-billion-river-linking-gamble-set-to-take-off-as-floods-hit-india-4823508/
  • পাই | ০২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩০381151
  • মেশোকে দু'বার মশা পড়ে গেলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত