এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫৮381420
  • অনেকদিন পর কাজু, ভালো লাগলো দেখে, মাঝেমাঝেই ভাবি
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০৫381419
  • আরে কাজু কদ্দিন বাদে! আছিস কেমন?

    ফেবু খুলেই সুমনা সন্যালের এই পোস্ট চোখে পড়ল, তারপর দেখি কাজুও লিখেছে। হ্যাঁ, কেউ রেকর্ড করলে ভাল হত।

    'মহালয়া শুনলাম। অনেক পরিবর্তন হয়েছে। সম্মিলিত কন্ঠে গাওয়া "যা চণ্ডী" একক কন্ঠে হোলো। "নমো চণ্ডী" গানের সুর তো সম্পূর্ণ বদলে গেছে এমনকি দুর্গার মহিষাসুর কে সেই তীব্র ভর্ৎসনা, তার যে মডিউলেশন এতদিন শুনে আসছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়, সেই ভঙ্গী, সেই স্বরক্ষেপ সমস্তই বদলে গেছে। এই রেকর্ডিং কবে হয়েছে? জন্মাবধি যে মহালয়া রেডিওতে শুনে আসছি, সেই রেকর্ডিং এ বছর আকাশবাণী বাজালো না কেনো এর উত্তর চাই। অত্যন্ত খারাপ লেগেছে এইসব পরিবর্তন। মহালয়াকে বদলাবার চেষ্টা করবেন না। সেটা কেউ ভালোভাবে নেবেন না।
    প্রতিবাদ জানালাম।'
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৪১381418
  • কাজু, রেকর্ড করেছিলে?
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩৮381417
  • আজকে রেডিওতে মহিষাসুরমর্দিনী অন্য ভার্সন বাজল। আমাদের চিরাচরিত শোনা ও ক্যাসেটে যেটা রেকর্ডেড ১৯৭০ সালের, এটা সেটা নয়।

    ১। শিপ্রা বসুর কন্ঠে "ওগো আমার আগমনী আলো" এতে ছিল না।

    ২। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের "তব অচিন্ত্যরূপচরিতমহিমা" তার পরেই থাকার কথা শুরুর দিকে, সেটা বাজল শেষের দিকে বীরেনবাবুর চন্ডীপাঠের পর। গানের শুরুর ও-ও-ও করে একটা আলাপ থাকে, সেটাও ছিল না।

    ৩। বিমলভূষণের "নমো চন্ডী" সম্পূর্ণ অন্য সুরে।

    ৪। "ক্ষেমঙ্করী" বলে একটি নতুন গান বাজল, আগে কখনো শুনিনি।

    এগুলো কেউ কি লক্ষ্য করলেন? এটা কোন রেকর্ড বাজল, কোন বছরের? ১৯৭০-এর টাই একমাত্র রেকর্ডেড ভার্সন জানতাম।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪১381416
  • এটা আমারও কোশ্চেন ছিল যে বুলেট ট্রেনের ভাড়া কত? যদি প্লেনের থেকে বেশি তফাত না হয়, তাহলে তো তেমন সুবিধে হবে না। ইউএসএ-তে বুলেট ট্রেন না হবার এটা একটা কারণ।
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০০:৩৮381415
  • দেশ বা দশের যে কোনো উন্নতি হবেনা সেটা বলাই বাহুল্য। যারা এই প্রজেক্টের টেন্ডার পাবে, তারা খুব লাভবান হবে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০০:২২381414
  • এটাই ভাবছিলাম, লাভটা কী?

    'Bullet Train will take u mumbai to Ahemdabad in just 2hourss with ticket costss of 3000rs

    While u can chose airlines in 1400rs which will take 70mins
  • S | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২৩381413
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৫২381411
  • আরে তার জন্য স্ত্রী ফুলেরা আছে তো। আর পুরুষ ফুলও আছে কিছু, যাদের নাগাল পাইনা।
    আর কুমড়ো হয়েওছে তিনটে ঃ)
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১২381409
  • ফলটার জন্য ওয়েট করাই মনে হয় এক্ষেত্রে শ্রেয় হবে। রোজ কুমড়ো খাওয়া ভালো।
  • পাই | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫৮381408
  • নাঃ, জানিনা।

    আচ্ছা, কুমড়ো ফুল দিয়ে ভাজা বড়া ছাড়া আর কী করা যায় ? রোজ রোজ পনের কুড়িটা ভাজা খাওয়া চাপের ব্যাপার। কোন কম তেলে সদ্গতির উপায় বলুন তো দিকিনি।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৪৪381407
  • "মেহর কিজিয়ে রব রহমান
    পরবরদিগার চতুর সুজান"

    (কথাগুলো পুরো ঠিক নাও হতে পারে)

    রাগ - কলাবতী। কেউ খোঁজ দিতে পারবে?
  • rabaahuta | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩২381406
  • ওহ আচ্ছা তাই তো ইশ ছিছিঃ(
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩০381405
  • শেয়াল দেবতা রহস্য অবলম্বনে।
  • rabaahuta | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২৭381404
  • কাহনের ভিডিওটা দেখছিলাম, খুব ভালো লাগলো।
    রান্নাপুজো এইসব কি শুধু পবঙ্গের ব্যাপার? কলকাতায় আসার আগে আমি কখনো শুনিনি এগুলো। অবশ্য হতে পারে অন্যত্র হতো, আমি জানতাম না।

    বাবুলাল যে নন্দনে বিলু রাক্ষস আরো কি একটা হতে দিচ্ছিল না সেই নিয়ে কোন বাওয়ালি হয় নি? পরমব্রতর ফেলুদা দেখে ফেলবো তাহলে। কিন্তু শেয়াল কেন?

    শেয়াল বলতে মনে পড়লো, আগরতলায় একটা জায়গা আছে শুয়োর চৌমুনী। আসলে অন্য কিছু একটা নাম, কিন্তু ওখানে ভালো শুয়োরের মাংস পাওয়া যায় তাই ঐরকম নাম হয়ে গেছে।
  • পাই | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৪381403
  • এটা দেখবেন

    Kaahon meets first Women Dhaki Band of Bengal

    A special update on Dhak on the day of Mahalaya

    Stay tuned @

    #KaahonFolk | #kaahonarchive | #KaahonPerformingArts
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৫381402
  • রান্নাপুজো আর অরন্ধন কি এক ? অনেকে লিখছে আজ রান্নাপুজো। কিন্তু আমাদের অরন্ধন তো আরো পরে হত মনে হচ্ছে। নাকি সব ভুলে গেলাম?
  • Ankit Sarkar | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ২১:২৮381401
  • চারিদিকে হিন্দী দিবস পালনের ধুম!..

    এই পালন কতটা স্বতঃস্ফূর্ত তা নিয়ে আলোচনা চলতেই পারে। এমতাবস্থায় আসুন একবার চোখ বুলিয়ে নিই সংবিধান এ -

    "EIGHTH SCHEDULE
    [Articles 344(1) and 351]
    Languages
    1. Assamese.
    2. Bengali.
    1[3. Bodo.
    4. Dogri.]
    2[5.] Gujarati.
    3[6.] Hindi.
    3[7.] Kannada.
    3[8.] Kashmiri.
    4[3[9.] Konkani.]
    1[10. Maithili.]
    5[11.] Malayalam.
    4[6[12.]. Manipuri.]
    6[13.] Marathi.
    4[6[14.]. Nepali.]
    6[15.] 7[Odia.]
    6[16.] Punjabi.
    6[17.] Sanskrit.
    1[18. Santhali.]
    8[9[19.] Sindhi.]
    10[20.] Tamil.
    10[21.] Telugu.
    10[22.] Urdu."

    আজ পর্যন্ত বিভিন্ন পরিবর্ধন এবং পরিমার্জন এর মধ্যে দিয়ে উপরিউক্ত এই ২২ টি ভাষা কে স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের সংবিধান এ, যদি কেন্দ্রীয় সরকারি তরফে আমাদের কর এর টাকাতে ভাষা দিবস পালন করতেই হয় তবে শুধুই হিন্দি ভাষা দিবস কেন?

    যতদূর জানি হিন্দি ভাষা ভাষী দের মতই ট্যাক্স দিতে হয় একজন বাংলা ভাষী / আসামী / বোদো / পাঞ্জাবী বা উর্দু ভাষী কে...

    প্রশ্নেরা ভীর করে মগজের আঙ্গিনাতে!

    আসুন উত্তর টা খুঁজে দেখি সবাই মিলে....
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৮381400
  • হ্যাঁ হ্যাঁ, বাবুলালের থেকে অনেক বেটার। এখানে ফেলুদা যাকে বলে ইসস্মার্ট। তবে এইভাবে বিবিসির শার্লককে না নকল করলেই পারত। ব্লা ব্লা ব্লা। কাছা খোলা হয়ে টুকেছে। কিছু কিছু জায়গা হেবি হাসির, মানে নোংরা লেভেলের। দশে পাঁচ দিচ্ছি। ব্লা ব্লা ব্লা। তোপসেকে প্যাঁদাও। ক্যাপ্টেন স্পার্ক। কাল বিকেল পাঁচটায়।
  • Rabaahuta | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৫381399
  • ওদিকে লোকজন দেখি খুব হিন্দী দিবস পালন করছে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩১381398
  • টি, দেখলি ?

    বাবুবাবুর থেকে নাকি অনেক ভাল হয়েছে ?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৯381397
  • এটা পবিত্র ভাল দিয়েছে !

    We all knew it already. Her name is Rupa Gun(AK-47) Guli(Bullet).
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৪381396
  • এস, এনারা জানার চেষ্টা করেন না। বা জানলেও ইচ্ছে করে সেগুলো চেপে যান। কারণ ইন্হেরেন্ট বিদ্বেষ আছে বা ঢুকিয়ে দেওয়া হয়েছে বা অন্যদের মধ্যে ঢোকানোর আজেন্ডা নিয়ে নিযুক্ত।
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫৯381395
  • জ্জিও শেয়াল জ্জিও। অনেএএএএক হয়েচে, হ্যাঁয়ায়ায়া। সায়েবরা খালি শার্লক দেখাচ্ছিল। এইবার পরমব্রত দেখাবে। শেয়াল তুমি এগিয়ে চল, আমরা তোমার সঙ্গে আছি। বাবুলালের হাত থেকে ফেলুদা ছিনিয়ে নাও। প্যাঁ পোঁ।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৩১381394
  • এইগুলো না জেনে বক্তব্য রাখলেই তো মুশকিল হয়ে যায়।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২৯381393
  • ঐযে একটু আগে লন্ডনের কেসটা নিয়ে যিনি বক্তব্য রাখলেন। মুসলমান দেশ থেকে নাকি ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো কোন দেশ? সেই দেশগুলো কেন? কেন অন্য দেশগুলো নয়?
  • পাই | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৪381392
  • স্পেসিফিক উদাঃ না দিলে কোন উত্তরই দেওয়া যাচ্ছে না।
  • Rabaahuta | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:০১381391
  • কগনিটিভ এবিলিটির তারতম্য থাকে। বিভিন্ন কগনিটিভ এবিলিটির মানুষদের সমানভাবে একোমোডেট করা নিয়ে কাজকর্মও হয় তো।

    অনেকে বায়াসের কারনে বুঝতে চায় না।

    আর জানার ব্যাপারটা, এই যেমন আমি পড়শোনা করিনি বলে না জানি মেকানিক্সের অন্ক না জানি ক্যালকুলাস, না ছন্দ অলন্কার। না জানার খোটা দিলে অন্তরে ব্যথা পাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত