এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:২৮381450
  • আর ডব্লু এ-র বাই ল পড়ে দেখতে হবে। জিবিএমে মোশন পাশ না করে ইসির এরকম কনস্ট্রাকশন করার অধিকার আছে কিনা?

    (আমাদের এরকম হাওয়া উঠেছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোকের আপত্তিতে সে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তোমাদের তো এনসিআর, কাজে মন্দির ওহি বানায়েঙ্গে ঃ))
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৭381449
  • রেসিডেন্ট ওয়েলফেয়ার আ্যাসোশিয়েশান।

    এরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন, আবাসিকদের সুখ স্বাচ্ছন্দ্য নিরঙ্কুশ করার জন্য।
  • Ishan | ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৯381448
  • আর ডাব্লু এ কী?
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৬381447
  • জানতে চাই

    আমরা যে সোসাইটিতে বাস করি (প্রাইভেট বিল্ডারের বানান) সেখানের এক অংশ এক মন্দির বানাবে বলে ক্ষেপে উঠেছে। প্ল্যানটা এমন আগামীকাল থেকে একটা জোড়াতারা গোছের কিছু খাড়া করে "নভারাত্রি" চালু করা। পরে আস্তে আস্তে বড় হবে।

    সোসাইটির এক আর ডবলু এ মেম্বারকে আলাদা ভাবে জিজ্ঞেস করি এর সত্যতা। সে ওপরের কথাগুলো জানায়, এও জানায় আপাতত এটা একটু চুপচাপ রাখা হচ্ছে, একবার "প্রতিষ্ঠা" হয়ে গেলে জানান হবে।

    এরপরে আমি আর ডবলু এ র হোয়া গ্রুপে প্রশ্ন তুলি মন্দিরের বৈধতা নিয়ে, যৌক্তিকতা নিয়ে। কিছু লিঙ্ক দিই, যাতে কোর্ট বলেছে এইরকম কন্সট্রাকশন অবৈধ।

    তাতে সাপোর্টও পেয়েছি এবং কিছু মৃদু হুমকি।

    এখন প্রশ্ন হল, এর পরে করণীয় কি? কেউ আছেন ভূক্তভোগী?
  • Du | ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩৫381446
  • হোঅ্যা তে একটা পেলাম তর্পনের সময় পুরুত বলছ্ন এবার যাকে জল দিচ্ছেন তার আধার নাম্বার বলুন নাহলে লিন্ক হবেনা ঃ)
  • π | ২০ সেপ্টেম্বর ২০১৭ ০০:০১381445
  • টেলিভীষণাসুর! ঃ)

    আচ্ছা, ছেলেপুলেদের মধ্যে কি কার্তিকের চেয়ে অসুরকে নিয়ে ক্রেজ বেশি? কার্তিককে নিয়ে কোন ক্রেজ মেয়েদের মধ্যে তো দেখিনি। বাচ্চাকাচ্চাদের মেইন আকর্ষণ দেখি সিংহ আর গণেশে।
  • ঋক আর কিছুনা | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ২৩:২৫381444
  • টেলিভীষনাসুরের এর ব্যাপারটা ভালো বলেছো পাইদি। সত্যি আজকে একটা চ্যানেলে দেখলাম মহিষাসুর কি রোগা :(। আমাদের বাড়ির ঠাকুরে অসুরের মাসল কিন্তু আমাদের ছোটদের কাছে তারিফের ব্যাপার হতো। আর এই নাচ উফফ, এতো নাচে কেন? যুদ্ধ করবি কর তা না খালি নাচ -_-
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫২381443
  • ঃ)
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩১381442
  • ও আমি পিছিয়ে দেখিনি, পিছিয়ে পড়েছি তাই। :-P
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৭381441
  • এটা আগেই লিখলাম তো কাজু। অর্কর পোস্ট।
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪৬381440
  • এটা শুনলাম কী ব্যপার। ১৯৬০ সালের পর থেকে লাইভ ব্রডকাস্ট গুলো রেকর্ড করে রাখা হত। ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫ তে রেকর্ড বাজানো হয়েছিল। ১৯৬৬ তে নতুন করে আবার লাইভ সম্প্রচার হয়। আমরা যেটা শুনে অভ্যস্ত সেটা ওই ১৯৬৬ সালেরই রেকর্ড। এবার যেটা দিল, ওটা তার আগেকার কোনো বছরের রেকর্ডেড ভার্সন। শুধু আকাশবাণীর কাছেই আছে, অন্য কোথাও নয়।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৩381439
  • তা মনে নেই।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২২381438
  • আরে কোন চ্যানেল!
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০২381437
  • এবারে কোনো একট চ্যানেলে অসুর র‌্যাপ করছিল, একেবারে কিউ-এর সিনেমা স্টাইল। বল্লে হবে?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৩:০১381436
  • ঃ)

    তবে ভেবে দেখলাম, গল্প টল্প বলার্র অংশ আমারো মন্দ লাগতো না, কিন্তু ঐ নীল সাদা কাগ্গজের মেঘে ভাসতে ভাসতে ঐ হাত পা ছোঁড়া নাচ দেখেই গা পিত্তি জ্বলতো। আর অসুরদের সাজগোজ, ভাবভঙ্গি।
    দেবতাদেরও বিশেষ পছন্দ হত না।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৮381435
  • টিভিতে ছৌনাচ বা অন্যান্য ট্রাইবাল ড্যান্সে মা দুগ্গাকে যেমন দেখায় সেভাবে কিছু করলে পারে - ছৌনাচটা বড্ডো ভালো হয় -

    তবে বাচ্চারা টিভিরটা দেখতে ভালোবাসে - এই যেমন ঋক!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:২২381434
  • টিভির মহালয়াগুলো কি এক্গনো অমনি খারাপ হয়!

    মাইতির লেখা পড়ে মনে হল, একইরকম খারাপ, খালি কিছু নায়িকা দিয়ে স্টারভ্যালু জোড়া হচ্ছে।

    'বিভিন্ন চ্যানেল সার্ফ করে দেখছিলাম, চ্যানেল গুলো দুর্গার পিছনে যা ইনভেস্ট করে মহিষাসুরের পিছনে অত করে না। দুর্গা কোথাও ইন্দ্রানী হালদার তো কোথাও শ্রাবন্তী, আবার কোথাও শ্রীনন্দা শঙ্কর। কিন্তু মহিষাসুরগুলো সব জায়গাতেই কেমন কম পেমেন্টের আর্টিস্ট। আর সেই হাস্যকর মেকিং সব। সেই কবে থেকে দেখে আসছি অসুর কুলের লোকজনকে একই রকম রেখে দিয়েছে। সবাই থপথপে জবুথবু, কাঁধ ঝাঁকিয়ে রাগ রাগ মুখে হাসে। আর যুদ্ধের সময় নাচে। ওদিকে দুর্গা নাচছে তো এদিকে অসুর তারপর টুক করে দুর্গা ত্রিশুল ফুটিয়ে দিল বুকে। চারদিকে শাঁখ ঢাক বেজে উঠল, হয়ে গেল মহালয়া। কেউ কি নেই যে এই টেলিভীষনাসুরের হাত থেকে মানবজাতিকে রক্ষা করবে?'
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:০২381433
  • এই নতুন ভার্সানটা শুনতে ইচ্ছে করচে -

    প্রত্যেকবারের মতোই সকালে টেপ চালিয়ে দিয়ে ঘরের কাজটাজ সারলাম-

    - আইসার পুণেতে শুনলাম সব বাঙালীরা ভোরবেলা একসঙ্গে জড়ো হয়ে হলে স্পিকার চালিয়ে শুনেছে - তারপরে আবার রসগোল্লাও খেয়েচে -

    কাজুকে অনেকদিন বাদে দেখলাম - ভালো লাগলো -
  • ঋক আর কিছুনা | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৩381432
  • মহালয়া নিয়ে পুজোর গল্পেই লিখেছিলাম একবার, ফের লিখছি সে কথাই। আসলে এই মহালয়া পুজো এসব আসলে বড়দের খেলনা, ছোটবেলা ছুঁতে পারার খেলনা। রেডিও চালাতো মেজ্জ্যেঠু, আমরা ঘুম ঘুম চোখে দোতলা থেকে নামতাম, একতলায় টিভি আছে, মা আছে। মা বাবাই উঠে পরেছে সেই কখন কে জানে, টিভির মহালয়া দেখার আকর্ষন্টাই বেশী ছিলো আমার, ছোড়দির। আসলে ওই যুদ্ধ হচ্ছে টা শোনার দেখাটা বেশী ভাল্লগাতো। তবে নাচ ঢোকাতে শুরু করলো যবে থেকে আর ভাল্লাগেনি, তার আগে যখন গল্প হতো, মহিষাসুরের বাবাকে কুমীরে টেনে নিয়ে যাচ্ছে কিংবা মহিষাসুর মুনি ঋষিদের আশ্রমে ঢুকে সব খেয়ে নিচ্ছে দেবতাদের ভোগ এসব।
    তারপর তো হস্টেলে চলে গেলাম, স্কুলের কম্পাউণদে একটা শিউলি গাছ ছিলো, আমি অনেকটা বেলায় যেতাম দেখতাম এক দুটো শিউলি চোখ এড়িয়ে সবার পড়ে আছে। আমি কুড়োতাম না, শিউলির গন্ধ বড় তীব্র আমার ভাল্লাগতো না। সাইকেল নিয়ে বেরোনোর সুযোগ টুযোগ ছিলো না খালি মেঘ গুলো বদলে যেত দেখতাম, পরীক্ষার পড়ায় মন বসত না, কাটা ঘুড়ির মতো লাট খেতাম :D
  • Rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:০১381431
  • শুরু হতে না হতে বেরিয়ে, রাজবাড়ির উত্তরগেট হয়ে আস্তাবলের মাঠের পাশ দিয়ে বেণুবনবিহার, তারপর প্রত্যেকের পছন্দের লোকেদের পাড়া দিয়ে একটু বিফল ঘোরাঘুরি, শেষে রাস্তার দোকানে পরোটা আলুর ঝোল।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫৬381430
  • আর অর্কর এই পুরো পোস্টটা রইল। বোঝা গেল এবার।

    'ভোরবেলা ঘুম থেকে উঠে আজ যাঁরা রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনলেন, তাঁরা নিশ্চয় বুঝতে পেরেছেন গীতিআলেখ্যটির চিরপরিচিত সংস্করণটি আকাশবাণী এবার সম্প্রচার করেনি। এই সংস্করণটির গ্রন্থণা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং রচনা বাণীকুমারের হলেও বেশ কিছু গানের সুর, লয়, ছন্দ আলাদা। সিক্যুয়েন্সগত পার্থক্যও রয়েছে। স্তোত্রপাঠের গতি, স্বর প্রক্ষেপও চেনা সংস্করণটির থেকে একটু ভিন্নস্বাদের। সবমিলিয়ে, বিরল অভিজ্ঞতা। খোঁজখবর নিয়ে জানলাম, এটি ১৯৬৬ সালের রেকর্ডিং এবং আকাশবাণীর নিজস্ব সম্পদ। ইউটিউব বা অন্য কোথাও নেই।

    যতদূর জানি, ১৯৩১ সাল থেকে ১৯৬২ পর্যন্ত মহিষাসুরমর্দিনী লাইভ ব্রডকাস্ট করা হত। তারপর চিন-ভারত যুদ্ধের ফলে শুরু হল বাজেটে কাটছাঁট। ষাটের দশকের গোড়া থেকেই (সম্ভবত ১৯৬১) লাইভ অনুষ্ঠানটি রেকর্ড করে রাখা হত। ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫- পরপর তিন বছর লাইভ ব্রডকাস্ট হয়নি, বাজানো হয়েছিল রেকর্ড করে রাখা অনুষ্ঠান। তারপর ১৯৬৬ সালে আবার নতুন করে মহিষাসুরমর্দিনীর রেকর্ডিং হয়। সেটাই আমরা এ বছর শুনলাম।

    বিষয়টাকে নিয়ে একটা ফাঁপা রম্যরচনা খাড়া করা যায়। কিন্তু সে সবের বোধহয় দরকার নেই। রেডিওবাড়ি, ডেকার্স লেন, স্টেটসম্যান হাউজ, জাকারিয়া স্ট্রিটের অলিগলি এই বাকসর্বস্বতার বাইরে থাকুক।

    তথ্যগত ভুল থাকতে পারে, শুধরে দেবেন।'
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫০381428
  • বসুন্ধরাটিভির খবর।
    বিজেপিতে মুকুলের যোগদান এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা।

    ইতিমধ্যেই মুকুল রায়ের দল বদলের বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়-র একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। দুর্গা পুজোর ঠিক পরে এবং কালীপূজোর ঠিক আগে মুকুলকে তাঁর প্রাপ্য সম্মান দিয়ে দলে নিতে চলেছেন বিজেপি। এব্যাপারে রাজ্য বিজেপিও গ্রিন সিগন্যাল দিয়েছে বলে খবর।

    তবে সূত্র আরো বলছে, তৃণমূলের সাংসদ পদ নিয়ে মুকুল বিজেপিতে যাচ্ছেন না। যাবেন সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে। তিনি বিজেপির জন্য সংগঠনের কাজ করবেন। বিজেপির পক্ষ থেকেও এমপি হওয়ার ইচ্ছে তাঁর নেই। তবে রাজনৈতিক মহলে খবর, সর্বভারতীয় ক্ষেত্রে একটি সম্মানীয় পদ নিতে তাঁকে অনুরোধ করবে গেরুয়া শিবির। তবে মুকুল রায়ের এমপি ল্যাড তহবিল নিয়ে একটা জটিলতা রয়েছে। কারণ মুকুল যদি ইস্তফা দেয় তাহলে তাঁর পুরো তহবিল খরচের সুপারিশ তাড়াতাড়ি করে দেবেন। ফাইল রেডি করছেন বলে খবর।
  • পাই | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫০381429
  • এই খবরটা পড়েদেব ভাবছিলাম
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:৩০381427
  • একী!! টইয়ের লিস্টিতে হীরকরাণী নেই!! ঠিক দেখছি তো? এই প্রথমবার?
  • Rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৯381426
  • হ্যা, মহালয়ার ভোরে অনেকেই বেরিয়ে পড়তো!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:০৯381425
  • ঐ রাতভোরে সাইকেল চালাতে চালাতে শোনা নির্র্ঘাত দারুণ একটা ব্যাপার হবে!
    ত্রিপুরায় কি এটার চল আছে? কাল আপিসের কিছু ছেলেপুলে বলছিল রাত থাকতে বাইক নিয়ে বেরিয়ে পড়বে!
  • পাই | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:০৫381424
  • কাজু, অর্ক ভাদুড়ি লিখেছে,
    '
    ষাটের দশকের গোড়া থেকে, সম্ভবত একষট্টি সাল থেকেই লাইভ অনুষ্ঠান রেকর্ড করা হত। ৬৩, ৬৪, ৬৫ - তিন বছর রেকর্ড করে রাখা অনুষ্ঠানই বাজানো হয়। ১৯৬৬তে আবার নতুন করে রেকর্ড করা হয়। সেটা এবার বাজল।- এমনটাই জানলাম। তবে তথ্যসূত্র নেই।

    মহিষাসুরমর্দিনী বছরভর যত্রতত্র বাজানো হয়, তাই এই উদ্যোগ বলে শুনলাম।'
  • R2h | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫০381423
  • আমি কোনদিন মহালয়া শুনিনি, মানে টুকরো টাকরা দু চার মিনিট বাদে।

    ঐসময় কোনদিন পুরোপুরি উঠিনি আর ভোরবেলা রেডিও সম্প্রচারের সময় ছাড়া শুনবো না, তাই আর শোনাই হলো না।

    অবশ্য কয়েকবছর উঠেছি কিন্তু রেডিও না শুনে সাইকেল বাগিয়ে বেরিয়ে পড়তাম, চতুর্দিকে শোনা যেত।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩৩381422
  • নিজের আর ভোরভোর উঠে শোনাটোনা হয়না। অবশ্য কোনদিনই বা উঠতাম। উঠে চালিয়ে তো দিত মা। আধো ঘুমে আধো জেগে যে কথা সুরগুলো ঢুকে পড়ত, একসাথে ঘোর তৈরি করে দিয়ে যেত। রেশটুকু স্মৃতি হয়ে পড়ে আছে, মাঝেমধ্যে ঢাকা খুলে নাড়াচাড়্রা করে নি। মহালয়ার দিন এলেই এত পোস্ট চারিদিকে, আপনা থেকেই সে নাড়াচাড়া হয়ে যায়। আর হলেই শিউলিফুলের গন্ধটা ধক করে নাকে চলে আসে। আর হাউসিং এর প্যাণ্ডেলের বাঁশে জড়ানো মেরুন, চোখে। এবারেও কি সেই মেরুন আর হলুদ ? সেই হাওয়া হাওয়া প্যাটার্ন ?

    যাহোক, যা বলতে বসেছিলাম। আমার স্মৃতি খুবই জালি। এইসব ফালতু ডিটেলিং মনে রেখে দেয়, আর কাজের জিনিসপত্তর জাল বেয়ে গলে। তবে এক্ষেত্রে স্মৃতি ছিলই না। মহালয়ায় কোন গানে কী ছিল, এত তো মন দিয়ে শুনিইনি কখনো, তো এসব মনে রাখার প্রশ্নই আসেনা।

    কাজু আর সুমনাদির এত ভাল ক'রে খুঁটিয়ে শোনা দেখে মনে হল এসব।
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২২381421
  • পাইদি, আছি ভালো। মনে হল অনেকদিন বাদে বাদে আসাই ভালো। ঃ)

    সিকিস্যার, না রেকর্ড আর কী করে করব, শুয়ে আধো জেগে শুনতে শুনতেই এইগুলো চমক দিচ্ছিল। ফেবুতেও লিখলাম, কিন্তু আমার যা সমাধিমগ্ন নিথর জীবাশ্মে ভরা ফ্রেন্ডলিস্ট !! তাই এখানেও দিয়ে রাখলাম, এখানে তবু কিছু তথ্য পাবার সম্ভাবনা আছে। এটা না জানলে শান্তি পাচ্ছি না যে এই ভার্সনটা কোত্থিকা আইলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত