এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৪ অক্টোবর ২০১৭ ২২:৩৯381660
  • ক্যাটালোনিয়া আলাদা হচ্ছে। দ্রিবাবুর টইটা কোথায়?
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৭ ২২:১৫381659
  • ওদিকে টইয়ের নানা থ্রেডে অদ্ভুত একটা অ্যাড এর মতন আসছে, কী একটা যেন অ্যাপ নিয়ে !!!!!!!
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৭ ২১:৫৯381658
  • জানাগানামানা আর ভান্দেমাতরম, নৈরাজ্যদা।
    তা আছো কেমন? ঃ-)
  • নৈরাজ্যদা | ০৪ অক্টোবর ২০১৭ ২১:৫৮381657
  • কি গো রাজভক্তদি ?
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৭ ২১:২৯381656
  • নৈরাজ্যদা আ আ আ, নৈরাজ্যদা গো। ঃ-)
  • pi | ০৪ অক্টোবর ২০১৭ ২১:০৯381655
  • ঃ)

    আর এই রইল উত্সবের পোস্ট, :P।

    'বন্ধুগন,
    আজকে অমিত শাহজি আর যোগী আদিত্যনাথজির কেরালার #জনরক্ষাযাত্রা নিতান্তই খিল্লিতে পর্যবসিত হয়েছে।
    এক এক করে দেখে নেওয়া যাক কি কি হলো।
    ১) কেরালার পদযাত্রার জন্যে বিচিপি কর্ণাটক আর তামিল নাড়ুতে থেকে ক্যাডার এনেছিলো। হারামি সিপিএম তার মধ্যে নিজেদের ক্যাডার ঢুকিয়ে দেয়। র‍্যালি যখন কান্নুড়ে ঢুকছে তখন এরা হঠাত করে 'জয় জয় সিপিএম' বলে স্লোগান দিতে আরম্ভ করে।
    ২)অমিতজি আর যোগীজির ট্যাব্লোতে এক ক্যাডার মাইক নিয়ে সিপিএমের গনসংগীত গাইতে শুরু করে দেয়। এখনো জানা যাচ্ছে না এটাও হারামি সিপিএমের কারসাজি কিনা।
    ৩)কান্নুড়ে এক জায়গায় র‍্যালির পথে স্টেজে অমিতজি আর যোগীজির সামনেই এক নেতা বক্তৃতা দিতে উঠে বলে 'আমি সিপিএমে যোগ দিচ্ছি'।
    এরকম চুড়ান্ত খিল্লির পর অমিতজি ভেঙে পড়েন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে #জনরক্ষাযাত্রার মাঝপথেই ফ্লাইট ধরে দিল্লি ফিরে এসেছেন। যোগীজি এখনো লড়ে যাচ্ছেন। কিন্তু এরকমভাবে বিচিপিকে দাবায়ে রাখা যাবে না মিত্রোঁ। বলো, আব কি বার।'
  • kumu | ০৪ অক্টোবর ২০১৭ ১৯:৩৬381654
  • কাঁচুমাচু হইয়া-এই যে আমি।
    সেই জিনিসটা যত তাড়াতাড়ি পারি,পাঠিয়ে দিচ্চি।
  • pi | ০৪ অক্টোবর ২০১৭ ১৩:৫২381653
  • কালকের কার্নিভাল।

    SHARAD CARNIVAL
    PART-1-

    PART-2-

    PART-3-

    PART-4-

    PART-5-

    PART-6-

    PART-7-

    PART-8-

    PART-9-
  • pi | ০৪ অক্টোবর ২০১৭ ১২:৫৯381652
  • আর কুমুদি, কই কুমুদি ?
  • প্রতিভা | ০৪ অক্টোবর ২০১৭ ১২:৫৭381651
  • হোটেল ময়ূরা ভুবনেশ্বরীতে ছিলাম। খাবার ততো ভালো নয়। এমনি আর সব সুবিধে আছে। গাছপালার যত্ন নেয়। আর অটোওয়ালার উপদ্দব খুউব। ঐটে সাবধান।
  • pi | ০৪ অক্টোবর ২০১৭ ১২:১৬381649
  • এটা সুইটেনড যে ঃ(
    মায়ের ডায়াবেটিস। সুগার চলবেনা।
  • পাই | ০৪ অক্টোবর ২০১৭ ১২:০৪381647
  • ক্র্যানবেরি ( তাজা ফল/ ড্রাই) অনলাইনে কোলকাতার জন্য পাওয়া যাবে ? নইলে সুগার ফ্রি ক্র্যানবেরি জুস বা ভাল কোন ক্যাপসুল যা অনলাইনে অর্ডার করা যায় ? একটু জরুরি দরকার ছিল।
  • a | ০৪ অক্টোবর ২০১৭ ১১:৫০381646
  • সল্ট্লেকে কোন দোকানে রাস্পবেরি পাই কিনতে পাওয়া যাবে?
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ২১:৫৫381645
  • লুরু থেকে হসপেট। ঃ)
  • :x | ০৩ অক্টোবর ২০১৭ ২১:০৮381644
  • এইসব কেউ "বেড়ানোর প্ল্যন"-এ তুলে রাখবে কি রাখবে ন?
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৩ অক্টোবর ২০১৭ ১৮:৪৬381643
  • হাম্পি থেকে হসপেট ওভারনাইট ট্রেন জার্নি? হেইডা প্পন কী কইলো?
  • de | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:৩১381642
  • সেটা অবিশ্যি লাগবে - mallige residency তে 24 hrs চেক ইন ফেসিলিটি ছিলো যদ্দুর মনে পড়ে - কিন্তু তাও শুক্কুরের রাতের থাকাটা তো কোথাও করতে হবেই -
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:২৭381641
  • হোটেলের চেক ইন টাইম তো জেনেরালি সকাল দশটা থেকে বারোটার মধ্যে। মাঝরাতে গেলে এক্স্ট্রা একদিনের বুকিং লাগবে।

    থাকার জায়গাঃ

    https://www.goibibo.com/hotels/hotels-in-hampi/
  • de | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:২০381640
  • হাম্পি তিনদিন হলে ভালো হয় - তবে সময়াভাবে দুদিনে কভার হতে পারে - শুক্কুরের সন্ধেতে বেরিয়ে আর রোব্বারের রাত্তিরে ফেরত এলে। আমি গাড়ির কথা বল্লাম - ট্রেন প্পন জানে -

    মাসিমাকে হাম্পি নিয়ে যাও - আমরা পরের বার গুরুতে নতুন কিছু পড়তে পাবো তবে ঃ) - একটু কষ্ট হয় বটে হাঁটাহাঁটিতে, তবে গাড়িটা সঙ্গে রাখলে সেটা একটু কম হবে। এতো সুন্দর জায়গা, কষ্টটা গায়ে লাগে না!
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:১৪381639
  • শুক্র আর রবি রাতে ট্রেনে থাকলে শনি আর রবি দিনের বেলা হাম্পির কিছুটা দেখা যায়।

    আইহোল-বাদামি দেখতে গেলে আরো একদিন মিনিমাম।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:১৩381637
  • হাম্পি থেকে হসপেট ওভারনাইট ট্রেন জার্নি। গাড়িতে গেলে দিনের বেলা নষ্ট হবে (যদি না রাতে জার্নি কর)।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:১১381636
  • তালে মাইসোর-বান্দিপুর (প্রাসাদ/জঙ্গল) আর কুর্গ (নেচার/ কফি এস্টেট)।

    হাম্পি পরে সময় করে যেও। অনেক ধৈর্য লাগে পুরোটা দেখতে। আর অনেকটা হাঁটাহাঁটির ব্যপার আছে।
  • Rabaahuta | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:০৮381635
  • কিন্তু হাম্পি যেতে ঘন্টা ছয় বলছে যে?
  • Rabaahuta | ০৩ অক্টোবর ২০১৭ ১৫:০৭381634
  • তিন রাত তো সময় নেই, খুব কষ্টে সৃষ্টে দু’রাত যদি করা যায়। একটু লম্বা সময় নিতে পারলে ভালো হতো ঠিকই কিন্তু কলকাতা যেতে হবে একবার, ছুটিছাটা লাগবে।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৭ ১৪:৫৯381633
  • হুতোকেঃ

    ১। তিন রাত না থাকলে (মেরেকেটে দুই) হাম্পি যাবার মানে হয় না। যেতে আসতেও দুটো রাত/ দুটো দিন বেরিয়ে যাবে।

    ২। শ্রবণবেলোগোলা হাম্পির রাস্তায় আসবে না। হাসানের রাস্তায় আসবে। ঐ রুটে বেলুর-হালেবিড়ু-চিকমাগালুর এইরকম প্ল্যান করা যেতে পারে। কিন্তু চিকমাগালুর একটা উইকেন্ডে চাপ হবে।

    ৩। কুর্গ উইকেন্ডে কভার করা যায়। তাও দুটো রাত অন্তত রেকোমেন্ডেড।

    ৪। আর রইল হাতের পাঁচ বান্দিপুর। সময় থাকলে তার সাথে উটি।
  • Rabaahuta | ০৩ অক্টোবর ২০১৭ ১৪:০৯381632
  • @দেদি ও স্যান
  • Rabaahuta | ০৩ অক্টোবর ২০১৭ ১৪:০৮381630
  • আচ্ছা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত