এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ০৬ অক্টোবর ২০১৭ ২০:১২381750
  • খেলাটা ৮ টা থেকে না হয়ে ৯টা থেকে হলে পুরোটা দেখতে পেতাম। শুরুটাই মিস।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৭ ২০:০৪381749
  • আর সিকি-র মাথায় ডাঙশ মেরে ফুটবলে একটু আগ্রহ জাগাতে হবেক :-)
  • aranya | ০৬ অক্টোবর ২০১৭ ২০:০৩381748
  • দেখতে পেলে ভাল হত, আরও ভাল লাগত গান্ধী, প্পন, কৃশানু, অরিজিৎ - গুরুএ সব ফুটবল প্রেমী-দে সঙ্গে একসাথে কোথাও দেখতে পারলে।
    লাইভ আপডেটে চোখ রাখব। আগের ম্যাচে ৪ গোল খেয়েছিল আম্রিগার বিরুদ্ধে, একটু বুক কাঁপছে বটেক
  • aranya | ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৫৯381747
  • ঐতিহাসিক মুহূর্ত, আর ক মিনিট পরেই। বিশ্বকাপে ভারত। অনূর্দ্ধ-১৭ হলেও, বিশ্বকাপ বলে কতা
  • + | ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৫৭381746
  • এটা আমিই মনে হচ্ছে।

    খেলা নিয়ে লোকে লেখা ছেড়ে দিয়েছে, লিভারপুল ছড়াচ্ছে, মোবা-ইবের আর লড়াই নেই, খালি মোদি-মমতা-যোগী চারিদিকে, তাই চুপ মেরে গেছি।
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৪৭381745
  • এটা গান্ধী নাকি? কী খবর? ডুমুরের ফুল হয়ে গেছিস তো!
  • পাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৪৬381744
  • কেউ কেউ বলল, এক বছর পর ব্যাটারি ছড়াচ্ছে। আমার তো তাইলে এক মাসে ধ্যাড়াবে ঃ(
  • + | ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৪৪381743
  • রেডমি নোট ফোর আমার দিদি ২-৩ মাস হল ব্যবহার করছে। ভালো ই তো চলছে দেখছি।
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৮:৪০381742
  • নেতাই, ঃ)

    রেডমি নোট ফোর নিয়ে লোকের এক্ষপি কেমন ? আর স্যামসাং জে সেভেন প্রাইম ব্যবহার করেছে কেউ ?
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৮:২৭381740
  • ঃ))
    আমি অকশন ব্রিজের কল দিচ্ছিলাম
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৮:২০381739
  • আমি ফেইল।
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৮:১৯381738
  • আমি পাস
  • S | ০৬ অক্টোবর ২০১৭ ১৭:২৯381737
  • আহ বড্ড গোল করেন আপনারা। দেখছেন না সিমেন্ট কম পড়িয়াছে।
  • sm | ০৬ অক্টোবর ২০১৭ ১৭:১০381736
  • বিল্ডার কিভাবে ৭ পার্সেন্ট জুড়বে?তাকে স্টেট্ জি এস টি ৯ ও সেন্ট্রাল জিএসটি ৯ শতাংশ মোট ১৮ শতাংশ নিতেই হবে।
    ৭ বা ৮ এরকম নেবার এক্তিয়ারই তো বিল্ডার এর নেই।
    এটা আরো ভালো করে জানতে চাই।
    বেশ বড়ো ঘাপলা।
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:৪৯381734
  • মানে বিল্ডার ১৮% নয়, ৭% ই জুড়ছে প্রতি কিস্তিতে
  • | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:৪৯381735
  • :-)))
    যাতে বল দাও মোরে বল দাও করে কাঁদতে না হয় তাই দুই পায়ে দুই দুইখান বল গুঁজেঐ দিয়েছে।
    ফেবুতে রোবু টিমিরা লিখছে "ব আংলার পা আমি দেখিয়াছি তাই পৃথিবীর গোল দেখিতে যাই না আর" ইত্যাদি
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:৪৭381733
  • বেশী ডিটেইলস জানিনা।
    প্রতি ইনস্টলমেন্টে জি এস টি খাতে ৭% এর কাছাকাছি দিতে হচ্ছে। আগে যা 3.79% সার্ভিস ট্যাক্স ছিল তার বদলে।
  • dc | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:৪১381732
  • ক্যাপশান - বলদা।
  • sm | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:২০381731
  • উঁহু, ব্যাপার টা ঠিক পোষ্কার হলো না। ধরা যাক কেউ ৪০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলো। বিল্ডার কে ৫ কিস্তিতে ৮ লক্ষ টাকা পে করবে।
    এবার বিল্ডার তাকে ৮ লক্ষ টাকার সঙ্গে ১৮ শতাংশ হিসাবে প্রতিবার অতিরিক্ত ১লাখ ২৬ হাজার টাকার জিএসটি বিল ধরাবে।কাস্টমার কে দিতে হবে।
    এবার আসি বিল্ডার এর দিকে।
    বিল্ডার বিভিন্ন সামগ্রী যথা ইঁট, কাঠ, বালি,লোহা কিনতে কোথাও ৫ কোথাও ৮ কোথাও ১২ শতাংশ জিএসটি পে করেছে।
    ধরা যাক গড়ে ৭ শতাংশ।
    এবার হিসাব হলো ;বিল্ডার কাস্টমার থেকে পাওয়া ১৮ শতাংশ জি এস টি সরকারের ঘরে জমা করবে আর সরকারের কাছে তাঁর ৭ শতাংশ প্রদেয় জিএসটি ক্লেমকরে ফেরত নেবে।
    বটম লাইন হলো সরকারের ঘরে অতিরিক্ত ১০ শতাংশ জি এস টি র টাকা ঢুকবে।
    ফের পরেও নির্লিপ্ত সরকার ৮ শতাংশ স্ট্যাম্প ডিউটি নেবে।
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৬:১৭381730
  • এই নিয়ে সৌরভ মুখোপধ্যায় লিখেছেন,

    দর্শন-প্রতিক্রিয়া ঃ একটি সাম্প্রতিক ভাস্কর্য।
    (যিনি গড়িয়াছেন তাঁহার নাম আমার অজানা। যিনি ভাবিয়াছেন তাঁহার নাম বোধহয় সকলের জানা।)

    ■ আসন্ন কন্দুক মহোৎসবের জন্য নগরীর অভিজাত ও বিলাসী অঞ্চলের নির্বাচিত অংশে প্রসাধনী প্রক্রিয়া চলমান। বর্ণপ্রলেপন, জঞ্জাল-অপনোদন, দারিদ্র্যচিহ্ন দূরীকরণের মতো নানান সজ্জামূলক কর্মব্যাপার বঙ্গরাজধানীর বিশেষ বিশেষ প্রান্তকে হীরকরাজ্যে পরিণত করিয়া তুলিতেছে--- নিত্যদিন এই আনন্দযজ্ঞের উদ্যোগপর্ব প্রত্যক্ষ করিয়া বিশ্ববাংলাপ্রেমীদিগের আমোদের সীমা নাই।

    এই আমোদ-ধারায় নবতম সংযোজন অত্র-উপস্থাপিত অপরূপ অভাবনীয় অলৌকিক ভাস্কর্যটি। এক রঙ্গভূমির সিংহদ্বারের সমীপে মহা-তোরণের ভূমিকায় এক গগনচুম্বী অর্ধমানবদেহ। অর্থাৎ, অধমাঙ্গ মাত্র। পেশি-শিরার আস্ফালনে উদ্ধত দুই শক্তিমদমত্ত সুগৌর পদ, জুতা-মোজায় সুসজ্জিত। দুই দুর্বাদলশ্যাম বুটজুতার উপরে স্থিরলগ্ন দুটি বর্ণিল কন্দুক। দৈত্যপ্রমাণ পদযুগলের তুলনায় কি কিঞ্চিৎ বিষমানুপাতিক রকমের ক্ষুদ্রায়তন, দুটি গোলক? আ ছি ছি! দুই পায়ে লুটাইয়া-থাকা ঐ ক্ষুদ্র গোলকদ্বয় লইয়া অসভ্য প্রাকৃতজনেরা কী অশ্রাব্য আদিরসাত্মক সব রসিকতা করিতেছে! উহারা নরকস্থ হউক, উহাদের শিল্পজ্ঞান নাই।

    দৃষ্টি ক্রমশ উপরে উঠাইলে দেখা যায়, শ্বেতশুভ্র আ-জঙ্ঘা-কটিবস্ত্র, যাহার বৈভাষিক নাম শর্টস।সম্ভবত তাহা ঘর্মলিপ্ত, কেননা অজস্র কুঞ্চন দৃশ্যমান। আহা, হইবেই তো, কন্দুকক্রীড়া কি কম স্বেদস্রাবী? কী জীবন্ত দেখায়, তাই না? নিন্দুক পাষণ্ডেরা ঐ শর্টসেরও বিশেষ অংশের আকারপ্রকার লইয়া কী সব অপবিত্র আলোচনা করিতেছে, আমরা কিন্তু ঐসব শুনি নাই।

    কিন্তু এ কী! সবার উপরে সফেদ প্যান্টুল, তাহার উপরে নাই?

    কে বলে, নাই?

    ঐ অধোবাসের উপরেই তো বিশ্বরূপ দর্শন হইবে তাবৎ বিশ্ববাসীর! ঐ যে বিপুলতর এক নীলবর্ণ গোলক, যাহাতে খোদিত 'বিশ্ববাংলা'! বিশ্বের তথা বাংলার সব কিছু উহাতে বিদ্যমান, অবিশ্বাসী ব্যতীত সকলেই জানে। ঐ কন্দুকবিলাসী 'বলবান' পুরুষের উপরের অর্ধাংশও আছে ঐ গোলকমধ্যেই। যাহা নাই গোলকে, তাহা নাই ভূলোকে। সুতরাং, অর্ধখণ্ড মানবমূর্তিটিকে বিকট দেখাইতেছে বলিয়া যাহারা প্রচার করিতেছে, তাহারা কুৎসাকারী মাত্র। শূন্য শুধু শূন্য নয়, দেখিতেও জানিতে হয়।

    কী বলিতেছেন? দামড়া পায়ের উপর ঐ গোলক--- বঙ্গীয় ভুঁড়ির প্রতীক? বলিতেছেন, যিনি এই ভাস্কর্য গড়িয়াছেন তিনি মানব-অঙ্গ-সংস্থান জানেন না? এই আধা-দেহী বিচিত্র কবন্ধকে 'শশাঙ্ক রাজার ভায়রাভাই' বলিয়া ব্যঙ্গ চলিতেছে? ঐ কে যেন ফিক ফিক হাসিয়া টিপ্পনি দিতেছে, এই আধখানা ব্যক্তিই সেই হযবরল'য় উল্লিখিত ছাগলটির সেজোমামা--- যাহার অর্ধেকটা কুমিরে খাইবার ফলে বাকি অর্ধেক আর বাঁচে নাই?

    দুর্জনের কুবাক্যে কর্ণপাত করিবেন না। এই ভাস্কর্যের নিজের মাথা নাই, কিন্তু ইহার গঠনের পিছনে কোনও দুর্লভ মাথা তো আছে নিশ্চিত। আমাদের সকলের মাথাও গর্বে উচ্চ হইয়া উঠিবে, যখন বিদেশীয় অতিথিবর্গ এই দ্বিপদী বিশ্বরূপমূর্তি প্রত্যক্ষ করিয়া বাকশূন্য হইবেন।

    তোরা সব জয়ধ্বনি কর!
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৭ ১৫:২০381729
  • জি এস টি ১৮% ঠিকই। কিন্তু এভাবে সরাসরি অ্যাপ্লাই হবে না। যেহেতু ইঁট কাঠ পাথর কিনতে প্রোমোটার ট্যাক্স ভরেই দিয়েছে তাই এক জটিল হিসাবে শেষ পর্যন্ত ৭% এর কাছাকাছি আপনাকে ভরতে হবে। অর্থাৎ 2.8 লাখ!!
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৪:৫৯381728
  • এটার নাম হওয়া উচিত পা গোল।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৬ অক্টোবর ২০১৭ ১৪:২৬381727
  • হুঁ হুঁ, খেলোয়াড়ররা ভয় পেয়ে নিজেদেরগুলো খুঁজতে ব্যস্ত থাকবে, সেই ফাঁকে আমাদের ছেলেরা গোল দিয়ে জিতে যাবে। আছেন কোথায়?
  • sm | ০৬ অক্টোবর ২০১৭ ১৪:২৫381726
  • ভালো করে গুছিয়ে কেউ লিখুন তো। আগে কোনো ফ্ল্যাট কিনতে গেলে প্রোমোটার কে কিস্তির টাকার সঙ্গে ৩।৭৯ শতাংশ পরিষেবা কর দিতে হতো। এখন কি জি এস টি দিতে হয়?হলে কতো শতাংশ?একজন জানালো স্টেট্ আর সেন্ট্রাল জি এস টি মিলিয়ে ১৮ শতাংশ।
    অর্থাৎ ৪০ লাখটাকার ফ্ল্যাট কিনতে প্রায় ৭ লক্ষ টাকা জি এস টি দিতে হবে!এর সঙ্গে থাকবে রেজিস্ট্রেশন ইত্যাদির আলাদা হিসাব।তো ফ্ল্যাট বিক্রি হবে কেমনে?জিডিপি তো আরো মুখ থুবড়ে পড়বে?
    যদি জি এস টি ১৮ শতাংশ হয় তো স্ট্যাম্প ডিউটি কেন দিতে হবে?
  • S | ০৬ অক্টোবর ২০১৭ ১৪:১৬381725
  • এ দেখলে তো খেলোয়াররাই ভয় পেয়ে যাবে।
  • de | ০৬ অক্টোবর ২০১৭ ১৩:৫৬381724
  • :)))) প্পন কই?
  • অ্যান্ডালগ্যালর্নিস | ০৬ অক্টোবর ২০১৭ ১৩:৪২381723
  • ভুঁড়ি কি টাকে ওঠে?
  • pi | ০৬ অক্টোবর ২০১৭ ১৩:৩৪381722
  • এটা কি ভুঁড়ি ?
  • de | ০৬ অক্টোবর ২০১৭ ১৩:১৩381721
  • বাকিটা বনলে বড়ো বলটা কোথায় থাকবে?

    পরের বার মানে কি পরের বিশ্বকাপ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত