এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৫২381870
  • দেখুন এগুলো সফি সফি হল না। আর একটু সম্মান দিয়ে নামকরণ করতে হবে। এলিভেটরকে বলুন, উল্লম্বোত্তোলক। আর লিভারকে বলুন, চন্ডক। ক্রেনকে বলুন যান্ত্রিক-ভারোত্তোলক।
    ঃ-)
  • aranya | ১২ অক্টোবর ২০১৭ ০১:৪৩381869
  • দুটো ই দিব্য হয়েচে :-)

    একক, আতোজ এদের হিংসে হয়। কত নতুন আইডিয়া, বিচিত্র শব্দ ঝাঁক করে মাথায় চলে আসে, বেশি ভাবতেও হয় না
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৪০381868
  • লিভার এর নাম দিলেন, চাড়ুনি। অর্থাৎ কিনা চাড় দেবার যন্ত্র।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৯381867
  • একজন সেদিন বললেন, দোলনার সঙ্গে মিল রেখে "তোলনা" করতে। প্রচলনের ব্যাপার, প্রথমে কানে নিতে চাইবে না, তারপরে মনে ধরে গেলে মুখেও চলে আসবে। ঃ-)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৮381865
  • তা তো হবেই, সব নতুন হবে। পৃথিবীতে বাংলা রাজ্য স্থাপন কি সহজ নাকি? অনেক নতুন শব্দ লাগবে।
  • aranya | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৮381866
  • য্যামন এলিভেটর = উচ্চতা অতিক্রমী যন্ত্র

    এক শব্দে বোঝানো মুশকিল
  • aranya | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৬381864
  • বাংলা করতেই পারি, শুধু সেগুলো এট্টুস খটমট শোনাবে, আর বর্তমান বাংলা অভিধানে পাওয়া যাবে না, সব নতুন শব্দ হবে
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৫381862
  • এলিভেটর, লিভার, ক্রেন, গীয়ার, স্টিয়ারিং, পার্কিং, রেঞ্চ, স্প্যানার, স্ক্রু-ড্রাইভার এইসবের বাংলা করুন দেখি! ঃ-)
  • aranya | ১২ অক্টোবর ২০১৭ ০১:৩৫381863
  • শতাব্দীর লেখাটা ভাল লাগল।
  • aranya | ১২ অক্টোবর ২০১৭ ০১:২৬381861
  • 'নো মিনস নো' টা-কে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করে ম্যারিটাল রেপ-কে তার আওতায় আনলে হয়।
    অবশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব, হিজ ওয়ার্ড বনাম হার ওয়ার্ড, ম্যারিটাল রেপ-এর ক্ষেত্রে

    আং ঈশেন দেখলাম কোথায় লিখেচে - হিন্দী, ইংরেজী হটিয়ে পৃথিমীতে বাংলা রাজ্য স্থাপন করতে চায়, তাই কটি ইংরিজি শব্দ ব্যাভার করলেম :-)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:০৬381860
  • বন্ধ করিয়া ঝাঁপ
    বলিল ফেবুর বাপ,
    "দিয়েছিনু যত ব্লাফ
    করে দিস সব মাফ,
    গাইজ, লাফ, লাফ, লাফ"
  • Ishan | ১১ অক্টোবর ২০১৭ ২৩:৫১381859
  • ফেবু মনে হয় ঝাঁপ বন্ধ করে দিচ্ছে।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৭ ২৩:০২381858
  • হুঁ, সেইটাই।
  • Ishan | ১১ অক্টোবর ২০১৭ ২২:৫০381857
  • কই লুকোনো হয়না তো। তবে ছোটোরা বললে পাকামি ধরা হয়।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৭ ২১:৪০381856
  • একটা প্রশ্ন আছে। এই শ্বশুর, শাশুড়ী, ভাজ,ননদ, জা, ভাসুর--ইত্যাদি শব্দগুলোকে কি সেমি-অশ্লীল হিসেবে ট্রীট করা হয়? খটকাটা এই কারণেই লাগছে যে এই শব্দগুলো ছোটোদের কাছ থেকে অপ্রকাশ্য রাখা হয় বা রাখার চেষ্টা করা হয় ভদ্র পরিবারে।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৭ ২১:০২381855
  • ফেবুরই বা কী হল? খুলছে আপনাদের?
  • Atoz | ১১ অক্টোবর ২০১৭ ২০:৫৭381854
  • কিন্তু কেউ একটু ব্লু হোয়েলের ব্যাপারটা ক্লিয়ার করবেন? ওটা কি মিথ? নাকি সত্যতা কিছু আছে?
  • de | ১১ অক্টোবর ২০১৭ ১১:৪৯381853
  • কি মন খারাপ হোলো খবরটা পড়ে! একজন শিল্পী, তাঁর এমন অপমান শুধু ধর্মের কারণে -
  • dc | ১১ অক্টোবর ২০১৭ ১১:৪৬381852
  • আশা করি আস্তে আস্তে ম্যারিটাল রেপকেও সুপ্রিম কোর্ট অপরাধ হিসেবে রায় দেবে।
  • S | ১১ অক্টোবর ২০১৭ ১১:১৯381850
  • একটাই কথা বলবোঃ রেসপেক্ট।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৭ ০৪:২০381847
  • একক, আছেন? গতকাল এক ভদ্রলোক ফেবুতে পোস্ট দিয়ে ঘোষণা দিয়েছেন ব্লু হোয়েল গেম বলে আসলে কিছু নেই, পুরোটাই মিথ। লোকে বানিয়ে বানিয়ে এইসব নিয়ে যা খুশি লিখে লিখে এই মিথ আরো ছড়াতে সাহায্য করছে। উনি সার্চ ইত্যাদি করে, বিভিন্ন নম্বরে ফোন টোন করে খোঁজ নিয়ে নাকি কিছু পান নি।
    ব্যাপারটা আসলে কী?
  • pi | ১০ অক্টোবর ২০১৭ ২১:২৭381846
  • এই ইস্যু নিয়ে প্রচুর তর্ক, আলোচনা ক'দিন ধরে হচ্ছে, একটা লিং রইল। আগ্রহীরা দেখতে পারেন। টইও খুলে দিলাম। কিছু পোস্ট সেখানে দিয়েও দিলাম।
    ব্যাপারটা বোধহয় সত্যি এতটাই সাদা-কালো না। বাস্তবে। হলে হয়তো ভালোই হত, অন্ততঃ ব্যাপারস্যাপার এত জটিল হতনা। কিন্তু বাস্তব আমাদের চাহিদমতন তো আর সরল হবেনা।
    এই রায় নিয়ে বলছিনা, ইন জেনেরালই।

    https://www.facebook.com/groups/guruchandali/search/?query=%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BF%20
  • de | ১০ অক্টোবর ২০১৭ ১৮:৪৩381845
  • পড়লাম, খুবই শক্তিশালী একটা লেখা -

    এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, তারই অপেক্ষায় রইলাম!
  • de | ১০ অক্টোবর ২০১৭ ১১:৪২381842
  • লিং টা দিও পারলে!
  • | ১০ অক্টোবর ২০১৭ ১১:৩০381840
  • *ভয়ংকর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত