এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০০382079
  • তবে রোজ রোজ নয়। বছরে একদিন।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০০382080
  • কিন্তু শব্দবাজি আমার ব্যপক লাগে। গোটা ১০০ কালিপটকা একসাথে বেধে আগুন লাগালে পুরো মেশিন গান।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৫৯382078
  • কুমুদি হ্যাবাড্ডে।
  • kumu | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৫৫382077
  • স্যানের সঙ্গে একমত,শব্দবাজি একধরনের বিভীষিকা।সুতোবাঁধা পটাক্কা গদ্দামগুমগদ্দামগুমগদ্দামগুমগদ্দামগুম করে প্রায় তিন চার মিনিট ধরে ফাটে।
  • T | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৫৪382076
  • না, ওই আলোর প্রদীপ দেওয়া ব্যাপারটার কথা বলছি।
  • kumu | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৪৯382075
  • নর্থ ইন্ডীয়ান দিওয়ালীতে সব রকম বাজি পোড়ে।
  • kumu | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৪৮382074
  • সকলকে দীপাবলীর শুভেচ্ছা,জীবন আলোকময় হোক।
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৩৪382072
  • আবাপ-কে ঝেড়ে কাপড় পড়ানো দরকার
  • T | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:৩৩382071
  • অরণ্যদা, সব ধরণের বাজী ব্যান করার জন্য আবাপ লেগে পড়েছে। সুভাষ দত্ত মামলা করেছে।

    গর্গ চ্যাটার্জ্জী হচ্ছে আইএসাই কোলের প্রফ। বাংলা ফার্স্ট আন্দোলনের প্রধান মুখ।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:২৭382070
  • আতসবাজি আর আলোবাজির তফাৎ কী?
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:২৬382069
  • আতসবাজি নয়, আই মিন আলো বাজি। আলো বাজি-ও কি ব্যানড?
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:২৫382068
  • আতসবাজী -ও কি ব্যান করেছে?
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:২৪382067
  • গর্গ য্যান কোন জন?
  • T | ১৯ অক্টোবর ২০১৭ ০৭:০৬382066
  • আকাদা কে ক। শব্দবাজি বন্ধ করেছে ঠিক আছে। কিন্তু আতসবাজী বন্ধ করা মানে কালীপুজোকে নর্থ ইন্ডীয়ান দিওয়ালীতে পুরোপুরি কনভার্ট করে ফেলা। আবাপকে দু ঘা দিতে ইচ্ছে করে। এই দুর্দিনে গর্গ চ্যাটার্জ্জী কোথায়?
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৬:২৪382065
  • সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে ব্যাটাকে ধর।

    গাড়ি দোষ নেই, এসি দোষ নেই, প্লাস্টিক দোষ নেই। কালিপুজোর বাজি লে পড়ক্কা।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৬:২১382064
  • দাও ফিরে সে বাজি পোড়ানো
    নাও ফিরে এই গাড়ি ও সিও২
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৫:৫৭382063
  • যেকোনো রকম বিকট শব্দ উৎপাদনকারী জিনিসের ব্যাবহার হয় একদম বন্ধ নয়তো নিয়ন্ত্রিত ব্যবহার করার ব্যবস্থা করলে ভালো হয়। শব্দবাজি, বিকট হর্ণ, কারখানার ভোঁ, মাইক লাগিয়ে হুল্লোড় -সব।
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:৩৭382062
  • শব্দ বাজির ব্যাপারে স্যান-এর সাথে একমত। মানুষের চেয়ে পশু পাখি আরও বেশি কষ্ট পায়, অনেকে বধির হয়ে যায়। হাই ডেসিবেল শব্দ সহ্য করতে পারে না মনে হয়
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:৩২382061
  • এটা বেশ :-)

    সত্যিই গঞ্জিকা ছাড়া পঞ্জিকা লেখা পসিবল না, কোন তিথি নক্ষত্রের সমাবেশে অলাবু ভক্ষণে কি ফল হবে, এ সব বার করতে গাঁজায় দম দেওয়া আবশ্যক
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:২৩382060
  • গঞ্জিকা ছাড়া কি পঞ্জিকা আবিষ্কার হত, বলুন? ঃ-)
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:০৯382059
  • বয়েজ হস্টেলে ৪ বছর গাঁজা না খেয়ে থাকা প্রায় অসম্ভব। তাপ্পর ধরুন, গাঁজা বিশেষজ্ঞ হিসাবে এই যে ব্ল্যাঙ্কির আজ বিশ্বজোড়া নাম, এ কি কল্যাণীর হস্টেলে গাঁজায় নাক না পাকালে সম্ভব হত?
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৩:২৭382058
  • আরো কিছু -
    কৃতঞ্জয় কর্মকার
    ভুঁইচাঁপা ভৌমিক
    ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০২:৫২382057
  • এর লাগসই পদবীও দরকার।

    রাজেন্দ্রনন্দিনী সরকার
    অসূর্যম্পশ্যা বসুরায়
    জলস্নাতা জোয়ারদার
    কপোতাক্ষী করমহাপাত্র

    ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০২:৪৮382056
  • রাজেন্দ্রনন্দিনী
    অসূর্যম্পশ্যা
    জলস্নাতা
    কপোতাক্ষী

    আহা, খুবই সুন্দর সব নাম। ঃ-)
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৭ ০১:৫৬382055
  • দিওয়ালি উঠে যাক। আমরা কালিপুজোয় পাঁঠার মাংস খাব। ওদের নিরামিষ বোম ফাটানো দিওয়ালি গোল্লায় যাক।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০১:৪৯382054
  • এসব জিনিস নর্মাল গাঁজাতে হয় না, কিছু স্পেশাল জিনিস গাঁজা দিয়ে মুড়ে তারপরে ---উফ্ফ্ফ। অদম্য!!!!
    ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০১:৪১382053
  • টই আর ডিস্টার্ব করলাম না। অদম্য সেন অদম্য সেনাবাহিনি নিয়ে এগিয়ে চলুন। ঃ-)
    পিঠে করে পরমাণু বোমা আনা কি যে সে কথা? অদম্যের ভিলেনও তো সুপার ভিলেন!
    ঃ-)
  • San | ১৯ অক্টোবর ২০১৭ ০১:৩৯382052
  • যে যাই বলুন, এবার দিওয়ালিতে অন্তত অন্য অন্য বছরের মত ভয়াবহ অত্যাচার সহ্য করতে হচ্ছে না বলে আমার অন্তত বেশ শান্তিমত লাগছে। এনসিআর জায়গাটায় কান মাথা এবং হৃৎপিণ্ডের ওপর কী পরিমাণ অত্যাচার চলে এই সময় অন্য অন্য বার, এইটা কোলকাতায় বা অন্য অনেক জায়গাতেই থেকে বোঝা জাস্ট সম্ভব না :)
  • T | ১৯ অক্টোবর ২০১৭ ০০:৫৩382051
  • তা সে বিলাপ করে ঠিকই করছে। বাবুদের ইচ্ছে হল আর অমনি বন্ধ হয়ে গ্যালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত