এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২০ অক্টোবর ২০১৭ ১০:৩৪382140
  • আমি জোর শব্দ ভালোবাসিনা - দিওয়ালীতে তাই ভয়ে ভয়েই থাকি - বম্বেতে বাজি প্রচুর ফেটেছে ও ফাটছে, ভাইদুজ/ভাউবিজ অব্দি চলবে। কাল উল্হাসনগরের এক কীর্তনে শুনলাম দশহাজার লোকের জন্য হেডফোনের বন্দোবস্ত করেছিলো। ভোর চারটেতে ছিলো বলে। মুম্বইতে রাত দশটা থেকে সন্ধে ছটা অব্দি কোন মাইক বাজানো যায়্না। এটা কিন্তু সলিড মানা হয়।

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=10000-tune-into-headphones-at-Ulhasnagar-kirtan-gathering-19102017004027

    লোকের কতো উৎসাহ, রাত চারটেতে উঠে কীর্তন শোনে - সাধে আমার কিসু হয় না!
  • Atoz | ২০ অক্টোবর ২০১৭ ০৭:৫৭382139
  • দু দি, বছরের পর বছর। মাঝে মাঝে একজন দু'জন দুটো একটা লেখালিখি করেন, কিছু বলেন এই নিয়ে, কিন্তু তার বাইরে সত্যিকারের কোনো প্রতিবাদ প্রতিরোধ দেখি না। শুধু যে মূর্তি তাও তো না, মানুষের ঘরবসত ও মাঝে মাঝে দেখি ভাঙা, ফেসবুকে কেউ কেউ ছবি দিয়ে যান, বিপন্ন মানুষগুলো ভাঙাঘরের সামনে দাঁড়িয়ে, শিশুরা ও আছে তাদের মধ্যে।
  • গোমড়াথেরিয়াম | ২০ অক্টোবর ২০১৭ ০৭:৩৫382137
  • কলকাতায় বরুণদা ব্যাপারটা টেক কেয়ার করেছেন। কাল থেকে বিষ্টি, সব পটকা হাউই তুবড়ি চুপসে গেছে। সারা রাত বিষ্টি চলেছে, এখনো চলছে। আজকের দিনটাও মনে হয় নিশ্চিন্ত।

    তবে ওই আরকি - সবই তো জমে রইলো, আজ না হয় কাল বা পরশু...
  • Du | ২০ অক্টোবর ২০১৭ ০৭:৩৩382136
  • টিভিতে এখন তারামায়ের সন্ধ্যারতি দেখাচ্ছে। কালকে দক্ষিণেশ্বরের কালীপুজো 'দর্শন' ছিলো। বেড়েই চলেছে। এই করেই এদেশে বর্ন এগেইন দের রমরমা। আর হজরত মহম্মদের নামও ছোটবেলায় এমনিতেই সম্মানের সাথে লেখা দেখেছি আর পড়েছি তখন সাথে করে প্রতিবার সাঃ ইত্যাদি বলতে হত না।
  • aka | ২০ অক্টোবর ২০১৭ ০৬:০৪382135
  • এই যে দেখে নিন মিলিটারীদের বাজি পোড়ানো। শেষের দিকটা মনে হয় পরমাণু বোমা ফাটল।

  • Atoz | ২০ অক্টোবর ২০১৭ ০৫:২৫382134
  • এটা যীশুর না? মানে বড়লোকের পাপের ব্যাপারটা? গরীবেরা সব মুক্তি পাবে কিন্তু বড়লোক পাবে না, এইরকম কিছু একটা ছিল না?
    বিরিঞ্চিবাবাও তো বলছিলেন এই নিয়েই যীশুর সঙ্গে ঝগড়া তাঁর? ঃ-)
  • aranya | ২০ অক্টোবর ২০১৭ ০৪:৪০382133
  • গান্ধীজির বোধহয় ধারণা ছিল বড়লোক রা 'পাপ' বেশি করে, পৃথিবীর ক্ষতি করে বেশি। ভারত আর চীনে তো বিপুল জনসংখ্যা, এ দুটো ধনী দেশ হওয়া মানে বহু মানুষ ধনী হওয়া, তাদের পাপের ভারে পৃথিবীর বিনাশ অবশ্যম্ভাবী।
  • aranya | ২০ অক্টোবর ২০১৭ ০৪:০৭382132
  • পেনাল্টি কর্নার ব্যাপারটা এত কঠিন কি করে হয়, চিরকালের রোগ, ১০ টা পেনাল্টি কর্নার পেয়ে মাত্তর একটা গোল !!
  • Du | ২০ অক্টোবর ২০১৭ ০২:১১382131
  • গান্ধীজী বলেছিলেন বলে লিখেছিল।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৭ ০১:৩৯382130
  • ওরে বাবা। ভারত আর চীন! এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।
  • Du | ২০ অক্টোবর ২০১৭ ০১:২৫382129
  • হুতোর কথাই ঠিক। মাত্রাজ্ঞান থাকলে এই বন্ধ করার প্রশ্নই আসতো না। পাল্লা দেয়ার এই কালচার চলতে থাকলে অনেক কিছুই নিয়ম করেই বন্ধ করতে হবে। কোথাও পড়েছিলাম ভারত আর চীন ধনী দেশ হয়ে উঠলে পৃথিবীর বিনাশ অবশ্যম্ভাবী। তা ধনী হওয়া তো দোষের নয় কিন্তু এই কথাটা খুবই বিশ্বাস হয়।
  • pi | ২০ অক্টোবর ২০১৭ ০১:২২382128
  • আচ্ছা, এর মধ্যে কেউ কোলকাতা থেকে ব্যাঙ্গালোর বা মুম্বই যাবেন ? ১০-১২ টি পাতলা চটি পাঠানোর প্রয়োজন ছিল।
  • Du | ২০ অক্টোবর ২০১৭ ০১:২১382126
  • এক ছেলে মুন্ডা হত বাকিরা শিখ কি ভাইসি ভার্সা চলন ছিল তো।
  • pi | ২০ অক্টোবর ২০১৭ ০১:২১382127
  • কিন্তু সেতো মূলত ঃ বাহার, শব্দ আর তেমন কই ? মানে আমাদের চকোলেত বোম, কালিপটকা, দোদোমার মত আওয়াজ কি ?
  • Atoz | ২০ অক্টোবর ২০১৭ ০০:২২382125
  • হোমকামিং টোমকামিং এ নিজেরাও দেদার দুমদাম ফটফট করে বাজি ফাটায়। উফ্ফ, বাপরে। ঃ-)
  • rabaahuta | ১৯ অক্টোবর ২০১৭ ২৩:৫৫382124
  • আটলান্টা পুলিশ ফেসবুকে লেখে, বন্ধুগন, অক্টোবরের মাঝামাঝি শব্দটব্দ পেলে ভয় পাবেন না, আমাদের ভারতীয় বংশোদ্ভুত বন্ধুরা এই সময় রীতি অনুযায়ী বাজি পটকা ফাটাতে পারেন।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৭ ২৩:২৫382123
  • কমরেড, এখানেও তালে সরকারি ব্যবস্থাপনায় ফোরথ জুলাই উদযাপন করা যাক। লোকেও খুশ, বাজি ব্যবসায়ীরাও অনাহারে মরে না।

    কিন্তু কথাডা হইল আফনে যদি ধীরেসুস্থে একখান কালিপটকা ফাটান আর প্রতিবেশী যদি ৯১১ কল করে তো কী অইবো?
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ২৩:১০382122
  • কমরেড এখানে বাজি পোড়ানো যায়। স্টেট রুল নেই। তবে দরকার পড়ে না। বছরে দুই দিন একদিন মিলিটারি, একদিন স্টেট পয়সা উসুল করে দেয়। কি বাজি, কি বাহার, কি শব্দ।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ২২:২৩382121
  • দীপাবলির শুভেচ্ছা সবাইকে।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ২২:২২382120
  • একেবারে। সারা দুনিয়ায় ব্যান করা উচিত এইসব দুমদাম ফটফট। এরচেয়ে হেঁড়েগলা গানও ভালো। দল বেঁধে গাঁজানাচও ভালো। ঃ-)
  • de | ১৯ অক্টোবর ২০১৭ ২২:১০382119
  • এখানে তো খুব বাজি ফাটলো, কবে যে শব্দবাজির ওপরে সারা দেশে নিষেধাজ্ঞা জারি হবে! অবশ্য তার থেকেও বেশী খারাপ অবস্থা হয় ধনত্রাসের দিনে, রাস্তাঘাটে এতো ভিড় হয়, গাড়িতে বসেই থাকতে হয় জ্যামে ফঁসে!

    ধনতেরাসকে তাই আমি ধনত্রাস নাম দিয়েছি -

    সকলকে শুভ দীপাবলী!
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৭ ২১:৫৯382118
  • আকা কি ওদেশে ফাটাল কালিপটকা?
  • dc | ১৯ অক্টোবর ২০১৭ ২১:৫৮382117
  • আরেকটা বাজি খুব পপুলার, রকেট লঞ্চারের মতো অনেকগুলো ব্যারেল পরপর লাগানো থাকে। একটার পর একটা হাউই উঠতে থাকে আর বুম করে ফাটে। এটাও তিন চার মিনিট ধরে চলে, কেন জানি এটার আওয়াজটা কানে খুব জোর ধাক্কা দেয়। তবে দেখতে ভাল্লাগে। দেওয়ালিতে বাজি ছাড়া জমেনা, এতে সন্দেহ নেই।
  • dc | ১৯ অক্টোবর ২০১৭ ২১:৫৫382116
  • চেন্নাইতে বাজির ওপর নিষেধ এখনো আসেনি। আর এখানে আবার রাত্তির নটার পর থেকে লোকজন দশ হাজার ওয়ালা ফাটাতে শুরু করে। একটা শুরু হলে মোটামুটি মিনিট পাঁচেক পৃথিবীতে আর কোন শব্দ নেই, বাড়ির দেয়াল টেয়াল কাঁপতে থাকে। এখন আমার পাড়ায় শুরু হয়েছে, গতকাল রাত্তিরেও হয়েছিল। মেয়ে গেছে দেখতে, আরেক্টু পর আমিও যাব।
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ২১:০৭382115
  • 'হঠাৎ কোর্ট রায় বের করে দিল দিওয়ালিতে নো বাজি। কি লাভ কে জানে?'

    - একটা লাভ, যেটা আগেও লিখেছি, পশু, পাখীদের কালা হয়ে যাওয়া বন্ধ করা
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ২১:০৩382114
  • গুরু খবর কি?
  • h | ১৯ অক্টোবর ২০১৭ ২১:০০382112
  • বি, আমি ঠিক নিশ্চিত নই এই অনেক শিখ নিজেদের হিন্দু মনে করেন এই ব্যাপারটাতে এবঙ্গ ভিন্দ্রান ওয়ালে র সময় থেকে বিভাজন প্রকট হয়েছে কিনা এটার ব্যাপারে তোমার এভিডেন্স কি? ভারতের এর মেজরিটি ন্যারেটিভ এ যেরকম মুসলমানের থেকে শিখ ভালো, শিখ মানেই ভিশন অ্যাকসেপ্টেবল মিলিটান্ট, এটা পাকিস্তানি পাণ্জাবে মিরর ইমেজ এর মত করে আছে। আঅর এই শিব, রন্জিত সিঙ্গ, ভগত সিঙ্গ এবোঙ্গ নেতাজি এই জে কোয়াড্রান্টের মত আদর্শ মিলিটান্ট পুরুশের আইকন গুলির কাছাকাছি স্পেঅক শেয়ারিঙ্গ, ট্রাঅকের ছবি তে, এটার সঙ্গে ধর্ম বিশ্বাসের যোগ কতটা আমার সন্দেহ আছে।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ২১:০০382113
  • ও আমি বোধহয় সিকির কথা সত্যিই বুঝি নি, ঘুম চোখে দেখেছিলাম।

    তবে বেসিক বক্তব্য হল - লং টার্ম কোন চিন্তা ভাবনা নেই, অলটারনেট এনার্জীর কোন প্ল্যান নাই, প্লাস্টিক দূষণ বন্ধ করার কোন ভাবনাই নেই। হঠাৎ কোর্ট রায় বের করে দিল দিওয়ালিতে নো বাজি। কি লাভ কে জানে? হ্যাঁ ঐ একদিন কিছু লোকের ভালো লাগবে। অনেক লোকের লাগবে না, আর অনেক লোকের আর্থিক অসুবিধা।
  • aranya | ১৯ অক্টোবর ২০১৭ ২০:০৮382111
  • 'বাজী চেপে তো আর আপিস যাওয়া যায় না'

    -ব্যাপারটা অত সহজ নয়। শুধু প্রয়োজনে তো নয়, আনন্দের জন্যেও আমরা গাড়ে চালিয়ে লং ড্রাইভে যাই, বেড়াতে যাই, দূষণ ছড়াই।

    এই যে গুরুর চটি বই ছাপা হয়, তার জন্য কিছু গাছ তো কাটা পড়ছে কোথাও। আবার এই বই পড়ে হয়ত কিছু মানুষের মনোভাব পাল্টাচ্ছে, যেটা পজিটিভ ব্যাপার।

    কোথায় তুমি লাইন টানবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত