এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৫ অক্টোবর ২০১৭ ২১:০৬382290
  • রাইস কুকারে চিকেন রান্ধুন।
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:০৫382289
  • :))
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:০৪382288
  • চিকেন রান্নার সহজ স্বাস্থ্যকর রেসিপি আমাকে তিয়াগো বলেছিল। গরম জলে চিকেন-আলু-পেঁয়াজ-কাঁচালংকা-নুন দিয়ে সেদ্ধ করুন, অনেক্ক্ষণ ধরে। উনুন, ওভেন, মাইক্রোওয়েভে - যাতে খুশি। তরপর চিকেনটা ফেলে দিয়ে ঝোলটা খেয়ে নিন।
  • aka | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৫৮382286
  • এত নড়ে ও নেড়েও চিকেন সেদ্ধ হল না? কাল দোকানদারের থেকে পয়সা ফেরত নিও, ঠকিয়ে দিয়েছে।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৫৮382287
  • এই রানাউট টা কে? নামও তো শুনিনি আগে। হৃতিকের নাম শুনেছি, বাদশা আকবর না কার যেন পার্টে চমৎকার অ্যাক্টো করেছিল শুনেছি। ঃ-)
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৪২382285
  • অবশ্য স্নেহের রোবুর পরামর্শে এই রেসিপির নাম চিকেনাঞ্জলি রাখা হইল।
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৪১382284
  • আপনাদের জন্য আজ নিয়ে আসছি এক অসামান্য রেসিপি। সামান্য কিছু বোনলেস চিকেন, মশলাপাতি, একটি ছোট্ট পেঁয়াজ, কিচু আদা আর রসুন বাটা, ইয়োগার্ট, রেড ওয়াইন, আপনি, আমি, প্রত্যেকে...

    প্রথমেই সেগ্রিগেশন। চিকেনগুলোর ওপর হলুদ, একটু নুন, ইয়োগার্ট, একটু রেড ওয়াইন ঢেলে দিয়ে জমিয়ে দলাই মলাই করুন। একটুও অবাক না হয়ে। তারপর সরিয়ে ফেলুন।

    এরপর পেঁয়াজ কুচি যা ইচ্ছে মশলা সহযোগে ভাজুন। আমি যেমন দিলাম অ্যাসোর্টেড স্পাইস আর হোয়াইট পেপার। ব্যাপারটা কি হল কে জানে। পেঁয়াজ গুলোর রঙ ব্রাউনের বদলে কিরম গভীর রক্তের মতো হয়ে গেল। জমাট রক্ত, যা জানিয়ে দিল বিপদ আসন্ন। সঙ্গে সঙ্গে ওদেরও সরিয়ে ফেললাম।

    এবং তারপরই আর উপায়ন্তর না দেখে ঐ চিকেনের ইয়েটি ঢেলে দিন কড়াইতে। অল্প তেলও দেবেন। আদা রসুন বাটা, হলুদ, নুন, যা ইচ্ছে যেরকম ঢেলে দিন। আমি মিল্কমেড অবদি দিতে যাচ্ছিলাম। কিন্তু বাড়াবাড়ি হবে ভেবে দিইই নি। নাড়তে থাকুন ও নড়তে থাকুন।

    এরপর রান্না চলতেই থাকবে। ততক্ষণ খোশগল্প করুন। ঢাকা দিয়ে সেদ্ধ করতেও পারেন। যা জিনিস নামছে তা খেলে সাহারায় শিহরণ হয়ে যাবে। কখনো মনে হবে দশহাজার বছর পিছিয়ে গিয়েচেন, যখন মাংস কাঁচা খাওয়াই নিয়ম, কখনো মনে হবে সভ্যতা মানে এই বুঝি মশলার স্বাদ পেলেন। এইরকম অবারিত দোলাচল একমাত্র ওয়াইল্ড ড্রিমেই সম্ভব। তাই এই প্রিপারেশনের নাম গভীর রাতের চিকেন।

    ছোট খাটো এক্সপেরিমেন্ট আর কি। সাহসী হন, ঝুঁকি নিন, পরীক্ষা নিরীক্ষা করার জন্য হৃদয় উন্মুক্ত করুন কেননা দুনিয়া দিলবাঁলো কি...
  • কৃট প্রশ্ন | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৩২382283
  • হৃতিক রিপাবলিক বা সি এন এন কোন একটা ইন্টারভিউ এ বলেছে "না মানে না" এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, সব না-কে হ্যাঁ করানো যায়না বা এরকম একটা কিছু। কথাটা আমার হেব্বি পছন্দ হয়েছে।
  • aka | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:৫৭382281
  • কঙ্গনার কেসটা একটু অ্যাটেনশন সিকিং লাগে ঠিকই। কিন্তু ওর সম্বন্ধে যা জানি তাতে এত বোকামো করবে বলে তো মনে হয় না। ডাল মে কুছ কালা তো লাগতে হ্যায়। ভগবানই জানে। তবে কেসটা হেবি জমেছে।
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:৩৫382280
  • ইন্ভেস্টিগেশনের কথা লেখা আছে তো।

    'There are 3000 one sided mails which either I have sent to myself or the woman in question has sent to me. The Cyber-Crime Dept. can prove or disprove either story, in just a few days. Towards that purpose, I have surrendered all my devices including laptops / phones etc which are still lying with the cyber cell, but the other party has refused to do so. The investigation hasn't been closed.'

    এটার আপডেটই বা কী ? ফিউ ডেজও তো অনেকদিন হয়ে গেল।
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:৩২382279
  • প্লেব্যাক গায়ক গায়িকাদের ক্ষেত্রে কীরকম কেস ?

    টেনিসের তো পাঁচ তিন সেটের ফ্যাক্টর আনা হয়।

    জিম্ন্যাস্টিক্সে কীরকম, কোন আইডিয়া ?
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:৩০382278
  • অ্যালাইনড।
  • Ekak | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:২৯382277
  • পার্ফোর্ম্যন্স এ আবার ইকুঅল পে কি ? যাকে দেখ্তে বা শুনতে লোকে ভীড় কর্বে তার তেমন পে। একজন সফল মেয়ে পিঅনিস্ট কি ইকুঅলি সফোল মেল পিয়নিস্ট এর চে কম পান ? গিরিজা দেবির ফী যোশী জি বা চুনিলাল মিশ্র র চে কতো কম ?

    সিনেমায় যদি মেয়ে চরিত্র অপরিবর্তনীও না হয় পেমেন্ট তো নায়ক এর চে কম হোয়াই স্বভবিক।
  • কৃট প্রশ্ন্ন | ২৫ অক্টোবর ২০১৭ ১৯:১৬382276
  • দীপিকা পাডুকোন পদ্মাবতীর জন্য সহ অভিনেতাদের থেকে বেশী টাকা পেয়েছেন বলে শোনা গেছে। রেঙ্গুনের জন্য কঙ্গনা সেরকম পেয়েছেন বলে আমি অন্তত কোথাও পড়িনি। আর কঙ্গনার বাকী সিনেমাগুলোতে কোন নামকরা নায়ক থাকেনা।
    পে ইকুয়ালিটি তখনই আসবে, যখন সেই অভিনেত্রী নিজের ক্যাপায় প্রযোজকের লাভ করাতে পারবেন।
  • aka | ২৫ অক্টোবর ২০১৭ ১৮:৫৫382275
  • ঠাকুর ঘর কেস নয়তো?
  • aka | ২৫ অক্টোবর ২০১৭ ১৮:৫৪382274
  • কঙ্গনা আর হৃতিক কি পুলিশ কেস হয়েছিল? যদি হয় কঙ্গনা পুলিশ যা বলেছে করতে বাধ্য, কিছু জমা দেয় নি মানে পুলিশ চায় নি। আর পুলিশ যদি না চায় তাহলে হৃতিক কি জমা দিল, কেনই বা দিল? আমি কি খামোকা আমার ল্যাপটপ নিয়ে পুলিশের কাছে যাব?

    আর পুলিশ কেস যদি নাই হবে তাহলে কোথাকার পুলিশ, কার ল্যাপটপ বা হার্ডডিস্ক, বা কার পাসপোর্ট?
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৭ ১৮:১১382273
  • এইবার ইকুয়াল পে-র প্রসঙ্গ আসবে। ঃ)
  • কৃট প্রশ্ন্ন | ২৫ অক্টোবর ২০১৭ ১৫:০৮382272
  • হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের সাফল্য কী দিয়ে মাপা হয়? টাকা দিয়ে? তাহলে হৃতিকের ধারে কাছেও কঙ্গনা আসেনা। আর জাতীয় পুরষ্কারের কথা না বলাই ভালো, তাহলে অক্ষয় কুমারকেও অসাধারণ অভিনেতা বলতে হয় ঃ)
  • দ্রি | ২৫ অক্টোবর ২০১৭ ১২:৪৫382271
  • আমি টোটালি সুরকানা, পার্টলি তালকানা। কিন্তু গানের মুডটা ধরতে পারি। গিরিজা দেবীর লাইভ শোনার পর ঘোরটা এখনও মনে পড়ে। আমার তাঁকে শোনা প্রায় শেষ বয়েসে। শরীর তেমন চনমনে নয়। কিন্তু গলার দাপট আনমিস্টেকেব্‌ল।

    গত এক বছরের মধ্যে চলে গেলেন অনেক স্টলওয়ার্ট - বালমুরলীকৃষ্ণ, কিশোরী আমোনকার, গিরিজা দেবী।
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১১:২৭382270
  • তা হবে - আমি সিমরন - কাবিল কোনোটাই দেখিনি - তাই মন্তব্য করতে পারবো না -

    এমনিতেও আমি পুরোনো মানুষ - বাড়িতে টিভি নাই - সিনেমাহলে নতুন সিনেমা দেখি ইঃ - এইসব নায়ক-নায়িকা নিয়ে আমার কম বলাই ভালো-
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৭ ১১:০৯382269
  • হৃত্বিকের কাবিল বেশ ভালো হয়েছে।

    আর কঙ্গনার ডায়ালগ ডেলিবারিতে সিরিয়াস প্রবলেম আছে।

    তবে হৃত্বিক পাবলিসিটি পাচ্ছে, এটা মানতে গেলে বলতে হয় আদিত্য পাঞ্চোলি আর আরাধ্যন সুমনও পাচ্ছে।
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৯382268
  • সিমরন? বম্বেতে তো ভালোই চলেচে -
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৮382267
  • ক'দিন আগে কোলকাতায় ল কলেজের বাচ্চা কয়েকটি ছেলেমেয়ের লাইভ নিয়ে বিশাল ক্যাঁচাল কেউ ফলো করেছে ? সবকটাই ভাইরাল হয়ে গেছিল। এরকম হ্যালু কেস কম দেখেছি। সোশ্যাল মিডিয়া অনেককিছু দেখাচ্ছে।
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৭382266
  • এই খেয়েসে -আমি কিন্তু কারোরই ক্যাম্পে নই - শুধু মোটিভটা বুঝতে অসুবিধা - তেমনভাবে ফলোও করিনি - মুম্বই মিররের আর্টিকলটায় একদিন চোখ বুলিয়েছিলাম। তার থেকে বেশী সময় এটা ডিসার্ভ করে না!
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৬382265
  • ঐ অর্পণ যেটা বলল, লোকজন বলেছিল যে এসবই কঙ্গনার লাস্ট ছবিটা রিলিজের আগে পাবলিসিটি স্টান্ট ছিল। সিনেমাটার নাম ভুলে গেলাম। এদিকে একদম ভাল হয়নি ও ফ্লপ করেছে শুনলাম।
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৫382264
  • গিরিজা দেবীকে সামনাসামনি না শোনার দুঃখ আমারো।
  • pi | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫৪382263
  • হৃতিক তো বোধহ সব ডিভাইস পুলিশে জমা দিয়েছিলেন লিখেছিলেন, কঙ্গনা তো বোধহয় তাও দেননি। আর হৃতিকের পাসপোর্টে ইউরোপ যাভার কোন ভিসা স্ট্যাম্প না থাকার কী জবার দিয়েছে কঙ্গনা ক্যাম্প ? ইন ফ্যাক্ট হৃতিকের ঐ পোস্টের কী জবাব দিয়েছেন ওঁরা ?
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫২382262
  • গিরিজা দেবীকে সামনাসামনি বসে শোনা হয়নি - সারাজীবনের দুঃখ রয়ে গেলো -
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১০:৫১382261
  • কঙ্গনা রানাওয়ত ওই নাক ফোলানো, ঠোঁট কাঁপানো নায়কের চাইতে অনেক বেশী সফল - আকার মতো আমারো কোশ্চেন - যে হিরোর ওপরে তার বাবা ছাড়া বিশেষ কেউ ছবি করার ভরসা করে না, সেরকম একজনকে পাবলিসিটি দিয়ে ওনার কি লাভ?

    এছাড়াও হ্যারাসারদের নেমিং নিয়ে, যাঁদের মনে হয়েছে এটা করা উচিত তাঁরা করেছেন, যাদের নাম নেওয়া হয়েছে, তারা তো অনায়াসে ডিফেমেশন এর চার্জ আনতে পারেন কোর্ট কেস করে - আটকাচ্ছে কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত