এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৬ অক্টোবর ২০১৭ ০৯:০১382320
  • এইসময়ে একটা লিস্টি বেরিয়েছে, সেটা দেখছিলাম। ভূষিমাল আরও কিছু হয়ত খুঁজলে পাওয়া যেতে পারে, কিন্তু এ যা হল, 'সাহিত্যে অসামান্য কৃতিত্ব' !!!
  • aranya | ২৬ অক্টোবর ২০১৭ ০৮:৫৮382319
  • কলকাতা ইউনি-র ডি লিট লিস্ট-টা দেখলাম - সত্যিকার নক্ষত্র মন্ডলী, মানে এদ্দিন যা ছিল।

    সেশ সংযোজন হীরক রানি, সাহিত্য ও সমাজসেবায় অসামান্য কৃতিত্বের জন্য, ওঃফ :-((((((
  • dc | ২৬ অক্টোবর ২০১৭ ০৮:৪৪382318
  • "Dear Mr. Jaitley, May the Farce be with you"

    যাক খোকাবাবা আর কিছু করুক না করুক, অন্তত টুইটার চালানোর জন্য এমন কাউকে পেয়েছে যার একটু রসবোধ আছে :d
  • aranya | ২৬ অক্টোবর ২০১৭ ০৬:০৩382317
  • আম্মো হাপ প্যান্ট পড়লাম, চাদ্দিকে চাড্ডি, আরএসএস শুনতে শুনতে ক্ষি অবোস্তা

    লসাগু-র কুইক উইট আর রসবোধ-এর আমি বরাবরই ফ্যান, ডিগ্রী-র জোক-টা বেশ লাগল :-)
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:৫২382315
  • জ্যোতি বোসকে কঃবিঃ সাম্মানিক ডক্টরেট অব ল দেছেল।

    এই কাউকে লিট কাউকে ল এই ব্যপারটা ঠিক করে ক্যামনে? প্রাপকের সাথে নেগোশিয়েট করে?
  • aka | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:৪২382314
  • আর সাম্মানিক ডিলিট হলে, প্রণাম টনাম করে ঝপাত করে ডিলিট।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:১৮382313
  • ব্যাপারটা বুঝতে হবে।
    কন্ট্রোল তো ন্যাচারাল, অল্ট মানে অল্টারনেটিভ বা ধরো সাবঅল্টার্ন এসব হল, এবার বাকি ছিল ডিলিট। তাহলে এখন হয়ে গেল, কন্ট্রোল-অল্ট-ডিলিট, এবার রিবুট।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:০১382312
  • এটা কি ঐ "সূর্যমুখী ফুলগুলো সব ল্যাজ তুলে নাচছে" কবিতাটার জন্য দিচ্ছে? তবে ভালোই করছে। ঃ-)
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৭ ২২:৫৯382311
  • জলাঞ্জলি ঃ-)
  • রোবু | ২৫ অক্টোবর ২০১৭ ২২:৪৭382310
  • ওটা চিকেঞ্জলি।
    চিকেনাঞ্জলি নয়।
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২২:২২382309
  • দু, তোমরাও কি শিরিন ম্যাথুর জন্য অ্যাম্বার অ্যালার্ট পেয়েছিলে? কি ডিস্টার্বিঙ্গ কেস! অদ্ভুত লাগছে!
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২২:০৬382307
  • আহা ডিম অমনি করে দেয় না। ডিমটা প্রথমে হাতে নিয়ে ভাল করে ঘুরিয়ে ফিরিয়ে দেখবি। তারপর একহাতে ডিমটা ধরে আরেকহাতে ছুরি বা চামচে দিয়ে ঠিক মাঝখানে একটা সাইজমাফিক টোকা টুকুস করে। এমন টোকা যে ডিম ফাটবে কিন্তু চেতরে ধেবড়ে যাবে না। মানে ব্যপাট্টায় একটা শিল্পসুষমা থাকা চাই বুঝলি কিনা। এইবার দুইহাতে ডিমটা ধরে ফাটা ডিমটা টগবগ করে ফুটন্ত ঝোলের দিকে ঘুরিয়ে আলতো হাতে ফাটা অংশটাকে আরেকটু এক্সপ্লোর করবি। দেখবি ডিমের অন্তর্নিহিত তরল ও সেমিতরল বস্তুসমুহ বিভিন্ন গতিবেগে ঝোলে পড়ে এঁকেবেঁকে মিশে যাচ্চে। সে এক অপার্থিব দৃশ্য।

    এইভাবে বেশ একাধিক ডিম ভেঙে ভেঙে মিশিয়ে দিলে ঝোলের ঘনত্বের উপরেও একটা কন্ট্রোল আসে।

    এ সবই হল এক্সপেরিমেন্টের বিভিন্ন ধাপ।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৭ ২২:০৬382308
  • হাপপ্লেটকে হাপপ্যান্ট পড়লাম। ঃ(
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:৪৩382306
  • সে খুব খুশি হয়ে বলল, এই তো চাই, তেল ছাড়া রান্না! তারপর হাপপ্লেট সাফ করে হাত চাটতে চাটতে ঘরে ঢুকে গ্যালো। এখন দরজা বন্ধ, বেঁচে আছে কিনা জানি না।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:৪২382305
  • আহা, সেই ঐ একজন দিল্লিওয়ালা খুব নিন্দা করছিল সাউথ ইন্ডিয়ার, হায়্দ্রাবাদে নাকি সব ডিগ্রি বিক্রি হয়। তো শেষে বললাম - তাহলে শীতকালে শস্তায় বেশ কিছু ডিগ্রি ওখান থেকে নিয়ে আসলে পারো, ঠান্ডার হাত থেকে একটু বাঁচবে।
    - কেয়া! তুম বঙ্গালি লোগ কেয়া বকওয়াস করতে হো, ইয়ে অ্যাকাডেমিক ডিগ্রি হ্যায়...
    বলতে বলতে চলে গেল।
  • aranya | ২৫ অক্টোবর ২০১৭ ২১:৪০382304
  • স্বাস্থ্য চাড্ডি খেয়ে কি বলল?
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:৩৭382303
  • পিটিদা কাল সকালে লিখবেন, আহা বুদ্ধিজীবীরা ডেকে নিয়ে এসেছেন, এখন একটা ডিলিট না দিলে কি ভালো দেখায়। :)
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৭ ২১:৩১382302
  • এমনি পেরোলে হবে না, "ও টেম্পোরা, ও মোরোস, ও মান্ধাতা, ও ভগীরথ " বলতে বলতে পেরোতে হবে। ঃ-)
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:২৭382301
  • না, তাহলে ঘুড়ির মাঞ্জা। চিকেন মাঞ্জা অবশ্য শুনি নি কখনো, এটাও সাম্মানিক আবিষ্কার, গঙ্গা পেরিয়ে আবেদন যোগ্য।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৭ ২১:২৪382300
  • কাচের গুঁড়ো পড়ে ঘাবড়ে গেছিলাম। ঃ-)
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:২২382299
  • আর পারলে দু-চামচ মাছের গুঁড়ো
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১৯382298
  • পালংশাক! দি আইডিয়া। কাল দেব। যদি কিছুটা এগ ইয়কও ঢেলে দিই। খুব কিছু হেরফের হবে না মনে হয়। রোবাস্ট চিকেন।
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১৮382296
  • নিদেনপক্ষে কসুরি মেথি?
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১৮382297
  • শুনলাম ডিলিটের জন্য গঙ্গা পেরোতে হবে, সেকেন্ড হাওড়া ব্রীজ।
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১৬382294
  • ডি-লিটের জন্য যথাযথ চ্যানেলে আবেদন করুন।
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১৬382295
  • হলুদ, রেড ওয়াইন? একটু পালংশাকবাটা দিলি না? কিম্বা ধনেপাতাবাটা?
  • Abhishek Roy | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১২382292
  • চলে গেলেন সুর সম্রাজ্ঞী গিরিজা দেবী। ভারতীয় মার্গ সংগীতের এই মাতৃ প্রতিম ব্যক্তিত্বের চলে যাওয়ায় রয়ে গেল এক অপূরণীয় ক্ষতি। ঠুমরী পরিবেশনে তিনি এক স্বতন্ত্র মাত্রা যোগ করেছিলেন। গেয়েছেন খেয়াল, কাজরী, চৈতী ও ভজন। তাঁর কণ্ঠ মাধুর্যে অচিরেই জনতার চিত্ত জয় করে নিতেন।
    তাঁর গায়কীর এক বিশেষ স্টাইল ছিল পান খেতে খেতে গল্প বলতে বলতে গান করা। হঠাৎ ই একটু স্কেল নামিয়ে এক টুকরো কথা বলে নিলেন। তানপুরা বাজছে আর তার মাঝে উনি বলে যাচ্ছেন কিছু টুকরো কথা, স্নেহ আর রসবোধ মেশানো সেই অননুকরণীয় স্টাইলে শ্রোতারা বুঁদ হয়ে যেত। ২০০২ এ তাঁর এক অনুষ্ঠানে জীবনে প্রথমবার উপস্থিত হই। শীতকাল, সেদিন বেশ ঠাণ্ডা, তখন শীত পড়ত কলকাতায়, ঋতুরা বেয়াড়া হয়নি। গিরিজা দেবীর প্রোগ্রাম শুরু হল একটু রাতেই। তান ধরতেই দুবার হাত মুঠো করে গলা খাকরে নিলেন। বার দু তিনেক এইরকম হল। সামনের সারির শ্রোতাদের চোখ চাওয়া চাই নাকি মৃদু গুঞ্জন লক্ষ করে উনি গান থামিয়ে বলে উঠলেন “বহত ঠাণ্ড পড়ি হ্যায়, কভি কভি গলাভি সাথ নাহি দেতে, মুঝে ভি বুরি লাগ রাহি হ্যায়, আপলোগ সব গানা সুন্নে আয়ে হ্যায়, আউর ইয়ে মেরা খুকখুক, খুকখুক।‘ হাল্কা হেসে আবার কানে হাত দিয়ে বাঁধলেন সুর। এই ছিলেন গিরিজা দেবী।
    একবার সংবাদ পত্রে এক সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর পুতুল প্রীতির কথা। বৃদ্ধ বয়েস অবদি পুতুল খেলাতেন, আবার তাদের ঘটা করে তার বিয়ে দিতেন। তার নিজের পুতুল অনেকের বাড়িতে রয়েছে। তিনি দেখতেও যেতেন তাদের। এমন জীবন রসিক আমুদে মানুষ না হলে এমন শিল্পীও বোধহয় হওয়া যায়না।

    বেনারস ঘরানার শেষ প্রতিনিধি ছিলেন তিনি। অক্লান্ত ভাবে আসমুদ্র হিমাচল অনুষ্ঠান করতেন। বারানসীর এক জমিদার বংশে জন্মেছিলেন। সঙ্গীতের প্রথম তালিম পিতার কাছে যিনি হারমোনিয়াম বাজাতেন। পণ্ডিত সারজু প্রসাদ মিশ্রের কাছে নাড়া বেঁধে তালিম নিলেন খেয়াল ও টপ্পায়। প্রথম সংগীত পরিবেশন অল ইন্ডিয়া রেডিও য়। কিন্তু তার মা ও ঠাকুমার প্রবল আপত্তি থাকায় সঙ্গীতানুষ্ঠান করা বন্ধ হয়েছিল কিছুকাল। বিবাহের পরে আবার শুরু করলেন অনুষ্ঠান।

    কলকাতায় ঈট, অঙ্গীত Rেসেঅর্চ আদেম্য তে অনেক কাল ফুল্ত্য ছিলেন। কিছুকাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও।
    পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটে সম্মানেই ভূষিত। পেয়েছেন সংগীত নাটক একাডেমী এওয়ার্ড ও সাতটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক পি এইচ ডি
  • lcm | ২৫ অক্টোবর ২০১৭ ২১:১২382293
  • এই রেসিপিটার (একাধারে ভেজ এবং নন-ভেজ) জন্য আমি (তিয়াগোর সঙ্গে যুগ্মভাবে) কি নবান্নুদ্দিন বিশ্ববিদ্যালয় থেকে একখানা সাম্মানিক পিএইচডি পেতে পারি না। আপনারাই বলুন।
  • T | ২৫ অক্টোবর ২০১৭ ২১:০৮382291
  • আমি জানতাম একক এই পরামর্শটা দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত