এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২১382439
  • দাঁড়ান অরণ্যদা, ইনিও কল্পবিশ্বের কথাই বলছেন কিনা সেটাতো জানা দরকার।
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২১382440
  • বিউটি এন্ড দ্য বীস্ট বলে কিনস্কি কে মনে পরিয়ে দিলেন, আহা বড় প্রিয় এক্তর !
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২০382437
  • একক, বেঁচে যখন গেছ, এই অভিজ্ঞতা গুলো অ্যাডভেঞ্চার হিসাবে দেখতে পার :-)
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২০382438
  • টেম্পেস্ট পড়তে পড়তে মনে হয় এটা নতুন করে এখন লিখলে কী চমৎকার নানা অ্যাঙ্গেল দেখাতে পারতেন তিনি। বিশেষ করে সাইকোরাক্সকে বাঁচিয়ে রাখলে ব্যাপারটা বহুমাত্রিক হয়ে যেত। এরিয়েল টেরিয়েল প্রত্যেককেই মানুষ হিসেবে রাখলে- -- মিরান্দার চরিত্রও অনেক বেশি বিচিত্র হতে পারতো---
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:১৯382436
  • টি, কল্পবিশ্ব সম্বন্ধে এই অভিযোগ-টা আমি এক বন্ধুর থেকে শুনেছি। সত্যমিথ্যা জানি না, কল্পবিশ্ব খুব অল্পই পড়েছিলাম, বহুদিন আগে
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:১৫382435
  • আমি তো যেগুলো পরি তাতে দুর্ঘটনায় পড়ার প্রবণতা কমে। অপঘাতে মৃত্যু আটকায় ইত্যাদি। তা সাকুল্যে দুবার পাহাড় থেকে পড়ে গেছি আর বারতিনেক বিষক্রিয়া ইত্যাদি :):)))
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:১৩382434
  • বিউটি অ্যান্ড দ্য বীস্ট উজ্জ্বল ব্যতিক্রম। বীস্ট রূপবান হয়ে ওঠে শাপমোচন হয়ে শেষে গিয়ে। কিন্তু কাহিনিটার গোড়া থেকেই সেটা বোঝা যাচ্ছিল। ঃ-)
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:১১382433
  • মুক্তো পরলে কি যেন সব হয়, বোধহয় মাথা ঠান্ডা থাকে, হঠকারিতা কমে ইঃ, কৌতুক-ই বটে :-)
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৯382432
  • তন্ত্র একটা বেশ গা ছমছমে আকর্ষণীয় ব্যাপার, রোমান্টিক

    এদিকে আতোজ আবার সেই অ্যাঙ্গেল এনে ফেলেছে :-), যদিও পর্যবেক্ষন-টা মোটের ওপর ঠিকই
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৬382430
  • ওহ, ও তো গিফ্ট, যৌতুক। কৌতুক ও বলা যায়। ঃ-)
  • T | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৬382431
  • আমিও সেটাই জানতে চাইছি। এইটা কি কল্পবিশ্ব না অন্য কোনো পত্রিকা? যদি অন্য কোনো পত্রিকা হয় তো সেটার নামও জানতে চাই।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৫382428
  • হ্যাঁ, মুক্তোবসানো সোনার আংটি। বিয়ের আংটি হিসাবে ঐটি পেয়েছিলাম, শাশুড়ী-দত্ত, তিনি খুবই জ্যোতিষ ইঃ-তে বিশ্বাসী
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৫382429
  • অরণ্যদা, এরা কী শয়তান দেখেছেন? এই গপ্পোবাজেরা? সব সুন্দরী মধুসুন্দরী পেত্নীরা টাকপড়া থ্যাবড়া কবিরাজেদের প্রেমে থৈ থৈ করছে। আর ভূতেরা সব বাজে বিচ্ছিরি কারিয়া পিরেত টাইপ। জ্বিনরাও তাই। পেত্নীরা মাঝে মাঝে ভয়ানক মূর্তিতে আসে, কিন্তু তারপরেই সুন্দরী হয়ে যায়। কিন্তু জ্বিন বা ভূতেরা রূপবান হয়ে ওঠে না। সবসময় কিম্ভূত চেহারা। কিছু কিছু ব্যতিক্রম অবশ্য আছে।
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০৪382427
  • বিশ্বেস কত্তে ইচ্ছে করে তো কল্লেই পারেন :) আমি তো করি। বেঙ্গালুরু প্যারানরমাল রিসার্চ সোসাইটির একটিভিটি আছে এখানে। তান্ত্রিক থেকে জোম্বি নিজের পছন্দমতো বিশ্বেস করে ফেলুন। নিজেই নিজের ভয়ে দাঁতকপাটি হবার মধ্যে যে নেশা তা আর কিছুতেই নেই কো :):)
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:০১382426
  • আটজ কোন পত্রিকার কথা কৈলেন আমি তো জানিনে।

    কল্পবিশ্ব মানে কি যাঁরা এপাড়ায় অদ্রীশ বর্ধন সংখ্যার ঢেঁড়া দিয়ে গেস্লেন ?
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫৯382425
  • মুক্তোর আংটি মানে ? মুক্তোবসানো সোনার আংটি?
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫৮382424
  • এবং আমার খুবই অলৌকিকে বিশ্বাস করতে ইচ্ছে করে। ভুত প্রেত আত্মা তারানাথ কবিরাজ-এর প্রেমিকা মধুসুন্দরী দেবী এরা সব থাকলে জীবন বেশ ইন্টারেস্টিং হয়
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫৭382423
  • তেলাকুচোভাজা? খাওয়া যায়? কাঁচা মানে সবুজ তেলাকুচোফল ভাজতে হয়? নাকি লাল টুকটুকে পাকা তেলাকুচোফল ভাজতে হয়? "পক্কবিম্বাধরোষ্ঠী" মানে যে পাকা তেলকুচোফলের মতন ঠোঁটওয়ালি, এটা বলার জন্য বনফুলকে আজও ধন্যবাদ দিই। ঃ-)
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫৬382422
  • আমি একটা মুক্তো-র আংটি পরতাম অনেক কাল আগে
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫০382420
  • মানে মোটামুটি কাজ চলে যায় এই দু'টি দিয়েই। ঃ-)
  • T | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫০382421
  • কিন্তু কোন সায়েন্স ফিকশন ওয়েবজিন ভূত প্রেত ইত্যাদির গল্প বার করছে? কল্প বিশ্ব? নামটা বলা যায়?
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৪৭382419
  • পঞ্জিকা আর গঞ্জিকা---হরেদরে এই দু'টিতে বিশ্বাস রাখলেই বেশিরভাগেরই --- ঃ-)
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৪৩382418
  • আমি, জ্যোতিষ সজারু সাপ তেলাকুচোভাজা সোওওওব বিশ্বাস করি :)
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৩৬382417
  • জ্যোতিষে বিশ্বাস থেকে পর ?
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৬:০৭382416
  • জ্যোতিষ আংটি আম্মো পরি। গুরু ভাট একবার এক ভাটুরে হাত টা এদিক ওদিক উল্টে দেখে খুব হেসেছিলেন :):)
  • T | ২৮ অক্টোবর ২০১৭ ০৫:৫৩382415
  • এটা কোন ম্যাগাজিনের কথা হচ্চে?
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৫:৩৯382414
  • সায়েন্সের নামে সব গোরুর পিঠে বসা ভুত। আর সায়েন্স অ্যাডভাইজার? তেনারা নিজেরাও তো নারকোল ফাটিয়ে রকেট তোলেন, পাঁচ আঙুলে পাঁচ জ্যোতিষ আংটি পরে কপালে কীসের যেন মন্ত্রপূত টিপ পরেন। শিবের শ্বশুর পিরামিড বানিয়েছিল, এসবে সাপোর্ট দ্যান। ঃ-)
    হয় না, মূল কালচারে যে ব্যাপারটা শক্ত পোক্ত হয়ে জড়িয়ে নেই, সে নিয়ে সাহিত্য হয় না। বড়জোর অন্যের জিনিস তুলে এনে ঘেঁটে দই হতে পারে। ঃ-)
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৫:১৯382413
  • ওহ তাই ? সেই যাঁরা এসে হেথা বিজ্ঞাপন দিয়েছিলেন ? আমি পড়িনি তবে ভাবলুম হচ্ছে যখন কিছু তো হোক। দেখা যাক আশা রেখে।

    তবে সায়েন্স ফিকশন পত্রিকা বের করা খরচসাপেক্ষ ব্যাপার। যুগ পাল্টেছে, আগের মডেলে চলবেনা। বাংলাতে সায়েন্স ফিকশন প্রকাশক রা বেসিক্যালি গরুর রচনাকার ভাড়া করে নদী রচনা লিখতে দেন। আর সেই ব্যাটা সায়েন্স ফিকশনটা কে টেনেটুনে রোমানস্-পরকীয়া -ভূত অর্থাৎ নিজস্ব গরুর দিকে টেনে আনে। এই তঞ্চকতা করে কী প্রকাশনা হয় :):)

    সায়েন্স এডভাইজার প্যানেল রাখতে হবে গাঁটের পয়সা খরচ করে। তাঁরা মাঝে মাঝে ওয়ার্কশপ করে লেখক দের শোনাবেন বিজ্ঞান জগতে একদম রিসেন্ট ঘটনা কী কী ঘটছে। কোন আবিষ্কারের ফলাফল কদ্দুর যেতে পারে। তারপর ফিকশন লেখক সেটা থেকে কনসেপ্ট নিয়ে যত খুশি মনের মাধুরী মেশান। এই এক্সারসাইজ টা দরকার। নইলে, "সাহিত্যিক " কে দুইয়ে সায়েন্স ফিকশন বের করতে গেলে অমন লেবরে গোবর দশাই হবে। দুধ বেরোবে না :|
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৫:১৭382412
  • টাঁড়বাড়ো হয়তো আর মোষ ধরতে দেয় নি। ঃ-)
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৫:০৯382411
  • ঐসময় মোষের হাট হতো শুনেছি। তাপ্পর তো বেশিরভাগ গরু হয়ে গ্যালো। পালে পালে মোষ দেকেচি ন্যাপালে। মোষ ভোঁস ফোঁস বেশ রাইম করে।

    কীভাবে এবং কেন মোষ কমে দিকে দিকে গরু বেড়ে গ্যালো এই নিয়ে লেখপত্র রিসার্চ আছে কিনা কেজানে। ক্যাটল ডেমোগ্রাফি নিয়ে কেও কাজ করেন হয়তো কোথাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত