এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ৩১ অক্টোবর ২০১৭ ২১:২২382500
  • অনেক পরে আমি আত্মজীবনীতে স্বীকার করব, যে, এই বইটা ছাপিয়ে আমি অনুতপ্ত। মানুষকে এই ভ্রমণকাহিনী বাজে পুরকি দিয়ে উড়ে বেড়াতে উৎসাহিত করেছে। গৃহকোণের চরম প্রশান্তি কেড়ে নিয়েছে। আমি সেই পাপের ভাগীদার।
  • aranya | ৩১ অক্টোবর ২০১৭ ১৯:৪৫382499
  • আমারও, ঋকের মতই, একই ইচ্ছে।
    বুড়ো বয়সে বাইক চালানো শিখতে হবে মনে হচ্চে
  • ঋক | ৩১ অক্টোবর ২০১৭ ১৪:২৮382498
  • অচল সিকির সচল বাইক কাহিনী পড়ে লাদাখ এক্সেতে ইচ্ছে করছে, তার চেয়েও বেশী ইচ্ছে করছে ওই পাঞ্জাবী গ্রামে গিয়ে থাকতে
  • h | ৩১ অক্টোবর ২০১৭ ০৭:৫৯382497
  • বারীন ঘোষালের অবিচুয়ারি র কিছু লিন্ক পাওয়া যাবে?
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১৯:০৫382495
  • থ্যাঙ্ক্যুউউউ এইটাই কনফার্ম করতে চাইছিলাম
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১৯:০৫382496
  • থ্যাঙ্ক্যুউউউ এইটাই কনফার্ম করতে চাইছিলাম
  • dc | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৫৪382494
  • তাই তো মনে হয়। যদি কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই সংক্রান্ত প্রুফ দেখাতে হবে, নাহলে শুধু বায়োমেট্রিক।
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৪৯382493
  • মানে সেগুলো তো আছেই। শুধু গিয়ে অ্যাপো নিয়ে বায়োমেট্রিক দিয়ে এলেই হবে ত?
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৪৮382492
  • বেশ
    প্রশ্ন হল ঠিকানা পরিবর্তন না হলে অন্য ডকু দেবার দরকার নেই তো?
  • dc | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৪৬382491
  • আমি ২০১৫র নভেম্বরে রিনিউ করিয়েছিলাম। অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলাম আর RPO তে গিয়ে পরপর কাউন্টারগুলোতে কথা বলতে হয়েছিল। তবে আমার পুরনো পাসপোর্টের ঠিকানা কলকাতার ছিল, তাই অ্যাড্রেস প্রুফ দিতে হয়েছিল। সব হয়ে যাবার পর বাড়িতে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছিল, পুলিশ ভেরিফিকেশান লাগেনি। মোটামুটি হপ্তা দুয়েক লেগেছিল বোধায়। এসেমেস অপশান নিয়েছিলাম, তাই প্রত্যেক স্টেজে একটা করে এসেমেস পেয়েছিলাম।
  • T | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:২৪382490
  • সেরা হচ্ছে 'ধোয়া তুলসী পত্রগুচ্ছ' ঃ))
  • লিটিল ম্যাগ | ৩০ অক্টোবর ২০১৭ ১৭:৪০382489
  • অ, অক্ষর যাত্রা, অজল, অবগুন্ঠন, অর্ঘ্য, অম্বেষা সাহিত্য, অত্যল্প, অতন্দ্র পথ, অব্যয়, অবভাস, অঙ্কুশ, অঞ্জলি লহ মোর, অতিথি, অনুষ্টূপ, অন্তরীক্ষ, অন্যভূমি, অভিঞ্জান, অভিরুচি, অভিযান, অভিযান সাময়িকী, অমৃতপুর,অমৃতলোক, অল্প কথায় গল্প পত্রিকা, অনুবাদ পত্রিকা, অহর্নিশ, অজয়, অঙ্গার, অনীক, অনুভবপত্র, অভিনব অগ্রনী, অনুভব, অঞ্জস, অর্যমা, অন্য শতাব্দীর চিত্রকল্প, অনার্য্য, অন্যচোখ, অব্যক্ত, অ্যাকোয়েরিয়াম, অ্যাকাদেমি অফ বেঙ্গলী পোয়েট্রি,

    আত্মেষা, আনন্দম, আরও কিছু, আহবকাল, আগামী সাহিত্য, আলাপন, আকিঞ্চন, আকীর্ণ, আজকের কবিতা, আজকের কাদম্বরী, আজকের যোধন, আড্ডা, আধুনিক কবিতা, আন্তর্জাতিক ছোট গল্প, আপনজন, আর্য সাহিত্য পত্রিকা, আশাবরী, আবহ, আয়না, আশার আলো, আহ্বান, আড্ডা শনিবার, আনন্দ দিশারী, আহির, আরাত্রিক, আশা, আয়না, আমাদের জন, আঁধার হাওয়া, আবিষ্কার, আদম, আগন্তুক সাহিত্য পত্রিকা, আজকের সংবাদ দর্পন, আলোর পাখি, আজকের প্রতিধ্বনি, আনন্দ লহরী, আবহমান, আগন্তুক, আত্মবিকাশ,

    ইচ্ছেডানা, ইদানীং, ইস্ক্রা, ইচ্ছে কুসুম, ইন্দ্রাণী সাহিত্য, ইস্পাতের ফুল, ইন্টারেকশান,

    ঈক্ষণ, ঈশান,

    উত্তরাঞ্চল, উত্তর তরঙ্গ, উজ্জ্বল এক ঝাঁক উন্মেষ, উপলব্ধি কথা, উন্মুখ উপাংশু, উন্মুক্ত উচ্ছ্বাস, উজাগর, ঊর্মিমুখর, উত্তরন, ঊর্মি, উল্কা, উত্তর ইতিহাস, উত্তরপথ, উত্তরবাংলা টাইমস, উদ্ভাস,

    ঋত, ঋতি, ঋ, ঋণণ,

    একক মাত্রা, এবং সমুদ্র, এই সহস্রধারা, একলব্য, একুশ শতাব্দী, এখন সময়, এবং উত্তরঙ্গ, এবং একুশ, এবং প্রিয়শিল্প, এবং মুশায়েরা, এবং সায়ক, এষণা, এবং এখন কবিতা, এবং অন্যকথা, এখন নৈঋত, একক আসর, এষা, এবং আমরা, এখন ভাবনা, এখন প্রতিচ্ছবি, একতারা, এবং বাউল, এবং জলার্ক, এখন, একুশ, এবড়ো খেবড়ো রং,

    ঐকতান গবেষণা পত্র, ঐক্য,

    কবিতা কবিতা, কবিতা কলকাতা, কবিতা আলোচনার ত্রৈমাসিক, কবিতা এক্ষণ, কবিতা বারোমাস, কবিতা সীমান্ত, কবোষ্ণ, কলতান, কনিকা, কান্ডারী, কানাকড়ি, কর্ণ, কথা সাময়িকী, কবিতাঙ্কুর, কবিমন, কলকাতা পুরশ্রী, কবিয়াল, কারুকথা, কারুভাষ, কালিমাটি, কাহ্ন, কৃত্তিবাস, কৌষীতকি, ক্যানভাস, ক্রন্দসী সাহিত্যপত্র, ক্রৌঞ্চী, কাব্যমঙ্গল, কবিতা ঋকবৈদিক, কবি সংলাপ, ক্লেদজ কুসুম, কবিতা এক্ষণ, কিঞ্জল, কবিপত্র, কোরক, হিত্য পত্রিকা, কবিতা ক্যাম্পাস, কবিকথা, কবি সংলাপ, কবিতার সোঁতা, কাগজ কলম এবং, কলাবতী, কালধ্বনি, কালপুরুষ, ক্রান্তিকাল, কবিতা আমি, কবিতা ইস্তাহার, কবিতা প্রতিমাসে, ক্যামেলীয়া, কাঞ্চিদেশ, কপাল, কপোতাক্ষবন্ধ, কালি ও কলম, কঙ্ক, ক্রুসেড, কবিতা বাসর, কালপ্রতিমা সাহিত্যপত্র, কবীর, কবিকল্প,

    গল্পবিশ্ব,গল্পের কাগজ, গোধূলী মন, গ্যবিটো, গোধূলী, গল্পমেলা, গল্প সরনি,

    ঘুম নেই,

    চারুলতা, চিন্তন, চিত্রক কবিতা পত্রিকা, চিরঞ্জীব, চতুষ্কোণ, চতুরঙ্গ, চিত্রোক্তি, চিত্রলেখা, চিত্রভাষ, চারুবাক, চারু পত্র, চিত্রা, চেতনার ডালি, চৈতালী সাহিত্য, চেতনা, চিলেকোঠা,

    ছন্নছাড়া, ছেলেবেলা,

    জনপদ কথা, জিঞ্জাসা, জিগীষা, জলপ্রপাত সাহিত্য, জনপদ প্রয়াস, জনপথ, জীবন দর্শন, জাগরী, জাগরন, জলার্ক, জলসিড়ি, জারি বোবাযুদ্ধ, জনতার নয়া সমাচার, জাতীয় সমচিন্তন, জীবন কুচি,

    ঝড়ো হাওয়া, ঝড়,

    ঠেক,

    ডোডো, ডিঙি,

    ত্বষ্টা, তবুও তৃণমূল, তবুও প্রশ্ন, তাঁতঘর, তৃতীয় দুনিয়ার সাহিত্য, তীব্র কুঠার, তিরপূর্ণি, তেজা, তত্ত্ববোধিনী, তিতির, ত্রিষ্টুপ, তিস্তা নন্দিনী, তবু একলব্য,

    থিয়েট্রিক্যাল, থিয়েটার প্রয়াগ,

    দীপ্রকলম, দীপ্রকলম ও আলেখ্য, দূরবীনের চোখ, দুর্বাসা, দূরত্ব, দূর দিগন্ত বলাকা, দূর দিগন্তে, দীঘল পত্র, দিগন্ত বলয়, দিগন্ত বলাকা, দুর্বার সাহিত্য পত্রিকা, দৃক্, দেবযান, দেশ আমার মাটি আমার, দিবা রাত্রির কাব্য, দশদিশি, ডুলুং, দশ, ধ্রুবপদ, দাহপত্র, দধীচি, দিনযাপন, দীপকলম, দ্রিমিত, দাঁড়কাকের বাসা, দিল্লী হার্টস,

    ধোয়া তুলসী পত্রগুচ্ছ,

    নব পল্লব, নব নক্ষত্র বন্দনা সেন, নীড়, নিহত বাতির ক্রোমোজোম, নাগরিক, নতুন গল্প, নাটমন্দির, নাট্যকথা, নাট্যপত্র, নান্দীমুখ, নিক্কণ, নির্বেদ, নীললোহিত, নৌকো সাহিত্য পত্র, নীলাকাশ, নীল নির্জন, নাট্যপত্র থিয়েটারঙ্গ, নাট্যাম্বেষী, নতুন গতি, নৈঋত, নব নান্দিক, নাইন্থ কলাম, নতুন শতক, নতুন কবিতা, নক্ষত্র, নীরাজনা, নীল অপেরা,

    পরিচয়, প্রগতি, প্রথম আলো, পল্লীর সুর, প্রিয়ংবদা, প্রোরেনাটা, পদক্ষেপ, পরিশীলন, পুন্ড্ররাঢ় বঙ্গের লোকসংস্কৃতি, পরশুরাম, পত্রী, পরিকথা, পরিষদ সাহিত্য পত্র, প্রান্তছায়া, প্রাবৃতি, প্রিয় সঞ্চয়ন, প্রেরণা, পর্বান্তর, পুরবৈয়াঁ, পরশ, পদ্যচর্চা, পদ্মা গঙ্গা, প্রগতি সংস্কৃতিপত্র, পোয়েইমা, পোতাশ্রয়, পারক, প্রিয় দিগন্ত, পাণ্ডুলিপি, প্রকর্ষ, প্রিয়পত্র, পাতাবাহার, প্রবাসে নিজভাষে, পারিজাত মালা, পোয়েট্রি রিভিউ, পরিসর, পরবাস, পরিপ্রশ্ন, প্রয়াস, প্রতীচী,

    ফেরারী,

    বন্দর, বৃহস্পতি, বঙ্গ ভাষা সংস্কৃতি, বাসভূমি, ব্যত্যয়, বসুধা, বাতায়ন, বৃষ্টি, বৃষ্টিদিন, বইমেলা, বাল্মীকি, বাল্মীকি স্মরণ, বলাকা, বাংলা, কবিতা, অ্যাকাদেমি, বিভাব, বিকল্প, বর্তমান, বোধশব্দ, বাহিরানা, বিহান, বলাকা সাহিত্য পত্রিকা, বাংলার আভাষ, বিনির্মাণ, ব্যতিক্রমী, বনানী, বিশ্বভারতী পত্রিকা, বোহেমিয়ান, বাংলার আভাষ, বিঞ্জাপন পর্ব, বর্ণিক, বৈশাখি, বাতিঘর, বক্তব্য,

    ভাষাবন্ধন, ভাবনাচিন্তা, ভাস্কর, ভার্সেটাইল, ভালোবাসা, ভাষা, ভাষাভাবনা, ভবিষ্যৎ

    মগ্নশিল্প, মনের কথা, মান্দাস, মাধুকরী, মিলেমিশে, মন্থন সাময়িকী, মানবমন, মৌহারি, মহাপৃথিবী, মৌলতপ, মহাদিগন্ত, মেঘদূত, মেঘ রুচি, মহাযান, মঞ্জরী সাহিত্য পত্র, মায়া মেঘ, মাটির কাছাকাছি, মল্লার,

    যুক্তিবাদি, যুগপট, যখন প্রত্যাশা, যখন প্রত্যাশা,

    রাজধানী, রঙ্গ ব্যঙ্গ রসিকেষু, রূপাম্বয়, রক্তমাংস, রাখালিয়া, রোদে ধান ছায়ায় পান, রসাতল, রক্তচাপ, রবিশস্য,

    লালন, লেখক সমাবেশ, লোক, লোক (বাংলাদেশ), লোকায়ত, লোকসংস্কৃতি, লগ্ন উষা, লিটল ম্যাগাজিন সংবাদ, লুব্ধক, লোকমানস,

    শ্রুতস্বর, শায়ক, শ্রুতি নাটক বার্তা, শুভ্র মঞ্জরী, শহর, শৈলদহ, শূন্য, শিল্পীতশরক্ষেপ, শরৎশশী, শব্দভেদী, শিলীন্ধ্র, শব্দ, শাব্দিক, শতপর্ণী, শৈলী, শ্রয়ণ, শব্দের ঝঙ্কার,

    সাহিত্য, সম্ভাবনা, সাহিত্য পর্যাস, সুজনেষু, সহজাত সাহিত্য পত্রিকা, সূযাতৃষ্ণা, সমীক্ষাপত্র, সেই সন্দীপন, সাহিত্য সৈকত, সচেতন, সাগ্নিক, সাম্প্রতিক উত্তরণ, সঙ্গীত তরঙ্গ, সৃজনী, সৃজনকথা, সাংস্কৃতিক সমসময়, সমকন্ঠ, সাংস্কৃতিক সমধ্বন, সাহিত্য সৃজনী, সন্ধিকাল ও পদক্ষেপ, সত্যিকথা, সমকাল, সমকাল ও বিবৃতি, সংকেত, সহজ, সাইন্যাপ্স্, সাজি, সারণি, সাহিত্যপত্র, সাহিত্যমন্দির, সাহিত্য সমাজ, সাহিত্য সেতু,সৌরভ সাহিত্য পত্রিকা, স্মৃতি সত্তা সম্ভাবনা, স্বপ্ন অনুঘটক, সবুজ বার্তা, সাহিত্য সঞ্চয়, সোহেল সাহিত্য পত্র, সাহিত্য কন্ঠস্বর, সমম্বয়, সাঁঝবাতি, সাতসকাল, সুন্দর, সৃজন, সমাজ সমীক্ষা, সময় তোমাকে, সাহিত্য বিসারী, সংলাপ, সম্বিত, সময়ের শব্দ, স্বদেশ, সহজ পাঠ, সূর্য তৃষ্ণা, সুকান্ত, সৃজন সংকেত, সমকল্য, সাঁকো,

    হরিণা হরিণীর, হে মানবজীবন, হৃদয়,
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১৬:৩৩382488
  • সম্প্রতি কেউ পাসপোর্ট রিনিউ করিয়েছ/চেন? ঠিকানা বা অন্য তথ্য বদল না হলে কি শুধুমাত্র পুরানো পাসপোর্ট আর তার প্রথম আর শেষ দুই দুই পাতার সেলোফ অ্যাটেস্টেড কপি জোমা দিয়ে রিনিউ আবেদন করতে হয়? তৎকাল নয়, নর্মাল।
  • pi | ৩০ অক্টোবর ২০১৭ ১০:১৩382487
  • কিন্তু যিনি দিয়েছেন, ছবি, ডিটেইল্স দিয়েছেন। তাই কেউ তো ভেরিফাই করতেই পারেন। কোথায় বেরিয়েছে না দেখে কী বেরিয়েছে সেই নিয়ে কাটাছেঁড়া হোক না।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৭ ০৭:৩৫382486
  • এই পত্রিকার এডিটোরিয়াল বোর্ডে "মাম্মি- ই মাম্মি ই মাম্মি ই, কোথায় ছিলে তুমি? এতক্ষণ ধরে ফোন বেজে যাচ্ছে বেজে যাচ্ছে, ধরো না ক্যানো?" শোনা যায় হয়তো। ঃ-)
  • dd | ৩০ অক্টোবর ২০১৭ ০৭:৩১382485
  • ন্যাশোনাল হেরাল্ড তো? উটি কংরেসের কাগজ। স্বনামেই। এডিটোরিয়াল বোর্ডে রাহুল গান্ধি রয়েছেন।

    আমাদের ছোটোবেলায় বেশ ভালোই চলতো। তারপর একেবারে বন্ধ হয়ে যায়। আবার শুরু করেছে। বিভিন্ন টইতে এই কাগজের লিং আমারও চোখে পড়লো। কটকট করছে।
  • Du | ৩০ অক্টোবর ২০১৭ ০৭:১৬382484
  • ভিনসেন্ট দেখে এলাম। যাদের সুযোগ হবে অবশ্যই দেখো/দেখবেন।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৭ ০৭:১২382483
  • ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটা কাদের? আগে নাম শুনিনি সেভাবে, এখন মাঝে মাঝেই শুনি।
  • aranya | ৩০ অক্টোবর ২০১৭ ০৫:৩৮382482
  • কিদাম্বি শ্রীকান্ত এক বছরে ৪-টে সুপার সিরিজ জিতল, ব্যাডমিন্টনে বেশ কজন দূর্দান্ত প্লেয়ার উঠে এসেছে।
    ফুটবল-টায় যদি আর একটু উন্নতি হত - ক্যাম্পবেল বলেছে ভারতীয় ফুটবল ৫০-১০০ বছর পিছিয়ে।
    ৫-৬ বছর বয়স থেকে রেসিডেন্সিয়াল অ্যাকাডেমী-তে থাকতে পারলে - যেখানে বিজ্ঞানসম্মত পুষ্টিকর খাবার, পড়াশুনো, তার সাথে ফুটবল..
    ক্লাবগুলোরই কোন অ্যাকাডেমী নেই, আপাদমস্তক করাপ্ট ফেডারেশন, সবই দিবাস্বপ্ন
  • h | ৩০ অক্টোবর ২০১৭ ০৩:১৪382481
  • ইন্দো জানিনা বলা উচিত কিনা, এটা বড্ড বড় বিষয়। এই বিষয়টার কয়েকটা দিক ধরে নিলে পারতি। অমার বড় বিষয়ে আপত্তি নেই, ছোটো বিষয় কে বড় বিষয় করাতেও আপত্তি নেই, কিন্তু তাহোলে প্রমিস করতে হবে বছর দশেক হয়তো লিখতে হবে। এবং তখন ওরে বাবারে করলে চলবে না। অবশ্য আমি কে বলার, তোর যা খুশি কর।
  • Indranil Ghosh Dastidar | ২৯ অক্টোবর ২০১৭ ২৩:২৪382480
  • আরো আরো পড়তে ইচ্ছে করে। এমন ইসে সাবজেক্ট। আর যত পড়ি, তত লেখা বেড়ে যায়। কোথায় শেষ হবে কে জানে। লোকে দেশভাগের ওপর পাট্টিকুলার কিছু বিষয় বেছে নিয়ে লেখে। আমি পুরো দেশভাগ ধরে ফেলেছি। ঘেটে ঘ।
  • Indranil Ghosh Dastidar | ২৯ অক্টোবর ২০১৭ ২৩:২১382479
  • হ্যাঁ, খ্যাল কর্লাম। যদিও লিটারালি নাকের জলে-চোখের জলে অবস্থা। ভয়ংকর অ্যালার্জিক রাইনাইটিস। ভেবেছিলাম আজ একটু জমিয়ে লিখবো। তা আর হল নি।
    ব্লগে মনে হচ্ছিল লোকের পড়তে অসুবিধে হচ্ছে। অনেকটা নেমে হয়তো খুঁজে পাচ্ছে না। তাই টই খুলে। তাছাড়া একটু লোকজনের ইন্ট্যার-অ্যাকশন না হলে লেখায় জুত আসে না। ইচ্ছে জাগে না লেখার।
    সে অবশ্য ব্লগেও হতে পারত। এই যেমন তুমি ঔরঙ্গজেব নিয়ে লিখেছিলে।
  • dd | ২৯ অক্টোবর ২০১৭ ২২:৩৪382478
  • ইন্দোদাকে লিখছি। আশা কচ্ছি খ্যাল কর্বে।

    আরে, তুই ব্লগ না করে টই খুলে লিখছিস ক্যানো? ওতে অসুবিদেটা হচ্ছে যে কমেম্ট গুলো মধ্যিখানে এসে পড়ে। তাতে লেখার কন্টিনিউটিতে ইসে হয়। ঐ কারনেই ঐ টইতে লিখলেম না।

    আর এ ধরনের একটা সবজেক্টে একসাথে না পড়লেও ঠিক জমে না।

    যা হোক। লেখা তো তথ্য মূলক। ভালো লাগছে পড়তে। সেটাও জানালাম। হেথায়ই।
  • pi | ২৯ অক্টোবর ২০১৭ ১৪:১৯382477
  • কাল প্রকাশিত হতে চলেছে।

    প্রকাশিত হচ্ছে কাল। মৌলালি যুবকেন্দ্রে স্বাস্থ্য নিয়ে কনভেনশনে। বিকেল চারটে থেকে।
    স্বাস্থ্য ভারতীয়দের মৌলিক অধিকার নয়। তদুপরি '৪৭ পরবর্তী সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে যে কল্যাণকর ভূমিকা পালন করার উদ্যোগ ছিল, রাষ্ট্র তার থেকে সরে আসছে গত শতকের নব্বই-এর দশকের শুরু থেকে। স্বাস্থ্য এখন মূলত পণ্য, পুঁজির চারণক্ষেত্র এবং মৃগয়াভূমি।
    এই অদ্ভুত ব্যবস্থায় নাগরিকের ক্ষোভ মেটাতে রাষ্ট্রের কোনও কার্যকর উদ্যোগ নেই, পরিবর্তে আছে কেবল একের পর এক ফাঁপা ঘোষণা। আর স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে চিকিৎসকদের জনগণের রোষের সামনে দাঁড় করিয়ে দেওয়া। যেন একমাত্র তাঁদের দোষেই মানুষ যথাযথ পরিষেবা পাচ্ছেন না।
    এই সংকলনে লিখেছেন চিকিৎসকরা, জনস্বাস্থ্য আন্দোলনের কর্মীরা, নীতিনির্ধারকরা।।।।যাতে বাস্তবটাকে বোঝা যায়, এবং সেই অনুযায়ী চলার পথ ঠিক করা যায়।
    প্রচ্ছদ ঃ চিরঞ্জিৎ সামন্ত, প্রচ্ছদ সহায়তা ঃ সায়ন কর ভৌমিক
  • পাই | ২৯ অক্টোবর ২০১৭ ১০:৫৫382475
  • 'চোখে বন্ধ করে মানসপটে ফুটিয়ে তোলে একটা ফিল্ম।' বা পরপর তিনটে বাক্যে চারবার স্মৃতিমেদুর শব্দটা। এরকম ভাষা ভাল লাগে? ঃ(
  • পাই | ২৯ অক্টোবর ২০১৭ ১০:৫৫382476
  • এবারের পূকাবার্ষিকী নিয়ে সুতো ছিল না? খুঁজে পেলাম না। কেউ কেউ বোধহয় কৃষ্ণেন্দু মুখার্জির স্পর্শ খুব ভাল লেগেছে জানিয়েছিলেন, তাই আগ্রহ নিয়ে পড়তে বসে এখনো অব্দি হতাশ। একে তো উইট না থাকলে পরপর ডায়লগ পড়ে যেতে তেম্ন আগ্রহ পাইনা, তারপর নানা অসংগতি আর অপ্রয়োজনীয় কথা। হতে পারে পরে কোন চমক আছে।
    এবারের পূকাবার্ষিকী নিয়ে সুতো ছিল না? খুঁজে পেলাম না। কেউ কেউ বোধহয় কৃষ্ণেন্দু মুখার্জির স্পর্শ খুব ভাল লেগেছে জানিয়েছিলেন, তাই আগ্রহ নিয়ে পড়তে বসে এখনো অব্দি হতাশ। একে তো উইট না থাকলে পরপর ডায়লগ পড়ে যেতে তেম্ন আগ্রহ পাইনা, তারপর নানা অসংগতি আর অপ্রয়োজনীয় কথা। হতে পারে পরে কোন চমক আছে।
  • dc | ২৯ অক্টোবর ২০১৭ ০৯:২৮382474
  • ইশকুল জিনিসটাই অতীব অখাদ্য, এতে কোন সন্দেহ নাই।
  • Santanu | ২৯ অক্টোবর ২০১৭ ০৯:১৩382473
  • ধন্যযোগ ডিসি
  • Ishan | ২৯ অক্টোবর ২০১৭ ০৮:৫৬382472
  • রিষড়া অতীব অখাধ্য জায়গা। আমার ইশকুল ছিল। সেই থেকে দেখতে পারিনা।
  • dc | ২৯ অক্টোবর ২০১৭ ০৭:৫০382471
  • রিষড়া তো ভারি ভালো জায়গা! তাহলে বালি আর রিষড়া দুটোই ঘুরে আসবো নাহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত