এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৩:৩২382530
  • বলল অটোমেশান করবে। অটোমেশানই ভবিষ্যত হ্যানা ত্যানা। ঐ রিক্রুটাররা যেমন হয় আর কি কিছুই বলতে পারে না পরিস্কার করে।
  • T | ০১ নভেম্বর ২০১৭ ১৩:৩১382529
  • সিটিব্যাঙ্ক রোবোটিক্সের লোক দিয়ে কি করবে?
  • T | ০১ নভেম্বর ২০১৭ ১৩:৩০382528
  • মাইক্রো অ্যাকচুয়েটর দিয়ে মুখের মাংসপেশী নাড়ানোটা ভালোই কচ্চে।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৩:২৯382527
  • উদিকে সিটিব্যাঙ্ক হন্যে হয়ে রোবোটিক্সের লোক খুঁজছে
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ১৩:২১382526
  • হ্যাঁ, এ তো এলন মাস্ককে প্যাঁক দিয়েছে। তাতে আবার মাস্কের গোঁসাও হয়েছে।
  • S | ০১ নভেম্বর ২০১৭ ১২:৫৮382524
  • অ্যাই চুপ, সব মাছ খেকো বাঙালীর দল। বেশি কথা বললে না রোবিন্দোনাথের নোবেল পর্যন্ত্য মোদিজীঈঈঈঈঈঈ নিয়ে নেবে। দেখোনিতো দুনিয়াজুড়ে সব বড় বড় নেতারা উনাকে পেলেই জড়িয়ে ধরে। তারপরে আবার ডোকালামে চীনাদের দেকিয়ে দিয়েছে। কয়েকদিন অপেক্ষা করো, তারপরে দেখবে শুধু চীনারা আর পাকিরাই বীফ খাবে। বাকীরা অলরেডি বীফ ছেড়ে পতন্জলী খেয়ে যোগা করছে। হেঁ হেঁ, পুরো গুজরাট মডেলে দেশ চলছে। এরপরে দুনিয়া উনার কথায় চলবে।
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ১২:৫২382523
  • নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যাঙ্কে যেতে হয়ই, তখন নিল তাও সেটা প্র‍্যাক্টিকালি হতে পারে। কিন্তু যাদের অ্যাকাউন্ট আছে, তাদের? সবাইকে ফের লাইন দিতে হবে?

    কোথা থেকে আপাদমস্তক আকাট গাম্বাটের দল জুটলো রে বাবা। কিষ্কিন্ধ্যার অধিবাসীরাও তো এদের চেয়ে বেশি বুদ্ধি রাখতো!
  • T | ০১ নভেম্বর ২০১৭ ১২:৪২382522
  • নিউটাউন! অ্যাঁ! সে তো চব্বিশ পরগণা হয়ে গ্যালো। এ তো কলকাতা বইমেলা। সেইরমই হলে হাওড়া বাসীর হাতে ছেড়ে দেওয়া হোক। মিলনমেলার দেড়গুণ সাইজের বইমেলা করে দ্যাখাতে পারি আমরা। হুঁ হুঁ।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১২:৩০382520
  • একটা মজা হল আমাদের বিজনেস ইউনিটে সঙ্ঘি ছাগগুলো সব লংটার্ম অনসাইট বাগাচ্ছে। তা আজ একটা ফেয়ারওয়েল পার্টি, জিগ্যেস করলাম তুমিক তো বাপা বিপ্ফ বাফ এমনকি মাটনও খাও না, তা পালাচ্ছ কেন এমন আদসসো দেশ ছেড়ে? বরং আমায় দাও, আমি বলে এগুলো না খেতে পেয়ে তড়পাচ্ছি ... তাতে বলল দাঁড়াও ল্যাপটপ বিল্ড করিয়ে এনে কথা বলছি।
    মনে হয় না আর শিগগির ফ্লোরে দেখা যাবে।
  • T | ০১ নভেম্বর ২০১৭ ১২:৩০382521
  • সেন্ট্রাল পার্কের মেলাপ্রাঙ্গণে বইমেলা! অ্যাঃ, সে তো এইটুকু জায়গা। বইমেলাকে গড়ের মাঠে ফিরিয়ে দেওয়া হোক। সুভাষ দত্ত দূর হটো।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১২:২৬382519
  • লিঙ্কে মোবাইল নাম্বার নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে বায়োমেট্রিক ভেরিফিকেশান কোথায় কোথায় হয়েছে এখনও পর্যন্ত দিল্লিতে?

    পুণেতে কোনও ব্যাঙ্ক করে নি যা শুনলাম।
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ১২:২৪382518
  • সেই নভেম্বর। মিত্রোঁওওও...

    সারা দেশের লোক আরেকবার কুরুক্ষেত্র লড়ে নেবে। ডিসরাপশন।
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১২:০৬382517
  • আমি তো আধার ভেরিফিকেশনের মানে এটাই জানি। মানে বিভিন্ন ব্যাঙ্কে, মোবাইল নেটোয়ার্ক প্রোভাইডারের কাছে গিয়ে ( নতুন একটা সিম নিলাম ১০ডিজি থেকে তারা যন্ত্র বাড়ী নিয়ে এসেছিল) আধার নম্বর দেখিয়ে হাতের ছাপ দিয়ে হয়েছিল। তারা সেই নম্বর আর ছাপ uidai বা কোথাও একটা ডিজিটালি পাঠাল প্রায় সাথে সাথেই কনফার্মেশন এসে গেল।
    এটা দিল্লীতে। এ জিনিস আমার মায়ের সাথেও হয়নি, তিনি পঃবঙ্গে থাকেন। তাঁকে খালি আধারের কপি জমা দিতে হয়েছে। ও, আমাকে কোথাও আধারের কপি জমা দিতে হয়নি।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১১:৪১382516
  • আরে এইটা তো বলেনি ব্যাঙ্কগুলো! এ কি অত্যাচার??!

  • | ০১ নভেম্বর ২০১৭ ১১:৩১382515
  • নিউ টাউনে হলে সবচে ভাল হত।

  • ঋক | ০১ নভেম্বর ২০১৭ ১০:২৭382514
  • আমি বাইক চালাতাম এক সময়, বিদেশে যাবার সময় বিক্রি করে যেতে হয়, ফিরে এসে যখন দেখি আমার সাথের পালসিতে অন্য কেউ সওয়ার হয়ে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে কি বলব, প্রেমিকা বিয়ের পর বরের সাথে সামনে দিয়ে ঘুরে বেরালে যেমন লাগে তেমনই লাগছে।

    ঘোড়া আমি কেদার যাবার পথে চড়েছিলাম, খুবই বদ গন্ধ -_-
  • lcm | ০১ নভেম্বর ২০১৭ ০৯:৫৩382513
  • আমি একবার ঘোড়ায় চড়েছিলাম, মিনিট পাঁচেক, আমরা দুজনেই ছিলাম খুবই পাতলা-দুব্‌লা টাইপের, নামার পরে আমি পশ্চাতদেশে এবং ঘোড়াটি পৃষ্ঠদেশে - হাড়ে হাড়ে টনটনে বেদনা অনুভব করতে করতে পরস্পরের প্রতি কাতর দৃষ্টি বিনিময় করে বিদায় নিই।
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ০৯:১৫382512
  • আমি তো শর্টলিস্ট বানাচ্ছি, বাইকের। আর বছর দশেক পর রিটায়ার করে দায়মুক্ত বুড়োবুড়ি বাইকে করে ঘুত্তে বেরোব।
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ০৯:০৮382511
  • লোয়ার ম্যানহাটানের এই জায়গাগুলো এত চেনা
  • S | ০১ নভেম্বর ২০১৭ ০৪:২৮382510
  • ও হ্যাঁ তাইতো। ঘুড়ার আরো ব্যবহার দেখুন এই ভিডিওতে (প্রথম কয়েক সেকেন্ড দেখলেই হবে) ঃ)

  • Atoz | ০১ নভেম্বর ২০১৭ ০৪:০৮382509
  • প্রাচীনকালে ঘোড়ায় রাজকন্যা তুলে নিয়ে পালাতো তো! নেওয়া যাবে না কেন আরেকজনকে? ঃ-)
  • S | ০১ নভেম্বর ২০১৭ ০২:০৭382508
  • কি যে বলেন? বাইকে পিছনে একজনকে নেওয়া যায়। ঘুড়ায় পারবো? আমি অবশ্যি দুটো থেকেই অনেক অনেক দুরে।
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ০২:০২382507
  • ঘোড়া একটা দূর্দান্ত ব্যাপার, তার কাছে বাইক নস্যি। বার দুই চড়েছি বিশাল ঘোড়ার পিঠে, দারুণ অনুভূতি, দৌড়য় যখন।
    তবে শেখা আর হল কই, সব অ্যাডভেঞ্চারই তুলে রাখা পরজন্মের জন্য

    আপাতত শুধুই সংসার, শান্তিকল্যাণ
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ০০:৫৬382506
  • হানু তোমার চালকবৃত্তান্ত আর হবে না?
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ০০:৫৪382505
  • অরন্য মাথা কামিয়ে আর উল্কি পরে নিলে বাইকারদের দলে ঢুকতে পারো। আমার কাছে যদিও মনে হয় আমেরিকায় ঘোড়াকে যেমন মানায় তেমন আর কাউক্কে নয়।
  • h | ৩১ অক্টোবর ২০১৭ ২২:৫৬382503
  • নানা বাইক ব্যাপারটা খুব ই ভালো।
  • h | ৩১ অক্টোবর ২০১৭ ২২:৫৬382504
  • নানা বাইক ব্যাপারটা খুব ই ভালো।
  • aranya | ৩১ অক্টোবর ২০১৭ ২২:১৬382502
  • বাইক চালক না হয়ে সওয়ারী হতেও আপত্তি ছিল না, কিন্তু কেই বা সাথে নেবে, জালিম দুনিয়া।
    নিজের বাইক নিজেকেই চালাতে হবে
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৭ ২১:৫৮382501
  • আর এদিকে আমি প্রায় হলিউডি সিনেমার ইশটাইলে না-কে হ্যাঁ-তে কনভার্ট করে ভূটানে গুপি করে ঢুকেছি।

    এখন পারোতে, লেপের তলায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত