এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ নভেম্বর ২০১৭ ০৮:৫৩382590
  • কি অদ্ভুত রে বাবা, সব ফোনে এসেমেস পাঠাচ্ছে অনলাইন ইন্টেগ্রিটি প্লেজ নেবার জন্য! সেই সাইটে আবার নাম ঠিকানা সব জানিয়ে তবে প্লেজ পড়া যাবে, একেবারে মামার বাড়ির আবদার! আমার মতো সর্বদা-ঘুষ-দিতে-তৈরি লোকেদের সাথে এরকম রসিকতা করার কি মানে?
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ০৮:২৯382589
  • আর খরিচা তো ব্যাম্বুশুট।
  • পাই | ০২ নভেম্বর ২০১৭ ০৮:১৬382588
  • কলোরাডর ওয়ালমার্টে শুটিং।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৭ ০৮:০৯382587
  • আলুপোড়া সর্ষের্তেল, নুন, পেঁয়াজ আর কাঁচালঙ্কাকুচি দিয়ে মাখলে অতি চমৎকার খেতে হয়।
  • San | ০২ নভেম্বর ২০১৭ ০৭:৫৭382586
  • হাঁসের্ঝোলও পাওয়া যাচ্ছিল, বেশ ভাল খেতে।
  • San | ০২ নভেম্বর ২০১৭ ০৭:৫৫382585
  • থ্যাংকু, থ্যাংকু :)

    খরিচা ই তো লেখা ছিল, তবে প্রিন্টিং মিসটেক হতে পারে!
  • S | ০২ নভেম্বর ২০১৭ ০৭:৪৫382584
  • চালতার চাটনি দারুন।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৭ ০৭:৩০382583
  • চালতার চাটনি বস্তুটা অতীব ভাল। চালতার টুকরোর মধ্যে টকমিষ্টি রস ভরে গিয়ে দারুন একটা ব্যাপার হয়, চুষে চুষে খাওয়া যায়। অন্য কোনো চাটনিতে এই সুবিধে নেই। ঃ-)
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ০৭:২৬382582
  • গাহরি নিয়ে আমার খুব দুঃখের কাহিনি আছে।

    এবার বাড়ির জন্য অনেক পানিটেঙ্গা নিয়ে এলাম। বলছে ভালই লাগছে।
  • b | ০২ নভেম্বর ২০১৭ ০৭:১৪382581
  • আল্য পিটিকাঃ এ টু জেড বলে দিয়েছেন। বেসিকালি আলুভাতে।
  • b | ০২ নভেম্বর ২০১৭ ০৭:১৩382580
  • টেঙাঃ টক। (চালতা বা টমেটো দিয়ে করা হয়)।
    খরিচা না খরিকা? খরিকা হল বাঁশের কঞ্চিতে গেঁথে আগুনে ঝলসানো মুরগী, শুওরের টুকরো ইত্যাদি। কাবাব টাইপ, কিন্তু অত মশলা থাকে না।
  • b | ০২ নভেম্বর ২০১৭ ০৭:১০382579
  • গাহরিঃ শুওর।
  • সিকি | ০২ নভেম্বর ২০১৭ ০৫:৫০382578
  • অসমীয়া পেটকাটা ব মানে বাংলাতে র। আর অসমীয়াতে র উইথ নিচের ফুটকির জায়গায় একটা তেরচা ড্যাশ ইজুকাল্টু বাংলার অন্তস্থ্য য়, যদিও সেম উচ্চারণ নয়।

    আর চ মানে স।
  • aranya | ০২ নভেম্বর ২০১৭ ০২:৩৬382577
  • গাহ্ব = গাছ, মনে হয়
  • paps | ০২ নভেম্বর ২০১৭ ০২:৩০382576
  • গাছপাঁটা মানে এঁচড়। তাহলে গাহব মানে এঁচড়? অঙ্কের সাধারণ নিয়মানুযায়ী তাই হয়।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৭ ০০:৫৬382575
  • আলু পিটিকা মানে হল আলু পিটিয়ে যে ভর্তা করা হয়। ঃ-)
  • San | ০২ নভেম্বর ২০১৭ ০০:৩৯382574
  • ক্যানো - গাছে ফলে যে পাঁটা ?
  • I | ০২ নভেম্বর ২০১৭ ০০:৩৫382573
  • গাহব মাংস হল যাকে বলে গাছপাঁটা, তাও জানো না?
    এখন আবার না বলে বসে-গাছপাঁটা কি?
  • San | ০২ নভেম্বর ২০১৭ ০০:৩২382572
  • দু দি - আলু পিটিকা, গাহব মাংস, মাছব টেঙা, খবিচা - এগুলোর মানে কী বলতে পারো ? আসাম ফুড প্যাভিলিয়নে লেখা আছে দেখি। ব গুলো অ্যাকচুয়ালি পেটকাটা ব - সেটা তো লিখতে পাচ্ছিনা -
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ২৩:৪৮382571
  • যেমন কলকাতায় শ্যামবাজার পাঁচালি :-)
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ২৩:৪১382570
  • আলি মানে রাস্তা অসমীয়াতে তাই তিনালি চারালি এরকম বলে মোড়গুলোকে।
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ২২:৩৩382569
  • একটা ভাল খবর দেখলাম - সৌদি রাজা সলমন কমিটি তৈরী করেছেন, হাদিসের ঠিকঠাক ইন্টারপ্রিটেশন, আজকের দিনের উপযোগী করে করার জন্য।
    এটা সত্যিই করা গেলে আইসিস, বোকো হারাম ইঃ যারা ইসলামের নামে হিংসা প্রচার করে, তাদের পালের হাওয়া কাড়বে
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ২২:১৮382568
  • ব্রেন নিয়ে রিসার্চ করে দেখছে লাস ভেগাসের লোকটার। তাতে যদি কিছু বেরোয়। আর ধার্মিক (সিক) খুন করার ইচ্ছার ও টিকা বের করা গেলে মঙ্গল।
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ২২:১৪382567
  • ভাবছি অ্যাড্রেস গুয়াহাটি করে নিই। অসমে আধারের চাপ নেই। অবশ্য আরো অন্য চাপ আছে।
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ২২:১৩382566
  • দুদিন পরেই ভুলে যাব অবশ্য, সন্ত্রাস এত ঘটে আজকাল, ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ২২:১১382565
  • ফিঙ্গারপ্রিন্ট আমার ক্ষেত্রে অনেক সময়ই কাজ করেনা। কি যে অশান্তি!
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ২২:০০382564
  • লাস ভেগাসেও গেছি বার দুই, শুটিং যেখানে হয়েছে, জায়গাটা চিনি, কিন্তু নিউ ইয়র্ক-কে এত নিজের শহর মনে হয়
  • | ০১ নভেম্বর ২০১৭ ২১:৪২382563
  • হ্যাঁ মানে আজকাল হয় ভারতের কোনও প্রান্তে কাউকে সামান্য কোনও ছুতোয় পিটিয়ে মেরে ফেলছে নয়ত গুলিতে ফুঁড়ে দিচ্ছে এফোঁড় ওফোঁড়, নয়ত লন্ডনে, মসুলে, বাগদাদে, আমেরিকার কোথাও পিষে দি্চে, অটোমেটিক মেশিন গানে উড়িয়ে দিচ্চে ....
  • aranya | ০১ নভেম্বর ২০১৭ ২১:২৯382562
  • এটা গত কাল বিকেল ৩-টে নাগাদ, দ।
    অ্যাটাকের জায়গাটা আমার খুবই পরিচিত, অনেকবার গেছি, কেমন একটা অদ্ভুত লাগে
  • | ০১ নভেম্বর ২০১৭ ২১:০৪382560
  • আবার ন্যু ইয়র্কে অ্যাটাক!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত