এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০২ নভেম্বর ২০১৭ ২০:৫৬382620
  • কেঁ?
  • গোমড়াথেরিয়াম | ০২ নভেম্বর ২০১৭ ২০:৫২382619
  • ফেসবুকে কী একটা যেন লিখেছে। ভয়ানক একটা কিছু।
  • T | ০২ নভেম্বর ২০১৭ ২০:৫১382617
  • একক একটা রেভোলিউশন। ওকে চোখের মণির মতো রক্ষা কত্তে হবে।
  • গোমড়াথেরিয়াম | ০২ নভেম্বর ২০১৭ ২০:৫১382618
  • গাড়ল ব্যাপারটা তো আর নামের সাথে আইডেন্টিফাই হচ্ছে না। কাজেই যে লিখলো তার আর কীই বা এলো গেলো? তার থাবা মারা কাজ।
  • T | ০২ নভেম্বর ২০১৭ ২০:৫০382616
  • থাবা দ্রুততার সাথে মারতে হয়। কোনো কাজ তাড়াহুড়ো করে কত্তে গেলে ভুল হতেই পারে। :)
  • | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৯382615
  • উফ! একক আর ব্ল্যাঙ্কি!!! এদের আমি কঠিনতম শাস্তি দিতে চাই। আমার বাংলা বানান প্পুরো ভুলিয়ে ছেড়েছে তো বতেই, আত্মবিশ্বাসও কমিয়ে দিয়েছে!
  • | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৮382614
  • কিন্তু থাবা মারতে গেলে এত গাড়লের মত কেউ মারে? মানে এতটা না বোঝা সত্যি সম্ভব?
  • | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৭382613
  • সে যাই হোক আছো কেমন আকা? আজকাল আর রান্নাবান্না করছ না?
  • Ishan | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৬382612
  • আর বানান। ব্ল্যাঙ্কি যখন ভুল লিখত, তখন সেটা ছিল ভুল। আবাপ চালু করল, সেটা হল বানানবিধি। তারপর এল একক, তখন সেটাই হল আভাঁগার্দ। কী আর বলি।
  • Ishan | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৪382610
  • একটু হলে বাগ, অনেক হলে ফিচার। একার হলে ডিসর্ডার, অনেকের হলে ক্যারেক্টারিস্টিক্স। ইন্টারনেট গোটা একটা পপুলেশনের অ্যাটেনশন স্প্যান কমিয়ে দিয়েছে। অতএব উহা অসুখ নয়, বৈশিষ্ট্য।
  • গোমড়াথেরিয়াম | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৪382611
  • ঘন্টা অসুখ (মানে এনার ক্ষেত্রে)। আড়ালে লুকিয়ে বসে থাকা আর সুযোগ পেলেই থাবা মারা পাবলিক।
  • | ০২ নভেম্বর ২০১৭ ২০:৪৩382609
  • আমার এইটা নেই, কিন্তু অন্য গুচ্ছ আছে। যেমন কাছাকাছি বানানদের দেখে বেশ ঠিক লাগে আজকাল। আমি ভাবতাম বানান ঘেঁটে ফেলেছি, ভুলে গেছি, আগে জানতাম।
    সম্প্রতি জানলাম এটাও অসুখ এবং চিকিৎসায় সারে।
  • aka | ০২ নভেম্বর ২০১৭ ২০:৩৯382608
  • এটা সত্যি অসুখ? আমার আছে মনে হয়, তার সাথে এডিএইচডি।
  • | ০২ নভেম্বর ২০১৭ ২০:৩৩382607
  • এটা একটা অসুখ। বড় টেক্স্ট পড়ে মানে বুঝতে না পারা। ঠিকঠাক ডাক্তার দেখালে থিক হয়ে যাবে আশা করি। এই যে বি বলে দিয়েছিলেন কাল রাতে গাহরি বা গউরি'র মানেটা আমি আরেকবার কপি করে দিলাম। এটা পড়ে পাইয়ের পোস্ট আরেকবার পড়ুন, মানে বুঝবেন। আর ডাক্তারের কাছে যাবার সময় এগুলো উদাহরণ হিসেবে সঙ্গে নিয়ে যাবেন ওঁর রোগ ধরতে সুবিধে হবে

    name: b mail: country:

    IP Address : 24.139.196.6 (*) Date:02 Nov 2017 -- 07:10 AM

    গাহরিঃ শুওর।
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ২০:০৬382606
  • অসমীয়াকে কে গাউড়া বলে?
  • আমার পেন্টুল হলদে হলেলও রোবিন্ | ০২ নভেম্বর ২০১৭ ১৯:৩৫382605
  • আমরা পাঞ্জাবীদের পাঁইয়া বলি
    অসমীয়া গাউড়া
    ননকমুনাল দেয়াল লিখি
    ক্যালকাটা টু হাওড়া
  • paps | ০২ নভেম্বর ২০১৭ ১৯:১৮382604
  • পাই বর্ণিত গাহরি-দেউড়ি কন্ফিউসন এর ঘটনা পড়ে দারুন মজা পেলাম। এই সুত্রে জানাই আমার এক বন্ধুর বন্ধু ওড়িশা তে একটি রেস্টুরেন্টে লান্চ করতে গিয়ে গণধোলাই খেয়েছিল। ছেলেটির অপরাধ সে চালতার চাটনি চেয়েছিল। চালতা শব্দটি ওড়িয়াতে একটি অসইব্য কথা, সম্ভবত মেয়েদের ব্রেস্ট। ওড়িয়া জানা কোনো গুরু থাকলে মানেটা কনফার্ম করতে পারেন।
  • | ০২ নভেম্বর ২০১৭ ১৫:২১382603
  • | ০২ নভেম্বর ২০১৭ ১৪:২২382602
  • :-X
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ১৩:৫৪382601
  • সামনে যে আরো কত আচ্ছে দিন আসা বাকি !
  • de | ০২ নভেম্বর ২০১৭ ১৩:০৫382599
  • শিক্ষা দিতে গেলেই ছবি হয়ে যাবো তো!-
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ১১:১৮382598
  • নিজের প্লেজের সাথে আশেপাশের লোকজনকেও উন্নত করার শিক্ষা দিতে বলেনি ? আশেপসশের স্কুলে গিয়ে ? ঃ(
  • de | ০২ নভেম্বর ২০১৭ ১১:১২382597
  • মাতা খেয়ে ফেলচে এমটিয়েনেল - সময় খচ্চা করে কোথায় গিয়ে প্লেজ পড়ে আসতে হবে য্যানো - আরো সব কোথা কোথা থেকে যেন মেল আসচে - মাহা গভর্নমেন্টের করাপশান ফ্রী করার উইক চলচে - এদের সবই উইকধরে হয়, স্বচ্ছতা অভিযান, ফায়ার সেফটি আর এখন এই করাপ্শন -ব্রাইব। এই একটা উইকের পরে আবার ব্রাইব নিলেও চলে, নোংরা রাখলেও চলে, পুড়ে মরলেও চলে! রিডিকুলাস!!
  • T | ০২ নভেম্বর ২০১৭ ১১:১০382596
  • একদম।
  • Ekak | ০২ নভেম্বর ২০১৭ ১১:০৫382595
  • এতো ভালো খবর। একটা রেগুলেশনের মধ্যে এলে ভালোই।
  • | ০২ নভেম্বর ২০১৭ ১০:৩৯382593
  • ওহো শুওর।
    :-))))))))))
  • | ০২ নভেম্বর ২০১৭ ১০:৩৮382592
  • কিন্তু মানেটা কি? খাবার জিনিষ গালি হল কী করে?
  • pi | ০২ নভেম্বর ২০১৭ ১০:২৯382591
  • গাহরির কেসটা বলে যাই। গাহরি টাহরি জানতাম না, আসামের আপিসে গিয়ে কানে যা শুনতাম তা হল গাউড়ি। এবার মানেও বোধহয় আলাদা করে তখন জানতাম না। তখন অসমিয়া তেমন বুঝিওনা। লোকজন চাদ্দিকে অসমিয়াই বলত আর আমি প্রচণ্ড কান পেতে শুনতাম, বোঝার চেষ্টা করতাম, তাই করতে করতেই এখন মোটামুটি বুঝি। কিছু শব্দের আলাদা করে মানে জিগেশ কর্রতাম, কিছু মানে ছাড়াই মোটামুটি বুঝলে চলে যেত। এই শব্দটি আলাদা করে জিগিয়েছিলাম কিনা মনে নেই, করলেও মানে মনে ছ্হিল না। নইলে আর এমনি ছড়াই ?
    মানে আলাদা করে জিগাই বা মনে না থাক, বেশ কিছু বহুব্যবহৃত শব্দ পিক আপ করে নিয়েছিলাম। মানে জানার আগেই। শব্দগুলো মনে ধরেছ্হিল বলেই হয়তো। খিলিমিলি, বাইদু, লাহে লাহে, ডাঙ্গর। এই লিস্টে গাউড়িও ছিল। এটা বহুব্যবহারের কারণ, গাউড়ি খুব খায় লোকজন। বিশেষ করে ফিল্ডে গেলে।

    এবার আমাদের এক অফিস আসিস্ট্যান্ট আছেন। তাঁর পদবি দেওরি। ওঁর সাথেই আমাদের সবচেয়ে বেশি ডিল করতে হত। আর নানা কিছ্হু কাজ না হওয়া নিয়ে লোকে ওকে আড়ালে গালও দিত। আমার বেশ কিছুদিন হল নাম ঠিকঠাক মনে না আসার রোগ হয়েছ্হে। একদিন অফিসে গিয়ে ওঁকে সিটে না পেয়ে খোঁজ করছি আশেপাশের লোকজনের কাছে, একটু জোরে কোরেই। দূরের একজনের কাছেও জানতে চাইলাম। গাউড়ি কিধার হ্যায় ? কিসিকো পতা হ্যায় গাউড়ি কিধার হ্যায় ?
    তো দেখি সব লোকজন হাঁ করে আমার দিকে তাকিয়ে। চোখ ছানাবড়া করে। ডিপার্টমেন্টের একজন ছিল, বলল, ম্যাডাম, আপ বাহার আইয়ে। তারপর বলছে, দেউড়িকে এরকম বলছ্হেন কেন ? আমি বললাম, ওহো, দেওড়ি, ভুলে গেছিলাম। কিন্তু কী হয়েচে ?
    বলে, গাহড়ি মানে আপনি জানেন না ? ঃ(

    পরে ডিপার্টমেন্টে সে কী হাসাহাসি ( আপিসে কী হয়েছিল আর জানার সাহস করিনি, ডিপ এর ছেলেটি বুঝিয়ে এসেছিল, ম্যাডাম মানে টানে জানেন না)। এদিকে আমার তখন খেয়াল হল, আমি এর আগেও ডিপে ওঁকে কয়েকবার মণিরাজ গাউড়ি বলে উল্লেখ করেছি। কেউ তখন কিছু বলেনি তো ! জিগাতে তারা বলে, আমরা ভেবেছিলাম, আপনি ওকে জেনেশুনেই গাল দিচ্ছেন তো। আমরাও রেগে গাল দিচ্ছিলাম, তাই শুনে খুশিই হয়েছিলাম খুব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত