এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৯ নভেম্বর ২০১৭ ১১:০১382740
  • তেল মেখে চান করার আইডিয়াটা অবিশ্যি মন্দ নয় :-), কোন ছোটবেলার স্মৃতি ফিরে এল
  • S | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৫৫382739
  • একে কবির ভাষায় কয় সফেনিঙ্গ ইও স্টান্স।
  • aranya | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৫৩382738
  • নিটপিকিং @একক। মূল বক্তব্য একই
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৪৬382736
  • ১৭ মিনিটের ব্যবধানে চিন্তা ভাবনা করে "বন্ধ হওয়া দরকার " থেকে " না হলেই ভালো " তে পৌঁছে গেলেন। আরও ভাবলে পুরোটাই অনন্যোপায় হয়ে তেল মেখে চান কত্তে চলে যাবেন :):):)
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৪৬382737
  • টাইটেল নয়, টাইটেল নয়, উফফ। ওটা সারনেম। বাঙালিরা সারনেমকে কেন টাইটেল বলে?
  • aranya | ০৯ নভেম্বর ২০১৭ ১০:২৭382735
  • অবশ্য কোর্টে দোষী প্রমাণিত হলেও কেউ নির্দোষ হতে পারে, যেমন ধনঞ্জয়ের কেসে সেই সম্ভাবনা ভালমত আছে।
    কিন্তু একেবারে ওপেন এন্ড শাট কেস না হলে, অন্তত আদালতের রায়দান পর্যন্ত মিডিয়া ট্রায়াল না হলেই ভাল
  • aranya | ০৯ নভেম্বর ২০১৭ ১০:১০382734
  • 'আমরা বেশিরভাগই সেই 'কুমার' টাইটেল-ওয়ালা কন্ডাক্টরের গুষ্টি উদ্ধার করেছিলাম। ফাঁসি দিতেও বলেছিলাম। কন্ডাক্টরের চেনাজানা মহলে নিশ্চয়ই তাকে নিয়ে ঢি ঢি পড়ে গেছিল'

    - এর কোনটাই যদিও হওয়ার কথা নয়। কারণ ঐ বাস কন্ডাক্টর অভিযুক্ত ছিলেন, দ্যাটস অল। খুনী বলে প্রমাণিত হন নি।

    কোর্টে প্রমাণ না হওয়া অব্দি প্রিন্ট আর সোশাল মিডিয়ায় ট্রায়াল চলাটা বন্ধ হওয়া দরকার।
  • | ০৯ নভেম্বর ২০১৭ ০৯:৪১382733
  • হুঁ
  • pi | ০৯ নভেম্বর ২০১৭ ০৯:৩৮382732
  • শমীকদা লিখেছে।

    এতদিন আমরা জানতাম, গুরগাঁও-এর হাই ফাই প্রাইভেট স্কুলের বাচ্চাটাকে খুন করেছে স্কুলবাসের কন্ডাক্টর। পুলিশ তাকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছিল, বলা হয়েছিল, যৌন নিগ্রহে বাধা দেওয়ায় খুন। আমরা বেশিরভাগই সেই 'কুমার' টাইটেল-ওয়ালা কন্ডাক্টরের গুষ্টি উদ্ধার করেছিলাম। ফাঁসি দিতেও বলেছিলাম। কন্ডাক্টরের চেনাজানা মহলে নিশ্চয়ই তাকে নিয়ে ঢি ঢি পড়ে গেছিল। সে তো মূল অভিযুক্ত হিসেবে পুলিশ হেফাজতে গিয়েছিলই (এবং সেখানে যাওয়া মানেই ব্যাম্বু)। তার স্বাভাবিক জীবন তো চটে চারানা হয়ে গিয়েছিলই। তার আত্মীয়, বন্ধু-রাও নিশ্চয়ই সার্বিক সামাজিক হেনস্থা থেকে বাদ পড়েনি। আত্মসম্মানের প্রশ্ন যদি পৌরুষ আর উঁচুজাতপনা বলে বাদও দি। দিল্লিতে জ্যোতি সিং-এর নৃশংস গণধর্ষণ ও খুন আমাদের এখানে মেয়েদের আন্দোলনে নতুন তরঙ্গের সৃষ্টি করেছিল। একইসাথে, 'বাস কন্ডাক্টর' একটা রেপিস্ট-মলেস্টার-মার্ডারারের স্ট্যান্ডার্ড এমবডিমেন্ট বা মূর্ত রূপ হিসেবে হাজির হয়েছিল জনমানসে। সেই প্রতিকৃতির ছায়া থেকে আমরা তো কোন ছাড়, স্বয়ং দিল্লি পুলিশও হয়ত মুক্ত নয়।

    একথা বোঝা গেল, যখন গতকাল সিবিআই জানালো, খুন করেছে স্কুলেরই এক সিনিয়র। ক্লাস ইলেভেনের ছাত্র। সে কাউকে একটা খুন করতই, কারণ খুন করলে পরীক্ষা পেছোবে। ছুরি হাতে বাথরুমে ঢুকে সে হাতের কাছে ওই বাচ্চাটাকে পেয়ে খুন করে। জানি না, এটা ঠিক বর্ণনা কি না। অবাস্তব মনে হচ্ছে। হয়ত এই বর্ণনাই ঠিক বলে প্রমাণিত হলে স্কুলের সাইকোপ্যাথ সিনিয়রের একটা ভিলেন প্রতিকৃতি তৈরি হবে। বাস কন্ডাক্টরের মতো। তবে যদি বাস কন্ডাক্টর এখন বেকসুর খালাস পায়ও এবং নির্দোষ বলে প্রমাণিত হয়ও, তার প্রতি সমাজের যে সন্দেহের চোখ, তা কি নির্মূল হয়ে যাবে? সম্ভবতঃ যাবে না। যায় না।

    এবার প্রশ্নটা হলো, ওই বাস কন্ডাক্টরের ব্যক্তিগত ও সামাজিক হেনস্থার কী হবে? তার কি সুবিচার হবে? সে কি পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে? সম্ভবতঃ পারে না। সে কি তার ফাঁসি যারা চেয়েছিল, তাকে ও তার পরিবারকে টোন টিটকিরি ইত্যাদি যারা করেছিল, তাদের বিরুদ্ধে মামলা করতে পারে? দলিত নির্যাতন আইনে? সম্ভবতঃ দু-একজন করলে পারত, কিন্তু যে গণহারে হয়েছে, তাতে পারে না। সে কি মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে পারে? করলেও দাঁড়াবে না মতপ্রকাশের মিডিয়ার স্বাধীনতার কারণে। গরীব ঘরের ছেলে মামলা করতেই হয়ত পারবে না সেসব দিক ব্যতিরেকেই। খুন হয়ে যাওয়া বাচ্চাটির জাস্টিস বা ন্যায়বিচারের মুখ চেয়ে সব্বাই মিলে যা যা করা হলো, তাতে যে সার্বিক ইনজাস্টিসের মুখে পড়তে হলো বাস কন্ডাক্টরকে, তার সুরাহা হবে কি?

    হবে না। আর এখানেই জাস্টিস-পলিটিক্সের ফাঁকি। জাস্টিস বা ন্যায়বিচার একটি সাপেক্ষ ব্যাপার। ইনজাস্টিস সাপেক্ষ। এবং নেতিবাচক। জাস্টিসের দাবি উঠতে পারে কোনো ঘটনা সাপেক্ষে, তোলা জরুরি। কিন্তু সার্বিকভাবে জাস্টিস কোনো রাজনীতি হতে পারে না। এমনকি কোনো দৃষ্টিকোনও হতে পারে না। ফলে জাস্টিস-পলিটিক্সের বয়ানে তৈরি সাবজেক্ট বা বিষয়ী -- ভিকটিম বা সারভাইভার -- সে কোনো রাজনৈতিক বিষয়ী হতে পারে না। যদি তাকে তা করার চেষ্টা করা হয়, তাহলে নিশ্চিতভাবে তা একধরনের ফ্যাসিবাদকে আহ্বান করে। সামাজিক মর্ষকামকে তৃপ্ত করে।
  • dc | ০৯ নভেম্বর ২০১৭ ০৮:৫৬382731
  • ভয়ানক দূষন।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৭ ০৮:২৯382730
  • কেন? কী অবস্থা?
  • dc | ০৯ নভেম্বর ২০১৭ ০৭:৫৪382729
  • কিন্তু দিল্লির কি অবস্থা রে বাপ! সামনের হপ্তায় আমার দিল্লি যাবার কথা, এখন বেশ ভয় লাগছে।
  • S | ০৯ নভেম্বর ২০১৭ ০৬:৫৮382727
  • ইনফ্যাক্ট ভার্জিনিয়াতে যিনি বার্ণীর ক্যান্ডিডেট ছিলেন, তিনি তো প্রাইমারিতেই হেরে গেছিলেন।

    ব্রাসিলের বক্তব্য দেখেছি। ডি এন সি আর মিডিয়া ক্লিন্টনকে জেতাতে সাহায্য করেছে ইত্যাদি। ক্লিন্টন ক্যাম্পেইনের এগেনস্টেও অনেক অভিযোগ এনেছেন। এসবে মনে হয় জনগণের এখন গা সয়ে গেছে। অন্যদিকে রাশিয়া ইনভেস্টিগেশনে যাসব মণিমুক্ত উঠে আসছে।

    যো বাইডেন মন হয় ২০২০ তে লড়ছেন। তাহলে ট্রাম্পের চাপ আছে।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৭ ০৬:৪৪382726
  • ভোটে আর কী হবে। ভোট হয় হাওয়ায়। কে কী লিখল ও দিয়ে কিসু হয়না। তবে ডেমোক্র্যাটরা তস্য জালি এই নিয়ে কোনো সন্দেহ নাই।
  • h | ০৯ নভেম্বর ২০১৭ ০৬:১৪382725
  • হ্যা আমার অবাক লাগছে, ডনা ব্রাজিলের বই সঁকার্ন্ত কেস এর পরেও দু জায়্গায় জিতলো কি করে ডেম রা।
  • pi | ০৯ নভেম্বর ২০১৭ ০৬:১৩382724
  • কী বলেছেন?

    কিন্তু বাজি বন্ধ করেও দিল্লির স্মগ বন্ধ হল্ল না মানে ঐ কেস নিশ্চয় মূলতঃ খড় পোড়ানো ইনডিউসডই?
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৭ ০৬:০৬382723
  • আর ডেমোক্রাট। আপনারা ডনা ব্রাসিলের বইয়ের এক্সার্পট পড়েন নি?
  • Du | ০৯ নভেম্বর ২০১৭ ০৩:১০382722
  • দিল্লীর জন্য কিনা কে জানে আমার নন স্মোকিং পিশেমশাই সেখানে গিয়ে থাকতে শুরু করার দুবছরের মধ্যে মারা গেলেন। ডিটেক্ট হবার পর দু থেকে তিন মাসের মধ্যে লান্গ্স পুরো ফেইল করলো।
  • S | ০৯ নভেম্বর ২০১৭ ০০:৩৬382721
  • বিগ ডে ফর ডেমোক্র্যাট্স। কিন্তু পার্টি এখন বড্ড ঝামেলায়। দেখা যাক এরপরে কিছু সামলাতে পারে কিনা। জো বাইডেন নাকি ভালো কাজ করেছেন এইবারে। নিউ জার্সিতে তো এক শিখ মেয়র হয়েছেন। তবে ভার্জিনিয়ার উইনটাই মেজর টার্ন অ্যারাউন্ড। কতদিন মোমেন্টাম ধরে রাখতে পারে সেইটাই দেখার। ২০১৮ ডেমদের জন্য বড় পরিক্ষা।
  • aranya | ০৯ নভেম্বর ২০১৭ ০০:১৫382720
  • আমি ঠিক জানি না, দু। টিভি দেখি না, কাগজ পড়ি না, খুবই আউট অব টাচ
  • Du | ০৮ নভেম্বর ২০১৭ ২৩:৪৯382719
  • নিউ জার্সীতে রেসিস্ট (বহিরাগত উলাই যোয়া) টাইপের প্রচার হয়েছে এবার?
  • aranya | ০৮ নভেম্বর ২০১৭ ২২:৫৭382718
  • ফিলস গুড
  • aranya | ০৮ নভেম্বর ২০১৭ ২২:৫৬382717
  • বড়েস, হ্যাঁ, ভার্জিনিয়া, নিউ জার্সী
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৭ ২২:৫৩382716
  • তারপর কি চাইনিজরা খুলে দিল? আফ্ট্রল ওদের তো ইয়ে মানে বেশ ভজনাই করা হয়েছে কয়েকদিন আগে। ঃ-)
  • Du | ০৮ নভেম্বর ২০১৭ ২২:৩৭382715
  • আমার তো সন্দ হলো ডিডিদার ইনভেস্টমেন্টের ক্লু খুঁজছে জার্মানেরা সাইট বন্দ করে দিয়ে।
  • dc | ০৮ নভেম্বর ২০১৭ ১৮:৩৯382714
  • ওদিকে প্রদ্যুম্নর বাবা বলছেন তাঁরও নাকি সিবিআইয়ের মতোই সন্দেহ।
  • j | ০৮ নভেম্বর ২০১৭ ১৭:৫৭382713
  • এই রায়ানের মালকিন লোকসভা ভোটের আগের সব স্টাফ কে মেল করেছিলেন ভারত উদয় হতে চলেছে, মোদি আসছেন, সাপোর্ট করুন ইত্যাদি

    খুন হয়ে যাওয়া প্রদ্যুম্নর বাবা প্রথমদিন থেকে বলে আসছেন এই খুনের পিছনে স্কুলের ভুমিকা থাকতে পারে কারণ তিনি ফি বৃদ্ধি প্রতিবাদের প্রথম সারিতে ছিলেন

    খুব জটিল ইকুয়েশন
  • | ০৮ নভেম্বর ২০১৭ ১৪:৪৫382712
  • অদ্ভুত একটা কেস! অতটুকু বাচ্চ! তাকে মারতে তো হাত কাঁপেই নি, এখনও সমানে পাসিং দ্য বাকস। কত কত বছর পরে হয়ত সত্যের খানিক আভাস পাওয়া যাবে :-(((
  • পাই | ০৮ নভেম্বর ২০১৭ ১৪:৪০382711
  • এই কেসে তো দেখি কদিন বাদে বাদেই অভিযোগের তীরের অভিমুখ ঘুরে ঘুরে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত