এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৪৭382800
  • ভাড়ার গাড়ি, হলদে নাম্বারপ্লেট। এই ডাকনাম এমনিতে ভালনামের চেয়েও সাইজে বড় তাই এর একটা অংশই নাম হিসেবে প্রচলিত। কে হতে পারে ভেবেই পাচ্ছি না
  • Atoz | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৪৫382799
  • এলিয়েন। মানুষের রূপ ধরে ঘুরছেন। যাকে যাকে ফোকাসে আনছেন, তাকে তাকে অমনি করে ডাকছেন। ঃ-)
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৪৪382798
  • গুল না।
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৪৩382797
  • কী কান্ড!
    অবিকল এই ব্যাপার আমার সঙ্গে হয়েছিল-গাড়ি থেকে আমার ডাক্নাম ধরে কেউ ডেকেছিলেন। সেও মহিলা কন্ঠই ছিল। গাড়িটিও থামে নি।
  • | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩৯382796
  • কাল আমার সাথে এটা হয়েছিল, ফেবুতে দিয়েছিলাম। এখনও ভেবলে আছি।
    ===========><<<<<=======

    বাড়ী ফিরতে ফিরতে সন্ধ্যে গড়িয়ে রাতের দিকে। থাকি যে ফ্ল্যাটে সেটা এগজিট গেটের ঠিক পাশটায়, যাওয়া আসা তাই ঐ গাড়ী বেরোনর রাস্তা দিয়ে সর্বদা। অফিস থেকে ফেরার সময় যেমন হয় আধা অন্যমনস্ক, বড্ড ক্লান্ত --- পৌঁছেই গেছি প্রায় --- ওই তো সামনে একটু দূরেই দেখা যাচ্ছে গেটের আলো, সুরক্ষাকর্মীদের মৃদু নড়াচড়া -- একটা গাড়ী বেরোচ্ছে, কয়েকজন ঢুকছেন অফিসফেরত কিম্বা দৈনিক বাজার নিয়ে। গাড়ীটা পাশ দিয়ে যাবার সময় হঠাৎ অন্ধকার গাড়ীর ভেতর থেকে কেউ ডেকে ওঠে "অ্যাইই -----আআ" আমার ছোটবেলার ডাকনাম ধরে। আপাদমস্তক চমকে থেমে ঘুরে দাঁড়াই --- গাড়ী থামে না -- সামান্য ধীরলয়ে চলতে চলতে ড্রাইভওয়ে থেকে রাস্তায় নেমে বাঁক ঘোরে। ভ্যাবাচ্যাকা জিবেগজা হয়ে গেট পেরিয়ে টাওয়ারে এসে দশতলায় চড়ি, নিজঘরে ঢুকি। ঘন কুয়াশার মত বিস্ময়বোধ জেঁকে বসে মাথায়। কে এই রহস্যময়ী? ইনি কীভাবে জানলেন আমার ডাকনাম? এই নাম ধরে ডাকার মত অল্প কিছু লোকই কোন্নগরে আছে, এখানে কোথা থেকে এলেন ইনি? আর এলেনই যদি তো একটুও দাঁড়ালেন না কেন? রাত বাড়ে --- কুয়াশাও বাড়ে
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩৮382794
  • ইনি তিনি নন? ও। হতাশ হলেম।
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩৮382795
  • সেরিবানের গৌতমবাবুর মৃত্যুসংবাদ পাই এখানে লিখেছ্হে দেখলাম। বাবার সঙ্গে সেরিবানের সম্পর্ক বহুদিনের, বাবার থেকে জেনে ওঁকে নিয়ে লিখতে পারতাম, কিন্তু খবরটা বাবার থেকে আপাততঃ গোপন রাখা হয়েছে।
  • | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩৫382793
  • না ইনি তিনি নন
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩৩382792
  • এট্টু সময় পেইচি। Murder on the Orient Express টা দেখে আসব ভাবছি। কেউ দেখলেন?
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩১382791
  • 'আলোচোনা' দেখে এস কে চেনা চেনা লাগে। স্ট্যাটিস্টিক্সএর লোক? কবিতার গোপন খাতা আছে?
  • dd | ১০ নভেম্বর ২০১৭ ০৮:৩০382790
  • ছেন্নাই নিয়ে আর ক্ষি বোলবো।

    আমি একাই নই, ভ্রমনগুরু শ্রীসিকিও ছেন্নাইতে মাস তিনেক থেকে ভির্মি খেয়েছিলো। এ বিষয়ে উনার থিসিস ও আছে গুরুর পাতায়।ডিসি বাবু বড্ডো ফিলজফিক্যাল টাইপের - ওনার এক্ষপেরিয়েন্স তাই ধর্ত্যব্যের মধ্যেই নয়।

    যদি ওয়েদারটা বাদ্দ্যান, আর চিকিৎসা বিভ্রাট - তাইলে সিনিয়র সিটিজেনদের জন্য কোলকাতাই সবথেকে বেস্ট। অ্যাতো ভালো ও সুলভ পাবলিক ট্র্যানসপোর্ট ও সস্তা আর বেসিকেলি দেমাকহীন লাইফ। হাতের কাছেই কোন্নোগড়ের বেলাভূমি। উদিকে দর্জিলিং। নীচের দিকে সোঁদরবন। আর দেদার মাছ।

    লুরুর সব ভালো, স্পেশালি ওয়েদার। কিন্তু নিজের গাড়ী না থাকলে বন্দী জীবন। আর গাড়ী থাকলেই বিশ্রী ট্রেফিক আর পার্কিংএর প্রবলেম।

    তাইলে?
  • Rabaahuta | ১০ নভেম্বর ২০১৭ ০৮:২৮382789
  • এই ইন্ডিগোর যাত্রী ক্যালানো নিয়ে ভাবছিলাম, এ আসলে ইন্ডিগোর ব্যাপার না, দিল্লীর কলচর।
  • dc | ১০ নভেম্বর ২০১৭ ০৮:১৭382788
  • ব্যাঙ্গালোরের জ্যাম আর এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব!
  • | ১০ নভেম্বর ২০১৭ ০৮:০৩382786
  • হনু হঠাৎ করে এমন ন্যাকাষষ্ঠী হয়ে গেল কী করে? যেখানে সেখানে চাট্টি স্মাইলি ছিটিয়ে দেয়!!

    হ্যাঁ দিল্লির লোকেদের দুনিয়াজোড়া বদনাম। সম্প্রতি ঢাকায় পাবলিক ট্র‍্যান্সপোর্টে মেয়েদের জামায় কারা নিঃশব্দে ব্লেড চালিয়ে ফালা করে দিচ্ছে। তা সবাই খুব অবাক যে এ আবার কি বিকৃতি!? আমার মনে পড়ল দিল্লিতে শূন্য দশকের শুরুর দিকে নব্বইয়ের শেশের দিকে এই ঘটনা ঘটত। পরে গাড়িফাড়ির লোন সস্তা হয়ে যাওয়ায় মেয়েরা।একটু সামর্থ্য হলেই কিনতে শুরু করে। এখনো যারা ব্লুলাইন ইত্যাদিতে নিয়মিত যাতায়াত করে তাদের সাথে হয় কিনা জানি না। বিচ্ছিন্ন হয়ে গেছি। স্বাতীকে জিগাতে হবে
  • Atoz | ১০ নভেম্বর ২০১৭ ০৮:০৩382787
  • কোন্নগর। কোনো কথা হবে না। চপ। ঃ-)
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ০৭:৫৩382785
  • কল্যাণী খুবই সুন্দর শহর, ওয়েল প্ল্যানড ইঃ। লোকজনও অসা।

    জাস্ট দলিত সাহিত্যের হাব নয় বলে হনুর কাছে পাত্তা পেল না
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ০৭:৪৭382784
  • আমি যে এত লিখলাম, কই গেল!
  • T | ১০ নভেম্বর ২০১৭ ০৭:৪২382783
  • চেন্নাই নিয়ে ডিডিদা বলবেন। ঃ)
  • T | ১০ নভেম্বর ২০১৭ ০৭:৩৭382782
  • ফুঃ, কেত কত। সিউড়ি! আরে যেতে হলে তো সেই হাওড়া স্টেশনে আসতে হবে।
  • S | ১০ নভেম্বর ২০১৭ ০৭:১৯382781
  • দিল্লির ইনফ্রাস্ট্রাকচার সত্যিই খুব ভালো। বাকি সবই খাজা। দেখার মতন জায়্গায় সর্বত্রই আছে। দিল্লির লোকেরা তো বাজে অ্যাটিটুড আর খারাব বিহেভিয়রের জন্য পিথিবি খ্যাত। মুম্বাইতেও ইনফ্রাকস্ট্রাকচার মোটামুটি। লোক খুব ভালো। মেয়েদের জন্য খুব ভালো শহর। সকলের জন্য চাকরীর ব্যবস্থা আছে। কিন্তু বড্ড খরচ। তাই পোষায় না। কোলকাতা বিরিয়ানি আর দুগ্গা পুজা ছাড়া খাজা। লোকেরা খচ্চর। ইনফ্রাস্ট্রাকচার ভালোনা, এখন একটু ইম্প্রুভ করেছে। চাকরী নেই, জাস্ট নেই। সবেতেই পার্টি, সবাই দাদাগিরি করে। আর সক্কলে সবজান্তা। ব্যাঙ্গালোরে ইন্জিনিয়ারদের জন্য পোচুর চাকরী, বাকিদের জন্য তেমন নেই। খরচ বেড়েছে বহুগুন। ইনফ্রা তেমন ইম্প্রুভ করেনি। সবথেকে খারাপ হলো ব্যাঙ্গালোরের লোকেদের নিজেদেরকে মহান মনে করা - ভাবে আম্রিগা আর তারপরেই ব্যাঙ্গালোর - মাঝে কিছু নেই - কুপমুন্ডক (বানান মাফ করবেন)। আর কোনো কালচার নেই। সাউথ+ইমিগ্রেন্ট+মেকি আম্রিগান মিলে এক হজবরল মার্কা ট্যাঁশে পরিণত হয়েছে।

    তাই আমার ভোটও ঐ সিউরি আর বোলপুরেই রইলো। আমি অবশ্যি কারনটা জানিনা।
  • h | ১০ নভেম্বর ২০১৭ ০৬:০৪382780
  • কুমুদি এত সেন্টু কেন মাইরি। দিল্লী তে পাওয়ার সেন্টার হওয়ার ফলেই এত উন্নতি আর এত অপরচুনিটি, সবরকম লোক আছে, কিন্তু কস্মোপোলিটান না।

    এই সাসটেন্ড ইনভেস্ট মেন্টা একাংশ দিয়ে কত জায়গা সামলে ফেলা যায়, মাইগ্রেশন থামানো যায়।

    সেটা এখনো বম্বে কোচিন ওয়েস্ট কোস্ট ইন জেনেরাল। পুনে বাদে। পুনে অখাইদ্য শহর। শুধু বইয়ের দোকান গুলা ভালো, আর দলিত সাহিত্য টা ব্রাহ্মন্যবাদে তিতি বিরক্ত হয়ে খানিকটা দাঁড়িয়েছে। বাকি মারাঠা ন্যাশনালিজম টা জাস্ট নেওয়া যায় না। বম্বের মতো লুকোনোর জায়গাই নাই। স্থাপত্য যা আছে, তার কারণ রক্ষণাবেক্ষন হয়েছে, নইলে ওরকম কত্ত জায়্গায় আছে ঃ-) যদিও এই মোদীজি যোগীজির আমলে এসব বলা চাপ হয়তো সব টুম্ব খুঁড়ে হনুমানজির মন্দির বের করে ফেল্লো, কিন্তু ওভারল দিল্লীতে যা ইনভেস্টমেন্ট হয়েছে, তার কানাকড়িও অন্যত্র হয় নি। মেট্রো টা দুর্দান্ত হয়েছে ঠিক ই, কিন্তু বহুদিন ধরে সাসটেন্ড ইনভেস্টমেন্ট হয়েছে দিল্লীতে, তার একাংশ ও অন্য কেয় পায় নি, বম্বে ও না। বম্বে তে লোকাল ট্রেন মোটামুটি ১৯৪০ এ যা ছিলো এখনো তাই। একটা সি লিংক করেছে, সেটা দিয়ে কটা গাড়ি যায় সন্দেহ এত বোগাস প্ল্যানিং। কলকাতায় তো বইমেলা ছাড়া কিসু নাই, অখাইদ্য শহর। নেহাত বিরিয়ানি টা ভালো তাই কিছু বলি না। লুরু টুরু পাতি বাজে শহর। তার উপরে এই আইটি গাইজ দের চোটে আরো গ্যাসে। লুরু র একটা দিক ই ভালো, প্রচুর সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড লোক আছে। ব্যবসায়, এবং এন জি ও তে। এন জি ও তে অবশ্য গোটা সাউথ ই গোটা নর্থ এর থেকে ভালো।

    পৃথিবীর শ্রেষ্ঠ শহর হল সিউড়ি তার পরে বোলপুর। কারণ একটাই ঃ-))) বাকি সব মাইল্স বিহাইন্ড। এই সব বালি টু বদ্ধমান সব, দম্দম টু কল্যানী তো আরো বাজে, মানে খালি কলকাতা হওয়ার শখ আর না হতে পারার দুঃখেই গেলো ঃ-))))
  • Atoz | ১০ নভেম্বর ২০১৭ ০২:২৩382779
  • কুমুদি, ভালো ভালো মোগল স্থাপত্য আছে তো! ভালো ভালো মোগলাই খাবারও শুনেছি পাওয়া যায়। ঃ-)
  • kumu | ০৯ নভেম্বর ২০১৭ ২৩:১০382778
  • হ্যাঁ,দিল্লিবাসীরাও খুব খাজা,নিঃসন্দেহে।
  • Du | ০৯ নভেম্বর ২০১৭ ২২:৩৭382777
  • একটা খবর না প্রোপা জানি না পড়লাম চীনে নাকি হঠাত করে অর্গ্যান ট্রান্স্প্ল্যান্ট প্রচুর বেড়েছে এবঙ্গ সন্দেহ যে লোককে মৃত্যুদন্ড দিয়ে এই সাপ্লাই বাড়ছে। খুবই ভয়াবহ সন্দেহ নাই কিন্তু আমি কদিন আগে ভাবছিলাম অনন্ত দিন বেঁচে না থাকতে চাইলে কেউ কি সজ্ঞানে নিজের জিনিসপত্র দান করে ওপরে যেতে চাইতে পারে না?
  • b | ০৯ নভেম্বর ২০১৭ ২২:২১382776
  • আচ্ছা ঐ "ডোকলামে রয় চিনসেনা/ছাতির মাপে না করি সংশয়" গানটা কোথায় ছিলো? এই গুরুতেই দেখেছিলাম কোথাও একটা।
  • h | ০৯ নভেম্বর ২০১৭ ২২:০৪382775
  • দিল্লী ওভারল ওতি খাজা জায়গা;-))))))))
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৭ ১৮:২২382774
  • ওলকপির মতো মুখ-টা পুরো হুগলি জেলার মত মুখ - এর ইক্যুইভ্যালেন্ট হয়েছে :-)
  • de | ০৯ নভেম্বর ২০১৭ ১৮:০৮382773
  • :)))
  • kumu | ০৯ নভেম্বর ২০১৭ ১৭:৩৪382772
  • অবভিয়াস জিনিস দেখেও ওলকপির মত নির্বোধ মুখ করাই পার্চেজের কাজ।
  • de | ০৯ নভেম্বর ২০১৭ ১৭:৩০382771
  • কুমুদি - আমি কিন্তু দুটো কেসে জাস্টিফাই করেচি জিএসটি বলে, দিব্বি মেনে নিলো তো পারচেজ সেকশন - আমাদের এখানে তবে ভালো বলতে হবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত