এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১১ নভেম্বর ২০১৭ ০৭:১০382920
  • এই ইনফোগ্রফিকটায় বড়োসড়ো গন্ডগোল আছে। তামিল নাড়ুতে এবছর অন্তত চল্লিশজন মারা গেছে, আর রিপোর্টেড কেসও অনেক বেশী। কদিন আগেই পড়ছিলাম ম্যাড্রাস হাইকোর্ট ডেঙ্গু নিয়ে সরকারকে সতর্ক করেছে আর দুই মুখ্যমন্ত্রীও কিসব যেন বলেছে। আর সরকার থেকে নানান জায়গায় নীলাভেম্বু নামের একটা হার্বাল মেডিসিন দেওয়া হচ্ছে, যদিও সেটা নিয়ে অন্য একটা কন্ট্রোভার্সি আছে।

    তবে এটা নতুন কিছু না, প্রতি বছর তামিল নাড়ু সরকার, হাসপাতাল আর ডাক্তাররা ডেঙ্গু নিয়ে একগুচ্ছ সতর্কবাণী দেন আর কি কি করা হচ্ছে তার ফিরিস্তি দেন। কিন্তু প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলে।
  • S | ১১ নভেম্বর ২০১৭ ০৩:৪৬382919
  • লসাগুদা, কিন্তু অনেক রাজ্যে তো শুনছি ডেঙ্গির কেস রেজিস্টারই করা হচ্ছে না।
  • lcm | ১১ নভেম্বর ২০১৭ ০৩:৩১382918
  • ডেঙ্গু (DENV-2) বেড়েই চলেছে -
  • S | ১১ নভেম্বর ২০১৭ ০৩:১১382917
  • এসব কিছুই বুঝিনা। পবে ডেঙ্গি হচ্ছে, সেকথা কি কারো জানতে অজানা আছে? আর তার জন্য কি কেউ দিদিকে দোষ দিচ্ছে? তাহলে এইসব ধামাচাপা দেওয়ার কি দরকার। দুদিন মশা মারার কিসব দাওয়াই দিলেই তো লোকে সরকারের উপরে খুশ থাকে। দেখে মনে হয় মশা না, তিনো গুন্ডারা কামরানোতে ডেঙ্গি হচ্ছে।
  • S | ১১ নভেম্বর ২০১৭ ০৩:০৩382916
  • রাণীমাকে নিয়ে অরণ্যবাবুর Date:10 Nov 2017 -- 10:29 PM সময়ে করা পোস্টটা এক্কেবারে আমার মুখের কথা। জনগন তাদের নেতা নেত্রীর কাছ থেকে একটু আশার কথাই শুধু শুনতে চান আজকাল।
  • Ishan | ১১ নভেম্বর ২০১৭ ০২:২৭382915
  • হুইসলব্লোয়ার আইন তো কবে পাশ হয়ে গেছে। ওদিকে সোশাল মিডিয়া নিয়েও কোনো আইন নেই (অবশ্য থাকলেও, কেন থাকবে সে নিয়ে প্রশ্ন করা যেতেই পারে)। কিন্তু পুলুশ, কে না জানে, যাকে যা খুশি কেস দিতে পারে। দিয়ে তো দিল, নে এবার ঘুরে মর।
  • T | ১১ নভেম্বর ২০১৭ ০০:২২382914
  • তাই হবে :)
  • Du | ১১ নভেম্বর ২০১৭ ০০:১৪382913
  • সরকার কি ডাক্তারদের আর্মি নিয়ে জনসাধারনের বিরুদ্ধে যুদ্ধ করছে? নাকি মশারা কবিতা পড়ে বুঝে যাবে যে জিতছে তারাই?
  • T | ১১ নভেম্বর ২০১৭ ০০:১৩382912
  • হ্যা হ্যা হ্যা, বলে সিক্সটি সিক্স এ। তা, ছেষট্টি এ এইখানে কোথা থেকে এলো তা অবশ্য বোঝা গ্যালো না। এদিকে সুপ্রিম কোর্ট যে ছেষট্টি এ কে উড়িয়েছে, ড্রেকোনিয়ান ইত্যাদি বলেচে সে খেয়াল আছে? খিকজ।

    এছাড়া মহাপুরুষের অবগতির জন্য, হুইসল ব্লোয়ার অ্যাক্ট পাশ হয়ে গিয়েচে কিন্তু। বছর তিনেক হতে চলল। :)
  • sm | ১১ নভেম্বর ২০১৭ ০০:০৭382911
  • তুমি বাপু ভালো করে ৬৬এ রুল পড়ো ;কেমন।
    রুল নেই নেই বলে চেঁচাওনা।
    কে কাকে কেন শাস্তি দিয়েছে ;সে বিষয় দেখার জন্য আইন আদালত আছে। জাজেরা বুঝে নেবে।
    যে সাসপেন্ড করেছে তাঁকেও কারণ দর্শাতে হবে।
    সুতরাং ভ্যাজর ভ্যাজর বেশি করলে ই যুক্তির ধার বাড়েনা।
  • aranya | ১১ নভেম্বর ২০১৭ ০০:০৪382910
  • 'এক্ষেত্রে মানবিকতার প্রশ্নটিই আগে আসে, আদৌ নির্ধারিত কোনো কিছু রীতি ভঙ্গ হল কিনা সেসব তো পরে বিবেচ্য। এই সময়ে একটা ডাক্তার কমল এটাও তো মাথায় রাখা উচিত, যেখানে হাসপাতালের এই অবস্থা'

    - একশ বার। বহু হাজার লোক আক্রান্ত, প্রতিদিন কিছু লোক মারা যাচ্ছে, সেখানে সরকারের প্রায়োরিটি হচ্ছে ফেস সেভিং, হুইসিল ব্লোয়ার-কে শাস্তি দেওয়া!!!!!!!!

    সত্যিই খিস্তোতে ইচ্ছে করে
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৫৮382909
  • স্তাবকরাই তো দেখছি গোলপোস্টটা সরাচ্ছে। মহামারী পরিস্থিতির থেকে সরিয়ে দিয়ে অমুক ডাক্তার ক্যানো ব্লগ লিখেছেন। শালা, খিস্তোতে ইচ্ছে করে।
  • sm | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৪৬382908
  • লাও, গোল পোস্ট সরে গিয়ে একেবারে বাড়ির বাগানে চলে গিয়েছে দেখছি।
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৩৯382907
  • ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে ইচ্ছাকৃত মিথ্যে তথ্য দেওয়াও তো অপরাধযোগ্য ব্যাপার। গুজব আটকানোর ব্যাপারও না, কারণ এটা আর গুজবে আটকে নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এতদ সত্ত্বেও এদের উদ্দেশ্য সব চাপাচুপি দিয়ে রাখা। এইবার একজন ডাক্তার আসল খবর জানাতেই সার্ভিস রুলবুক নিয়ে সরকার নেমে পড়ল। এই পিটিশনটা তো ভদ্রলোকের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদের একটা নথিভুক্তিকরণ। এক্ষেত্রে মানবিকতার প্রশ্নটিই আগে আসে, আদৌ নির্ধারিত কোনো কিছু রীতি ভঙ্গ হল কিনা সেসব তো পরে বিবেচ্য। এই সময়ে একটা ডাক্তার কমল এটাও তো মাথায় রাখা উচিত, যেখানে হাসপাতালের এই অবস্থা।

    এরপর আম ছেড়ে কাঁঠালপাতা নিয়ে তক্কো করুন।
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৩৫382906
  • বাংলা ভাষা না বুঝতে পারলে কিচ্ছু করার নেই।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৩১382904
  • রুলটা সোশ্যাল মিডিয়া নিয়ে নেই বলা হয়েছে।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ২৩:৩১382905
  • আমি পোস্টে খুব আলাদা করেই গোপন ব্যক্তিগত তথ্য নয়, এমন কেসের কথা বলেছিলাম। তাও সেগুলোকেই আনা !
  • sm | ১০ নভেম্বর ২০১৭ ২৩:২৮382903
  • দ্যাখো কান্ড!কে কি করেছে সেই নিয়ে তো বক্তব্য রাখা হয় নি। তুমি বললে কিনা এমন কোনো রুল ই নেই। তা,হুইসেল ব্লোয়ার রা প্রায় সর্বত্র অভিযুক্ত হন ও শাস্তি পান দেখেছি।
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:২৪382902
  • আর এইক্ষেত্রে অর্গানাইজেশনের কোনো তথ্য কেউ 'পাচার' করছে না। রোজ কত ওষুধের অর্ডার আসছে বা স্বাস্থ্য নীতি কি সেইসব কিস্যু না। কোনো ব্যক্তির নির্দিষ্ট তথ্যও দেওয়া হয় নি। পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সার্ভিস রুলবুকে তো সততার সাথেই কাজ করতে বলা হয়েছে, তাই না।
    এটাকে আর্মির তথ্য পাচার এইসব আলবাল বলে ঘাঁটার চেষ্টা করে লাভ নেই।
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:১৮382901
  • সেই তো বলছি। সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো রুল নেই।
  • sm | ১০ নভেম্বর ২০১৭ ২৩:১৭382900
  • তা,আর্মি তে কাজ করে কোনো লোক -সোশ্যাল মিডিয়ায় সব তথ্য দিয়ে দিতে পারে?তাহলে এ চর, ও তথ্য পাচার করছিলো, ওকে জেলে ভোরো এমন সব কথা ওঠে কেন?
    একজন ডাক্তার তার দেখা রোগীর ব্যক্তি গত তথ্য সোশ্যাল মিডিয়ায় দিতে পারে?
    এমন কি সোশ্যাল মিডিয়ায় বলতে পারে-যে অমুক হাসপাতালে আমি কাজ করি আর ওখানে একডজন এইডস এর রোগী ভর্তি আছে?
    কোনো ইউনির প্রফ কতৃপক্ষের অনুমতি না নিয়ে বলে দিতে পারে, এবার এতজন অংকে ফেল করেছে?
    এর জন্যই সংবাদ পত্র তার সোর্সের নামপ্রকাশ করে না।
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ২৩:১৬382899
  • সোশাল মিডিয়া নিয়ে বিধিনিষেধ যদি এখনো পাস না হয়ে থাকে, তাহলে কোন গ্রাউন্ডে সাসপেন্ড করেছে?
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ২৩:১১382898
  • সরকারী সংস্থার নিয়ম জানি না, কিন্তু পার্টির ক্ষেত্রে তো আছে। যেমন সিপিএম পার্টির মেম্বার-রা দলের ভিতরে সমালোচনা করতে পারেন, কিন্তু মিডিয়ায় কিছু বলার কথা নয়।

    নিয়ম আছে কি নেই, তার চেয়েও গুরুত্ব দেওয়া উচিত অরুণাচল-এর অভিযোগ গুলো সত্য কিনা - তার ওপরে।

    হীরকরাজ্যে সবই অদ্ভুত। রোগী মারা গেলে যাক, ডাক্তাররা কাজের চাপে আধমরা হোক - সব ঠিক আছে, সরকারের ইমেজ যেন টোল না খায়
  • ঋক | ১০ নভেম্বর ২০১৭ ২৩:১০382897
  • ইয়ে, T, সরকারী কর্মচারীরা (কেন্দ্রীয় বা রাজ্য) আইনত সরকার বিরোধী বক্তব্য কাগজে, টিভিতে দিতে পারে না, এটা ত্রিশ বছরের পুরোনো নিয়ম।
    সোশ্যাল মিডিয়া নিয়ে রুল বোধহয় মোদী আনতে চলেছে, পাস হয়ে গেছে কিনা জানিনা।
  • T | ১০ নভেম্বর ২০১৭ ২৩:০১382896
  • এরকম কোনো রুল নেই।
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ২২:৫৫382895
  • ঋক-এর কথাটা ঠিকই মনে হয়, এরকম নিয়ম থাকতে পারে।
  • ঋক | ১০ নভেম্বর ২০১৭ ২২:৪৭382894
  • @অরন্য, পিটিশন এই সাসপেন্ড এর বিরুদ্ধে
  • ঋক | ১০ নভেম্বর ২০১৭ ২২:৪৫382892
  • পাইদি, না মানে এটা রুল তো থাকেই, যে অর্গানাইজেশন এর তথ্য তুমি বাইরে দিতে পারো না, তা যদি অর্গানাইজেশন এর ভাবমূর্তি বিরোধী হয়। খুব সম্ভবত এটা প্রাইভেট জায়গা সরকারী জায়গা সব জায়গাতেই আছে। দেখো আমি পুরো জানিনা, কিন্তু এ ধরনের কেসে নিয়ম হলো তুমি আগে তোমার অর্গানাইজেশন এ রিচ করবে তারপর না পেলে সে নিয়ে মামলা করতে পারো, সোজাসুজি সোশ্যাল মিডিয়ায় যাওয়া যায় না বোধহয়। আমি ভুল হতেই পারি। জানলে ভালো হবে।
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ২২:৪৫382893
  • ঋক, কিসের পিটিশন?
  • aranya | ১০ নভেম্বর ২০১৭ ২২:৪৪382891
  • অরুণাচলের লেখাটা পড়লাম, নোটিশ বোর্ডের ছবিও দেখলাম - একজন ডাক্তার, ৩ জন নার্স, রোগী প্রায় ৫০০ (২৪০+২৩০)।

    এবং এই রাজ্যে ডেঙ্গু হওয়া বারণ, ডাক্তার-রা বাধ্য ডেথ সার্টিফিকেটে মিথ্যা কারণ দেখাতে

    কেউ প্রতিবাদ করলে সাসপেন্ড হবেন, অরুণাচলের মত

    এই সরকারকে ঘেন্না ছাড়া কিছু দেওয়ার নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত