এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কর্নিসেনা | ১৫ নভেম্বর ২০১৭ ১৩:৩৭383010
  • কর্নিসেনার হর্নিনেতা বীর্যভরা চোখ
    ময়ুরবাহন গাভীর শাবক চাড্ডিপরা লোক
    যুদ্ধবাতিক শরীরগতিক যৌন উপবাস
    মারাকাটারি আম্বা ভারী অন্তরে ছোঁকছোঁক
  • S | ১৫ নভেম্বর ২০১৭ ১১:২৫383009
  • সেই। কবি তো রাজ্য সামলাচ্ছেন।
  • de | ১৫ নভেম্বর ২০১৭ ১১:২৪383008
  • কবি লয়, চাবালা!
  • S | ১৫ নভেম্বর ২০১৭ ১১:২০383005
  • একেই কবি "অচ্ছে দিন" বলেছেন। এন্জয়।
  • de | ১৫ নভেম্বর ২০১৭ ১১:১৬383004
  • বম্বে তোলপাড় হচ্চে "ন্যুড" আর "সেক্সি দুর্গা" মুভি দুটোকে জুরি প্যানেলকে না জানিয়ে ন্যাশন্যাল সিলেকশন থেকে বাদ দেওয়ায়। সুজয় ঘোষ জুরি প্যানেলের চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করেছেন। এই মুভি দুটো হলে এলে দেখার ইচ্ছে তৈরী হচ্ছে। গোয়ার ন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভিগুলো দেখানোর ছিলো।

    এদিকে রাজস্থানী কর্ণি সেনার (কোনদিনও নাম শুনিনি, এই তালে ফুটেজ পাচ্ছে) দলবল এসে সব মাল্টিপ্লেক্ষে শাসাচ্ছে, পদ্মাবতী দেখালে হলে আগুন লাগানোর হুমকি দিচ্ছে। ক্ষী অন্ধকার সময় মাইরী!
  • R.Boyal | ১৫ নভেম্বর ২০১৭ ১০:১০383003
  • আগরতলার বন্ধুরা ধনাঢ্য এবং দক্ষিণপন্থী। এদের বাইরে রিক্সাচালক এবং অটোচালকদের সঙ্গে কথা হলো আরকি। একজন রিক্সাচালক ক্রমবর্ধমান গৈরিকদের সম্পর্কে বললেন, দেখেন ভাই, শ্রমিকশ্রেণী হ্যারার লগে নাই। রিস্কাওলা ড্রাইভার মজুর চাষী বড়লোকের পার্টির কথা শুনে, কিন্তু ভোটটা বুইজ্জাই দিব। গ্রামে গঞ্জে মিটিং হয় না, শহরে চিপাচাপায় হয়, লোক হয় না। রবীন্দ্রভবনে পাশাপাশি কং সিপিএমের পতাকা পাশাপাশি দেখে বললেন, কলকাতার মত জোট হইব নাকি? আরো দুচারজনেরও অনুরূপ কথা। অটোচালকরাও; আর প্রাইভেটাইজেশন ইত্যাদি নিয়ে বললেন, কি করে গরীব লোকের গলায় গামছা দিয়ে ঋণের টাকা আদায় হয়, জমি কেনা, অটো কেনার ঋণ, আর কাগজে পড়েন শিল্পপতিদের ঋণমকুব ইত্যাদি।
  • aranya | ১৫ নভেম্বর ২০১৭ ১০:০৫383002
  • এমন প্রোমোটারের কাছ থেকে ফ্ল্যাট কিনেও আনন্দ।

    btw, হুতো আর পাই দেশে চলে গিয়ে আমার সর্বনাশ হয়েছে। আপিস থেকে বাড়ী ফেরার পথে ফোনে এট্টুস আড্ডা হত, সেটুকুও গ্যাসে গিয়া :-(
  • r2h | ১৫ নভেম্বর ২০১৭ ০৯:৫৫383001
  • আমাদের ফ্ল্যাটের প্রোমোটারের কিছু টাকা পাওনা ছিল আমাদের কাছে, বাথরুম রান্নাঘরের কাস্টমাইজেশন বাবদ, সে বারো বছর আগের কথা, টাকার অন্ক মন্দ না আমার কাছে। আমি বলেছিলাম আপনি ফ্ল্যাটের মালকিনের কাছে হিসেব পত্র দিয়ে দিন। উনি খুঁতখুঁত করছিলেন। তা আমি তো, বোঝেনই, এইসব তুচ্ছ জাগতিক বিষয় সম্পত্তি টাকাকড়ি নিয়ে মূল্যবান সময় ব্যয় করতে ভালোবাসিনা, ঐসময়টা কেদারায় আধশোয়া হয়ে তাম্রকূট সহযোগে বিশ্বভ্রাতৃত্ত্ব, ভূমা, বাংলা বানানবিধি, আগ্রাসী ধনতন্ত্র এইসব নিয়ে গভীর চিন্তা করাটাই শ্রেয় মনে করি, বাড়ির ভদ্রমহিলাই জমিদারি এবং চৌকিদারীর কাজগুলি দেখেন। সেই কথাটাই ভদ্রলোককে সহজ করে বুঝিয়ে বললাম।
    উত্তরে উনি বললেন উনি ঠিক মহিলাদের সঙ্গে এইসব আলোচনা পছন্দ করেননা।
    তা কি আর করা, আমি তো আর ওঁর জেন্ডার প্রেফারেন্সের জন্যে নিজের চিন্তাজগত থেকে নামতে পারিনা। বারো বছর হয়ে গেল উনি আর সেই টাকাকড়ি পাননি, কি করেই বা পাবেন, আমি তো সীনে নেই।

    আপনারা মিসোজিনিকে মিসোজিনি বলেন, কিন্তু এই দেখুন, কিরকম গরীবের টাকা বেঁচে গেল মিসোজিনির চক্করে।
  • | ১৫ নভেম্বর ২০১৭ ০৯:৪৫383000
  • অ্যাপো নেওয়া ও বায়োমেট্রিক দেওয়া বোধহয় লাগবে, যদি আগে দেওয়া না থাকে। পাসপোর্ট যেহেতু হারিয়েছে, আগের কপি থেকে থাকলে সেই শুদ্ধ সব ইনফোশুদ্ধ জমা দিয়ে টাকা ভরে অনলাইনে আবেদন করে অ্যাপো নিতে হবে।
    পুলিশ ভেরিফিকেশন নিয়ে শ্যুওর নই, কারণ চোরে আমার পাসপোর্ট প্যানকার্ড শুদ্ধ ব্যাগ ফেলে দিয়ে গেছিল কাজেই শেষ স্টেপ পর্যন্ত যেতে হয় নি। শুধু পুলুশে জানিয়ে এসেছিলাম যে পাসপোর্ট পাওয়া গেছে।
  • মেঘদূত অনিমিখ | ১৫ নভেম্বর ২০১৭ ০৯:১৪382999
  • হাবরার দিকে তো বেশ বৃষ্টি রাত থেকে।বাকীদের খবর কী?

    দিল্লী বাঁচবে? :-D
  • pi | ১৫ নভেম্বর ২০১৭ ০৯:১৩382998
  • বৃষ্টি হলে তো সমানে আরো ব্রিডিং সাইট তৈরি হবে। ক'দিন বৃষ্টি না হলে বরং শুকাবে। জলে ডিম পাড়লে এক হপ্তার মধ্যেই মশা বেরিয়ে যেতে পারে।
  • Du | ১৫ নভেম্বর ২০১৭ ০৯:১১382997
  • বৃষ্টি হলেও ডেঙ্গু কমবে না? স্থির জলে কদিন লাগে মশাদের জন্মাতে?
  • pi | ১৫ নভেম্বর ২০১৭ ০৮:৪৬382996
  • ওকে। তারপরে কি আবার ঐ নতুন পাসপোর্ট করার মত ব্যাপার ? অ্যাপো নিয়ে, এনোসি দিয়ে, ইন্টারভিউ দিয়ে পেতে হবে ?
  • | ১৫ নভেম্বর ২০১৭ ০৮:৩১382995
  • একটা এফ আই আর করে আবার পাসপোর্টের আবেদন করতে হয়। তারপর তৎকাল বা নর্মাল দরকার অনুযায়ী। টকাটক প্রসেস হয়ে যায়।
  • pi | ১৫ নভেম্বর ২০১৭ ০৭:১৫382994
  • আর্কাদি লিখেছে, ঃ)

    বলেছিলেন, কালো ধন ফিরে আসবে, সেই জুমলা আমরা চুপচাপ সহ্য করে নিয়েছি।
    বলেছিলেন, সবার একাউন্টে ১৫ লাখ করে ঢুকবে, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    বলেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড হবে, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    বলেছিলেন, বছরে এক কোটি নতুন চাকরি তৈরি হবে, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    বলেছিলেন, দেশে লোকপাল তৈরি করবেন, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    বলেছিলেন কংগ্রেস আমলের সব স্ক্যামবাজদের জেলে পুড়বেন, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    বলেছিলেন, মেক ইন ইন্ডিয়া স্কীমে ভারতের শিল্পে জোয়ার আনবেন, সেই জুমলা আমরা চুপচাপ মেনে নিয়েছি।
    কিন্তু 'সেক্স টেপ', 'সেক্স টেপ' বলে হাওয়া গরম করে দুজন নারী পুরুষের বসে আড্ডা মারবার ভিডিও প্রকাশ করলেন, এই জুমলার কোন ক্ষমা নেই। জনতা মাফ নেহি করেগা।
  • pi | ১৫ নভেম্বর ২০১৭ ০৬:৪৮382993
  • এখানে কারুর পাসপোর্ট হারিয়েছে ? হারালে কী কী হ্যাপা পুইয়ে কদ্দিনে আবার পাওয়া যায় ?
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৭ ০৬:৪১382992
  • কিন্তু লোকে লম্বা ছড়া লিখছে, তাতে এমন লাইন আছে,
    "তবে কি আপনি আম আদমির আপ ?
    রক্ষে করো, ওরে বাপরে বাপ। "

    ঃ-)
  • S | ১৫ নভেম্বর ২০১৭ ০৩:০৭382991
  • তিনি বহাল তবিয়তে খামখেয়ালিপনা চালিয়ে যাচ্ছেন। তবে ২০২০ অবধি মুখ্যমন্ত্রী থাকবেন। এর মধ্যে যদি কিছু কাজটাজ করেন, তাহলে চান্স আছে আবার আসার (ধরছি যে ৫৬ ইন্চি এর মধ্যে আরো দুচারটে ব্লান্ডার করবেন - আর দেশের লোকের মোহও একটু কমবে)।

    এইবছরের দিল্লি কর্পোরেশন ইলেক্শনে বিজেপি ২/৩ মেজরিটি পেয়েছে।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৭ ০২:৫৩382990
  • হুঁ, ঘটনার গতি সেইদিকেই যাচ্ছে মনে হয়।
    আচ্ছা, সেই কেজরিবাবুর কী হল? ওই যে গলায় সর্বদা মাফলার পরতেন যিনি?
  • S | ১৫ নভেম্বর ২০১৭ ০২:৪৭382989
  • ইনি জুনিয়ার মোদি। বিজেপির নেকস্ট জেনারেশন নেতা। সংঘ, আরেসেস, ভিএইচপি - সক্কলের চোখের মণি। মোদি ২০২৯এ যখন অবসর নিয়ে রাষ্ট্রপতি হবে, তখন ইনি দায়িত্ব নেবেন।
  • Du | ১৫ নভেম্বর ২০১৭ ০১:৪৩382988
  • এইটার ছবি দেখলেই রি রি করে ওঠে গা। সংবিধানের অবমাননার দায়ে এদের ইলেকসনে দাড়ানোর লাইসেন্স যাওয়া উচিত।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৭ ২৩:৩১382987
  • ইনি সংবিধানমতে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী।
  • S | ১৪ নভেম্বর ২০১৭ ১৪:২৩382986
  • "I believe that the word secular is the biggest lie told since Independence. Those that have used this word should apologise to the people of the country. No system can be secular."

    Says Yogi Adityanath
  • de | ১৪ নভেম্বর ২০১৭ ১২:১৮382985
  • কালকের খবরের ফলো-আপ -

    Woman says she has ‘medical issue’

    TIMES NEWS NETWORK

    Mumbai: The traffic department on Monday recorded the statement of former actress Rakhi Mali, whose car was towed away by a traffic constable for unauthorised parking while she was feeding her infant in the backseat in Malad three days ago. Rakhi told senior officials that she was having a medical condition which prevented her from stepping out of the vehicle.

    The department also recorded the statement of the constable, Shashank Rane, who was in-charge of the towing van.

    The case made headlines after Rakhi’s husband, real estate agent Jayraj, uploaded the incident on Facebook Live. Subsequently, video clips shot by others before the towing incident surfaced. These videos showed beat marshalls from Malad police station repeatedly telling Rakhi to alight but her husband instructed her not to do so.

    “The beat marshalls wanted me to sit in the police vehicle and feed my child. I could not have done so. I needed the privacy of my car to feed my seven-month-old infant, who was crying bitterly,” Rakhi told TOI.

    She said in her statement the car was parked on S V Road on Friday evening while she and her husband went to apharmacy.

    “The towing agent was preparing to tow our vehicle when we returned. I was having a medical condition and could not stand outside. My husband suggested I sit in the car. As the baby was crying, my husband also suggested I feed him. We repeatedly told the traffic cop (Rane) to accept a fine and let us go, but he would not relent,” she said.

    Senior inspector Vishwanath Shelar of Malad traffic outpost said, “Towing a vehicle with a woman and child inside is not done. It’s immaterial what transpired in the run-up to the towing.”
  • S | ১৪ নভেম্বর ২০১৭ ০৭:১৪382984
  • না না সিরিয়াসলি চাই। কেউ দিতে পারলে খুব ভালো হয়।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৭ ০৬:২৬382983
  • এদিকে বহুদিন থেকে অভ্যুকে দেখছি না। কেউ জানেন খবর? আহা, গানগুলো যে আর পাই না! অভ্যু, শুনছো? সময় করে এসে পড় একদিন সাইটে। ঃ-)
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৭ ০৬:২৪382982
  • ওই যে ওই কনস্পিরেসি থিওরির টিভি ভদ্রলোক, তিনি কী বলছেন?
  • S | ১৪ নভেম্বর ২০১৭ ০৪:৪২382981
  • আচ্ছা এখানে কেউ বিগত এক-দুই দশকে কোল, গ্যাস, আর তেলের ব্যবহার কেমন পরিবর্তন হয়েছে আম্রিগায় ও সারা বিশ্বে, সেই নিয়ে কোনো তথ্য দিতে পারবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত