এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ২২:১৭383160
  • যাতে ট্যাক্স বসেছে সব লাক্সারি নাকি ! বইয়ের পাতায় প্রচুর জিএসটি বসেছে, ছাপাতেও, ক্ষুদ্রহস্তশিল্পেও।
    আরো আছে এমনি।
  • lcm | ১৭ নভেম্বর ২০১৭ ২২:১৩383159
  • আকার ব্যাখা ঠিক হলে নামটা GST (Goods and Services Tax) এর বদলে LST (Luxary Service Tax) রাখা উচিত। কিন্তু, কিছু জিনিসের ওপর এমন লাক্সারি ট্যাক্স আগেও তো ছিল -
    তাই না?
  • aka | ১৭ নভেম্বর ২০১৭ ২১:১২383158
  • স্টেবল হতে সময় লাগবে। হলে গুড ইকনমিকস, পণ্ডিতরা কইছে।
  • aka | ১৭ নভেম্বর ২০১৭ ২১:১১383157
  • হানু, বেসিকালি হায়ার সার্ভিস ট্যাক্স অন লাক্সারি গুডস। ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স রেভিনিউ বাড়ানোর কোন জায়গা নেই। অনেকটাই ইনফরম্যাল সেক্টর, অ্যাকাউন্টই নেই। যেখানে ট্র্যাক করা যায়, যারা দিতে পারে তারা বেশি ট্যাক্সো দেবে। রিসর্টে থাকতে গেলে বেশি ট্যাক্সো দিতে হবে, ভালো রেঁস্তোরায় খেতে গেলে বেশি ট্যাক্সো দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সরকারের তো ট্যাক্স রেভিনিউ চাই, দেশ ও দশের জন্য। জিএসটি এই ধরণের দেশগুলোতে ভালো কাজ করে, উদাঃ ব্রাজিল।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ২০:৩৩383156
  • আমি ২ নং টা হলে দেখলাম।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২০:৩২383155
  • আমি বাহুবলীও দেখিনি ঃ(
  • পাই | ১৭ নভেম্বর ২০১৭ ২০:৩০383154
  • আমার ঐ সেটটা খুব ভাল লেগেছে। আর মাস্তানিকে। আর, আর শেষ দৃশ্যের সেটটা। এগুলো সব কম্পে বানানো, না ?
    বাহুবলীর ঐসব সুন্দর সুন্দর পাহাড় নদী বন খেত, সবই বানানো ?
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২০:২৭383153
  • বাজিরাও মস্তানির পোস্টার দেখেই আর দেখার ইচ্ছে হয়নি। ওরকম জবড়জং কাপড়চোপড় গয়না পরা পুরুষ-মহিলা আর বিরাট বিরাট প্রাসাদওয়ালা সেট দেখলেই আমি পালাই।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ২০:২৩383152
  • সিনেমারসিকরা যতই গাল দিন না কেন, আমার বাজিরাও মাস্তানি বেশ ভাল লেগেছিল। কিছু গান বাদে। ইতিহাস হিসেবে দেখিনি অবশ্য, প্রেমের গপ্পো হিসেবে দেখেছি।

    তবে হাম দিল দে ুকে সনম বেশ বাজে লেগেছ্হিল, আর দেবদাসের কিছু নাচ গান দেখেই আর দেখতে ইচ্ছে হয়নি।

    পরিন্দা এককালে ভাল লেগেছিল। এখ্ন কেমন লাগবে কে জানে।
  • Du | ১৭ নভেম্বর ২০১৭ ২০:১৫383151
  • আমরাই কিন্তু ভোটে জিতবো মস্টারমশাই - সমীক্ষাগুলো হচ্ছে এই।আর ব্যানার্জী আর মোদী দুজনেই গিয়ে বলে যারা 'উন্নয়ন' আর 'বিকাশ' এর সাথে নেই তাদের এলাকা/রাজ্য টাকাঅ পাবেনা। সাফ।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২০:০৮383150
  • বনশলির একটাই সিনেমা দেখেছি আজ অবধি, পরিন্দা। ওটা বেশ ভালো ছিল, মারপিটের সিন গুলো ভালো তুলেছিল। আর মাধুরী দিক্ষিত আর অনিল কাপুরকে মাঝপথে টপকে দিল, এই ব্যাপারটা খুব ভাল্লেগেছিল।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২০:০৫383149
  • spa, দেখা যাক কি হয়। তবে এক সময়ে কিন্তু অমিত শাহ স্যার দেড়শো দেড়শো করে লাফাচ্ছিলেন, এখন আর সেসব শোনা যাচ্ছে না। দেখা যাক।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৯:২৮383148
  • ব্ল্যাঙ্কি আজকের বেথে।

    ওটা স্ন্যাপচ্যাট। চাড্ডি লোকে সেটাকে স্ন্যাপডিল ভেবে আবার আনইনস্টল করা শুরু করেছিল। ওটা আরেকটা গল্প - মূলত চাড্ডিদের চাড্ডিপনার গল্প।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ১৮:২৩383147
  • হ্যাঁ, সল্টলেক সেন্ট্রাল পার্কই। করুণাময়ী কিনা আমকে জিগেশ না করাই ভাল। আমি মিলনমেলার বইমেলা ভেবে করুণাময়ীর বস্ত্র ঘুরে বেরিয়েছিলাম, জামাকাপড়ের স্টল দেখে ভাবছিলাম, এবার থেকে তাহলে বইমেলায় হস্তশিল্প, খাবারের সাথে সাথে জামাকাপড়েরও যোগ হল, স্টলে মাথায় শাহরুখ না সলমনের ছবি দেখে ভাবছিলাম, এদের আত্মজীবনী বোধহয় বাংলায় বেরোচ্ছে, এবং শ্রীপর্ণা, অনমিত্রদের ফোনে সমানে তাড়া খাচ্ছিলাম, বইমেলার গেট থেকে গুরুর স্টলে আসতে কত সময় লাগে আর ওরা আর কতক্ষণ আমার জন্য ওয়েট করবে শুনে যাচ্ছিলাম। ওদের অবশ্য সমানে বলেও যাচ্ছিলাম, আমি এবার অমুক পেরিয়ে অমুক দেখছি, এখনো গুরুর স্টল দেখতে পাচ্ছি না কেন, শাহরুখ শুনে ঘাবড়ে গিয়ে ওরা মামুকে জিগেশও করল, গুরুর স্টালের আশেপাশে শাহরুখের ছবি টবি আছে কিনা। আমার ধারণা হয়েছিল আমি বইমেলার এন খানা গেটের মধ্যে নির্ঘাত কোন অচেনা গেট দিয়ে ঢুকে পড়েছি।।এমনিতে প্র্রায়ই আমি রাস্তা গুলিয়ে এগেট সেগেট দিয়ে ঢুকতাম, আর পুরো ঘেঁটে গুলিয়ে বহু কাণ্ড করে স্টলে পৌঁছতাম। সেদিনও সেরকমই ভেবেছিলাম। খালি কোনোভাবেই করুণাময়ীতে গুরুর স্টলে পৌঁছানো সম্ভব ছিল না, এই আর কি। সেটা যখন বুঝলাম, ফোনের ওপার থেকে হ্যাটা তুঙ্গে। সারাজীবন ধরে লোকজনের একটা বাজে খিল্লির সুযোগ করে দিলাম আর কি।
    করুণাময়ী শুনলেই আমার আতঙ্ক হয়। এবার করুণাময়ীতেই মেলা, কী যে কপালে আছে !
  • spa | ১৭ নভেম্বর ২০১৭ ১৮:১৩383146
  • কিস্সু হবে না। এখনো তিন সপ্তা বাকি আছে। এর মাঝে মোদি এক টা ধর্মের তাস খেলে দেবে। ড্যাঙ্গ ড্যাঙ্গ করে জিতে যাবে। ঐ congress একটু বেশি ভোট পাবে, এই টুকুই। ২০২৪ এর আগে মোদি হারবে ভেবে লাভ নেই।
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৭ ১৮:১২383145
  • এবার বুঝলাম।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৮:০৩383144
  • আসলে এই পোলের ল্যাঙ্গুয়েজটা একেবারেই আম্রিগান। ইন্ডিয়ার লোকেরা বোঝেনা।

    আপনি নীচের চার্টটা দেখুনঃ


    বিজেপিকে ৮৪% ফেবারেবল বলেছে, আবার কঙ্গ্রেস ৫৯%, তার সাথে ৩৪% আপ। এর মানে নিস্চই এই নয় যে এখন ভোট হলে ৮৪% লোক বিজেপিকে ভোট দেবে আর ৫৯% কঙ্গ্রেসকে ইত্যাদি।

    এটা অনেকটা মনে করুন আপনাকে জিগানো হলো যে রসগোল্লা ভালো লাগে, তারপরে লেডিকেনো ভালো লাগে, শেষে সিঙ্গারা ভালো লাগে? আম্রিগার মতন (এখন আর নেই) বাইপার্টিশান দেশে যেখানে দুই দলের মধ্যে পার্থক্য কম ছিলো তখন ভ্যালিড ছিলো।
  • Blank | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৫৬383143
  • ধুর স্ন্যাপডিলের কেস টা আলাদা। স্ন্যাপচ্যাটের সি ই ও নাকি ভারতীয়্দের অপমান করেছিল। তাতে লোকে রেগে গিয়ে স্ন্যাপডিল কে পুওর রেটিং দেওয়া শুরু করে।
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৫৪383142
  • দক্ষিণ ভারতে নাকি দশ জনের মধ্যে নয়জন মোদির পক্ষে। তাহলে কোথায় বিজেপির কোটা এমএলএ আর এমপি দেখা যাক। বোঝা যাবে।
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৫৩383141
  • বাকি রিপোর্ট দেখুন। পাঞ্জাবে যদি মোদী এটি পপুলার তবে গুরুদাসপুরের বা এরকম ভাবে হারলো কি করে?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৪৫383140
  • পান্জাবে বোধয় কিছু রাজ্য লেভেলের ইস্যু ছিলো। সঙ্গে অ্যান্টি ইনকামবেন্সি।
  • robu | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৩৭383139
  • জনতাকারিপোর্টার বায়াসড এবং প্রবল মোদিবিরোধী। তও এই লেখাটা পড়া যেতেই পারে।
    http://www.jantakareporter.com/india/survey-pew-research-modi/160055/
    Pew claimed it carried out the survey in February- March, the same time Punjab was going for polls. Ironically, the state dumped the BJP-Akali Dal government even as Pew claimed 80% population in the state were in love with Modi.
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৩২383137
  • আমার এই ভানশালীকে আদপেই বরদাস্ত হয় না। মালটা ফালতু ফুটেজ পাচ্ছে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:৩২383138
  • আচ্ছা, এ বারে যে কলকাতা বইমেলা শুনলাম সেন্ট্রাল পার্কে হবে - সেটা কি করুণাময়ীর সেন্ট্রাল পার্ক? ম্যাপে দেখলাম কাছে করুণাময়ী মেট্রো স্টেশন লেখা আছে, ওটা কি চালু হয়ে গেছে?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:১১383136
  • নীল ফ্রেমে বানশালীর অতিদীর্ঘ ছবি আর দিপীকার ন্যাকামো দেখে লোকেরা এমনিতেই ওদের মারতে চাইতো। এদের আলাদা করে কস্ট করার কোনো দরকার ছিলো কি?
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৭:০৬383135
  • নামখানাও দ্যাখেন - corny -আয়রনিটা খ্যাল করেন!
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৫৯383134
  • জটায়ুর ভিজালিটা এইসময় খুব কাজে দিতো। নেপালকা অস্ত্র। আতমরক্সাকে লিয়ে। দাম পাঁচ পচাত্তর।
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৫৫383132
  • হ্যাঁ - শূর্পণখা করে দেবে বলেচে - তারপরে বোধ্হয় রাত্তিরবেলা মরুডাকাতদের তাঁবুর সামনে ডাফলি বাজাতে দেবে ঃ)
  • | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৫৫383133
  • এহেহে কর্নিসেনা ;-p
  • | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৫৩383131
  • আহা মিউজিয়ামে নিজেদের একা একা লাগে তাই লোক বাড়াতে চায়।

    কিন্তু এই হর্নিসেনারা কোদ্দিয়ে উদ্ভুত হল? আগে কোনোদিন নাম শুনি নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত