এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৯383190
  • ভালো লোকেশনে কমেনি। বাজে লোকেশন হলে কেউ নিচ্ছে না।
    আজই একটা মেসেজ পেলাম মডার্ন প্রপার্টিস এর -থ্রি বি এহিচ কে, শরৎ বোস রোডে -আড়াই কোটি টাকা অনোয়ার্ডস।
    লোকে কিনছে ও কেনার খরিদ্দার ও আছে।
  • S | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৮383189
  • এসেম, আপনার হিসাবে বেশি আছে। ৫০ লাখের কম দামি ফ্ল্যাটে সব মিলিয়ে ৮% দিতে হয় সেটা জানি।
  • aranya | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৭383188
  • আর প্রফিট। আমি কিনেছিলাম ২০০৭-এ। তারপর টাকার নোজ ড্রাইভ শুরু হল। এখন বিক্রি করে সেই টাকা ডলারে ফেরত আনতে হবে, মেয়ের কলেজ টিউশনের জন্য। কিছু লস হবেই, কতটা সেটাই দেখার

    এই তো জীবন, কালি দা ইঃ
  • dc | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৬383187
  • না, তাহলে ৮% এর বেশী হবে। কারন চেন্নাইতে রেজ আর স্ট্যাম্প ফি মিলে আগে ছিল ৮%, এখন ১১%।
  • lcm | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৫383186
  • প্রপার্টির (ফ্ল্যাট) দাম নাকি কমেছে একটু।
  • sm | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৪383185
  • স্ট্যাম্প ডিউটি কলকাতায় ৪০ লাখের নিচে ৭ শতাংশ ও ৪০ লাখের ওপরে ৮ শতাংশ।
    ভ্যাট ছিল না।
    সার্ভিস ট্যাক্স ছিল ৩।৭৯ শতাংশ। মোট ১২ শতাংশ।
    বর্তমানে জিএসটি আপনি যা হিসাব দিলেন সেইমতো ১২ শতাংশ।
    রেজিস্ট্রেশন ফি যথাপূর্বং বলবৎ আছে। মানে মোট ২০ শতাংশ।
  • lcm | ১৮ নভেম্বর ২০১৭ ০০:১৩383184
  • আরে অরণ্য, আমার এক বন্ধুর এখানে একই সিচুয়েশন - ওর রাজারহাট-নিউটাউনের ফ্ল্যাট নিয়ে, বিক্রি করতে চায়, দশ বছর আগে কিনেছিল, কিছু খরচা করেছে কিচেন আপগ্রেড ইত্যাদিতে, মেইনটেন্যান্স ফি দিয়ে আসছে। প্রফিট চায় না - কেনা দাম, প্লাস আপগ্রেড, আর বছর দশেকের মেইনটেন্যান্স কস্ট - সব দিয়েথুয়ে এটা ফেরত পেতে চায়, কিন্তু তেমন কোনো অফার পাচ্ছে না। বিল্ডার হল গিয়ে ইউনিটেক নামের এক কোম্পানি।
  • S | ১৮ নভেম্বর ২০১৭ ০০:০৮383183
  • এই ৮% (বেশি দামী প্রপর্টিতে বা অন্য শহরে সাধারণত ১২%) এর মধ্যে ভ্যাট, সার্ভিস ট্যাক্স, রেজি ফি, স্ট্যাম্প ডিউটি সব থাকতো। প্রসঙ্গতঃ কোলকাতায় বোধয় ভ্যাট লাগু হয়নি।
  • dc | ১৮ নভেম্বর ২০১৭ ০০:০৫383182
  • আচ্ছা।
  • S | ১৮ নভেম্বর ২০১৭ ০০:০৪383180
  • ডিসিদা, জিএসটির রেট ১৮% হলেও ল্যান্ড ভ্যালুর ১/৩ ডিডাক্ট করা যাবে - এইরকম টাইপের একটা আইন এনেছে। সেক্ষেত্রে বোধয় এফেক্টিভ রেট ১২% এর আসে পাশে হবে।

    সেক্ষেত্রে বেশি দামী প্রপার্টির ক্ষেত্রে ট্যাক্স তেমন বাড়বে না, ১-২% বাড়তে পারে। কিন্তু কম দামী প্রপার্টিতে বোধয় বেশি বাড়বে।

    এছাড়াও মেটিরিয়ালেও জিএসটি লেগেছে। তাতে কনস্ট্রাকশন কস্ট বাড়বে কিনা বলতে পারছিনা।
  • dc | ১৮ নভেম্বর ২০১৭ ০০:০৪383181
  • রেজিস্ট্রেশান ফি আর জিএসটি তো আলাদা।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫৯383179
  • রেরা বেশী কিছু আমিও বুঝিনি :d এটুকু বুঝেছি যে কার্পেট এরিয়ার ওপর সেল হবে, আর আন্ডার কনস্ট্রাকশান প্রপার্টি হলে বায়ারের কয়েকটা সুরক্ষা থাকবে।
  • sm | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫৮383178
  • S, ৮শতাংশ মানে কিসের কথা বলছেন?রেজিস্ট্রেশন ফি?
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫৬383177
  • S, আচ্ছা। আসলে জিএসটি রেটগুলো কিভাবে সেট করেছে সেনিয়ে বিশদ আলোচনা কোথাও পড়িনি।
  • sm | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫৪383175
  • এই রেরা টা কি বুঝলাম না। বুঝিয়ে বলুনতো।
  • aranya | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫৪383176
  • গুরুর কেউ আমার রাজারহাটের প্রপার্টিটি কিনে নিলে বেশ ভাল হত। বাড়ি বিক্কিরি করা বেশ ঝঞ্ঝাট
  • aranya | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫২383174
  • বাহুবলী হলে গিয়ে দেখতে হয়, জাস্ট স্পেশাল এফেক্টের জন্য। তুখোড় এন্টার্টেইনমেন্ট।
    প্রথম পার্ট দেখার পর আবার বছর দুই অপেক্ষা করতে হবে সিকুয়েলের জন্য, এ চিন্তায় বৌ বেশ কাতর হয়ে পড়েছিল

    দম্‌ লাগা কে হাইসা বাড়িতে দেখেছিলাম, ভাল।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫১383173
  • সে তো রেরার জন্য। কিন্তু এখন জিএসটি ১৮ % আগের থেকে সব মিলিয়ে বেশী, এরকম কোন হিসেব দেখেছেন? আমি এরকম কোন কম্পারিজন দেখিনি বলে জানতে চাইছি।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৫০383172
  • হ্যাঁ কম হতো। ৫০ লাখের কমের প্রপার্টি কিনলে সব কিছু মিলিয়ে ৮% লাগতো।
  • sm | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৪৭383171
  • হ্যা বেশি।তবে জিএসটি হিসাব হবে কার্পেট এরিয়ার মূল্যের ওপর।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:৩১383170
  • এটা আমার কাছে ক্লিয়ার না। এখন বাড়ি কিনলে জিএসটি ১৮%, এটা কি আগে নানান ইনডায়রেক্ট ট্যাক্স মিলে ১৮% এর থেকে কম হতো? এই হিসেবটা কোথাও দেখিনি।
  • sm | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:১৪383169
  • ট্যাক্স তো বেড়েছেই। ধরুন ফ্ল্যাট কিনবেন।আগে পরিষেবা কর ছিল প্রায় ৪ শতাংশ। এখন জিএসটি বিল ধরাবে ১৮ শতাংশ। সেন্ট্রাল ও স্টেট্ আধা আধি বখরা। খরিদ্দার বকরা!
    লাভ হলো যদি রেডি টু মুভ কেনেন। কোনো ট্যাক্স ই লাগছে না।
    বাকি রইলো ইনকাম ট্যাক্স!
    ওটাও কি বাড়বে?
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:০৭383168
  • তবে জিএসটির ম্যাক্সিমাম দুটো স্ল্যাব থাকা উচিত। আর পেট্রোলিয়ামও এর আওতায় আসা উচিত। এখন বোধায় জিএসটি কাউন্সিলে এদুটো ইস্যুতে আলোচনা চলছে।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:০৪383167
  • ট্যাক্স বেড়েছে কি? নাকি আগের অনেকগুলো ইনডায়রেক্ট ট্যাক্স এক জায়গায় এসে জড়ো হয়েছে?
  • sm | ১৭ নভেম্বর ২০১৭ ২৩:০৩383166
  • জিএসটি তো খুব ভালো জিনিস। ছোট দোকানদার থেকে বড় কোম্পানি-- সবার বাঁশ। ছোট ছোট দোকানদার থেকে ভুঁড়ি মোটা বেওসাদার -সব্বাইকে হিসাব দাখিল করতে হবে।
    পেইন ইন দা বটম।
    আগে বড় কোম্পানি গুলো যথেচ্ছ আন্ডার প্রোডাকশন দেখিয়ে, মুনাফা কম দেখাতো। ট্যাক্স কম দিতো। এখন দেখানো মুশকিল।
    ধরা যাক, কোনো সিগারেট কোম্পানি বা সফ্ট ড্রিংক প্রস্তুত কারক কোম্পানি। দিনে, এক মিলিয়ন প্যাকেট বা এক মিলিয়ন বোতল উৎপাদন করলে ; দেখাতো তাঁর অর্ধেক। এখন এসব করা মুশকিল হবে। কারণ কম উৎপাদন দেখলে কম ট্যাক্স রিফান্ড ক্লেম করতে পারবে।
    কিন্তু দেশটার নাম নাকি, ভারত বর্ষ! তাই অলরেডি কোম্পানি গুলো তাদের প্রাইস বাড়িয়ে দিয়েছে।
    যেমন কিনা ১৮ বা ২৮ থেকে ৫ শতাংশ জি এস টি ঘোষণার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ গুলো দাম বাড়িয়ে দিয়েছে।
    কি করবি কর!
    আল্টিমেটলি সাধারণ মাইনসের পকেট ফাঁকা!
  • lcm | ১৭ নভেম্বর ২০১৭ ২২:৫১383165
  • আচ্ছা, তাহলে তো ভালো।
    কিন্তু, তাহলে বদলটা ঠিক কি হল তাহলে - মানে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ ? এই তালে ট্যাক্স রেট বেড়ে গেল ?
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ২২:৪৭383164
  • জিএসটিতে রেভিনিউ শেয়ারিং আছে তো! এখন বিলে দুটো লাইন থাকে, সিজিএসটি আর এসজিএসটি। সেন্ট্রাল আর স্টেট জিএসটি। তবে কোনটা কতো পার্সেন্ট হওয়া উচিত সে নিয়ে বোধায় আলোচনা চলছে।
  • lcm | ১৭ নভেম্বর ২০১৭ ২২:৪০383163
  • 0% জিএসটি ট্যাক্স আছে এমন নাকি আশিটা আইটেম আছে, তার মধ্যে নুন আর ভেলি-গুড় আছে দেখলাম। পাটালি থাকলে আরো ভালো হত। হাড় আর শিং-এর গুঁড়োর ওপর ও 0% জিএসটি।

    • GST Nil rate (GST 0% Rate)
    Goods
    No tax will be imposed on items like jute, fresh meat, fish chicken, eggs, milk, butter milk, curd, natural honey, fresh fruits and vegetables, flour, besan, bread, prasad, salt, bindi. Sindoor, stamps, judicial papers, printed books, newspapers, bangles, handloom, Bones and horn cores, bone grist, bone meal, etc.; hoof meal, horn meal, Cereal grains hulled, Palmyra jaggery, Salt - all types, Kajal, Children's' picture, drawing or colouring book ..
    https://economictimes.indiatimes.com/news/economy/policy/a-quick-guide-to-india-gst-rates-in-2017/articleshow/58743715.cms
  • lcm | ১৭ নভেম্বর ২০১৭ ২২:২৬383162
  • উইকি বলছে,

    - Goods and Services Tax (GST) is an indirect tax which was introduced in India on 1 July 2017.

    - GST is applicable throughout India which replaces multiple cascading taxes levied by the central and state governments.

    - Under GST, goods and services are taxed at the following rates, 0%, 5%, 12%, 18% and 28%.

    - GST replaced a slew of indirect taxes with a unified tax.

    আকা বোধহয় ঐ ২৮% লেয়ারটার কথা শুধু বলছে।

    কিন্তু, এই ট্যাক্সের ইনকাম তো তাহলে ফেডারেল(সেন্ট্রাল) আর স্টেট এর মধ্যে ভাগাভাগি হতে হবে। নইলে স্টেট-এর ইনকাম কোথা থেকে আসবে।

    বোঝা যাচ্ছে না এটা স্টেটের হাত থেকে ফেডারেলে(সেন্ট্রালে) কিছুটা কন্ট্রোল হাতানোর এক্সকিউজ কি না।
  • lcm | ১৭ নভেম্বর ২০১৭ ২২:২০383161
  • আমি বাহুবলী মিনিট পাঁচেক দেখে বন্ধ করে অন্য সিনেমা দেখেছিলাম - দম্‌ লাগা কে হাইসা - বেশ ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত