এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৫:৫১383340
  • সিঁফো আর পটকেদাও। মানে প্রায় সবাই।
  • সিকি | ২০ নভেম্বর ২০১৭ ১৫:৫০383339
  • তাও তো আমার রান্না নিয়ে আমি এখনও কিছু বলিই নি।
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৫:৪৭383338
  • একককে বাদ দেবেন না। :)
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৫:৪৩383337
  • ছেলেদের বলা ঠিক হল না মোটেই। অভ্যু, রোবু, তীত্থ, অজ্জিত, আকা এরা তো খুবই ভাল রান্না করে। পর্কের রেসিপি আমি তো রোবুর থেকেই নিয়েছিলাম। আরো কিসব যেন নিতে হবে।
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৫:৪২383336
  • হ্যাঃ, কিসের সানি। কমরেড আকাদা কই। হে বীর...
  • dc | ২০ নভেম্বর ২০১৭ ১৫:২৪383335
  • দ, মটন আর চিকেনের মোটামুটি যেকোন ডিশ খেয়ে ফেলতে পারি।

    আর হ্যাঁ, ম্যাগি খেয়ে বহুকাল কাটিয়েছি। এমন অভ্যাস হয়ে গেছিল যে ম্যাগি না বানাতে পারলে অস্থির লাগতো।
  • de | ২০ নভেম্বর ২০১৭ ১৫:২২383334
  • এ জিনিস কারোকে খাইয়ে শেষ করাও সম্ভব নয় -

    আচ্ছা, ছেলেদের এই রান্নাবান্না না করতে পারার সা নি কে খেতে ভালোবাসার কাঁ বা দিয়ে দমিয়ে দেওয়া যায় না?
  • rabaahuta | ২০ নভেম্বর ২০১৭ ১৫:১৭383333
  • রান্না করতে হবে না, কিন্তু খেতে তো হবে ঃ( সামনের সপ্তাহেও খারাপ রান্নাই হবে, কিন্তু তাও তো অন্যরকম খারাপ কিছু একটা হতো। কিন্তু এই জিনিস বেশী বেশী করে খেয়ে শেষ করে দেওয়াও সহজ কাজ নয়।

    এমনিতে আমি রান্নাবান্না করতে যে পারিনা তা নয়, কিন্তু অনুপুঙ্খ নির্দেশ দিতে হয়। ইন্স্ট্রাকশন শুনে শুনে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল, চমৎকার নিরামিষ তরকারী থেকে পাটিসাপ্টা পর্যন্ত সব বানিয়ে ফেলতে পারি। কিন্তু একে তো ছ'মাস টানা পরিপাটি রান্না করেও সেসব কিছু মনে থাকে না, আর তেল মশলা ছিটকে এসে রান্নাঘর নোংরা হবে, তা আবার পরিষ্কার করতে হবে, তার থেকে এই জহরতর ব্রতও শ্রেয়।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৫:১৬383332
  • হুতোর জিনিষটা বোধহয় স্ট্যু হতে চেয়েছিল, হয়ে উঠতে পারে নি আর কি।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৫:১১383331
  • ভাল তো সামনের সপ্তায় রান্না করতে হবে না।
  • rabaahuta | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০৯383329
  • 03:04 PM দমদি যে কি বলে, এতে আর সন্দেহের কি আছে। অন্য অপশন পেলে এইসব অখাদ্য কেউ খায় নাকি।
  • San | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০৯383330
  • এতো জহর ব্রতের চেয়েও খারাপ ব্যাপার :/
  • rabaahuta | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০৭383328
  • আমি যেটা বানিয়েছি তা খুবই সাদাসিধে ভয়ানক। বাসনা ছিল চিকেনে সবুজ শাক সব্জী, কিন্তু জিনিসটা উল্টো হয়ে গেছে।
    শিম বরবটি ক্যাপসিকাম গাজর পেঁপে ঢ্যাঁড়শ পাতা টাতা শুদ্ধু ফুলকপি পেঁয়াজ আরো কি কে যেন, চিকেন সব কেটে কুটে একসঙ্গে প্রেশার কুকারে পুরে তেল জল দিয়ে সিটি দিয়ে দিয়েছি। আর প্রচুর কাঁচালঙ্কা আর গোলমরিচ। সপ্তাহে পাঁচদিনের পাঁচটা বাটিতে রেখেও আরো রয়ে গেছে।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০৪383327
  • ডিসি কি যা খুশি খে ফেলতে পারেন নাকি? আমার খুব সন্দো আছে এই টি, হুতো এরা যা রাঁধে তা অন্য অপশান পেলে এরা নিজেরাও খাবে কিনা।

    ঐ ম্যাগীর মতন টইতে ডিসির অজ্জিনাল অবতারে লেখা দেখলাম উনি খালি ম্যাগীইই খেতেন। প্রথম ৩ পাতার মধ্যেই আছে। :-))
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০২383326
  • কেমন আর হবে, অখাইদ্য। তা সেটাই খুব আহ্লাদ করে খেলুম। মুখ ভেটকিয়ে স্বাস্থ্যচাড্ডিও খেয়ে নিলো কিছুটা, কারণ ওটা অলিভ অয়েলে রান্না ছিল। সে তো খুবই স্বাস্থ্যকর আবার। স্বাস্থ্যই সব কিনা।
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৫:০০383325
  • বজরা চিকেনটা ভালো দিয়েছে। ঃ) শুনলেই বজরাদার কথা মনে পড়ছে।

    আলুসেদ্দো! সে তো প্রচুর ঝামেলা। ফ্রিজের দরজা অবদি খুলতে ল্যাদ লাগে।
  • de | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৫৯383324
  • ওই সব স্টিমার চিকেনে নদীর জল আর তাতে ভাসা মাইক্রোবস এসেন্সিয়াল কম্পোনেন্ট!
  • de | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৫৬383323
  • নিদেনপক্ষে আলুসেদ্দোও তো দেবা যেতো - পাঁউরুটি দিয়ে চিকেনের গ্রেভি - ভাবতেই কেমং লাগছে -
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৫০383322
  • খেতে কেমন হয়েছিল ?

    পাউরুটিটা নৌকার ভাসিয়ে বোট চিকেন নাম দিতে পারতিস। বা বজরা চিকেন, কি শিকারা চিকেন।

    সেদিন গোয়ালন্দ স্টিমার চিকেনের কথা আর রেসিপি পড়লাম। স্টিমারের মাঝিমাল্লাদের কাছে বেশি মশলাপাতি, এমনকি ছুরি টুইও বিশেষ থাকত না বলে কেমন করে এক অন্যরকম রেসিপিই তৈরি হয়ে গেছিল।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৪৯383321
  • :-))))) উফ্ফ্ফ
  • dc | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৯383320
  • এহেহে রবাহুত বাবু আমার পাড়ায় থাকলে ওনাকে এতো চিন্তা করতেই হতো না।
  • S | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৮383319
  • শাহী চিকেন।
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৭383318
  • হেঃ হেঃ হেঃ, ইয়েস।
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৬383316
  • পাঁউরুটিটা দিয়ে গ্রেভি বানিয়েছিলাম। হ্যাঁ, মানে ঝোলের মধ্যেই পাঁউরুটি। অ্যাকচুয়ালি আমি ভেবে পাচ্ছিলাম না, আর কি দেওয়া যায়। ওটাই সামনে ছিল। দিয়ে দিলুম।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৬383317
  • চিকেনের ট্যালট্যালে ঝোল ঘন করতে পাঁউরুটি দিয়েছে নিশ্চয়।
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৪383315
  • পাঁউরুটির মধ্যে চিকেন পুরেছিস নাকি চিকেনের ঝোলে পাঁউরুটি ভাসিয়েছিস ?
  • T | ২০ নভেম্বর ২০১৭ ১৪:৩৩383314
  • এই, কি বানিয়েচো! আমি সেদিন পাঁউরুটি চিকেন বানালাম।
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ১৪:২৯383313
  • ওহো, তাহলে আপনি এমনি এমনি অফিস যাননি না, এক প্রেশার চিকেনের কিছু একটা ( চিকেন এক প্রেশার নাম দিলেই হয়) শেষ করার মত যথেষ্ট কারণ আছে বলে যাননি।
  • | ২০ নভেম্বর ২০১৭ ১৪:২৭383312
  • এই প্রিয়রঞ্জনের কেসটা ভাবলে কিরকম ভয় ভয় লাগে। এই এত এত বছর বেঁচে থাকা প্রায় আসবাবপত্রের মত .....
  • rabaahuta | ২০ নভেম্বর ২০১৭ ১৪:১৮383311
  • সব কিছুর কি আর স্পেসিফিক হয়, কারো পুরনো খার থাকে, কেউ হলোম্যান সুযোগের সদ্ব্যবহার করতে চায়, কেউ আবার এমনি এমনি গাল দেয়। আমি যেমন আজ এমনি এমনি অফিস গেলাম না। আসলে কাল এক প্রেশার কুকার ভর্তি চিকেনের কিছু একটা বানিয়েছি, সেটা কদিনে কিভাবে শেষ হবে সেই চিন্তায় রাতে ভালো ঘুম হয় নি। ভেবেছিলাম সারাদিন ধরে একটু একটু করে খেয়ে একবাটি অন্তত শেষ হবে, কোথায় কি, দুটো বেজে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত