এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ০৯:১৪383399
  • বিশদেই লিখুন না। অনেকদিন ব্লগে আপনার এই লেখাগুলো আসেনা !
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৯:১৪383400
  • হুঁ, মহাভারত যতটা যা পড়েছি তাতে সেইরকমই মনে হচ্ছিল। কিন্তু তাহলে শকুনির পাশার ওই গল্পটা, ঐ এক থালা খাবারের গল্প, ঐ মৃত বাবার হাড় দিয়ে পাশার ঘুটী----এসব মনে হয় অন্য কোনো কাল্পনিক কাহিনি।
  • dd | ২১ নভেম্বর ২০১৭ ০৯:১১383398
  • এতোজকে

    মূল মহাভারতে শকুনির এ গপ্পোটি নেই।

    আর শকুনির দিব্বি ভাই ছিলো। পাঁচজন। তারা কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ ভাগে এসে মারা গেছিলো। এখন আর চেক করছি না, তবে মনে হচ্ছে সহদেবের হাতে। যুদ্ধের প্রথম দিকেও অর্জুন পুত্র ইরাবানের সাথে যুদ্ধ হয়েছিলো ঐ পাঁচ ভাইএর।

    চাইলে বিশদে লিখে দিতে পারি।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৭:১৮383397
  • ডিডি,
    আছেন কি? আপনাকে একটা প্রশ্ন ছিল।
    মহাভারতে ঐ শকুনির পাশার কাহিনি, বাবা আর ছেলেদের সবাইকে জেলে পুরে রেখেছিল, সবার জন্য এক থালা মাত্র খাবার দিচ্ছিল, তাই সবাই স্বেচ্ছামৃত্যু বরণ করল অনশনে, শুধু শকুনি বেঁচে রইল প্রতিশোধের জন্য--- এই কাহিনিটা কি প্রক্ষিপ্ত? নাকি মূল মহাভারতেই আছে? থাকলে কোন্‌খানটায় আছে?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৬:৪২383396
  • একেবারে রীতিমতন অংক কষা কবিতা। ঃ-)
  • T | ২১ নভেম্বর ২০১৭ ০৬:৩৯383395
  • জিং পিং, দার্জিলিং লিখলেই কেস খেতো। লেখেনি। খুবই সুচিন্তিত প্রয়াস।
  • T | ২১ নভেম্বর ২০১৭ ০৬:৩৭383394
  • ঠোঙা।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৬:১৮383393
  • পেয়ে গেছি পেয়ে গেছি। ঃ-)

    "
    পিং পং

    পিং পং
    কালিম পং।
    ডিং ডং
    কালিম পং।
    কিং কং
    কালিম পং।
    সিং সং
    কালিম পং।

    টিং লিং
    দার্জিলিং।
    মিং লিং
    দার্জিলিং।
    শিং লিং
    দার্জিলিং।
    জিং লিং
    দার্জিলিং।

    অং বং
    কার্শিয়ং।
    টং ঠং
    কার্শিয়ং।
    ডং ঢং
    কার্শিয়ং।
    রং চং
    কার্শিয়ং।
    "

    ওহ্হ্হ্হ, অসা !!!! ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:৫০383390
  • খদ্দর না, খদ্দের। ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:৫০383391
  • ঢাকার মতন প্রবল জনঘনত্বের শহরে রোবট পরিবেশক কেনই বা রাখবে রেস্তরাঁয়? কেজানে হয়তো শো দেখিয়ে খদ্দর টানার কৌশল।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:৪৬383389
  • ফিনফিনে, ঝলমলে।
  • S | ২১ নভেম্বর ২০১৭ ০৫:৩৩383388
  • ওটা দোপাট্টা না গামছা?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:২২383387
  • ওদিকে ঢাকাতে পরিবেশকের চাকরিতে এক রোবটকে নিয়োগ দিয়েছে এক রেস্তরাঁ। সেই রোবটের গলায় গোল করে দোপাট্টা জড়িয়ে কাঁধের সামনে দিয়ে ঝুলিয়ে দিয়েছে।
    লোকে উত্তাল লেখালিখি করছে তাই নিয়ে। ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:১৮383386
  • ডেঙ্গি নিয়ে লেঙ্গি মেরে ফেলে দিয়ে এখন তিনি এসে আবার বিরাট বড়গলায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রেখেছেন। ঃ-)

    টিং লিং দার্জিলিং ছড়াও বলে দিয়েছেন। ঃ-)

    সেলুকাস বাঙাল হয়ে গ্যাছেন, সেকেন্দারকে বলছেন, "বিসিত্র ত বটেই মহারাz, এই দ্যাশ অতি বিসিত্র।"
    ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:১৪383385
  • যা চলছে, কোন্‌ দিন দেখা যাবে সারদা আর বিবেকানন্দ নিয়ে কে রগরগে সিনেমা বানিয়ে ফেলবে। তারপরে এও হয়তো প্রমাণ করে দেবে সারদা কাল্পনিক।
    হ্যা হ্যা হ্যা ব্যা ব্যা ব্যা কত্তে কত্তে পিটিদার ছাগলবাহিনী সিনেমা দেখতে যাবে।
  • T | ২১ নভেম্বর ২০১৭ ০৫:১২383384
  • সা নি হচ্চে সামাজিক নির্মাণ। কাঁ বা হচ্চে কাঁচা বায়োলজি।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৫:১০383383
  • সানি লিওন দেখলেন? ঃ-)
  • S | ২১ নভেম্বর ২০১৭ ০৪:৪২383382
  • কালকে পুরুষদের রান্না নিয়ে কথা বলার সময়ে কিসব সা নি লি ও নি দেখতে পেলাম। ওগুলোর মানে কি?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০৩:৪০383381
  • এইসব গল্প কারা দেয়? কোম্পানির বিজ্ঞাপণে দেয় কি?
  • Du | ২১ নভেম্বর ২০১৭ ০২:৪৯383380
  • এক যে ছিল ছেলে

    ট্রিঙ্গ ত্রিঙ্গ

    ক্দিন সে মাঠে যাচ্ছিল

    ট্রিঙ্গ ত্রিঙ্গ

    এমন সময় দেখ গেলো

    ট্রিঙ্গ

    আতোজ গ্ল্প দুলাইনের নয় ২০ লাইনের আর দশ পাতা ধরে চলে। ।
    ছোটদের বারো ডলারের বাধানো বই হয়ে যাবে সুন্দর কিন্তু ছোটদের গল্প নয়।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০২:০২383379
  • "টিং লিং
    দার্জিলিং
    "

    এইরকম লাইন ওয়ালা ওঁর নতুন ছড়াটা কেউ তুলে দিন প্লীজ। ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৭ ০১:৪৪383378
  • ছবি আর মিউজিক ওয়ালা দুলাইন করে গল্প? কোথায়, কোথায়? খুব ভালো তো! ঃ-)
  • Du | ২১ নভেম্বর ২০১৭ ০১:০৫383377
  • এই যে একটা ছবি আর মিজিক সহ একলাইন দুইলাইন করে গল্প পাওয়া যায় ইন্টারনেটে -- কে এর টার্গেট পাঠক? বড় হয়ে যওয়া লোকেরা কদিন এটা সহ্য করতে পারে?
  • sm | ২০ নভেম্বর ২০১৭ ২২:০৫383376
  • #কোমা
  • sm | ২০ নভেম্বর ২০১৭ ২২:০৪383375
  • প্রিয় রঞ্জন দাশমুন্সি চলে গেলেন। অত্যন্ত ভদ্র ও সুবক্তা ছিলেন।হিন্দি, ইংলিশ বাংলা তিনটে ভাষা তাই অনর্গল বলতে পারতেন।একজন ভালো রাজনীতিক এর জীবনাবসান হলো।
    কিন্তু দুটি জিনিস জানতে আগ্রহী। দশ বছর কোন হাসপাতালে ভর্তি ছিলেন?
    দশ বছরে চেহারার কি পরিবর্তন ঘটেছিলো?
    মানে একটিভ লাইফ লিড করে দশ বছর বেঁচে থাকলে যতটা আনুমানিক বার্ধক্য আসতো তার থেকে কি কম বার্ধক্য এসেছিলো? অর্থাৎ কম বা ভিজিটেটিভ স্টেজে বার্ধক্য এর গতি কি শ্লথ হয়?
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ২১:৪৫383374
  • এদিকে এটা পড়লাম। টিভি দেখার সুযোগ নেই, জানিনা, এই নিয়ে হইচই হচ্ছে কিনা।

    অতশ্রী নন্দী
    হুগলি জেলার এক প্রত্যন্ত এলাকা গোঘাট থানার ঝরিয়া গ্রামের বাসিন্দা।
    বাবা - কাঞ্চন নন্দী
    পেশায় একজন চাষী,
    আর পাঁচজন পিতার মতোই নিজের মেয়েকে উচ্চ শিক্ষায়
    শিক্ষিত করাতে চেয়েছিলেন।
    ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল অতশ্রী।
    কিছুদিন আগেই অতশ্রী চন্দননগর বি এড কলেজ থেকে পাশ করে।
    বর্তমানে ওখানকারই এক বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিচ্ছিল অতশ্রী।
    14 নভেম্বর মঙ্গলবার সকালে সেখানেই কিছু প্রজেক্ট জমা দেওয়ার জন্য বের হয়।
    সেখানেই কিছু কাজে তার দেরি হয় এবং সে গত মঙ্গলবার গোঘাট হাওড়া শেষ ট্রেন এ বাড়ি ফিরছিল। শেওড়াফুলি থেকে ওই ট্রেনে চড়ে।
    ট্রেন যখন আরামবাগে ঢোকে তখন অতশ্রী তার গোঘাটের এক আত্মীয়কে ফোনে জানায় যে সে আরামবাগ পৌঁছে গেছে, 10 মিনিটের মধ্যে গোঘাট এ নামবে এবং সে মহিলা কামরায় আছে।
    ট্রেন যথারীতি গোঘাট পৌঁছায় কিন্তু অতশ্রী নন্দী ট্রেন থেকে নামেনি, আত্মীয়রা সাথে সাথে বাড়িতে জানায়।
    আত্মীয়রা ট্রেন এর প্রতিটি কামরা তন্ন তন্ন করে খোঁজে।
    সেদিনও ওই ট্রেনে কোনো রেল পুলিশ এর টিকি মেলে নি।
    বাড়ির লোক রাতেই গোঘাট পৌঁছায়, রাতেই গোঘাট থানায় মিসিং ডায়েরি করতে গেলে, অভিযোগ তো নেয়নি বরং অতশ্রীর ব্যাপারে কু ইঙ্গিত করে। নিরুপায় হয়ে রাতের মধ্যে মধ্যে যথাসাধ্য খোঁজ তল্লাশি চালায় বাড়ির লোক ও আত্মীয়রা,
    কিন্তু কোনো খোঁজ মেলেনি।
    রাত গড়িয়ে সকাল হলেও পুলিশের তরফ থেকে কোনো সহায়তা মেলেনি। বাড়ির লোকেরা সকাল থেকে নিজেদের তৎপরতায় রেল লাইন এর ধার ও পাশের ধান জমি খুজঁতে খুঁজতে কালিপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অতশ্রীর মৃতদেহ পায়। বাড়ির লোক ও আত্মীয় দের দাবি অতশ্রী কে খুন করা হয়েছে।

    কেন একটি মেয়ে নিখোঁজ হলে পুলিশ অভিযোগ নেবে না? পুলিশ কেন বাড়ির লোকেদের হেনস্থা করবে? এটা কোন দেশীয় আইন?

    কেন এরকম রাতের ট্রেনে নিরাপত্তা দেবে না রেলপুলিশ? বিশেষত যখন রাত্রি হয়েছে এবং সকলেই জানে আরামবাগের পর রেলের কামরাগুলিতে অল্প সংখ্যক মানুষ থাকে। এই আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা?

    সার্বিকভাবে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের উদাসীনতার কারনে অতশ্রীদের প্রতিনিয়তই খুন হতে হচ্ছে।
    আর কত অতশ্রী
    হত শ্রী হয়ে চিৎকার করলে টনক নড়বে প্রশাসনের ????

    গতকাল অর্থাৎ শনিবার কামারপুকুরে অসংখ্য মানুষ রাস্তায় নেমে অতশ্রীর খুনের প্রতিবাদ করেন। এই হবে আন্দোলনের শুরুয়াত। ন্যায় বিচারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের আন্দোলন চলবে।

    আমাদের দাবি :
    1. অতশ্রীর খুনের পূর্ণ, স্বচ্ছ, দ্রুত, নিরপেক্ষ তদন্ত। দোষীদের গ্রেফতার করতে হবে দ্রুত। ন্যায় বিচার।
    2. রেলপুলিশের ও গোঘাট থানার পুলিশের নানারকম গাফিলতির জবাবদিহি করতে হবে।
    3. রাস্তা ঘাটে বাসে ট্রেনে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

    #Justice_For_Atashree
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ২১:১৪383373
  • বাঃ। শুকতারা এখন কেমন ?
  • Du | ২০ নভেম্বর ২০১৭ ২১:১১383372
  • বাহ টি আর টিকন্যা।
    কিন্তু জুজুজুজু কি সুরে বলা হয়েছিলো ঃ)
  • T | ২০ নভেম্বর ২০১৭ ২০:৫১383371
  • শুকতারায় ভূত সংখ্যা বেরিয়েচে। মেয়ে উত্তেজিত হয়ে বলল, 'ভুতনীচরের বিলে' গল্পটা সে পড়ে উঠতে পেরেচে। আহ্লাদিত হই। আরো বইপত্র কিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত