এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২১ নভেম্বর ২০১৭ ২১:০২383430
  • 'রোবু সেই ফুটবলের টইটা মাঝমাঠে ফেলে গেল ' - এটা কোন টই?

    টিম একটা গল্প শুরু করেছিল অনেক দিন আগে, নাম ছিল বোধহয় 'ফ্রিকিক', উমদা হচ্ছিল, সেটা শেষ করলে পারত
  • S | ২১ নভেম্বর ২০১৭ ২১:০১383429
  • র‌্যামেণ।

    আমারও দেশের ম্যাগি ভালো লাগে বেশি। বিশেষ করে ঐ অস্বাস্থ্যকর মশলাটার টেস্টই আলাদা।
  • aranya | ২১ নভেম্বর ২০১৭ ২০:৫৮383428
  • রমেন ( ramen)

    আমার অবশ্য দেশের ম্যাগি বেটার লাগে
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১৫:২১383427
  • আমি ভাবলাম খিদে পেয়েছে বলে একটা ম্যাগি খেতে বললি !
  • T | ২১ নভেম্বর ২০১৭ ১৫:১৯383426
  • না না, ঐটে হচ্ছে সিরিজ ম্যাগির শেষটা।
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১৫:১৬383425
  • সেকেন্ড সেশনে তোমার নাম সবার আগে ঢুকলো।

    আর একটা ম্যাগি ? একটা ?
  • S | ২১ নভেম্বর ২০১৭ ১৫:০৭383424
  • র‌্যামণ???
  • | ২১ নভেম্বর ২০১৭ ১৪:৩৮383423
  • পামিতা বলল আম্রিকায় নাকি রামায়ন নাকি রামায়নী নামে ইন্স্ট্যান্ট নুডল পাওয়া যায় আর সে ভারী ভাল খেতে!
  • সিকি | ২১ নভেম্বর ২০১৭ ১৪:২৫383422
  • যাক, আমার নাম নেই।
  • de | ২১ নভেম্বর ২০১৭ ১৪:২০383421
  • কথা কোসনে ও পাই
    সব্ব তাড়াই বড় বেড়েচে -

    লিখবো হে, কত্ত গপ্পো - গজগজ কচ্চে - খালি সময়ই পাচ্চি নে -
  • dc | ২১ নভেম্বর ২০১৭ ১৪:১২383420
  • আমারও জিওমেট্রির টইটা নিয়ে খচখচ করে ঃ( কিন্তু মুশকিল হচ্ছে, ঠিক করে গুছিয়ে অংক বাদ দিয়ে লিখতে গেলে যে সময় লাগে সেটা পেয়ে উঠছি না। সময় করে খানিকটা লিখতে পারলে অবশ্যই আবার লিখব।
  • T | ২১ নভেম্বর ২০১৭ ১৪:০২383419
  • একটি ম্যাগি আশীর্ব্বাদ করি।
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১৩:৫৭383418
  • তুমি লিস্টে টপ থ্রিতে থাকবে !! x-(

    অজ্জ্জিতদা ( এখন কী নামে লিখছে কে জানে), লিখে দাওতো একটা স্ক্রিপ্ট। তাতে দমদি, কুমুদি, তিতাসদের জন্য স্পেশাল তাড়া চাই। এককের কান মুলে লেখানো চাই। আর মামুকে মনে করানোর আর তাড়া দেওয়ানোর জন্য সবচে মোক্ষম কিছু একটা।

    আর টই নিয়ে কী বা বলি। কুমুদির রোম খাড়া করে রেখে রোমেদের পায়ে ব্যথা করিয়ে দিল। তারপর এই যে রোবু সেই ফুটবলের টইটা মাঝমাঠে ফেলে গেল তো গেলই ! অভি সেই সাইকোআনালিসিস। ডিসিবাবু কার্ভড স্পেসে আর ঢুকলেনই না, ঈশ্বরদর্শনে ব্রেক তো ব্রেকই। হানুদা উবেরওয়ালাকে ফেলে শান্তিনিকেতন হয়ে সোভিয়ে চলে গেল, সেখান থেকে বেপাত্তা। টিম খড়কুটো নিয়ে, হুতো রাধিকাকে নিয়ে। একক ভূটানে ফেরে নাই। দেদি এট আল কথা রাখে নাই। ছোটাইদিকেও নির্ঘাৎ কদিন বাদেই বলতে হবে। ইন্দোদাকে এখনি বলছিনা। এই তো সব ব্যাপার। আরো বাজে ব্যাপার হল, আরো অনেকে বাদ গেল। কিন্তু আমার খিদে পেয়ে গেছে।
  • | ২১ নভেম্বর ২০১৭ ১৩:৫৩383417
  • হ্যাঁ ঐ লোকটাই। পার্ভার্শানের হদ্দমুদ্দ।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৭ ১৩:২৭383415
  • কে অমিত মালব্য দমদি? কে জানে কেন কেউ কেস করে না, থরুর, সিব্বাল - এরা এগুলো করলেও তো পারে।
    কিন্তু অমিত শাহ স্যারের কেসটা কেউ ফলো করছেন কি?
  • | ২১ নভেম্বর ২০১৭ ১৩:২৭383416
  • রিকার্সিভ 'তাড়া' লুপ। অজ্জিতকে ডাক, তুক করে একটা স্ক্রিপ্ট লিখে দেবে, দিনে তিনটে করে মেল জেনারেট হবে।
    (পাই নিশ্চয় তাড়ার লিস্টে আমার নাম ঢোকায় নি)
  • kumu | ২১ নভেম্বর ২০১৭ ১২:৩২383414
  • বোঝ,সেই রোমহর্ষক টইএর লেখাটাই বলে সেশ হয় নাই।
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১২:২৩383413
  • এবার মা তাড়া বলে ডাকব !
  • | ২১ নভেম্বর ২০১৭ ১২:০৭383412
  • আচ্ছা সেই অমিত কি যেন, বিচিপি আইটি সেলের হেড, জওহরলাল নেহেরু আর বিজয়লক্ষ্মী পন্ডিতের ছবি নিয়ে নোংরামি করছিল, ঐটাকে কেউ কোন কেস ফেস দেয় নি না?
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১১:৩৭383411
  • নেই আবার !!

    নিজেকে তাড়া দেবে আমাকে কপি করে !

    সত্যি কুমুদি, তুমি ফুড কালারিং নিয়ে লেখা কবে দেবে !! শীতকালের পর শীতকাল চলে আসছে।
  • T | ২১ নভেম্বর ২০১৭ ১১:৩৬383410
  • কোনো তাড়াই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনিই করেন। মা তারা! ব্যোম কালী!
  • kumu | ২১ নভেম্বর ২০১৭ ১১:৩২383409
  • পাই,১১ঃ১১ আশা করি কুমু সে লিস্টিতে নাই।
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১১:২৪383408
  • :D
  • de | ২১ নভেম্বর ২০১৭ ১১:১৮383407
  • বেশী তাড়া দিও না - সবাই গান গাইবে

    এমন তাড়া দিসনে তারা
    দমটা ফেলি একটু দাঁড়া -
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ১১:১১383406
  • একদম ! আমি আরো কয়েকজনকে জুড়ে দিতে চাই তোমার তাড়া দেবার লিস্টিতে ! মেইল করছি।
  • kumu | ২১ নভেম্বর ২০১৭ ১০:০২383405
  • পাই,আমি কি এসকে তাড়া দেবার কাজটি পেতে পারি?মানে আমাকে সক্কলে তাড়া দেয়,ব্যতিব্যস্ত আমি কাউকে তাড়া দিতে পারি না।

    তাই বলছিলাম।
  • dd | ২১ নভেম্বর ২০১৭ ০৯:৫৩383404
  • বিশদ কিছু নেই।

    হেথাকার ব্লগেই মৎকৃত মহতী প্রবন্ধমালা থেকে উদ্ধৃত করছি।

    কুরুক্ষেত্র যুদ্ধের অষ্টম দিন " আজকের যুদ্ধে সেন্টার স্টেজে ছিলো অশ্বারোহী সেনারা। প্রথমে দেখি নকুল সহদেব এক অশ্বারোহী বাহিনীকে আক্রমন করে শত শত ঘোড়াকে নিহত করছেন। এরেপরেও শকুনি - সিন্ধু, আরট্ট, কাম্বোজ, বানায়ু, তিত্তির প্রভৃতি দেশীয় অশ্বারোহীদের নিয়ে রণাংগনে এসেছেন।

    এদের মোকাবেলায় এলেন অর্জুন উলুপী পুত্র ইরাবান। তাঁর সাথেও ছিলো অশ্বারোহী বাহিনী। পরিষ্কার করে লেখা নেই মনে হয় উনিও ঘোড় সওয়ারই ছিলেন। শকুনিরা ছয় ভাই "শীল সম্পন্ন বয়স্থ উত্তম উত্তম"ঘোড়ার পিঠে চড়ে ইরাবানকে আক্রমন করলেন। পুরো মহাভারতেই কিন্তু নায়কেরা কেউ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতেন না। একে তো ভালো ঘোড়ার অভাব, তায় সেই সময় রেকাবও ছিলো না। তাই তাদের অস্ত্র ছিলো মুখ্যতঃ লম্বা বর্শা বা প্রাস। ছয় ভাইএর প্রাসের আঘাতে ইরাবান বিক্ষত হচ্ছিলেন। ইরাবান তখন ঢাল তরোয়াল নিয়ে মাটীতে নামলেন। খুব দ্রুত ঘোড়া চালিয়েও শকুনির ছয় ভাই ইরাবানকে কবজা করতে পারছিলেন না।

    ইরাবান দুই হাতেই খড়্গ নিয়ে একে একে শকুনির পাঁচ ভাইকে নিহত করলেন, শুধু একজন, ঋষভ, খুব আহত হয়েও পালিয়ে বাঁচলেন।গান্ধার দেশের মানুষ বলে শকুনি সব সময়েই অশ্বারোহী ও প্রাসধারী সেনা নিয়ে যুদ্ধ করতেন। কুরুক্ষেত্রের অন্তিম দিনেও দেখবো শকুনি নিজেও প্রাস নিয়ে লড়াই করছেন তাঁদের দেশের ঘোড়সওয়ার সেনাদের সংগে নিয়ে।"

    আর একেবারে লাস্ট দিনে শকুনি সহদেবের হাতেই ফৌত হবেন। হরিদাস সিদ্ধান্তবাগীশের অনুবাদে শকুনির পাঁচ ভাইএর নামও দেওয়া আছে।
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ০৯:২২383403
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু !

    আর কুমুদি, ঐ ছাগলছানাকে কিছুমিছু তোমার সহজ সরল রেসিপি দিয়ে দাওনা !
  • kumu | ২১ নভেম্বর ২০১৭ ০৯:১৯383402
  • হুতো,আছ?
    ঐ স্যুপ/চিকেনঝোল/প্রেশারেমুর্গী শেষ কর্তে হলে
    ১।সবজী গুলো ছেঁকে তুলে নিয়ে জল ঝরাও। কড়ায় জিরে,শুকনো লংকা ফোড়ন দিয়ে,সবজী দিয়ে নুন চিনি দিয়ে নেড়েচেড়ে সর্ষেবাটা,কাসুন্দী বা আর কিছু দাও,একটু স্বাদ বাড়াতে।
    ২।চিকেন কি গলে গেছে?তবে তো সমস্যা নাই,চমৎকার স্যুপ।
    গলে না গেলে অর্ধেকটা দিয়ে কারী বানিয়ে নাও।

    এই অবধি লিখে মনে পড়লো,তোমার মা তো রয়েছেন-তবে আমি এসব লিখচি কেন?
  • S | ২১ নভেম্বর ২০১৭ ০৯:১৭383401
  • পাই, মেইল করেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত