এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ১২:২০383550
  • বাবা সায়গল না, দাদু সায়গল।
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ১২:১৯383549
  • হিন্দি সিনেমায় তো বংশানুক্রমে সবাই নাচে। সেই সায়গল আর পৃথ্বিরাজ কাপুরের আমল থেকে। এ আর নতুন কি?

    অবশ্য লাগান দেখিনি, ওতে কেউ নেচেছে কিনা জানিনা।
  • ঈশান | ২৪ নভেম্বর ২০১৭ ১২:১৮383548
  • না না। লোকশিক্ষে আমি নিতে পারিনা। অরণ্যদা।
  • S | ২৪ নভেম্বর ২০১৭ ১২:১০383547
  • হিন্দি সিনেমায় তো দেখছি পদ্মাবতীও নাচছে। এর আগে বাজীরাওয়ের মস্তানীও নাচছে, প্রথম ওয়াইফও সাথে নাচ্ছে। তারও আগে পারো আর চন্দ্রমুখীও নাচে। সবাই এতো নাচে কেন?

    তাছাড়াও যোধা আকবরেও দেখেছিলাম। সে সিনেমা দেখি শেষই হতে চায়্না। একটা সীন দেখালো। দেখেই বোঝা যাচ্ছে যে কি দেখানো হচ্ছে। কিন্তু ডিরেকটর গোয়ারিকর সাহেব তা সত্ত্বেও সেই সীনের পুরো বর্ণনা করে সীনের বারোটা বাজালো। আর সেই সীনেমায় পুত্র রোশন অসাধারণ ওভার অ্যাক্টিঙ্গ। রাইদেবীর কথা আর কি বলবো? ওগুলো কি উনি হলিউড থেকে শিখে গেছিলেন?

    তার আগে ছিলো লাগান। সিনেমা চলছে তো চলছেই। টেস্ট খেলার থেকেও লম্বা সিনেমা। ঐ সিনেমার পরেই মনে হয় বিসিসিআই টি-২০ খেলা শুরু করার আইডিয়া পেলো। কি অসহ্য। সে সিনেমাও দেখি অস্কার পেতে ছুটেছে। ফাগোল নাকি?
  • aranya | ২৪ নভেম্বর ২০১৭ ১২:০৩383546
  • আর সাদা-কালো চরিত্র সম্পর্কে - অত্যাচারী স্বামী বা ধর্মান্ধ বাবা/স্বামী বাস্তবে প্রচুর আছে। সিনেমা হল থেকে বেরিয়ে মেয়ে একটা ঘটনা বলল - তার মুসলিম বান্ধবী কিছু বাদ্যযন্ত্র নিয়ে স্কুলে যাচ্ছিল, কোন অনুষ্ঠানে পারফর্ম করবে বলে, বাবা সেগুলো আছাড় মেরে ভেঙে ফেলে ধর্মে ওসব বাজান বারণ বলে। স্কুলে হিজাব পরে যেতে বাধ্য করছে বাবা মা, এমন উদাহরণও রয়েছে।

    এই ঘটনাগুলো বাস্তবেই ঘটে, উল্টোটাও ঘটে। সাদা-কালো মনে হতে পারে, তবে বাস্তব বিমুখ নয়
  • aranya | ২৪ নভেম্বর ২০১৭ ১১:৫৬383545
  • দে একটা কথা ঠিক লিখেছেন, এই সিনেমাটার উদ্দেশ্য লোকশিক্ষা। এবং সেই শিক্ষা যখন ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, ডোমেস্টিক ভায়োলেন্স, ম্যারিটাল অ্যাবিউজের বিরুদ্ধে হয় - সেটা আমার ভাল লাগে।
    এটা হাই বাজেট সিনেমা নয়, অ্যাকশন মুভি বা লাভ স্টোরি নয়, প্রচলিত অর্থে এন্টারটেইনিং-ও হয়ত বলা যাবে না, তাও অনেকের ভাল লাগছে, সেটা রটেন টমাটো-র রেটিং আর বাণিজ্যিক সাফল্য - দুয়েতেই প্রমাণিত।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৭ ১১:৪৯383543
  • The film has received critical acclaim,[11] and earned Zaira Wasim the National Child Award for Exceptional Achievement.[12] Secret Superstar has also been a commercial success; with a limited budget, it has become one of the most profitable films of 2017,[5] one of the year's top five highest-grossing Bollywood films overseas,[13] and one of the year's top ten highest-grossing Bollywood films worldwide.[c]

    - উইকি থেকে।

    রটেন টমাটো-তে ৮৬% পেয়েছে @ঈশেন
  • de | ২৪ নভেম্বর ২০১৭ ১১:১৯383541
  • পোচ্চুর সময় আছে, ল্যাদ খাচ্চি - একটা সিনেমা দেখলে বেশ হয় এই মুডে থাকলে দেখে আসা যেতেই পারে - কোন এক্সপেকটেশন না নিয়ে দেখতে হবে -
  • Ishan | ২৪ নভেম্বর ২০১৭ ১১:১১383540
  • এক লাইনের প্রশ্ন। এটা কি দেখব না দেখবনা?
  • de | ২৪ নভেম্বর ২০১৭ ১০:৩৯383539
  • যে সিনেমায় পরিষ্কার ভালো-খারাপ - সাদা আর কালো থাকে, কোন গ্রে এরিয়া থাকে না, সে সিনিমা নিয়ে আমার খুববেশী কিছু বলার থাকে না - সিক্রেট সুপারস্টার বড্ডো বেশী ড্রামা টাইপ লেগেছে - বাবার ক্যারেকটারে শুধুই একই রকম ক্যারেকটার - শুধুই খারাপ - এন্টারটেইনমেন্ট হিসেবে ঠিক আছে, তলিয়ে দেখলে প্রচুর গলদ।

    তবে এই সময়ে এক মুসলিম মহিলার রিভিউ পড়েছিলাম - ওনার মতে, এই রকম সময়ে বোরখা খুলে ফেলে এক মেয়ে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে, এক মা ভবিষ্যতের চিন্তা না করে বিয়ে ভেঙ্গে বেরিয়ে আসছে - এরকম দেখানো খুব সহজ নয়। তা হবে! তাহলে লোকশিক্ষেতে কিছু টিক পরলে ভালো সিনেমা দেখে -
  • Atoz | ২৪ নভেম্বর ২০১৭ ০৮:৫৯383538
  • ট্রেইলার দেখলাম, সিনেমাটা দেখবো।
    মুখঢাকা কালো পোশাক আস্তে আস্তে লোপ পাওয়া উচিত। মানুষের অপরিসীম সৌন্দর্য, মানসিক দীপ্তি মুখেই ফুটে ওঠে। কালো আবরণে তাকে ঢেকে রাখা মানুষের পারস্পরিক শ্রদ্ধাকে বিঘ্নিত করে।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৭ ০৮:৩৬383537
  • মেয়েটির মাকে গ্লোরিফাই করাটা সিনেমার একেবারে শেষে এসেছে, তার আগে বিরক্তই লাগছিল অত মার খেয়েও প্রতিবাদ করেন না, খারাপও লাগছিল তার অসহায়তার কথা ভেবে।

    মাতৃত্ব, পিতৃত্ব এগুলো তো স্বেচ্ছায় গ্রহণ করা একেকটা রোল, সেই ভূমিকার দায়িত্ব ও কর্তব্য সাফল্যের সঙ্গে ও সুষ্ঠুভাবে পালন করলে প্রশংসা প্রাপ্য।

    'স্বেচ্ছায়' শব্দটা জরুরী, আর দায়িত্ব/কর্তব্য এগুলো ও ব্যক্তিভেদে আলাদা হবে।

    এই সিনেমাটা সব মিলিয়ে আমার বেশ ভাল লেগেছে। মাতৃত্ব-কে গ্লোরিফাই করার অ্যাজেন্ডা ছিল, সেটা শেষ দৃশ্য অব্দি মনে হয় নি। বস্তুত, যেমন বললাম, মা-এর অসহায়তা দেখে বিরক্তি লাগছিল, কেন ডিভোর্স করে বেরিয়ে যাচ্ছে না, যাওয়া প্র্যাকটিকালি কতটা ফিজিবল - এসবও ভেবেছিলাম। ম্যারিটাল অ্যাবিউজ মেনে নেওয়া উচিত নয় - এই মেসেজটা সিনেমা বেশ সোচ্চারভাবেই ছিল।

    কিছু মেয়ে নিশ্চয়ই সেই মেসেজ-ও পাবে।

    'সিক্রেট সুপারস্টার'-এ লেখিকা মাতৃত্বের গ্লোরিফিকেশন ছাড়া আর কিছু পেলেন না - এটা আমার জোর করে ফেমিনিস্ট গরুর রচনা লেখার চেষ্টা বলেই মনে হয়েছে।
  • pi | ২৪ নভেম্বর ২০১৭ ০৬:৪৬383536
  • গুরুর বয়স কত হল ? ১৩ ?

    অরণ্যদা, সিনেমাটা দেখিনি। কিন্তু লেখাটার বক্তব্যে সহমত। কাল একটা শর্ট ফিল্ম দেখলাম, জ্যুস। যদিও চেনা কথাই। তবু কথাগুলো আসছে তো। অবশ্য সেটায় এরকম সুপারস্টার বলে গ্লোরিফাই করতে বলাটা একটা সমাধান, এই আংগেলও আসতে পারে কিনা, ধন্দে।
  • S | ২৪ নভেম্বর ২০১৭ ০৪:৫৪383535
  • ভাবছি আজ প্রাইম রীবস খেয়ে আসি।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৭ ০৩:০১383534
  • দ-এর দেওয়া আর্টিকল পড়লাম। সিনেমাটা ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে দেখা যেতেই পারে, আবার পুরুষতন্ত্রের বিরুদ্ধে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ - এভাবেও দেখা যেতে পারে। সর্বোপরি, স্বপ্ন দেখা আর সেই স্বপ্নপূরণের চেষ্টা।
    ইনসিয়ার চরিত্রটা কোথায় যেন মালালা-কে মনে করিয়ে দেয়। দুজনকে দেখতেও কিছুটা একরকম।
    শেষ দৃশ্যে বোরখা খুলে ফেলা প্রতীকি। কে জানে, এই সিনেমার জন্য হয়ত ঐ মেয়েটিকে আবার হুমকি পেতে হবে। এর আগে দঙ্গল-এর চরিত্রটির জন্যও থ্রেট পেতে হয়েছে
  • Ishan | ২৪ নভেম্বর ২০১৭ ০২:৫৮383533
  • ঘোষণা ঘোষণাঃ ভারতীয় সময় রাতে সাইট কিছুক্ষণ বন্ধ থাকতে পারে।
  • I | ২৩ নভেম্বর ২০১৭ ২১:২০383532
  • পাই আর ফরিদাকে ধন্যবাদ।একটা কবিতা খুঁজছিলাম আসলে।সেটা তো পেলামই,আরো কিছু কবিতাও সেই সাথে পড়া হয়ে গেল।আজ থেকে ঠিক ৭ বছর আগে একটা কবিতা পোস্ট করেছিলাম দেখলাম।সময় কী তাড়াতাড়ি হাঁটে! গুরুর বয়স কত হল যেন!
  • pi | ২৩ নভেম্বর ২০১৭ ২০:২৪383531
  • এই নিন। বের করে ফেলুন, আপনি ডোপামিন না সেরোটোনিন, নাকি টেস্টোস্টেরন না ইস্ট্রোজেন ! কিন্তু একটা তো সমস্যা। ডোপামিন আর সেরোটোনিন নাকি নিজেদের মত লোক পছন্দ করে আর ইস্ট্রো, টেস্টো উল্টোদিকের লোক। এবার উল্টোদিকে ডোপা সেরোকে পছন্দ করলে তো রেসিপ্রোকেটেড ( এটার ভাল বাংলা কী ?) হবেনা, কারণ তারা নিজেদের টাইপই পছন্দ করে। এতো পুরো আনস্টেবল সিস্টেমে চলছি। আর ইস্ট্রো সেরোদের তো তাহলে বেশিরভাগ হাফসোল কেস হবার কথা ( যদিও এখানে প্রেমপিরিতি না, এমনি ইন্টারকাশনও বলেছে, কিন্তু ওগুলোও তো তার সাবসেট )

    https://www.wsj.com/articles/whats-your-type-knowing-can-make-you-a-better-communicator-1511193573
  • dc | ২৩ নভেম্বর ২০১৭ ১৮:৫১383530
  • শঙ্খ কে আরেকবার ধন্যবাদ, উবের এখনো অবধি অনেকগুলো পড়ে ফেললাম, ভালোই লাগলো। একটা ইন্টারেস্টিং ব্যপার হলো, কয়েকটা এপিসোডে বলেছে উবের প্রোগ্রাম একটা ডকুমেন্ট থেকে শুরু হয়েছিল যার ভাষা অনেকটা এলিয়েন ভাষার মতো আর যার পুরোটা ডেক্রিপ্ট করা যায়নি। এটা ভয়নিখ ম্যানুস্ক্রিপ্টের হিন্ট কিনা জানিনা।
  • aka | ২৩ নভেম্বর ২০১৭ ১৭:২৫383529
  • গড়ে তিনজন করে দেখা যেত তাই প্রতিবাদ করব বলে নানারকম মাঙ্গস দেওয়া পিজ্জা অর্ডার করেছি, মাইরি বলছি। একজন আবার আমাদের টেবিল অবধি খাবার এনে ফেরত নিয়ে চলে গেল শুধু শস দেয় নি বলে। অনেক হুস হা ইত্যাদি করলাম কিন্তু বুঝলই না, শুধু অনেকবার সরি বলল। অনেক পরিশ্রম করে শেষে দেশে এসে খেতে পেলাম।
  • pi | ২৩ নভেম্বর ২০১৭ ১৫:১৯383528
  • আরে ! জাস্ট এটাই দিতে আসছিলাম। সকালে পড়েই দেব ভেবে আর সময় হয়নি। যশোধরাদিও এটা একটু আগে পড়িয়ে গুরুতে সেই লম্বা তর্কটার কথা বলছিলেন।
  • pi | ২৩ নভেম্বর ২০১৭ ১২:০৬383526
  • ওহো, দেখছ্হি। একগাদা কাজে ফেঁসে।
  • aranya | ২৩ নভেম্বর ২০১৭ ১১:৩৩383525
  • সিক্রেট সুপারস্টার দেখে এলাম, দারুণ
  • | ২৩ নভেম্বর ২০১৭ ০৯:৪৪383524
  • পাই ফেবু মেসেজ দ্যাখে নাই।
  • pi | ২৩ নভেম্বর ২০১৭ ০৭:০৩383523
  • হানুদা, ঐ মেয়েদুটো আর গান গাইলে দিও।

    আর মেইল দেখো একটু।
  • h | ২৩ নভেম্বর ২০১৭ ০৬:৫৬383522
  • সরি। ঃ-)))))) ইন্দ্রাণীদি থ্যা'ম্ক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত