এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:১১383760
  • চার বছরের বাচ্চা কি না কি?

    ধর্ষক, প্রিডেটর, প্রচণ্ড নির্যাতক, কুড বি রিপিট প্রিডেটর।

    আর তার আপ ব্রিঙ্গিঙ্গে গন্ডোগোল, বাপ মা তো ইতর বিশেষ।

    এনারাই হলেন লিবারাল সমাজের মুখ, বেন্চ্মার্ক না মিললে সবাই আসলে অর্থোডক্স।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৮:৫৭383759
  • হলুদপ্রস্তর-ই ভেবেছিলাম, পুরো স্বপ্নের জায়গা।
    নাঃ, পরজন্মে ফরেস্ট রেঞ্জারই হওন লাগে
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৮:৫১383758
  • মাউন্টাবু ভালো জায়্গা। সুন্দর একটা লেক আছে। সেখানে খরচ করে প্যাডেল বোটিঙ্গ করা যায়। কিন্তু তার থেকেও অসাধারণ হলো দিলওয়ারা টেম্পল। সত্যিই দেখার মতন জৈন মন্দির। মাউন্ট আবু থেকে দিলওয়ারার পথেই বোধয় বুঁদিরে কেল্লাটা পরে।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৭ ০৮:২৫383757
  • ছোটোবেলা শুনতাম অমুকে মাউন্টাবু গ্যাছে, অমুকেরা মাউন্টাবু যাবে-- ভাবতাম মাউন্টাবু আবার কী? পরে জানলাম মাউন্ট আবু। ঃ-)
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৭ ০৮:২১383756
  • যে পাহাড়ের নামই মাউন্ট আগুন, সেখানে সর্বদাই অগ্ন্যুৎপাত যে চলে না এই তো অনেক।
  • dc | ২৮ নভেম্বর ২০১৭ ০৮:০৩383755
  • S, মাউন্ট আগুনে সানরাইস দেখার প্ল্যান করেছিলাম, সে গুড়ে বালি। আর ইয়েলোস্টোন ফাটলে তো আমাদের সবার পেছন হলুদ হয়ে যাবে।
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৫৪383753
  • হলুদপ্রস্তর।
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৫৪383754
  • বেড়াতে যাওয়ার মানেই হয় না, কেননা সেই তো ফিরে আসতে হবে। ঃ)
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৫২383752
  • বড়েস, কোথায় গ্রিজলি পরিবার দেখেছ?
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৪৪383751
  • ডিসি, শ্যাস সময় এগিয়ে এসেছে। এইবারে আমার বাড়ির পাশেরটা একবার ফাটলেই হয়। লসাগুদাও তো ফল্ট লাইনের উপরে বসে আছেন।
  • i | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৩৬383750
  • এখানেই কিছুকাল আগে অজিত রায়ের একটা গল্প পড়েছিলাম-আপনাদের আলোচনা শুনে সেই গল্পটা মনে পড়ল।

    এদিকে সমাপতনের ঠাকুর্দা বললেও কম বলা হয়। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর মেয়েও অভিনয় শুরু করছেন-এই মর্মে খবর পড়ছিলাম-তো, সে মেয়ের ডাক নামও চিনি!!!
  • dc | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:৩৫383749
  • মাউন্ট আগুন এ ইরাপশান শুরু হয়েছে ঃ(
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৭:০৩383748
  • পাই-এর পোস্টের প্রেক্ষিতে, রোমান্টিক দৃষ্টিতে দেখি বটে, তবে বেঘোরে মারা গেলে সত্যিই বাজে হবে, মুন্ডু গেলে খাবটা কী ইঃ

    জীপের পিছনে হাতির তাড়া, সস্তার ক্যামেরায় ফটো তোলার জন্য কাছে গিয়ে মা ভালুকীর তাড়া, রাস্তায় সান্ধ্যভ্রমণের সময় আচমকা গন্ডার - এসব ভালোয় ভালোয় মিটে গেলে ফিরে তাকাতে বড় আনন্দ হয়, কিন্তু মারা গেলে ..

    দেন এগেইন, গাড়ীতে অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে, সে জন্য তো গাড়ী চালানো ছেড়ে দিচ্ছি না
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৬:৫৬383747
  • ঈশান বেড়াতে ডিসকারেজ করে পদ্য লিখেছে
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৭ ০৬:৫২383746
  • কী হয়েছে? বেড়াতে না যাওয়া নিয়ে কে কী বলছে?
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ০৬:৩৯383745
  • ঐ ভিডিওটা সাঙ্ঘাতিক। কীভাবে আছাড় দিয়ে মেরেছে ঃ(

    কার্বি আংলং এ ফিল্ডে গেলে এই ভোর চারটেয় বেরিয়ে যেতে হত, দুটো তিনটের মধ্যে ফিরতে হবে বলে। তিনটের পরে তো লোকে কিছুতেই ঐ রাস্তা ধরে ফিরতে চাইত না, বলর, ম্যাম আর কিছুতেই না, ফিরুন।
    তাও কয়েকদিন তিনটে চারটে হয়েই গেছে, ম্যালেরিয়া কেস এসে গেলে তো দেরি হবেই। তো, তখন দেখতাম ফিরতে গিয়ে, লোকজন কী ভয়ে কাঁপছে। আগে কখনো রাস্তা দিয়ে হাতি বেরোনোর সব কথা বলত। তবে রাস্তার ধারের জঙ্গল বেয়ে হাতি নামা আর মিলিট্যান্ট কিডন্যাপার নামা, দুইয়ের জন্যই সমান ভয়ে কাঁপতে দেখেছি। ভিডিও টা দেখে কিছুটা বুঝলাম। লোকে এরকম ঘটনা দেখার কথাও বলত।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৫:০২383744
  • আরে বাঃ, গুড ওয়ান লসাগু
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:৩৯383743
  • সেদিন ভিডিও ক্লিপ দেখলাম, উত্তরবঙ্গে কোথায় যেন একজন রাস্তার ধারে দাঁড়িয়ে হাতিকে স্যালুট দিচ্ছিল, কিন্তু হাতি তাকে তুলে আছড়ে মারে - এমন দেশদ্রোহী হাতি...
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:৩১383742
  • আরে বড়োস, তোমাগো তো হাঁটাচলা গ্রিজলিদের লগে।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:২৯383741
  • টিভি - তুমি তো কেবলই ছবি, শুধু
    পিক্সেল সমষ্টি।
    ওই যে সুদূর হোটেলে
    যারা করে আছে ভিড়,
    মধ্যবিত্তের নীড়,
    ওই যারা দিনরাত্রি
    ফোন হাতে চলিয়াছে
    আরএসি লিস্টের যাত্রী
    তারা চলন্ত নিজস্বী,
    তুমি তো তাদের মতো সত্য
    নও,
    হায় টিভি, তুমি শুধুই ছবি।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:২৭383740
  • বনের মধ্যে ছোটো ছোটো বাচ্চা হাতি খেলছে, একটা আরেকটাকে ঠেলা দিয়ে ফেলছে, অন্যটা পড়ে গড়াগড়ি খাচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে, ওদের মায়েরা পাশে দাঁড়িয়ে দেখছে আর মাঝে মাঝে ডাকছে যাকে বলে বৃংহণ- এসব দেখার খুবই ইচ্ছে হয়। ঃ-)
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:২০383739
  • পোদদোগুলো কিন্তু হেব্বি নামছে। চলুক। চলুক।
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৪:১৯383738
  • লসাগুদা আমিও দেখেছি গ্রিজলি - মা আর বাচ্চা। তারা আবার রাস্তা পার করলো। কয়েক শ লোক দাঁড়িয়ে দেখছে। তবে তার জন্য আমায় আলাস্কা যেতে হয়নি।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৫৬383737
  • বাঃ, দারুণ।
    এটার নাম হবে 'ইহার চেয়ে হতেম যদি কাউচ পটাটো'
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৫৪383736
  • ওহ্‌ বেড়ে হয়েছে পদ্য, দাঁড়াও কফি খেয়ে আসি
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৩৬383735
  • বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
    বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
    দেখিতে গিয়েছি পর্বতমালা,
    খসিয়াছি কত মুদ্রা।
    দেখা হয় নাই চক্ষু মেলিয়া
    ডিসকভারির চ্যানেল খুলিয়া
    কিলিমানজারো পাহাড়তলী বা,
    সাহারা কিংবা তুন্দ্রা।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৩২383734
  • ওহো পদ্য, তাহলে একটা লিখতেই হয় -

    বন্যরা স্মার্ট টিভিতে সুন্দর
    শিশুরা মিডিয়া নিউজে।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৩০383732
  • আমি দেখেছিলাম, আলাস্কায় ভালুক - মা-দুই বাচ্চা নিয়ে, কিন্তু ওভাবে কি এক তরফা দেখা হয়, আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, আর মা হাঁটছে আর বাচ্চারা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। এদ্দুর থেকে গেলাম একবার মুখ তুলে চাইলো না। টিভিতে বা চিড়িয়াখানায় এমন করে না, এক আধবার অন্তত তাকায়।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৩০383733
  • আচ্ছা ভালো পদ্য লিখে দিচ্ছি।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০৩:২৭383731
  • শুধু প্যাকেজ নয় তো, যাবতীয় টুর। ওটা হবে -

    টিভিতে বসেই দেখুন দূরকে
    হত্যা করুন যতেক টুরকে।
    গ্রিজলি ভালুক আলাস্কায় !!!!
    তার চেয়ে যা চিড়িয়াখানায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত