এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৫383789
  • কিন্তু অমিতাভাবাবুর লেখার জন্য খোঁজার দরকার না পড়লে কেলোদা যে ভাটে আসতেন না, এইজন্যই কেলোদা এলে আর চিনতে পারা উচিত না।কে কে বলে প্রশ্ন করা উচিত।
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৫383790
  • ইয়ে, দেদি আমার গাইড কে হয় তার ঠিক নেই আমি আবার কার গাইড হব!
    কেঁদোবাঘই বেটার অপশন।
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৪383788
  • দূর, শাদা ধবধবে কেডস এবং শাদা মোজা পরে কাদায় না হাঁটলে আর কি হল!
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩২383786
  • দমদি, হাওয়াই চটি কখনো আমসত্ব হয় না। ৩৪ বছরেও হবে না, নেভার..

    অরন্যদা Date:28 Nov 2017 -- 03:04 AM টায় আমাকে 'সিংগল K' বলে সম্বোধন করেচেন দেখলাম। আমি কিন্তু আসল সিংগল k। বাজারে নানারকম ক্যাপিটাল কে, ইটালিক্স কে, বোল্ড কে, স্ট্রাইকথ্রু কে প্রভৃতি দোকান খুলে বসেছে। তাদের দ্বারা প্রতারিত হবেন না। আদি ও অকৃত্রিম সিংগল k র লেখা পড়ুন ও পড়ান, এবং যথেচ্ছ গালি দিন।

    ডবোল কে কে অনেকদিন দেখি না। ওনার কথা আলাদা, উনিও আমার মত অর্জিন্যাল।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩২383787
  • তার আগে ডিমের বিভিন্ন প্রিপারেশন খাইয়ে কেলোবাবু-র মন জয় করতে হবে
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩১383784
  • পুরো জল ভর্তি জায়গায় - হাওয়াই চপ্পলই তো সবচে' ভালো - অথবা স্পার্কের স্যান্ডাল - ভেলক্রো আলা -
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩১383785
  • কেঁদোবাঘকে গাইড হিসেবে নিন ও সুন্দরবনের মজা লুটুন।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩০383783
  • ওক্কে, তাইলে খালি পা, হাতে চটি, আর পরনে মালকোচা মেরে লুঙ্গি বা ধুতি, এই সাব্যস্ত হল।
    আর লগে সিংগল K থাকলে তো সোনায় সোহাগা
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:২৯383782
  • কেলোদাদার সাথে সোঁদরবন যেতে চাই -
    গুরুর প্রমীলাবাহীনির একটা ট্যুর হবার কথা ছিলো না? সোঁদরবনে যাওয়া যায়। কেলোদাদা আমাদের গাইড হবেন?
  • dc | ২৮ নভেম্বর ২০১৭ ১১:২৮383781
  • "চটি 'পরার' জন্য নয়, খোলার জন্য। "

    ওরকম কিন্তু অরো দুয়েকটা আছে।
  • | ২৮ নভেম্বর ২০১৭ ১১:২৩383780
  • এই শরতে কাস থেকে ঘুরে এলাম, তা আপ ডাউন মিলিয়ে প্রায় সাড়ে ছয় থেকে সাত কিমি হাঁটা পড়ল। সে ক্কি বিষ্টি! আর তেমনি ফুল ফুটেছিল এইবারে বাপস! কাতারে কাতারে নানা রকমের ফুল। অমনি অমনি তো আর পশ্চিমঘাটের ভালি অব ফ্লাওয়ার্স বলে না। ওদিকে বিষ্টির চোটে ক্যামেরা দূরে থাক ফোন পজ্জন্ত বের কত্তে পারি নি ফোটো তুলতে। আর আলপথগুলোতে গোড়ালি ডোবা জল। স্নিকার্সে পুরো ফ্যাঁচাৎ করে জল ঢুকে আমসত্ত্ব হয়ে যাচ্ছিল। হাওয়াই চটি হলেই হয়েছিল আর কি!
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:১৫383779
  • সিকিদা Date:28 Nov 2017 -- 06:52 AM ঘটিকায়
    "কী হয়েছে? বেড়াতে না যাওয়া নিয়ে কে কী বলছে?”
    বলে ফুঁসে উঠেও, ঈশেনদার Date:28 Nov 2017 -- 03:23 AM এ লেখা

    "টিভিতে বসেই দেখুন দূরকে
    হত্যা করুন প্যাকেজ টুরকে।"

    স্তোত্রটি শুনে বেমালুম চেপে গেছেন। ঈশেনদার জেহাদ দীর্ঘজীবী হউক। সিয়া, মোসাড, র, কেজিবি আপনার পেছনে দাঁড়াক না দাঁড়াক ডিস্কোভারী আপনাকে গোপনে সাহায্য করবেই।

    ঈশেনদা Date:28 Nov 2017 -- 03:16 AM টায় লিখেছেন-
    "কেলোবাবু সোসাল ডেমোক্রাট টাইপের। পোকিতো বিপ্লবী নন। উনি শুধু টুর অপারেটরদের উপর জিহাদ ঘোষণা করেছেন। আসল শত্রু কিন্তু টুর নিজেই। অপারেটরদের ছেড়ে দিন, টুরকে হত্যা করুন। শ্রেণীশত্রুর রক্তে নিজের মধ্যবিত্ত মননকে ধুয়ে মুছে সাফ করুন। বেড়াতে যাবেন না। বেড়াতে দেবেন না।"

    গুরুর আগুনখোর পোকিতো ট্যুরিস্ট রা পর্যন্ত ট্যুর অপারেটরদের বিরুদ্ধে সাড়াশব্দ দিচ্ছে না। আমি তো কোন ছার। আমি ঐ কথা বলেই চুপ করে গেলুম তো।
    ট্যুর আপারেটর, ট্যুরিস্ট, ট্যুর নিজে না ট্যুরিস্ট স্পট, কে যে প্রকৃত দোষী সেটা নিয়ে আমার ঈশেনদার কথায় ভারী কনফিউশন তৈরী হল। একদিন কফি হাউসে বসে একটা ইনফিউশনের ওপর এর একটা মিমাংসা করে নেওয়া যায় না?? তারপর "বেড়াতে যাবেন না। বেড়াতে দেবেন না।" স্লোগান তো রইলই। সে তো সর্বাবস্থায় সত্যি।

    লসাগুদা Date:28 Nov 2017 -- 03:07 AM ঘটিকায় বলেছেন -
    "কাদাতে হাওয়াই চটি - সে তো মারাত্মক কম্বিনেশন। খালি পায়ের কোনো বিকল্প নেই কাদাতে।"
    আরে দাদা সেজন্যই তো রাবাটের চটি। চটি 'পরার' জন্য নয়, খোলার জন্য। অন্য কোন ধরনের জুতো অত সহজে খোলা যায় আর ট্যাঁকে ঝোলানো যায় তা জানা নেই আমার। আমি চিরকালই হাওয়াইচটিপন্থী। :)
    আমাদের শৃগালদহ সেকশনের লোকাল ট্রেনে নিত্যযাত্রীরা ব্যাগ ঝোলানোর যেরকম হুক নিয়ে ওঠে আমিও সেরকম তারের একটি এস হুক বানিয়ে রেখেচি। সোঁদরবনে গেলেই কাদায় বেকাদায় চটিটি খুলে ঐ S হুকের সাহায্যে ট্যাঁকে বা ঝোলাব্যাগের স্ট্র্যাপে ঝুলিয়ে নি। দরকারে হাওয়াইচটি আমি মাথায় রাখতেও রাজী। হুঁঃ

    অরন্যদা (পা খালি, হাতে চটি :-))Date:28 Nov 2017 -- 03:11 AM ঘটিকায় চটির মূল্য বুঝতে পারলেও তিন মিনিট পরেই Date:28 Nov 2017 -- 03:13 AM লসাগুদাকে সমর্থন করে বলেছেন -
    "হুম, গামবুট বেটার অপশন। খালি পা-এ শুলো ঢুকলে মুশকিল + শামুকের খোলা"
    আমেরিকান ম্যাঙ্গলারদের মত বুক অব্দি ওভারঅলমার্কা গামবুটও সোঁদরবনের কাদায় নিতান্ত অকেজো। একমাত্র পথ নীলসাদা হাওয়াই চটি। সময় থাকতে এর মূল্য বুঝুন।

    লসাগুদা Date:28 Nov 2017 -- 03:23 AM গতে বলেছেন -
    "শুধু তাই নয়, সিঙ্গল-K লিখেছে, কখন জলে নামতে হবে বা নাও বাইতে হবে - সেটা ক্যালকুলেট করে নামতে হবে, নইলে কাদায় আটক।"
    হবে বৈকি। অক্ষরে অক্ষরে পঞ্জিকা না মেনে চললে আপনি নৌকোয় চাপবেন না নৌকো আপনার ওপর চাপবে সেটা পোকিতি মা ডিসাইড করবেন। যখন ইউনিভার্সিটিতে পড়তুম তখন ফীল্ডে যাওয়া মানে ছিল পাঁচভূতের কারবার। কারো না কারো জন্য দেরী হতই। আর কাদায় নেমে নৌকো ছাড়ানোর দায় পড়ত সাঁতারে মেডেল আনা কটি ছেলের ওপরে। বিলিতি ইউনিভার্সিটি হলে মশাই, শুধু নৌকো ঠেলার জন্য এদের কজনকে ডিলিট দিয়ে দিত। পোড়া দেশের কথা আর কি বলব! তখনো নীলসাদা হাওয়াই চটির রাজত্ব আসে নি তো! এখনকার জমানা হলে......

    অরন্যদা Date:28 Nov 2017 -- 03:04 AM টায় লিখেছেন -
    "সিঙ্গল K-র সোঁদরবনের ওপর পোস্ট-টি খুবই উপভোগ করলাম। ঐভাবেই বেড়ানোর ইচ্ছে, হাওয়াই চটি আর মাংকি টুপি
    আর মে বি লুঙ্গি :-)”
    লুঙিই বেস্ট অরন্যদা (কিম্বা ধুতি) কিন্তু নিতান্ত কুমুদির ভাবাবেগে আঘাত লাগবে বলে উহ্য রেখিচি।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১০:৩৭383778
  • ৯ঃ২১ এ দুটো পোস্ট দেখলাম। চার বছরের বাচ্চা ক্রাইম আর সেক্সুয়াল ক্রাইম করতে পারে কিনা। এদুটো ভ্যালিড প্রশ্ন নয় কেন আর লিস্ট কেন দুটোই বুঝিনি। ভারতীয় আইনই মনে করে ৭ এর নিচে হয়না, সেটাই লিখলাম। এটা তো আলোচনার বিষয় বটেই।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১০:১৩383777
  • দিল্লির স্কুলের চার বছরের দুই শিশুর ঘটনাটা পড়েছি। খুবই দুর্ভাগ্যজনক।
    ম্যাড্‌স্‌ মিকেল্‌সন-এর হান্ট বলে সিনেমাটার কথা মনে পড়ল। ২০১২-তে কান চলচ্চিত্র উৎসবে মিকেল্‌সন্‌ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন প্রাইমারি স্কুলের টিচারের রোলটা করে। বাচ্চারা পর্নোগ্রাফিক কন্টেন্টে এক্সপোজ্‌ড্‌ হলে কি হতে পারে সেটা এই সিনেমা দেখলে বোঝা যায়। যদিও সিনেমাটির মূল থিম ছিল সিভিল সোসাইটি কত সহজেই জাজমেন্টাল হয়ে ওঠে।
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৫৩383776
  • বঙ্গানুবাদ চলছে। আরেকটু বাকী আছে, এই উইকেই শেষ করবো। তারপরে পুরোটা একবার রিভিউ করে ছেড়ে দেবো। মনে হচ্ছে পরের সোমবারে ছেড়ে দিতে পারবো।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৫২383775
  • পাই - নটা একুশের পোস্ট।

    ডাজ দ্যাট অ্যানসার ইউর কোশ্চেন? :P
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৪৩383774
  • কীসের লিস্ট ?
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৪২383772
  • ও বুয়েছি, কোনো অসুবিস্থা নেহি, ওয়ান মোর এই যা, দরকারও নেই, ঃ)
  • | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৪২383773
  • বেশ করেছে আছাড় দিয়ে মেরেছে! স্যালুট দিতে গ্যাছে! যত্ত আতকা ন্যাকামি!
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৩৯383770
  • সিকি হিব্রু লেখে কেন?
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৩৯383771
  • চার বছুরেদের হাগু হিসু থেকে রিয়ালিটি অবধি গুলিয়ে যায়। আমি এক চার বছুরেকে জানি যার দৌলতে আমাদের বাড়িতে জন আর বব নামক দুইজন থাকত। সে এখন বারো। আর এক চার বছুরে কে জানি সে মনে করে "হি ইজ দা বস অফ দা হোল ওয়ার্ল্ড"।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৩৭383769
  • আকারও কি চশমা হারিয়ে গেছে? নাকি মফজ ধিকাই হল? অমন বাংলায় লিস্টি করা দেখে কেমন জিয়া নস্টাল হয়ে গেল ;)
  • 4 yr old | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৩৬383768
  • যুদ্ধক্ষেত্রটা কোথায়? লিংক দিন। লেখার সাহস নেই দেখে আসব।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:৩২383767
  • এটা পড়ছিলাম।

    Hridi Motwani Kukreja, Head of Programme, School of Life, commenting on the incident, says, “It is wrong in such a situation to blindly label the act as a sexual one. At four years of age, the child is NOT in a position to understand the nature and gravity of what he has done. In my opinion, the child may have either seen something or experienced something that he translated into this act. Unfortunately, in India schools have no mandate to conduct workshops on ‘good touch, bad touch’, body awareness, sexual health etc. for children. The need of the hour is to be proactive rather than reactive.”

    Legally speaking Section 82 of the Indian Penal Code reads as follows:

    The act of a child under seven years of age. — Nothing is an offence which is done by a child under seven years of age.

    The Protection of Children from Sexual Offences (POCSO) Act of 2012 defines ‘children’ as those aged below 18.

    Siddharth Sethi, Partner, J Sagar and Associates says, “There is an absolute exemption in the IPC if the child is under the age of seven. In fact to deal with such situation The Protection of Children From Sexual Offences (POSCO) Act was notified by the government. There have been instances where conflicts have arisen between the IPC and the POSCO.”
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:২৮383766
  • হ্যা আরো চলবে? কারন এটা ক্যালকম জাতীয় ক্যাবলামো নয়, জাতীয় সন্কট। কেমন দিলাম? ঃ)
  • 4yr old | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:২৫383765
  • এখনও চলছে?
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:২৪383764
  • হ্যাঁ, S, কুমুদি যেমন বলছেন করে ফেলুন।
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:২১383763
  • আমি এখানেও চ্যালেন্জ করে গেলাম - গিভ মি এ পেপার, প্রুফ দ্যাট এ ফোর ইয়ার কুড

    অ) এ ক্রাইম
    আ) সেক্সুয়াল ক্রাইম

    যাস্ট হেজে গেলাম মাইরি বলছি।
  • kumu | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:১৪383762
  • বড়েস,কবে আগ্নেয়গিরি জেগে উঠবে,তার অগে ঐ অনুবাদের কাজটা কইর‌্যা ফেলেন।
    দিস তাড়া ইজ অ্যাপ্রুভড বাই পাইদিদি।
  • aka | ২৮ নভেম্বর ২০১৭ ০৯:১২383761
  • ড্যাম ইট, আদম আর ইভের বয়স কত ছিল কেউ জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত