এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ২৯ নভেম্বর ২০১৭ ১৮:৪৬383940
  • অস্ট্রেলিয়ার খবরটা খুব ভাল।

    আচ্ছা, দিল্লিতে এবার ধোঁয়াবাজি ব্যান ছিল না ? এত্ত স্মগ কেন ? ইন্টারন্যাশানাল মিটিং, লেকচার বাতিল হচ্ছে, স্পিকাররা কেউ দিল্লি যেতে চাইছেন না। যারা যাচ্ছে, ফিরে এসে বলছে ভয়াবহ দশা !

    ঐ হরিয়ানা সাইডে খড় পোড়ানো কি চালু আছে ? কেজরির অড ইভেনে কিছু বেটার হয়েছিল ? সেকি পুরৈ বন্ধ ?
  • | ২৯ নভেম্বর ২০১৭ ১৮:০০383939
  • হ্যাঁ আগে প্লেবিসাইট হয়েছিল।

    আর স্নিচের মতন। থ্যাঙ্কুউউউ দুজনকেই। :-)
  • i | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:৫৬383938
  • হ্যাঁ দ,
    সেনেটে সেম সেক্স ম্যারেজ বিল আজ পাস হয়ে গেছে, সামনের সপ্তাহে লোয়ার হাউসে আবার ভোট হয়ে তারপর অস্ট্রেলিয়ান আইনের অন্তর্ভুক্ত হবে।
    সেপ্টেম্বরে একটা পোস্টাল সার্ভে হয়-৬০% কি তার একটু বেশি ইয়েস বলে। ইয়েস ক্যাম্পেন, নো ক্যাম্পেন-কোয়ান্তাসের সিইও ১ মিলিঅন ডলার ইয়েস ক্যাম্পেনে দেয় ইত্যাদি।
  • dc | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:৫৩383937
  • i, আচ্ছা। তবে ইনটারস্টেলার অতি বদখত একটা সিনেমা, ও দেখা আর না দেখা সমান ঃ) তার চাইতে কার্ল সাগান এর Contact বইটি পড়ার রেকো দিলাম (সিনেমাটা না) (ছোটবেলায় এই বইটা পড়ে আবার আমার ইচ্ছে হয়েছিল আমার যেন মেয়ে হয়, আর তাকে আমি পাশে বসিয়ে আকাশ দেখাতে পারি)। এই উইকেন্ডে আরও বেশ খানিকটা লিখে ফেলব।
  • i | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:৩৬383936
  • ডিসি,
    টিপলার সিলিন্ডারের কথা যথাস্থানে পৌঁছে দিয়েছি। আমার মেয়ে ছোটো নয় আর, বড়ই। সদ্য অ্যাডাল্ট হয়েছেন। হাই স্কুলে ঢোকা ইস্তক ও প্রচুর ডকুমেন্টারি, গ্রীন ভাইদের চ্যানেল, ডেরেক ম্যুলারের ভেরিটাসিয়াম ইত্যাদি দেখত -ওখানেই কোথাও থর্ন আর হকিংএর বেটের গল্প জানতে পারে। সেই অবধিই ছিল ব্যাপারটা। তারপর ইন্টারস্টেলার দেখা ( কতবার কে জানে) আর সায়েন্স অফ ইন্টারস্টেলার বইটি কেনা-সেই শুরু।
    আপনার টইটি যতটুকু লিখেছেন, পড়ে শোনালাম। স্বর্ণেন্দুর লেখাগুলিও এক এক করে পড়ে শোনাবো। ওর কোনো কমেন্ট থাকলে জানাবো। এই ইন্টার‌্যাকশনটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে এই মুহূর্তে।
  • Blank | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:২৯383935
  • হ্যা এইটা স্নিচের মতন দেখতে
  • i | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:২২383934
  • ও কিকি, নিয়মিত আসতে হয়, নয়তো আপগ্রেডিত হতে হয়।

    আমিও জিমেইলে গুরুর খবরাখবর পেলাম। নতুন ব্যাপার। ভালৈ লাগছে।
  • Blank | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:১৯383933
  • আমার প্রেফারেন্সে দেখ্লাম শুধু ডিপি দেখানো ছারা বাকি সব খালি বাক্স। তাও প্রতিদিন মেল আসে।
  • T | ২৯ নভেম্বর ২০১৭ ১৭:১৭383932
  • হেউ
  • | ২৯ নভেম্বর ২০১৭ ১৬:৪৩383931
  • কেন কেন বাংলা সাইট খুললে মানসম্মান চলে যায়? ক্কি ঠুনকো রে!
    আমারো সোংবার সকালে একখানি মেল এয়েছিল গুরুতে অমুক হইতেছে তমুক হইতেছে বলে। এমনিতেই শনি রবি প্রচুর খাটাখাতনি ঘোরাঘুরি গেছে বেজায় ক্লান্ত, ভাবলাম নির্ঘাৎ ভুল দেখছি। তাপ্পর দেখ্লাম না ঠিকই দেখছি।
    অগত্যা দুপুরের দিকে খুঁজেপেতে বের করলাম উৎস। আমি চিরকাল জিমেল দিয়ে লগিন করি, গিয়ে খুঁজেপেতে অফ করে এলাম। কাল থেকে আর আসে নি।

    অফিস থেকে মাঝেমধ্যেই ধরে ম্যালা কোর্স করায়। তার মধ্যে দু একটা এক্সটার্নালও থাকে। তারা আবার সমানে পরেও আরো নানা আপডেট দিয়ে যায়। আর এইরকম খুঁজে খুঁজে তাদের অফ করতে হয়।
  • dc | ২৯ নভেম্বর ২০১৭ ১৬:২২383930
  • ফুটপ্রিন্ট এক্কেবারে যতো কম রাখা যায় ততো ভালো।
  • Rabaahuta | ২৯ নভেম্বর ২০১৭ ১৬:১৪383929
  • হুঁহুঁ, এইসব কারনেই আমি লগিন করিনা। ফুটপ্রিন্ট রাখতে নেই, কার্বন না হলেই বা কি। যা দিনকাল।
  • Rabaahuta | ২৯ নভেম্বর ২০১৭ ১৬:১১383928
  • উফ কি কান্ড ঃ)

    এইদিকে ৫৬৪ - ৫৬৫ হাঁচির কাউন্ট, আমি ভাবলাম কুমুদি কেদারবাবুর মত রাগ কমানোর জন্যে গুনতে গুনতে এতদূর পৌছে গেছে ঃ)
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১৫:৫৩383927
  • তুমি কখনো লগিন করেছিলে ঐ আইডি থেকে, আর তাতে মেইল যাবার অপশন টিকড ছিল, তাই। আনসাব্স্ক্রাইব করার উপায়ও লেখা আছে ওখানে।
  • kumu | ২৯ নভেম্বর ২০১৭ ১৫:০৬383926
  • সকাল থেকে ৫৬৩ হাঁচি দিয়ে মেজাজ খুবি গরম,আমায় বেশি ঘাঁটাবেন্না।
    বলছি পাখি উড়চে,ছায়া পড়চে,কিন্তু গুরুর খবর আমার ইমেলে এলেই ভাল।আমার আগের আগের আপিসে ইমেল যাচ্চে কেন,হ্যাঁ কোত্তিপোক্ষো?তারা আবার সনাক্ত করে ফেলেচে,মেডাম কভি কভি ইয়ে খুলতী থী।আমায় ফোনও করেচে।
    মান সম্মান আর রইল না।কাকে বলব ঐ মেলাইডি ব্লক করতে?
    ৫৬৪,৫৬৫----------
  • h | ২৯ নভেম্বর ২০১৭ ১৪:৫৩383925
  • জিগ্নেশ মেওয়ানি র ক্যাম্পেন কে সমর্থন করুন। যদি ভরসা করতে পারেন, ইন্ডিপেন্ডেন্টলি খোঁজ খবর করতে পারেন, সাধ্যের মধ্যে অর্থ সাহায্য করে। আমি সামান্য করলাম। লস্ট কজ, কিন্তু সমর্থন তো করা দরকার।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১৩:৪৮383924
  • এইসব খবরগুলো সেভাবে আসে ? আসা উচিত তো। ক্রিকেট ফুটবল ছাড়া অন্য খেলার একটা সুতো ছিল না ?

    'স্কুল যোগাসনের রিদিমিক বিভাগে সোনা জয় কান্দির দেবপর্ণা গোস্বামী। ন্যাশনাল স্কুল গেমসে অংশ নিয়েছিল ৩৫টি স্কুলের প্রতিযোগী। ছত্তিশগড়ে ছিল এই ইভেন্ট। দেশের সেরা হল দেবপর্ণা।

    রাজা মনীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাবা শারীরশিক্ষার শিক্ষক। বাবার হাত ধরে সেই চার বছর থেকে যোগাসন শিক্ষার শুরু। রাজ্যে অনেক পদক পেয়েছে দেবপর্ণা। সংবর্ধিত হয়েছে অনেকবার। এরপর যোগাসনে দেশের প্রতিনিধি হতে চায় সে। সোনা জিতে জানাল দেবপর্ণা। বাড়ি ফিরে দেবপর্ণা বলে, “রাজ্যের হয়ে সোনা জয় প্রেরণা দেবে আমাকে। আরও অনেক পরিশ্রম করতে চাই। ন্যাশনাল টুর্নামেন্ট। অনেক ভালো প্রতিনিধি ছিল। লড়াইও কঠিন ছিল।'

    http://bangla.eenaduindia.com/Sports/OtherSports/2017/11/15103739/Deboparna-wins-gold-in-yogasana.vpf
  • S | ২৯ নভেম্বর ২০১৭ ১৩:৩৪383923
  • হুম। ৫ মিনিট উড়ে বন্ধ হয়ে যাচ্ছে।
  • Rabaahuta | ২৯ নভেম্বর ২০১৭ ১৩:১৬383922
  • জিফ অ্যানিমেশন বানানোর সময় কতবার রিপিট হবে তার একটা অপশন চায়। সংখ্যা দেওয়া যায়, রিপীট ফরেভারও করা যায়। এতে বোধয় ফরেভার করা নেই, তাই একসময় থেমে যাচ্ছে, নতুন লোডে উড়ছে। আমি অবশ্য থেমে থাকা দেখিনি। সে যাগ্গে খাম উড়লো কি গ্লাইড করলো তাতে আমার কি।

    কিন্তু ফোন থেকে লেখার বাক্সটা কেমন রোগা হয়ে গেছে।
  • Rabaahuta | ২৯ নভেম্বর ২০১৭ ১৩:০৮383921
  • “মোদী কি কাঁদবেন? কোটি টাকার বাজি ধরেছে গুজরাতের সাট্টা বাজার”

    আজকের হেডলাইন। খোরাকের চূড়ান্ত।
  • lcm | ২৯ নভেম্বর ২০১৭ ১১:৪৯383920
  • ও পাখি দিয়ে গান --- তাহলে ট্প-থ্রি
    ১) শূণ্য এ বুকে পাখি মোর ফিরে আয় (ফিরোজা বেগম / NI)
    ২) খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে (সুচিত্রা মিত্র / RNT)
    ৩) যা রে যারে উড়ে যারে পাখি (লতা মঙ্গেশকর / SC)
  • S | ২৯ নভেম্বর ২০১৭ ১১:৪৮383919
  • একটা "আমি স্ব-ইচ্ছায় অজ্ঞানে বিয়ে করেছি" অপশানও থাকা উচিত ছিলো।
  • aranya | ২৯ নভেম্বর ২০১৭ ১১:২৬383918
  • তাই কও, এটা তো বোঝা উচিত ছিল @পাই
  • i | ২৯ নভেম্বর ২০১৭ ১১:২৩383917
  • ঐ কুইডিচ গেমের গোল্ডেন স্নিচ না কি যেন?@দ

    বাকি পরে।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১১:২১383916
  • অরণ্যদা, লাভ জিহাদের বাটন পালানোটা ইচ্ছা করেই।
  • de | ২৯ নভেম্বর ২০১৭ ১১:১৭383915
  • আমার পিসিতে তো পশ্শু থেকে হাঁকপাঁক করে ডানা ঝাপটাচ্চে - এটা বোধহয় মুরগী - বেশী উঁচুতে ওড়ে না, মাটিতে ছায়া পচ্চে -

    পাখীটাকে, পাখীটাকে ......
  • aranya | ২৯ নভেম্বর ২০১৭ ১১:০৮383914
  • :-)
    দেবব্রত অনেকদিন লেখেন না
  • S | ২৯ নভেম্বর ২০১৭ ১১:০৩383913
  • আমার আবার "ঐ পাখি পাখি পাখি পাখি পাখি পাখি" গানটা গাইতে ইচ্ছে করছে।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১১:০১383912
  • ঝাপটেছে ঝাপটেছে, আমার ল্যাপিতেও ডানা ঝাপটেছে ! কিন্তু এতো আজব চিড়িয়া ! একটা ট্যাবে ঝাপটাচ্ছে, আরেকটা ট্যাবে বসে বসে ঝিমুচ্ছে !
  • aranya | ২৯ নভেম্বর ২০১৭ ১০:৫০383911
  • 'আমি শুনেছি সেদিন তুমি' লুপে শুনছি কাল থেকে, এক একটা গান মাঝে মাঝে এমন অধিকার করে নেয় সমগ্র সত্ত্বা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত