এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৭ ২৩:৫৮383970
  • ওদিকে টই পড়ে আবার সেই বিখ্যাত সাজেশন মনে পড়ল, "নাটোরের বনলতা সেন" না লিখে কবি যদি লিখতেন "বরিশালের নেত্যকালী সেন"
    ঃ-)
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৭ ২৩:৫৬383969
  • আড়াই বছরের বাচ্চা স্কুলে যায় এখন? কী সাংঘাতিক!
  • avi | ২৯ নভেম্বর ২০১৭ ২৩:৪৭383968
  • বাচ্চারা কোন বয়স থেকে ঠিক ভুল বুঝতে পারে সেটি অতি বিতর্কিত বিষয়। কিছু জনতা দাবি করেছিলেন দু-তিন বছরের বাচ্চাও নাকি কোনটা করা উচিত, আর কোনটা নয়, বোঝে। কিন্তু এগুলো স্রেফ দেখে দেখে অনুকরণ বলেই মনে করা হয়। এবার তিন বছর বয়েস অব্দি ব্রেইনে মেমোরি এনকোডিং ঠিকঠাক পরিণত হয় না বলে সেই সময় সোশ্যাল লার্নিং নিখুঁত হওয়া চাপ। তবে নিজের বেসিক নীডস বোঝে, বাকি দারুণ ইমিটেশন, যার কিছু আবার অভ্যাসের সাথে থেকে যায়। যে কারণে আজকাল দুই আড়াই বছরের বাচ্চারাও স্কুল যাচ্ছে। কগনিটিভ পরিণতি চার বছরে ম্যাচ করবে না। ঘটনাটি ঘটিয়েছে সম্ভবত জাস্ট ইমিটেট করেই। কিন্তু ঘটানোর পরের রিপার্কশনে ভালোরকম শেম ও গিল্ট আসবে। এমনি ক্রাইম আর সেক্সুয়াল ক্রাইমের পার্থক্য বুঝে যাওয়া, ওই বয়েসে, এরকম কোনো সলিড এভিডেন্স দেখি নি। ফ্রয়েডের থিওরি অনুসারে এই বয়েসের ফ্যালিক ফিক্সেশনের সাপোর্ট বেস বেশি না। তবে হ্যাঁ, এসব থিওরিও তো ভীষণ ডাইনামিক, কাল হয়তো এ সবই নষ্টলজি হয়ে গেল।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২৩:২৬383967
  • মামু, মোবাইল থেকে উপরের ঐ শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে গেলে ফেসবুকে খালি নিজের দেওয়ালে শেয়ারেরই অপশন আসছে, গ্রুপ, পেজ ইত্যাদি না। ল্যাপিতে আসছে।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২৩:২৫383966
  • অভি, ইন্টারেস্টিং।

    আচ্ছা, এই তো অভিকে পাওয়া গেছে। ঐ চার বছরে ক্রাইম আর সেক্স্যুয়াল ক্রাইম করতে পারা না পারা নিয়ে কী মত একটু বলে যা।

    আর ওদিকে আবার এই খবরটা পড়লাম। বাচ্ছারা দুষ্টুমি করলে শাস্তি ধ্যান করতে বসানো ! https://www.speakingtree.in/blog/schools-in-usa-replace-detention-punishment-with-meditation-amazing-results-reported

    এটা করে এরা ভাল ফল পেয়েছে বলছে, প্রোজেক্ট হিসেবে করাতে পারে তো দেশের নানা জায়গায়। তবে এটা ইম্প্লিমেন্ট কীকরে করছে জানিনা। মানে ধ্যান করছে নাকি পরবর্তী দুষ্টুমির প্ল্যান ভাঁজছে, বুঝবে কীকরে ?
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৭ ২২:৫৭383965
  • না রে বাবা। লগ ইন আর চেকড না থাকলে মেল যাচ্ছেনা। আমারও সফটওয়্যারে কমদিন হলনা তো।

    দুটো কমপ্লেন পেয়েছিলাম। একটা এখানে সিকির, আরেকটা মেলে। দুটোই ইউজারদের সেটিং এর কারণে। এবার, সব ইউজারের তো সব লগ ইন মনে রাখা সম্ভব নাও হতে পারে। এখানে বা মেলে মেল আইডি বলে দিতে দেখে বলে দেব কীসে কীসে লগ ইন আছে। সমস্যা না থাকলে ঠিকই আছে। তবে সেটিং অফ থাকলে মেল যাবেনা, এটা কনফার্মড।
  • avi | ২৯ নভেম্বর ২০১৭ ২২:৩৬383964
  • আজ একটা ভালো অভিজ্ঞতা হলো। পশ্চিমবাংলার পুলিশ ট্রেনিং ইন্সটির তরফ থেকে নতুন জুভেনাইল জাস্টিস আইনের ওপর ওয়ার্কশপ চলছে। তাতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দেখলাম ওঁরা ব্যাপারটা নিয়ে বেশ কনসার্নড। ভিকটিম এবং অফেন্ডার দুই ক্ষেত্রেই যদি জিনিসটা মাথায় রাখা যায়, আশার কথা।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৭ ২২:১০383963
  • হুঁ, ডিসি, Contact বইটা সিনেমার থেকে অনেক অনেক বেশি ভালো। সিনেমাতে কাটছাঁট করে দিয়ে একেবারে ছোটো করে দিয়েছে। কিন্তু মূল বইটা মহাকাব্যের মতন। কিংবা আরও বেশি। যেন মহাজাগতিক স্পর্শ রেখে যায়। জন্মেই অবাক হয়ে যাওয়া মেয়েটি আর অভিজিৎ নক্ষত্রের কাছ থেকে ছুটে আসতে থাকা রেডিও তরঙ্গবার্তা ---দুই মিলে গিয়ে কেমন শিরশির করে সর্বাঙ্গ! প্রতিটা চ্যাপ্টার যেন নতুন নতুন বাঁক, বিশাল এক যাত্রাপথে। চোখ বুজলেই দেখা যায়।
    ঃ-)
  • avi | ২৯ নভেম্বর ২০১৭ ২২:০৩383962
  • ইয়েস পাইদি। ধীরে ধীরে ধরি। ওই সময়ে ইউরোপীয় রেসিডেন্টদের জন্য ওরা পাশাপাশি এই এসাইলাম আর প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল (এখনের পিজি হাসপাতাল) বানিয়েছিল। সম্ভবত কোম্পানির উদ্যোগেই। অনেকটা জমি নিয়ে এটা ছড়ানো ছিল। পঞ্চাশ বছর আগেও ভেতরে নাকি টেনিস কোর্ট দেখা যেত। ষাটের দশকে মঙ্গীরাম বাঙ্গুরের সাহায্যে ওর পূর্বের অংশে তৈরী হয় বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজি। এখন এই দুটোই অনেকাংশে স্বশাসিত প্রতিষ্ঠান, কিছু কিছু জিনিস পিজির সাথে টায়েড আপ।
    কিকিদি, :)))
    ভিয়েতনামের গপ্পো শোনাও।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৫৭383961
  • ভিতর থেকেও কতটা কী বদলেছে বা বদলায়নি, লিখো।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৫০383960
  • ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ...
    ঃ-)
    গানটা আবার দিন না! ঃ-)
  • kiki | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৪৬383958
  • পাই, উপর থেকে প্রচুর বদলেছে। অন্ততঃ আমি ২০০৫ এ যা দেখে গিয়েছিলাম।

    চেষ্টা করব। ঃ)
  • Blank | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৪৬383959
  • নাহ এই প্রথম আমি ফেবু দিয়ে লগিন করলাম। আমি তো এই নামের কোনোদিন লিখিনি।
  • Ami Nei | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৪৪383957
  • টেস্ট
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৩৮383955
  • কিকিদি, নতুন দেশের গল্প লেখোনা ! আগের থেকে বদলেছে ?
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৩৮383956
  • ঈশানকেঃ

    প্রেফারেন্সে গিয়ে নোটিফিকেশন অফ করার পরেও মেইল এসে চলেছে, গুগল আর ফেবু দুজায়গাতেই অফ করা আছে।

    প্রোগ্রামাটিকালি মানেই ভুল হবে না ব্যপারটা এরকমই হওয়া উচিত, কিন্তু বাস্তবে অন্যথা হয়েই থাকে। পর্যাপ্ত টেস্টিং না করা হলে বা অন্য কোন কারণে।

    এনিওয়ে, আমার কাছে ইমেল এলে ওটা জাঙ্ক ফোল্ডারে চলে যায়, কাজেই কোন চাপ নেই।
  • kiki | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৩৫383954
  • অভি,
    নারে, এই নেশা ধরে কাজ নাই। তুই কাজের কাজ ই কর। কেবল ডিয়্যাক্টিভেট করে দিস না। মানে ইয়ে, করতেই পারিস। কিন্তু কেউ চলে যাচ্ছে এটা খেয়ালে পড়লেই (না পড়লে গোল নাই) আমার কেমন মন খারাপ হয়ে যায় আর কী!!

    ইন্দ্রানী,
    ঃ)
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২১:৩১383953
  • তুই এবার সাইকিয়াট্রি নিয়ে লেখাটা ধর। আগের অনেককিছুও পেন্ডিং !

    এই মেন্টাল আসাইলাম কাদের উদ্যোগে তৈরি হয়েছিল ?
  • avi | ২৯ নভেম্বর ২০১৭ ২১:২৬383952
  • কিকিদি, কিছুদিন রকমারি ঝামেলায় নেটজগৎ থেকেই দূরে ছিলাম। তবে এখন ফিরে এসে দেখি নেশা অনেক ছেড়ে গেছে। ফেসবুক তো এসেও বিশেষ দেখছি না। অবিশ্যি, নেশা ধরতে কতক্ষণ... ওদিকে আমার পিজি ইনস্টিটিউট খানার দুশো বছর পূর্তি হতে চলেছে। পাগলাগারদের হিসেবে যদিও। ভবানীপুর মেন্টাল অ্যাসাইলাম তৈরী হয়েছিল ১৮১৭য়, যা এখন ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সেন্টার অব এক্সেলেন্স।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৭ ২১:২৫383951
  • সিকি নামে ৬ টা জায়গা থেকে লগিন করা আছে। বাকিদের কথা জানিনা।
    এটা প্রোগ্রামেটিকালি তৈরি করা হচ্ছে, ফলে ভুল হবার কোনো চান্স নেই।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৭ ২১:০০383950
  • মোবাইলে ভাটিয়া৯ খুললে, পরের পাতায় যেতে গেলে সেটা খালি টইপত্তরের লিস্টের প্রথম লেখার পেজে নিয়ে যাচ্ছে - এই বাগটা কিন্তু এখনও আছে। ভাটিয়া৯র পাতা থেকে অন্য কোনও পাতায় যেতে হবে, তারপরে ভাটিয়া৯তে ফিরতে হবে, তারপরে "পরের পাতা" বা পরের পাতার নম্বরে ক্লিক করলে, তবে পরের পাতায় যাওয়া যাচ্ছে।

    আগেও লিখেছিলাম। বাগ কিন্তু মরে নি।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৫৮383949
  • আমার ডেস্কটপ থেকে গুরু ফেবু দিয়ে লগিন করা থাকে, আর মোবাইল থেকে জিমেল দিয়ে। দুটোতে দুটো আলাদা ইমেল আইডি, তাই দুটোতেই পাচ্ছিলাম। কাল মোবাইলের লগিন করা জিমেলটা থেকে অপ্ট আউট করলাম প্রেফারেন্সে গিয়ে। আজ সকালেও দুটো মেল আইডিতেই পেলাম।

    কাল দেখি, কী হয়।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৫৭383948
  • সে ব্যাপারে নানা মুনির নানা মত। আমার মতে পঞ্জাব হরিয়ানার ক্রপ বার্নিং আর পাকিস্তানের দিক থেকে আসা ডাস্ট পার্টিকলস। প্লাস হাওয়ার তেজ কম ছিল, সব মিলিয়ে প্রায় এক সপ্তাহ ধরে বীভৎস অবস্থা ছিল।

    এখন ঠিকঠাক।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৪৮383947
  • আরে কেন স্মগ হল, তাই জিগেশ করলাম। লোকে তো আর জানেনা স্মগ কমবে, অলরেডি অনেক কিছু ক্যান্সেলড।
  • Ishan | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৪৫383946
  • ব্ল্যাংকি। খুব সম্ভবত তুমি ফেবু আর জিমেল দুটো থেকেই লগিন করেছিলে। একটা থেকে অপশন আনচেক করেছ। অন্যটা থেকেও করতে হবে।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৩৬383945
  • স্মগ এখন তো আর নেই! দিব্যি ক্লিয়ার ওয়েদার। রোজ বিকেলে চমৎকার গোলগাল কমলা রঙের সূর্যকে অস্ত যেতে দেখি।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৭ ২০:৩৪383944
  • চিহ্ন - চিহ্ণ নয়। দন্ত্য ন।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১৯:৩৭383943
  • :D
  • b | ২৯ নভেম্বর ২০১৭ ১৯:২০383942
  • ফুটপ্রিন্টের কথায় মনে পড়ল, কলকাতার কারা যেন পদচিহ্ণ বলে একটা সাহিত্য পত্রিকা বার করেছিলেন, কমলকুমার তার ডাকনাম দিয়েছিলেন *দচিহ্ণ।
  • pi | ২৯ নভেম্বর ২০১৭ ১৯:০৫383941
  • এই নোটিফিকেশনটা অনেকে চেয়েছিলেন, যাঁরা সাইটে নিয়মিত না। কোথাও লিখ্লেন, মন্তব্য করলেন। ফেবুর নোটিফিকেশন সিস্টেমে অভ্যস্ত লোকজন নোটিফিকেশন না এলে বোঝেন না, পরে মন্তব্য এসেছে, এইসব বহুজন জানিয়েছেন। নিয়মিত যাঁরা আসেন, নোটি লাগেনা, অফ করতে পারেন। যাঁরা অফ করেও পাচ্ছেন, তাঁদের অন্য কোন লগিনে ওটাঅ অন আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত