এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ জুলাই ২০১৭ ০১:৪৭713505
  • সৌম্য মণ্ডলের পোস্ট। দুপুরে যে প্রতিবেদনটা দিয়েছিলামার ঠিক কিনা জিগেশ করছিলাম, তার সাথে অনেকটাই মিলছে।

    'আমি আর কমরেড রিন্টু আজ সকালে দাঙ্গার উৎসস্থল বাদুড়িয়ার রুদ্রপুর গিয়েছিলাম। রিন্টু অশোকনগরের বাসিন্দা, কলকাতা বিশ্ব বিদ্যালয়ে ইতিহাসে স্নাতকোত্তর ছাত্র, ইউএসডিএফ এ আমার সহকর্মী। কালকেই যাওয়ার কথা ছিলো আমাদের, কিন্তু রিন্টু ফোন করে জানিয়েছিলো যে অশোকনগরের আগের গোমা স্টেশন বিজেপি অবরোধ করেছে, এবং বিভিন্ন জায়গায় মারমুখী হিন্দু এবং মুসলমানরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে বলে শোনা যাচ্ছে, সেই কারণে অশোকনগরগামী ট্রেন এবং অন্যান্য গাড়ি বন্ধ। ফলে কলকাতা থেকে তখন আমার যাওয়া সম্ভব ছিলো না। আবার বিকেলের দিকে রিন্টু খবর দেয় যে ট্রেন চালু হয়ে গেছে, এর পর আমি ঝটপট অশোকনগর রওনা দিলাম। পৌছতে সন্ধ্যে হয়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সকালে অর্থাৎ আজ রওনা দেবো। অশোকনগর স্টেশনে কপালে গেরুয়া টিকা লাগানো একজন লোক কে দেখা গেলো, মনে হচ্ছিল যে সে আমাদের কথা শুনছে। মাঝে মাঝে র‍্যান্ডাম লোকজন ফোনে বা পাশের জনকে বলতে শোনা যাচ্ছে "আমাদের মুখ্যমন্ত্রীটাই তো মুসলমান, মুমতাজ বেগম, কি করা যাবে?" "বিজেপি ছাড়া হিন্দুর কে আছে?" "আর এই যদি হিন্দুরা করতো,,,", এক হকার টেন ধরার আগে আরেক হকার কে ইয়ার্কির ছলে জিজ্ঞাসা করছে 'ট্রেন চললে তোর বেশী লাভ নাকি না চললে?" "সবই হুজুগ..." ইত্যাদি, মোদ্দা কথা দাঙ্গা নিয়ে চর্চা সর্বত্র। দমদমের পরে কোনো এক সময় খেয়াল করলাম নেট কাজ করছে না, অশোকনগরেও না, জানলাম গোটা উত্তর চব্বিশ পরগণায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার। এই চত্বরে আরএসএস একের পর এক রাম মন্দির বানিয়ে চলেছে। পুলিশের নাকের ডগায় "ভারত সেবাশ্রম" এর মন্দিরের ভিতর অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্পও চালাচ্ছে তারা। কোনো রকম সাম্প্রদায়িক উদ্দেশ্য ছাড়া সাধারণ কিশোররা সেখানে যাচ্ছে লাঠি তলোয়ার চালানো শেখার কৌতুহলে।
    যেহেতু দাঙ্গাবাজরা তান্ডব চালাচ্ছে, ১৪৪ ধারা চলছে এবং বাস বন্ধ তাই বাদুড়িয়াতে সাইকেলে যাওয়া স্থির করলাম আমরা, কোনো সমস্যায় যাতে নিজেদের রুট নিজেরাই নির্ধারণ করতে পারি।
    অশোকনগর থেকে গন্তব্য স্থলের দূরত্ব ১৫ কিমি। দুটো সাইকেল নিয়ে দু জনা রওনা দিলাম মগরা রোড ধরে। যাত্রা পথে অনেককটা মন্দির দেখলাম, প্রত্যেক কটাই অক্ষত। মসজিদ চোখে পড়েনি। একটি ভাঙাচোরা সাদা টাইলসের মন্দির দেখেছিলাম রাস্তার পাশে, দূর থেকে। কাছে গিয়ে দেখলাম যে ওটা শৌচাগার। মনে হল এটা লিবারালদের কাজ হলেও হতে পারে, যারা দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জা ভেঙে শৌচাগার বানাতে চায়। রাস্তাঘাট দেখে দাঙ্গার কোনো প্রভাব আছে বলে মনে হলনা। বাস না চল্লেও ট্রেকার আর অটোর মাঝামাঝি গাড়ি গুলো যাত্রী পরিষেবা দিয়ে চলেছে। পুলিশ ব্যারিকেড বা প্রফেশনাল দাঙ্গা কর্মী কোনো কিছুই দেখলাম না। ১১ কিলোমিটার সাইকেল চালাবার পরে এলো মগড়া। এখান থেকে ডান দিকে বসিরহাট যাওয়ার পথে পড়বে বাদুড়িয়ার রুদ্রপুর বাজার। মগরাতে "আশীর্বাদ" মিষ্টির দোকানে দুজনা ব্রেক ফাস্ট করতে ঢুকলাম। সেখানে আরো কিছু লোক বসে খাচ্ছিলো। কথা শুনে বুঝলাম তাদের মধ্যে একজন মুসলমান অন্যজন হিন্দু। দিব্যি বড় বড় কচুরি রসোগোল্লা সাটাচ্ছে আর ব্যবসার কথা বলছে।
    রুদ্রপুর যখন পৌছলাম তখন জমজমাট বাজার। রাস্তায় অনেক লোক। যেন কিছুই হয়নি।
    বড় রাস্তা থেকে গলির পথে ঢোকার সময় প্রথম দেখতে পেলাম কিছু ঘটার চিহ্ন, টায়ার পোড়ানোর দাগ। যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই মসজিদের সামনের বাসিন্দাদের সাথে কথা বলছিলাম আমরা। স্থানীয় কাঠের আসবাব পত্র তৈরির দোকানে পাড়ার লোকজন আড্ডা মারছিলেন, কেউ হিন্দু কেউ মুসলমান। মসজিদটির চার পাশে পাশাপাশি হিন্দু মুসলমানের বাস। অর্থাৎ হিন্দু মুসলমান আলাদা ঘেটো করে থাকেনা। যে ক্লাস ইলেভেনের ছাত্র শৌভিকের পোস্ট থেকে ঘটনার সূত্রপাত ধরা হচ্ছে তার বাড়িও মসজিদের প্রায় মুখোমুখি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসলমান যুবক বলছিলেন "কি হল বলুন দেকিনি, এই হল মসজিদ আর এই হল সুভাষ কাকার বাড়ি, ঐটা পরিমল কাকার বাড়ি, এটা আমার বাড়ি। এখানে কনু দিন হিন্দু মোসলমান নিয়ে ঝামেলা হয়নি, সবাই মিলে মিশে থাকে, সবাই সবার অনুষ্ঠানে যায়।" পেশায় কাঠ মিস্ত্রী মধ্য বয়স্ক হিন্দু তরুন বাবু বললেন " ঐ একদিনই সন্ধ্যে সাতটা থেকে সাড়ে নয়টা অব্দি যা ঝামেলা হওয়ার হয়েছে তার পর এই এলাকায় আর কোনো ঝামেলাই হয়নি। আগেও হয়নি পড়েও হয়নি। কিন্তু আমাদের এলাকার নামটা তো খারাপ হয়ে গেলো!"
    শৌভিকের পুলিশি হয়রানি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পাড়ার মুসলমান প্রতিবেশীরা। অন্য দিকে পাশের বাড়ির হিন্দু প্রতিবেশী বলছেন "শৌভিক ঠিক কাজ করেনি, হলেই বা আমাদের 'জাতের'। অন্যের ধর্মকে অপমান করতে যাওয়া ঠিক নয়, সবাই নিজের ধর্ম পালন করুক না, সবাইতো মিলেমিশেই থাকে এখানে"। শৌভিকের বাড়ি গিয়ে দেখলাম বাড়ির পর্দায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, জানালা ভেঙে দেওয়া হয়েছে। পাড়ার লোকজনের বক্তব্য শৌভিকের বাড়িতে হামলাকারিরা কেউ স্থানীয় নয়। মক্কার ছাদে আল্লাহ আর নবির পায়ু কামের ছবি, মুসলিম বিদ্বেষী ক্যাপশন সহ আপলোড করা হয় দুপুর বেলা। এর পর সাতটা নাগাদ সৌভিকের মুসলমান বন্ধুরা ক্ষিপ্ত হয়ে শৌভিকের বাড়ি এসে তাকে ক্ষমা চাইতে বলে। শৌভিক রাজি না হলে এর পর নয়টা নাগাদ প্রায় দু শ জন মত এসে শৌভিকের বাড়িতে হামলা করে। কারা হামলা করেছে জিজ্ঞাসা করা হলে এক মুসলিম বৃদ্ধ বললেন "নারা এ তকবির" করতে করতে রাতের বেলা এসে এসব করে গেলো। সব বাইরে থেকে এসেছিলো"। জানা গেলো যে যারা শৌভিকের বাড়িতে হামলা চালালো তাদের রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে শৌভিকের প্রতিবেশী কয়েল জন মুসলমান যুবক। প্রচার চলছে যে মন্দির আর মসজিদ ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে উভয় সম্প্রদায়ের তরফে। আমরা দেখলাম এই অঞ্চলেও প্রত্যেক কটা মন্দির ও মসজিদ অক্ষত আছে। উক্ত মসজিদ এবং রুদ্রপুর কালিবাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলাম, আমার হাতে এই সময় পত্রিকা ধরা আজকের তারিখের ছবি সেটা বোঝাবার জন্য। আরএসএস পরিচালিত একটি দৈনিক সংবাদ মাধ্যমে ঈদের দিন বাদুড়িয়ার মসজিদে ইসলামের পতাকার ছবি তুলে পাকিস্তানের পতাকা বলে মিথ্যে প্রচার করা হয় ২৬ তারিখে, সেই পেপার কাটিং এরও ছবি দিলাম, এই দাঙ্গা আরএসএস বা বিজেপির পরিকল্পিত অ্যাজন্ডা কিনা সেই নিয়ে সন্দেহ জাগায়না কি ভুয়ো খবরটি?। যে কটা পথ অবরোধের খবর নিয়ে আমরা অনুসন্ধান করলাম সব কটাই দেখা গেলো একতরফা ভাবে বিজেপি করেছে। ইউএসডিএফ কর্মীরা এটা জানার চেষ্টা করছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ কোথাও অবরোধ বিক্ষোভ করছে কিনা, করলে তাদের বক্তব্যই বা কি? কারাই বা নেতৃত্ব? তাদের স্বার্থই বা কি?। কারণ যে দেশে যে সংখ্যালঘু সে সাধারণত দাঙ্গা চায়না। বলাবাহুল্য বাদুড়িয়া স্বাভাবিক হলেও সেখান থেকে ৫/১০/১৫/২০ কিমি দূরে গুজব রটিয়ে দাঙ্গা ছড়াবার চেষ্টা হচ্ছে। মাথায় রাখতে হবে শ্রম আইন, জমি অধিগ্রহণ, জিএসটি সহ একের পর শ্রমজীবী মানুষ বিরোধী এমনকি ছোটো মাঝারি ব্যবসাদার বিরোধী আইন যখন লাগু হচ্ছে তখন ধর্ম কে কেন্দ্র করে শ্রমিক কৃষকের মধ্যে বিভেদ তৈরি কোন শ্রেণীর জন্য লাভদায়ক, কার জন্য ক্ষতিকারক।'
    https://www.facebook.com/soumo.mondal.9/posts/1573718982647180
  • aranya | ০৭ জুলাই ২০১৭ ০৬:৩৩713506
  • দেবেশ ঠাকুরের 'ভারতবর্ষ' কবিতাটা কি যে ভাল

    মাঠটাকে বড় করা সত্যিই দরকার
  • Du | ০৭ জুলাই ২০১৭ ০৭:৪০713507
  • একলব্য স্কুল কতগুলো চলছে ছোটদের মগজ ধোলাইয়ের কল হিসেবে।
  • Abaro songrihito | ০৭ জুলাই ২০১৭ ১২:২০713508
  • আচ্ছা লালমোহনবাবু, ধরুন যদি দেখেন আমি চোখ বুজে আছি, আর কেউ একজন খোলা ক্ষুর হাতে আমার গলার দিকে এগিয়ে আসছে তাহলে আপনি কি করবেন?
    ফেলুদার প্রশ্নটা শুনে একটু থতমত খেয়ে গেলেন জটায়ু। তারপর বেশ জোরের সঙ্গেই বললেন –
    কি করবো মানে? হাতের কাছে যা পাবো জপযন্ত্র বা প্যাকিংকেস, তুলে নিয়ে সোজা বসিয়ে দেব ব্যাটার মাথায়, তারপর যা হয় হবে।
    তারপর যদি দেখেন যে লোকটা আসলে ইয়াসিন, আর আমি স্বেচ্ছায় চোখ বুজে ওর খোলা ক্ষুরের সামনে গলা বাড়িয়ে দিয়ে বসে আছি তখন কি করবেন?
    ‘যাচ্চলে’ এবার জটায়ুকে বেশ বিভ্রান্ত দেখায়। আপনি যে কখন কি বলেন বুঝি না মশাই, মাথা গুলিয়ে যায়।
    ‘একদম সঠিক বলেছেন’। বলল ফেলুদা। ‘এই মাথাটা গুলিয়ে দেওয়াই হচ্ছে আসল খেলা। ধরুন ইয়াসিন আমার চুল কাটছে গত বিশবছর ধরে। ওর খোলা ক্ষুরের সামনে নিশ্চিন্তে চোখ বুজে বসে থাকা আমার অভ্যাস এবং বিশ্বাস। যেমন চায়ের সঙ্গে কলিমুদ্দির ডালমুট না হলে আমাদের তিনজনেরই চলে না। কিন্তু প্রতিবার ডালমুটের গরম ঠোঙাটা হাতে দেওয়ার সময় যদি কলিমুদ্দিকে বলতে হয় ‘উ ডালমুটে বিষ নাই, বিষ খুব খারাপ জিনিস আমি মনে করি’ তাহলে কি সেটা ভাল হবে। বা ধরুন আমার মাথায় যদি ঢোকে আমি চোখ বুজে থাকলেই ইয়াসিন আমার গলায় ক্ষুর বসিয়ে দেবে তাহলে কি মারাত্মক ব্যাপার হবে বলুন তো। প্রতিদিনের এই সহজ সরল সহাবস্থানের মধ্যে যদি একবার অমূলক সন্দেহের বিষ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ক্রমশই আমরা এক একজন মানসিক রুগীতে পরিণত হব। তখন দেখা যাবে কোন যুক্তি বুদ্ধির তোয়াক্কা না রেখেই আমি ইয়াসিনের দিকে তেড়ে যাচ্ছি বা কলিমুদ্দি আমাকে দেখতে পেলে ডাণ্ডা নিয়ে মারতে আসছে’।
    সে তো খুব বিশ্রী ব্যাপার হবে মশাই।
    শুধু তাইই নয়, ফেলু মিত্তিররা যখন ইয়াসিন বা কলিমুদ্দিদের নিজের সব থেকে বড় শত্রু বলে ভাবতে আরম্ভ করবে ঠিক তখনই আসবে মগনলাল মেঘরাজের পৌষমাস। কারণ সে তখন অবাধে চালিয়ে যেতে পারবে তার অপরাধমূলক কাজকর্ম। খোদ ফেলু মিত্তিরের নাকের ডগায় বসে। কিন্তু ফেলু মিত্তিরের এইসব চোখে পড়বে না। সে তখন অন্ধ। সে ফন্দি আঁটছে কি করে ইয়াসিন বা কলিমুদ্দিকে জব্দ করা যায়, যারা কিনা আসলে কোনকালেই তার শত্রু ছিল না। আর লালমোহনবাবু এই যে আপনি আমার বন্ধু হিসেবে ইয়াসিনের মাথায় জপযন্ত্রের বাড়ি মারার কথা ভাবছিলেন সেটাও তো আমার ভালোর জন্যই। আসলে আপনিও ভাল লোক আর ইয়াসিনও ভাল লোক। কিন্তু আপনাদের এই ভালত্বের সুযোগ নিয়ে একজন তৃতীয় ব্যক্তি আপনাদেরকে লড়িয়ে দিচ্ছে, যে খুব ভাল করেই জানে আমরা নিজেদের মধ্যে লড়ে মরলে তারই লাভ সবথেকে বেশী। সে মজা নিতে নিতে বলছে ‘নিজেদের মধ্যে লড়াই করে আপনাদের হাড্ডি চুর চুর হয়ে যাবে, দেখে আমার মনমেজাজ খুশ হয়ে যাবে, পয়সা ভি লাগবে না’।
  • pi | ০৭ জুলাই ২০১৭ ১৪:৫২713509
  • কপু আজ হিন্দু অফিশিয়াল পেজটা উড়িয়ে দিয়েছে।
  • pi | ১০ জুলাই ২০১৭ ০৮:১০713512
  • eTaa parhechhen? satyi kinaa jaaninaa, hsle saamghaatik.

    http://caravandaily.com/portal/how-bjp-organized-riots-in-bengal-amaresh-misra/

    Home Big Story
    Big StoryINDIA
    HOW BJP ORGANIZED RIOTS IN BENGAL — Amaresh Misra
    July 8, 2017910883

    Communal riots broke out in North 24 Parganas after controversial Facebook post.
    The CPM, a strong critic of the Mamata Bannerjee Govt, has taken the official position that North 24 Pargana events reek of a conspiracy by the BJP-RSS to derail a constitutionally elected Government.

    Amaresh Misra | Caravan Daily

    COMMUNAL clashes in Bengal’s North 24 Pargana district has left people dumbfounded.

    Right from what actually happened to the shockingly partisan role of the Governor appointed by the BJP Central Govt, the entire chain of events leaves behind a murky trail.

    A top BJP leader gave a Press statement on Thursday that Governor Keshri Nath Tripathi was a soldier of the ‘Modi Vahini’ : https://www.google.co.in/…/bengal-governor-dedicated-soldie…

    Have you ever heard a Congress leader calling a Congress appointed Governor of a State a foot soldier of the Rahul Gandhi brigade?

    Right now before our very eyes, the constitutional post of the Governor has been compromised. How can Keshri Nath Tripathi continue as Governor of Bengal after being called a follower of ‘Modi Vahini’?

    The Governor has not condemned the statement. BJP has not condemned the statement.

    The CPM, a strong critic of the Mamata Bannerjee Govt, has taken the official position that North 24 Pargana events reek of a conspiracy by the BJP-RSS to derail a constitutionally elected Government.

    While criticising Mamata on several counts, CPM has openly rebutted calls for the imposition of President’s rule.

    Sauvik Sarkar, the boy whose derogatory FB post on Holy Prophet Muhammad triggered the initial storm, was saved by his Muslim neighbours.

    But you know what? Several Hindu and Muslim households of Baduria and Basirhat and adjoining areas received the second pic showing a noose around Sauvik’s neck, calling him a blasphemer, with the derogatory pic appearing at the bottom left corner, BEFORE the ‘original’ one!

    Which means that there were some other forces manipulating the entire episode…after all, why would Sauvik Sarkar post his picture with a noose around his neck BEFORE he put up the ‘original’ derogatory pic?

    It was the picture with the noose around Sauvik’s neck that made ‘Hindu forces’ hit the streets first. Many Muslims were actually provoked by rampaging ‘Hindu mobs’, led, not by local Bengali BJP leaders, but outsiders, mostly of Bihari origin!

    The episode gets sordid. It so appears that the ‘Muslim’ crowd that came to attack Sauvik also did not belong to the area. As mentioned above, local Muslims saved Sauvik.

    So outsiders, chiefly non-Bengalis, constituted both the Hindu and Muslim riotous crowds!

    The pattern seems to be thus: BJP-RSS IT cell might have sent Sauvik’s pic with a noose to inflame both Hindus and Muslims.

    As hired ‘Hindu’ mobs came out, hired ‘Muslim’ mobs attacked Sauvik.

    The purpose here was obviously, to first orchestrate an attack on Sauvik…and then turn it into a general Hindu Vs Muslim riot.

    Just a few days back, RSS leaders told me in Lucknow that after the success of #NotInMyName protests, they were looking for an issue to divert attention–and that Bengal has a non-BJP Govt where Mamata was ‘appeasing’ Muslims.

    The logic being that BJP would be free from blame if a riot took place in Bengal!

    If you look carefully, BJP has been trying to stir trouble since Eid.

    Just after the Muslim festival, an article in right leaning ‘Dainik Jugsankho’ repeatedly mentioned spotting of ‘Pakistani flags’ on the houses of Muslims in several areas of Bengal.

    Note that the Jugsankho article did not say Pakistani flags appeared on the houses of illegal refugees, who are in any case not Pakistanis but Bangladeshis; it made a general, sweeping statement.

    On Thursday, a man from Basirhat succumbed to his wounds in Kolkata. A clash between TMC and BJP workers took place right outside the hospital.

    Newspapers did not report that the dead man’s relatives, as per the version given to me, kept emphasizing the non-Bengali origin of the killers.

    As things stand today, Rupa Ganguly of BJP, Congress and CPM leaders have been stopped from visiting Basirhat. Internet services are down. Curfew like situation prevails…

    Things are far from normal.

    The sad part is that though political leaders are speaking about a conspiracy, there is no concerted effort by secular forces to build a counter-narrative to BJP’s version of what happened in Baduria and Basirhat.

    _______________________________________________________________
  • PT | ১০ জুলাই ২০১৭ ০৯:১৪713514
  • "So outsiders, chiefly non-Bengalis, constituted both the Hindu and Muslim riotous crowds!"
    তো এই লোকগুলো ঐ এলাকায় জমায়েত হচ্ছিল, কেউ না কেউ তো তাদের অন্ততঃ খাওয়ার জলের জোগান দিচ্ছিল!! তখন কি ন্যাকাচন্ডী সরকার চক্ষু মুইদ্যা ছিল? অবাঙালী হলে তো নজরে আসা সব চাইতে সহজ। আর তিনোর স্থানীয় MLA-টা কোথায়? ঘটনা সকলের নজরে আসার পরে সে হাওয়া হয়ে গিয়েছে নাকি?
  • s | ১০ জুলাই ২০১৭ ২১:৫০713516
  • এই অমরেশ মিশ্র সব ব্যাপারে কন্সপিরেসি থিয়োরি বানানোর জন্য পরিচিত। ২০০৮ এর তাজ হোটেলের জংগিহানার পিছনেও ও আরেসেসের হাত দেখেছিল। ঘোষিত মোদিবিরোধী। মোদিকে খুন টুন করারও থ্রেট দিয়েছিলো একসময়।
  • PT | ১১ জুলাই ২০১৭ ১২:০৩713518
  • আমার খুব আশ্চর্য লাগছে যে বাংলার কোন কাগজ বা টিভি এই MLA-এর সাক্ষৎকার নেওয়ার চেষ্টা করেনি। এমনকি সন্ধ্যকালীন কোন টিভি আলোচনাচক্রে তার নামটাও উচ্চারিত হচ্ছে না। গন্ধটা খুব সন্দেহজনক.....

    "কপু আজ হিন্দু অফিশিয়াল পেজটা উড়িয়ে দিয়েছে।"
    (কপুর এই কাজকে পূর্ণ সমর্থন জানিয়ে লিখছি)
    সকল রাজ্য ও নৈরাজ্যবাদীরা এ ব্যাপারে বরফকঠিন নীরবতা পালন করছে দেখে বুঝলাম যে সকলেই "freedom of expression"-এর লক্ষণরেখা মেনে নিয়েছে। তো এই প্রেক্ষিতে তসলীমাকে কলকাতা ত্যাগের বাম সরকারের নির্দেশ নিয়ে আরেক দফা আলোচনা হবে নাকি?
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ১৫:২২713519
  • ফ্রিডম অব এক্সপ্রেশন আর হেট্ স্পিচ এক জিনিস?
    ওহ সরি।
  • PT | ১১ জুলাই ২০১৭ ১৬:০৭713520
  • দুঃখিত হওয়ার কিছু নেই। অনেক সময়ে দুটোর ফারাক করা মুশকিল। নির্ভর করছে আপনি লাইনের কোন দিকে।
    ("সরকার বেছে বেছে শুধু মুসলমানদের জমি নিয়ে নেবে"-নন্দীগ্রামের সময়ের বাক্যবন্ধ। বোধহয় অন্তরজালে খুঁজলেও পাওয়া যাবে!!)
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ১৬:২২713521
  • ওটা গুজব। হেট স্পিচ নয়। গুজব ছড়ানোর উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল। তখন মমতার পুলিশ এদের প্রশ্রয় দিয়েছে।
    ওহ সরি।
  • PT | ১১ জুলাই ২০১৭ ১৬:৩১713522
  • দুঃখিত হওয়ার কিছু নেই। গুজব আর হেটস্পীচ বেশ মাখামাখি ব্যাপার।
    "Give the dog a bad name before you hang it!!
  • robu | ১১ জুলাই ২০১৭ ১৬:৪৩713523
  • সবই এক। সিপিএম আর তিনোও এক। আপনাকে দেখলেই বোঝা যায়।
    ওহ সরি।
  • PT | ১১ জুলাই ২০১৭ ১৬:৫১713524
  • দুঃখিত হওয়ার কিছু নেই। এটা চেনা প্যাটার্ন!! কিছু বলার না থাকলেই ব্যক্তিগত আক্রমণ।
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ১৭:১০713525
  • ব্যক্তি আক্রমণ? কাকে? কোথায়? মিথ্যে কথা কেন বলছেন?
  • PT | ১১ জুলাই ২০১৭ ১৭:১৫713527
  • "আপনাকে দেখলেই বোঝা যায়।"-কি বোঝা যায়?
    এই বাক্যটি হেট স্পীচ না গুজব?
  • ১,৩,৪ | ১১ জুলাই ২০১৭ ১৭:১৯713528
  • দ্যাবাপৃথিবী (দ্যো + পৃথিবী) - বয়সে প্রাচীনতম
    অন্তরীক্ষ-বয়সে তৃতীয়
    দিব বা ত্রিদিব-বয়সে চতুর্থ
  • Arpan | ১১ জুলাই ২০১৭ ১৭:২৩713529
  • যখন অম্লানবদনে কাউকে চাড্ডি, কাউকে দিদির ভাই ইত্যাদি বলে দ্যান স্যার তখন সেটা কী থাকে?

    নিশ্চয় ফ্রিডম অফ স্পিচ? ঃ)
  • PT | ১১ জুলাই ২০১৭ ১৮:৫৩713530
  • সেসব বলে থাকলেও তো আপনাকে বলেছি বলে মনে হয় না। তবে চাড্ডিকে চাড্ডি আর দিদির ভাইকে দিদির ভাই বলা খুব খারাপ নয়। সেগুলো অন্ততঃ অভিনেত্রীদের "হাজার হাজার লাশ" বা "৫০০ মহিলার স্তনবৃন্ত কেট দেওয়ার" মত অতি নিম্নস্তরের গুজব বা হেট স্পীচ নয়।
  • s | ১১ জুলাই ২০১৭ ১৯:৩৬713531
  • এই যে একজন মহান সেকু ফেবু গুরুতে পোস্ট করেছে।
    -----------------------
    ক্ষুদিরাম বোম মেরে দুই নিরীহ ব্রিটিশ মহিলা কে হত্যা করেছিলেন। ক্ষুদিরাম আর তার সংগঠনের ধর্মীয় আদর্শ ছিলো। তাই বলে কি আপনি কোনোদিন এটাকে খ্রিস্টানদের উপর হিন্দু মৌলবাদী জঙ্গি হানা হিসেবে দেখেছেন? ব্রিটিশ সরকার কিন্তু বার বার হিন্দু টেররিস্ট শব্দটা ব্যাবহার করেছে। ব্রিটিশ ভারতে আমি আজাদির জন্য লড়াই করা 'হিন্দু সন্ত্রাসবাদী' দের পক্ষে।
    দয়া করে ভারতের নিরাপত্তাবাহিনীর বিবৃতি পড়ুন, হামলা হয়েছে নিরাপত্তাবাহিনীর উপর। তীর্থযাত্রীদের বাস দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। সেই সময় নিয়ম বহির্ভূত ভাবে বাসটি সেখানে ছিলো। অর্থাৎ ঐ সময় ঐ স্থানে বাসটি থাকার কথা ছিলো না। হামলার উদ্দেশ্য তীর্থযাত্রীরা ছিলো না। এর সাথে হিন্দু মুসলিম বিবাদের সম্পর্ক নেই।
    আপনি গান্ধীবাবুর পরম ভক্ত হয়ে কাশ্মীরের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের বিরোধী হতেই পারেন। সেটাই প্রকাশ্যে বলুন। আপনার কাছে সব হিংসা সমান হতেই পারে, আপনি হয়তো সব কিছু কে কন্ডেম করতে ভালো বাসেন, কিন্তু একটু খোঁজ খবর নিয়ে করুন দয়া করে। রাষ্ট্র এবং আরএসএস এর সুরে অমরনাথ তীর্থযাত্রী দের উপর ইসলামিক সন্ত্রাসীদের হামলা বলে এই ঘটনাকে ধর্মীয় রঙ দেওয়া বন্ধ করুন। না হলে জোর করে নিজেকে নিরপেক্ষ প্রগতিশীল প্রমাণ করতে গিয়ে ভেতরের রিগ্রেসিভ হিন্দুত্ববাদ বেড়িয়ে আসবে।
  • s | ১১ জুলাই ২০১৭ ২০:২৫713532
  • আর একজন সেকুর বিচক্ষণ পোস্ট সেই একই ফেবু গুরু গ্রুপে। এগুলোকে কি উস্কানি বলা যাবে না নিছকই মতামত?
    -------------------
    কারি কারি সরকারী পয়সা খরচ করে অমরনাথ যাত্রার কি দরকার ? শুধু পাকিস্তানকে দেখাতে গিয়ে এতগুলো প্রান গেলো। আর শিবলিঙ্গ ? যত্তসব বুজরুকি।।।
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২০:৩৮713533
  • সেকুদের ওই পোস্টগুলো থেকে দাঙ্গা লাগতে পারে। অবিলম্বে গ্রেপ্তার করা হোক।
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২০:৪০713534
  • "আপনাকে দেখলেই বোঝা যায়।"-কি বোঝা যায়?
    এই বাক্যটি হেট স্পীচ না গুজব?
    'কি' নয়, 'কী' হবে।
    আর এটা তো পিটিকে বলা নয়। পিটি গায়ে মাখল কেন কে জানে!
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২০:৪৩713535
  • যাই হোক, কালকে সম্প্রীতির স্বার্থে মহামিছিল আছে। পোস্টার দিচ্ছি। সবাই আসবেন। পিটি আর এস এর সঙ্গে এবার নিশ্চই দেখা হয়ে যাবে।
    আফটার অল, সবাই তো মানুষের ভাল চান, তাই না? নিজেরা আসুন, অন্যদের ডাকুন, আলাপ হবে, গান হবে, হাঁটাও হবে। শরীর ভাল থাকবে। মন-ও।
    হ্যাশট্যাগ ব্যবহার করুন #BengalFightsBack #HateWontWin
  • রোবু | ১১ জুলাই ২০১৭ ২০:৫৯713536


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন