এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ৩০ নভেম্বর ২০১৭ ২২:৪২384030
  • মেল তো ডেমোক্রাটিক পার্টি থেকে রিক্রুটার, চেঞ্জ ডট থেকে কলেজ এমনকি আজকাল লোকে বাড়ির গেট টুগেদারেও ইভাইট পাঠায়। ওটা মনসংযোগের ব্যায়াম। মানে ডিলিট্টা।
  • dd | ৩০ নভেম্বর ২০১৭ ২১:৫৬384029
  • সে যাই হোক। আমারো তো একই রকমের প্রবলেম হচ্ছে। প্লাস আমার দুই মেয়েও পেয়ে যাচ্ছে গুচর লুটিশ। লেখাই বাহুল্য আমার মে'রা কদাপি কুত্রাপি গুচ খোলে না। বাংলাই জানে না, আরে ছ্যা ছ্যা।

    এটা কি স্প্যাম হচ্ছে?
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৭ ২১:২৬384028
  • আমি উত্তেজিত হইনি, তক্কোও করছি না, কারণ আউটকাম কী হবে জানাই ছিল। কাজেই তর্ক করে বৃথা শক্তিক্ষয়ে কাজ কী?

    ব্যস। টাইমপাসের এখানেই ইতি।

    (উত্তর না দিলে রূঢ়তা হত বলে এই পোস্টটা করলাম)
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৭ ২০:৫৬384027
  • অপ্পন তক্কো করবেই। প্রথমত, কমপ্লেন করার জন্য একটা মেল আইডি দেওয়াতেও সমস্যা আছে কেন বুঝিনি। দ্বিতীয়ত, এক্ষেত্রে মেল করার জন্য কিছুই হয়নি। এমনিই মেল যাবেনা। কারণটা আগেই লিখেছি। আর তৃতীয়ত, এত উত্তেজনার কারণটা বুঝছিনা ঠিক। এ কি কেবল একটি (বা তিনটি) মেলপ্রসূত?
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৭ ২০:৩৮384026
  • হ্যাঁ, ভাবা যায়, জুকুবাউকে মেইল করতে হচ্ছে নোটিফিকেশন কাটানোর জন্য?
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৭ ২০:২৯384025
  • ধুর ফেসবুক আর হওয়া যাবেনা। এক জিনিস একটাই হয়। অন্য কিছু হতে হবে। তবে ফেসবুকের রিচ খুবই শিক্ষণীয়, সে নিয়ে সন্দেহ নাই।
  • সিকি | ৩০ নভেম্বর ২০১৭ ১৯:৫৩384024
  • স্মাইলি দিতে আর ইচ্ছে হল না। কাটিয়েই দিলাম।
  • dc | ৩০ নভেম্বর ২০১৭ ১৯:২৪384022
  • একটা আইকন সেট বানালে হয়না? মৃদু স্মাইলি, কঠোর স্মাইলি, জর্জ স্মাইলি, সবরকম আইকন থাকবে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৭ ১৮:৫৩384021
  • আহা, স্ক্রিনশট দিতে কষ্ট হবার কী আছে, কর্তৃপক্ষের দরজা খটখটাতে গেলে এইটুকু তো করতেই হত!

    গুরুর উদ্দেশ্য এখন বাংলাভাষায় ফেসবুক হয়ে ওঠা, এইটা জেনে আমিও একটা মৃদু স্মাইলি দিলাম।
  • dc | ৩০ নভেম্বর ২০১৭ ১৮:২৮384019
  • আচ্ছা সারাক্ষন লোন, ক্রেডিট কার্ড আর ফুল বডি ম্যাসাজ দিতে চেয়ে যে ইমেল/এসেমেস আসে সেগুলো কিভাবে বন্ধ করা যায়?
  • pi | ৩০ নভেম্বর ২০১৭ ১৮:২৮384020
  • ভাল কথা। গুরুতে যখন লগিন চালু হয়, তখন যে লেখাটা তার সাথে দেওয়া হয়েছিল, সেটা তুলে দিলাম।

    এখানে তার থেকে কিছুটা অংশ পেস্টও করে দিলাম। এই নিয়ে তখন বিস্তর আলোচনাও হয়েছিল। এই এত অনৃতভাষণ টাষণ শুনে মনে পড়ে গেল।

    'প্রবেশ সম্পর্কিত কিছু তথ্যঃ
    * গুরুর সাইটে প্রবেশ করতে হলে রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের প্রয়োজন নেই। আপনার গুগল কিংবা ফেসবুক অভিজ্ঞান (আইডি) ব্যবহার করেই সেটি করতে পারবেন।
    * লগ-ইন পদ্ধতিটি সম্পূর্ণভাবেই গুগল বা ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত। গুরুচন্ডালি আপনার পাসওয়ার্ড দেখতে পায়না, ফলে জমিয়ে রাখারও কোনো প্রশ্ন নেই।
    * গুগল বা ফেসবুক থেকে গুরুচন্ডালি আপনার সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। সেগুলি ব্যবসায়িক কারণে অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে উন্মুক্ত করা হয়না।
    * আপনার কাছ থেকে সংগৃহীত তথ্যগুলির কোন অংশ আপনি প্রকাশ্যে দৃশ্যমান রাখতে ইচ্ছুক, সেটি লগ-ইনের পর পছন্দ বা প্রেফারেন্সের পাতায় গিয়ে স্থির করতে পারবেন।
    * ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নীতিগুলিতে ভবিষ্যতে আরো কিছু সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন হতে পারে। সে সমস্ত ক্ষেত্রে তার বিবরণ এই পাতায় বা গুরুচন্ডালির সাইটে অন্যত্র পাওয়া যাবে।
    '
  • pi | ৩০ নভেম্বর ২০১৭ ১৮:২৬384018
  • হুম, নেই।
    কারুর কাছে ওর ফোন্নং আছে ?
  • avi | ৩০ নভেম্বর ২০১৭ ১৮:২৫384017
  • আমাজন এখন নেই বলছে। :(
  • ঈশান | ৩০ নভেম্বর ২০১৭ ১৭:৫৫384015
  • এত কষ্ট করে এখানে গুছিয়ে স্ক্রিনশট ইত্যাদি দেবার প্রয়োজন, আমার দিক থেকে চিলনা। মেলটা ফরোয়ার্ড করে দিলেই হত। ওই আইডিতে আর মেল যাবেনা। ওটা গতকাল সেট হবার আগেই মেলিং লিস্ট বানানো হয়ে গিয়েছিল।

    আর অনৃতভাষণ ইত্যাদি প্রসঙ্গে ফেবু লগিনধারীদের(যে ফেবু সেটিংস চেঞ্জ না করলে দিলে শখানেক নোটি ইমেল পাঠায় অন্তত) একটু মৃদু স্মাইলি দিলাম আর কী।
  • pi | ৩০ নভেম্বর ২০১৭ ১৭:৫২384014
  • কোথা থেকে কিনলি ? আমিও কিনতে চাই।

    একক, নেপালি কি জংখার চেয়ে সোজা ? তুই কন্নড় বুঝিস ? ভুতো বোধহয় ভাল বুঝতে আর বলতে পারত।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৭ ১৭:৪৮384013
  • তৌসিফ হকের আঁকা প্রচন্ড ভালো -
    আমি ওর আঁকা ছখানা কার্ড কিনেছি, সাথে একটা তুলট কাগজের ব্যাগ। সব মিলিয়ে একশো।
  • Ekak | ৩০ নভেম্বর ২০১৭ ১৭:১১384012
  • হাস্যরস ও ঝগড়া দুটো ক্ষেত্রেই প্রচুর ফিগার অফ স্পিচ ইউজ হয়। ভাষা ভালো করে জানার প্রধান অংশ হলো ফিগার অফ স্পিচ, তার সামাজিক তাৎপর্য্য এগুলো জানা। সেট অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমিও ৫ বছর ভুটানে থেকে জংখা ভাষার ফিগার অফ স্পিচ / এলিগরি এসব বুঝতে পারতুম না :/ নেপালিতে সে অসুবিধে হয়নি।
  • পাই | ৩০ নভেম্বর ২০১৭ ১৬:৫৫384011
  • ঘণ্টা দেড়েক ধরে একটা ফেয়ারওয়েল আটেন্ড করছি। সব ভাষণই অসমিয়াতে। এখন বলতে তেমন না পারলেও বুঝতে মোটামুটি পারি। তো আজো পারছিলাম একরকম। খালি কয়েকজায়গায়, যেখানে লোকজনের বক্তব্য শুনে শ্রোতামহলে হাস্যরোল উঠল, দেখলাম হাসির কী আছে, বুঝিনি। মানে বক্তব্যই তেমনন বুঝিনি। হাসির জিনিস বুঝতে কি সবচেয়ে ভাল ভাষা জানতে হয়? রাণী চন্দের লেখাতেই মনে হয় পড়েছিল, রবীন্দ্রনাথ বলেছিলাম, ভাষা ভাল করে শিখেছ কিনা বোঝার সবচে ভাল উপায়, সে ভাষায় কষে ঝগড়া করতেে পারছ কিনা। কিন্তু বোঝার ব্যাপারে কোনটা বেশি শক্ত? শুনে হাস্যরস নেওয়া না ঝগড়াঝাঁটি বোঝা?
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৭ ১৫:২৪384010
  • গুরু তুমি একটু জিগ্নেশ মেওয়ানি আর অল্পেশ ঠাকোরের কেসটা গুছিয়ে লেখ। ঃ))
  • h | ৩০ নভেম্বর ২০১৭ ১৪:৫১384009
  • অমি লগিন করিনি এবং করবো না। ইমেলি আসে নি, কিন্তু আসবে না কিনা বলা যাচ্ছে না। ঃ-)))))))))))))))
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৭ ১১:৪২384008
  • বেশ তো! এইখানেই দিলাম, যাবতীয় তথ্যপ্রমাণ।

    জ্ঞানত আমি কখনো ফেসবুক ছাড়া লগ অন করিনি। গুগল দিয়ে কাল প্রথমবার করে দেখলাম। দু জায়গাতেই নোটিফিকেশন অফ করে দেবার পরেও ইমেল এসে চলেছে।







    ব্যপারটা তক্কাতক্কির নয়। কিন্তু চাপ তো একটা থেকেই যায়, আমাকে অযাচিত ভাবে* কিছু চাপিয়ে দেওয়া হল, আমাকে জিগ্যেস না করেই, তো ব্যবহারকারী হিসেবে তার একটা ফিডব্যাক দেবার দায় থেকেই যায়।

    * নতুন আইডি দিয়ে প্রথমবার লগ অন করার সময় কখনোই দেখায় না কী কী ডিফল্ট প্রেফারেন্স সেট হয়ে রইল, ব্যবহারকারীরও জানার উপায় থাকে না সে কথা। এর পরেও যদি বলা হয় "You have opted for this" তখন সেটাকে সিকিবর্ণিত অনৃতভাষণই বলতে হয় (খুব মোলায়েম ভাবে)।

    আর হ্যাঁ, ইমেলটাও ফরওয়ার্ড করে দিয়েছি [email protected]এ।
  • π | ৩০ নভেম্বর ২০১৭ ১১:৩৭384007
  • ওর আঁকা, প্রচ্ছদ দুইই ব্যাপক।
  • Rabaahuta | ৩০ নভেম্বর ২০১৭ ১১:৩২384006
  • তৌসিফ হকের আঁকা প্রচন্ড ভালো
  • dc | ৩০ নভেম্বর ২০১৭ ১১:২৯384005
  • এই পদ্মাবতী নিয়ে মনে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বানিয়েছে, একেবারে ২০১৯ লোকসভা অবধি টানবে :d
  • | ৩০ নভেম্বর ২০১৭ ১১:১৬384004
  • আর তৌসিফ হক ভদ্রলোকের আঁকা বইয়ের প্রচ্ছদগুলো কি যে সুন্দর ক্কি সুন্দর! চোখ ফেরাতে পারি না।
    দেখেছেন আপনারা?
  • | ৩০ নভেম্বর ২০১৭ ১১:০৯384003
  • ছোটবেলায়
    ছেয়ে থাকা
  • | ৩০ নভেম্বর ২০১৭ ১১:০৩384002
  • ক্রপ বার্নিং যা শুনছি বেশ বেএশ পুরানো প্রথা। শ্রাবনী আমার এক কলিগ এদের কাছে ছোটব এলায় শীত আসার সঙ্কেত হল এই গন্ধটা। মাঠ ঘাট জুড়ে এই গন্ধ চেয়ে থাকা মানেই শীত আসছে, এসে গেছে।

    এখন এটা এমন মারণ মাত্রায় যাচ্ছে নিশ্চয় আরো কিছু জিনিষ সঙ্গে জুড়ছে।
  • Rabaahuta | ৩০ নভেম্বর ২০১৭ ১০:৫৯384001
  • এই কথাটা কি গুরু লেখে? না গুগল/ ফেবুর ইন্জিন? কাস্টমাইজ করা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত