এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৪২384330
  • ১) যেদেশের পড়াশুনার পরের চাকরীর বাজারের প্রায় পুরোটাই ইংরাজীতে, সেখানে ইংরাজীটা আগে শিখলেই ভালো হয়।
    ২) ইয়োরিপিয়ান বা পুর্ব এশিয়ার দেশগুলোতে ইকনমির প্রায় পুরোটাই স্থানীয় ভাষায়। জাপানের স্টক মার্কেটেও জাপানী ভাষা চলে, তাই সেখানে ইংরাজী শেখার দরকার নেই। সেখানে আইটির লোকেরাও জাপানী ভাষায় সফটওয়ার বানায়।
    ৩) তার মানে এই নয় যে ক্লাস ওয়ান থেকে ইংরাজী শেখাতেই হবে। তাইলে গ্রামের গরীব চাষীর মেধাবি ছেলে-মেয়ে ক্লাস ফাইভ পর্যন্তও পড়বে না। ফলে সরকারি স্কুলে সেইভাবে ইংরাজী শেখানে যায়্না। সেখানেই এন্ট্রি নেয় ইংরাজী মাধ্যম স্কুলগুলো।
  • San | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৪১384329
  • ম্যায়নে ভি স্কটিশ মে কৈ হীনমন্যতা নহি দেখা অর ফীল ভি নহি কিয়া। ইমি অর বামি করীব করীব সেম সংখ্যক হি থা, শায়দ ইসি লিয়ে।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৪384328
  • সেইজন্যই তো স্পেল চেক, গ্রামার চেক, আরো কতো সফ্টওয়ার রয়েছে।
  • হু | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৩২384327
  • খোদ ইংরেজ-আমেরিকানরাই বা কতজন নির্ভুল বানান ও বাক্যগঠনে ইংরিজি লিখতে পারে? ইংরেজ দেখিনি বেশি। আমেরিকান আন্ডারগ্র‍্যাড ভুল বানান ও বাক্য লিখছে প্রচুর দেখেছি।
    আজ এতদিন পরে নিজেও মনে করি ভাষা জাস্ট একটা মিডিয়াম। এই কনফিডেন্স তো প্রথমে ছিল না। পরে কর্মসূত্রে প্রচুর ইউরোপিয়ানের সাথে মিশলাম যারা আমার মতই কথা বলতে গিয়ে শব্দ খুঁজে না পেয়ে হাতড়ায়, কিন্তু মোটেই তার জন্য হীনমন্যতায় ভোগে না। তাদের দেখে জ্ঞানচক্ষু খুলল। যতদিন বাঙালী ইমি দ্বারা পরিবেষ্টিত ছিলাম ততদিন কথা বলতে গিয়ে কুঁকড়ে থাকতাম।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:২৯384326
  • তাহলে বাংলার সব বানান যতক্ষন না সঠিক জানতে পারছি ততক্ষন ইংরাজী শেখা যাবেনা?
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:১৫384325
  • সায়েন্স বা ইন্জিনিয়ারিং নিয়ে পড়লে পড়াশুনার ক্ষেত্রে অতটা অসুবিধে হয়্না।
  • kiki | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:১৩384324
  • ইংরাজি বলতে লিখতে পারা মানে ইংরাজী ভাষাবিদ (বাপরে, বানান!) হয়ে যাওয়া নাকি!!

    যারা বাংলা ভাষা নিয়ে পড়েছে, তাদের ভুল হলে আবাজ দিন গিয়ে।

    বুনু জোরসে একটা প্রতিবাদ কর দিকি।
  • | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:০২384323
  • সে বাংলাটা আমি মাঝেমাঝেই লার্নিং তথা বার্নিং ইংলিশ নিয়ে গর্জানো পাবলিককে বলি যে ঐটে বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল কিনা, ইংরিজি পায় নি, তাই বাংলাও হয় নি।
    অনেকেই বেদম খচে যায়।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:০১384322
  • যদুপুরে আমাদের সাথে এসে পড়ল ডনবস্কো পার্ক্সার্কাস, অশোক হল, জি ডি বিড়লা, লা মার্টস। কিন্তু তার সাথে ছিল জেলাও। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ। ইমি দের প্রচুর কেত থাকলেও অল্পকদিনে সব মিলেমিশে গেছিল, আর ইমি দের ভয়াবহ বাংলা জ্ঞান নিয়ে ওদের সরাসরিই প্রচুর খিল্লি করা হত। বারো অব্দি বাংলায় পড়েছি। গোড়ার দিক ছাড়া তেমন অসুবিধে হয়নি। বাকিরাও পিক আপ করে নিয়েছিল।

    কিন্তু মায়ের কাছে শুনেছি সেই আমলে বা মা থেকে প্রেসিতে গিয়ে কী চাপে পড়েছিল। তখন নাকি সব হাই ফাই বাড়ি থেকে হাই ফাই লোকজন। অপর্ণা সেনদের আমল।

    প্রেসিতেও যখন ক্লাস করেছি, বামি রাই সংখ্যাগরিষ্ঠ ছিল বলে হীনমন্যতা দেখিনি। তিন বছর প্পর থেকে নানা ইন্টাতভ্যুর আগে সাবজেক্ট নিয়ে চাপ থাকত, ইংরাজি নিয়ে কেউই তেমন খেতনা। হাত পা নেড়ে যাহোক বুঝিয়ে দিত। সায়েন্সে যায়ও। আর ইন্টারভিউতে সেসব ম্যাটারও করেনা তেমন।

    টি আয় এফ আরের ফিজিক্স ডিপ ভর্তি পব এর গ্রামের ছেলে ছিল। ইংরাজি কারুরই সুবিধার না, মানে স্পোকেন। ভালই চালিয়েছে। বা মা নিয়ে হীনমন্যতা তো ছিলই না, উল্টে বঙ্গভাষীদের ঘেটো ছিল, যার ঠ্যালায়, আর যাদের বাংলা বলার ঠেলায় অন্যরা বাংলা শিখত।
  • Blank | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৫২384321
  • অম্নি বানানের ইসে এসে গেলো !! ওম্নি
  • Rabaahuta | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৯384320
  • সে তো ই-মি ও ভুল ইংরেজী লেখে ঃ)
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৮384319
  • আপনি বাই এনি চান্স অধিকারী হলে কোনভাবে যোগাযোগ করা যাবে? সেক্ষেত্রে আপনার উ গভের এক বন্ধু আপনাকে খুব খুঁজছে।নাহলে প্লিজ ইগনোর।
  • Rabaahuta | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৬384318
  • আদিনাথ, ঠিক!

    তবে সমরেশ বসু নয়; আর ছোটগল্প।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৫384317
  • মেধাতেই সমস্যা হয়। ইংরেজি নিয়ে লিখেছি, হিন্দি নিয়েও লিখেছি, সে আমার সেই সময় পর্যন্ত হওয়া অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছি। হিন্দি নিয়ে আমার অলাদা একটা স্ট্যান্ড আছে, সে অন্য সময়ে আলোচনা করা যাবে - আমার শুধু এই বামি ইমি নিয়ে এইটুকুই বক্তব্য, মেনে নিচ্ছি ইমি না হয়ে অনেকে হীনমন্যতায় ভুগত, মেনে নিচ্ছি শিপিয়েম বামি থেকে প্রাথমিক স্তরে ইংরেজি না পড়িয়ে, সিক্স থেকে লার্নিং ইংলিশ পড়িয়ে আমাদের ইংরেজিতে কনফিডেন্সের ধজ্জিয়াঁ উড়িয়ে দিয়েছে, তা, এই এত বছর ধরে ইশকুলে বাংলাটা তো পড়িয়েছিল, হিস্ট্রিজিওগ্রাফি না পড়িয়ে ইতিহাস ভূগোল পড়িয়েছিল, ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান উদস্থৈতিক কূট সবই পড়িয়েছিল, কিন্তু সেই জেনারেশন কজন ছেলেমেয়ে আজও, আজও নির্ভুল বানানে বাংলা লিখতে পারে? কজন?
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩384316
  • আরে উত্তরপাড়া গভ!
  • anag | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪২384315
  • ওরে বাবা, রবাহূতের সব মনে থাকে দেখছি। সেই মুদির নাম আদিনাথ, কিন্তু কার লেখা? মনে পড়ছে না। সমরেশ বসুর গোগোল হতে পারে।

    আমি ৯১ মাধ্যমিক বা মি। রেলা ছিল না একেবারেই সে আমলে। ঐ সাহিত্য ইত্যাদি দিয়ে তালপুকুরে ঘটি ডুবতো না। উত্তরপাড়া র সৌভাগ্যে মোহিত হলাম।

    তবে ঐ, না বলতে পারা নিয়ে মনে হেবি চাপ ছিল। যদুপুরে TCS এর আগের দিন এই একটাই চাপ নিয়ে আলোচনা হত। সে অবশ্য ১৯৯৭ সাল।
  • Rabaahuta | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৫:০৮384314
  • কথা হলো যারা অবহেলায় জিআরই টোয়েফেল পেরিয়ে যায় তারা আওনাগা মাধ্যমে পড়লেও কোথাও আটকাবে না।

    আটকায় মধ্য এবং নিম্নমেধাদের।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৯384313
  • বাংলা মাধ্যমে পড়া ছেলেপিলেদের হীনমন্যতা আছে কারণ তাদের আশে পাশে নিজের জাতেরই অনেক ইংরাজী জানা ছেলে-মেয়েরা আছে বলে। চীন-জাপান-কোরিয়ায় সেটা নেই। তাই তাদের মধ্যে হীনমন্যতা নেই।

    আর আমি বাংলা মাধ্যমে পড়াশুনা করেও পরে অনেক ইংরাজী শিখেছি এবং ইংরাজদের দেশে কাজ করেছি - তার মানে এই নয় যে আরেকজনকে বলবো বাংলা মাধ্যমে যাও এবং ইংরাজী না শেখা নিয়ে চিন্তিত হয়োনা - বরং বলবো ছোটবেলা থেকেই ইংরাজীটা শেখা উচিৎ।
  • + | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৫384312
  • কোরিয়ার স্কুল এডুকেশন নিয়ে দু-এক পয়সা বলতে পারি। একটু বাদে আসছি।
  • + | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৪384311
  • বাংলা মিডিয়ামের হীমঃ কাটার জন্য চীন-কোরিয়া-জাপানের লোকেদের দেখুন। আমার হীমঃ (অল্প যেটুকু ছিল) কেটে গেছিল কোরিয়া গিয়ে, আমার অবস্থা আর আমার সাথে থাকা ই-মি র অবস্থা একই হয়েছিল।

    আমেরিকার থেকেও এই নির্দিষ্ট বিষয়ে বড় 'লেভেল প্লেয়িং গ্রাউন্ড' জাপান-কোরিয়া-চীন।
  • dipanjan | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৪:২৭384310
  • ইংরেজি বলা নিয়ে একটু হীনমন্যতা ছিল। জি আর ই আর টোয়েফল তো জলভাত। কিন্তু আমেরিকাতে টি.এ. নিয়ে পড়াতে গেলে ইউনিভার্সিটি একটা স্পোকেন ইংলিশ টেস্ট নেয়। পাস করতে না পারলে এক সেমিস্টার কোর্স নিতে হয়। ডন বস্কো, সন্ত জেভিয়ারের বন্ধুরা সহজেই পাস করেছে। বা মি র ইজ্জতের প্রশ্ন। কপালগুনে যে ভদ্রমহিলা টেস্ট নেবেন তিনি ঘোর সিনেফাইল। ছোটবেলা থেকে উত্তরপাড়া সিনে ক্লাব করছি। আর কে আটকায়? বিষয় জ্ঞানে উচ্চারণ দোষ চাপা পড়লো। পাস্ করে গেলাম। তবে পড়াতে গিয়ে সংকট এসেছে। প্রথম প্রথম "দিস সেমিনার সাক্স" শুনেছি। প্রথমবার সাক্স-এর মানেও ঠিক জানতাম না, তবে ভালো কিছু যে নয় সেটা বুঝেছি। তবে বা মি আর ই মি নিয়ে হীনমন্যতা কেটে গেছিলো আমেরিকা নেমে প্রথম রাত্তিরেই। কলেজের এক বন্ধুর সাথে ম্যাকডোনাল্ডস-এর লাইনে। কৃষাঙ্গদের দক্ষিণী আর ক্যাজুন মেশানো উচ্চারণ লাইনে দাঁড়ানো উত্তরপাড়া সরকারি আর সন্ত জেভিয়ারের কাছে সমান দুর্বোধ্য। কোনো কোনো দিকে থেকে আমেরিকা এখনো লেভেল প্লেয়িং গ্রাউন্ড।
  • | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৯384308
  • হ্যাঁ উত্তরপাড়া গভঃ আর দেবীশ্বরীর পাবলিকদের হেব্বি ঘ্যাম ছিল। সেন্ট জোসেফসের পাবলিকদের ডেকে ডেকে তুচ্ছতাচ্চিল্য করত অন্তত ৯৩-৯৪ পর্যন্ত তো বটেই :-)

    কিন্তু কে কোথায় আছ, শিগগির ব্রতীনবাবুকে ডেকে এনে এই দীপাঞ্জনকে দেখাও।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৬384307
  • সার্চ কাজ করছেনা, পেনশনের টইটা পেলাম না। এন পি এস এ এল সি ৫০, এল সি ৭৫, এল্ল স্সি ২৫ এইগুলোর ফাণ্ডা কেউ জানে? কোনটায় অপ্ট করা ভাল? লাইফ সাইকেল ফাণ্ড where the cap to equity investments is 75% /50%/25% of the total asset লেখা, এসবের মানে কী? মানে, আমার মানে না জানলেও চলত, কিন্তু ৭৫ ৫০ ২৫ এর মধ্যে বাছতে বলছে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৫384306
  • সাউথ কোরিয়া-তে খুবই ইন্টারেস্টিং। উইকি বলছে,
    The country has one of the worlds highest-educated labour forces... The country is well known for its obsession with education, which has come to be called "education fever"...
    আর একটা ব্যাপার বলছে সাউথ কোরিয়াতে প্রাইভেট আর পাবলিক স্কুল - দুই ধরনের স্কুলই সরকারী অনুদান পায়। প্রাইভেট একটু কম পায়।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৯384305
  • না না, সাউথ কোরিয়া-র এডুকেশন সিস্টেম ভালো, ওয়ার্ল্ড লিস্টে টপে আছে। চায়নাও ভালো।

    Best Education In The World: Finland, South Korea Top Country Rankings, U.S. Rated Average

    https://www.huffingtonpost.com/2012/11/27/best-education-in-the-wor_n_2199795.html
  • dipanjan | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৭384303
  • বা মি প্রসঙ্গে, আমি উত্তরপাড়া সরকারি বিদ্যালয় - ১৯৯১ উচ্চ মাধ্যমিক। আমরা যখন পড়াশুনো করতাম, হীনমন্যতা তো দূরস্থান, অহমিকা ছিল। আমরা এটাই জানতাম যে পশ্চিমবঙ্গ বোর্ডের মান দিল্লী বোর্ডের থেকে অনেক ভালো। খুব ছোটবেলায় মাখলার ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল-এ পড়েছিলাম কারণ তখন একটা পারিবারিক আশঙ্কা ছিল কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য বাবার দিল্লী বদলি হতে পারে। সেই সম্ভাবনা কেটে যেতেই ব্যাক টু বেঙ্গল বাপ্ বাপ্ বলে। আমরা লার্নিং ইংলিশ-এর প্রথম ব্যাচ। ক্লাস ফাইভ অব্দি ইংলিশ নেই। তাতেও কোনো দুঃখ ছিল না। পারিবারিক পরিস্থিতি অবশ্য ব্যতিক্রমী - মা ইংলিশ এম.এ, বাড়িতে স্টেটসম্যান ইত্যাদি। যাই হোক, যারা লিলুয়া ডন বস্কো বা কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলে-এ যাতায়াত করে পড়তো, তাদের তুচ্ছতাচ্ছিল্যই করতাম। প্রথমত বাঙালি সাহিত্য সংস্কৃতি জানতো না, দ্বিতীয়ত অঙ্কও ভালো জানতো না। কিছুটা সত্যি, অনেকটাই কূপমণ্ডূকতা। কিন্তু সেটাই কনভেনশনাল উইজডম ছিল। ব্যক্তিগতভাবে ধারণা বদল হয় উচ্চ মাধ্যমিক-এর সময় IIT প্রিপারেশন নিতে গিয়ে। দেখলাম আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাসে অনেক গ্যাপ আর প্রবলেম সলভিং এপ্রোচ প্রাচীনপন্থী। কিন্তু তাও মনে হতো সামগ্রিকভাবে বা মি ভালো - সাইন্স সাবজেক্ট ইংরেজিতে লিখছি আবার ১৯৪৬-৪৭. নবান্ন নিয়ে ছোটবেলা থেকে যাদের হাত ধরে বাংলা শেখ তাদের সাথে আলোচনাও চলছে। এই গভীরতা মনে হতো না দিল্লী বোর্ডের শিক্ষায় ছিল। কিন্তু গত তিরিশ বছরে অনেক পাল্টে গেছে। এখন আমার স্কুল-এর বন্ধুদের যারা উত্তরপাড়ায় রয়েছে, তাদের প্রায় কারুর ছেলেই আমাদের স্কুল-এ পড়ে না। যেটা আমাদের ছোটবেলায় ভাবাই যেত না।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৭384304
  • ক্র্যাম স্কুল, কোচিং সেন্টার, টিউটোরিয়াল্‌স্‌ --- নানা দেশে নানা নামে...
    ...Cram schools are specialized schools that train their students to meet particular goals, most commonly to pass the entrance examinations of high schools or universities. ...
    https://en.wikipedia.org/wiki/Cram_school
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৫384302
  • দক্ষিন কোরিয়ার শিক্ষা ব্যবস্থা খুবেকটা ভালো নয়। একটা পরীক্ষার উপরে নাকি পুরো জীবনের ভবিষ্যত নির্ভর করে, এরকম একটা রিপোর্ট পড়েছিলাম।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৩:২৯384301
  • সিওল-এ রাতে সরকারী বাহিনী টহল দেয়, কোনো বাড়িতে আলো জ্বললে দেখে কোনো স্টুডেন্ট রাত জেগে পড়ছে কি না। রাত জেগে পড়শোনায় কার্ফু জারি করেছিল।

    On a wet Wednesday evening in Seoul, six government employees gather at the office to prepare for a late-night patrol. The mission is as simple as it is counterintuitive: to find children who are studying after 10 p.m. And stop them.

    In South Korea, it has come to this. To reduce the country's addiction to private, after-hours tutoring academies (called hagwons), the authorities have begun enforcing a curfew — even paying citizens bounties to turn in violators.

    http://content.time.com/time/magazine/article/0,9171,2094427,00.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত