এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:৫১384360
  • মুলোর চেয়ে মুলোশাক অনেক ভালো। ঝাল ঝাল করে রাঁধলে তো কথাই নেই। ঃ-)
  • হু | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:৪৩384359
  • আমিও ম্যাটাডোরভর্তি মুলো পড়ে প্রথমে শীতের কচি মুলোর কথাই ভেবেছি ঃ-)
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:৪২384357
  • পতাকা ছিল।
  • হু | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:৪২384358
  • যাঁরা স্কুলে ভর্তি করিয়ে দেবার জন্য ঘুষ দেন তাঁরা কি শুধুই ভিক্টিম? নাকি তাঁরাও একটু একটু অপরাধী? এই ভদ্রলোক সুইসাইড করায় ঘটনাটা খুবই সেনসিটিভ হয়ে গেল। কিন্তু ইনি যদি সেটা না করতেন, এনার কি এই চিটিং-এর জন্য আইনী অভিযোগ জানানো সম্ভব ছিল?
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:৩১384356
  • কলকাতায় দিব্যি এসব হয়। এ গল্প তো চার পাঁচ বছরের পুরনো।
  • | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:২৭384355
  • এক সেকেন্ডের জন্য মনশ্চক্ষে ভেসে উঠল ম্যটাডোর বোঝাই কচি শাকওলা সাদা সাদা মুলো।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:২৫384354
  • মানে এই স্কুলগুলোতে আডমিশন টেস্ট হয়না বা হলেও তাতে গুপি হয় ? সেক্ষেত্রে স্কুলের কেউও টাকা খায়। এতো বিরাট চক্র ? সিকি, কোল্কতারটাও এই কেস ?
  • | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:২৩384353
  • টিউটোরিয়ালের মালিক ত দালাল হিসেবেই টাকা নিয়েছিল। একটা সিট করে দেবে বলে।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:২২384352
  • ম্যাটাডোর বোঝাই মুলো? পতাকা দেখে চিনলে? নাকি কপালে নীল সাদা ফেট্টি আর পরনে নীলসাদা পোশাক? ঃ-)
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:১৪384351
  • থ্যাঙ্কু হুতো। ভাষার নামটা বেশ চমৎকার।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:১৩384350
  • বাপস রে ! কী সাঙ্ঘাতিক খবর ! কিন্তু এটা দালাল নাকি স্কুলে ভর্তি করার জন্য তৈরি করিয়ে দেবার টিউটোরিয়াল ?
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:০৯384349
  • বাপস, এখনও ইমি আর বামি চলছে! ইদিকে কলকাতায় দেখলাম ম্যাটাডোর বোঝাই মুলো যাচ্ছে হইহই করে। এনারা কি সব বাবরি প্রতিবাদে গেসলেন কোনদিকে?
  • Rabaahuta | ০৬ ডিসেম্বর ২০১৭ ২২:০১384348
  • হ্যাঁ, নাগা-দের একটি গোষ্ঠী, তাদের ভাষা @Atoz
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:৩৮384345
  • আওনাগা মাধ্যম কী? আওনাগা কি কোনো ভাষা?
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:২৯384344
  • এইজন্যে রবীন্দ্রনাথ বলেছিলেন, "কী হয়েছে বামি?"
    বামি বললো, "হারিয়ে গেছি আমি"
    খুব অন্ধকার ছিল কিনা!
    ঃ-)
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:১৬384343
  • তবে ভূঊল টা খুবই ভাআআল বানাম হয়েছে।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:১৩384342
  • কলের জলের তোড়ে স্কেল সেট করে নিতে হয় ঐজন্য। কিম্বা এক্সস্ট চালাতে নেই বলতে যাচ্ছিলাম, বললাম না।
  • b | ০৬ ডিসেম্বর ২০১৭ ২১:০১384341
  • ১। আমি তো বাথরুমেও গাই না। অন্য লোকের ভয়ানক ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় কি না।

    ২। এক তো পাটকর জানি। নিম্ন -উচ্চ-মধ্য এনারা সব কোথাকার মেধা?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৭ ২০:০০384340
  • প্রতিভা কি এমনি এমনি হয়। কত ভ্যারিয়েবল। বাথরুমে গান গাইতে গেলে এক্সস্ট ফ্যান ঠিকঠাক লাগান। আমি সেইদিন আবিষ্কার করলাম, আমার বাথরুমের এক্সস্ট ফ্যান এফ শার্পে চলে। চিল্লিয়ে গান গাইতে গেলেই তাই একটু বাদে গলা ভেঙে যায়। এক্সস্ট ফোনকে তাম্বুরা হিসেবে ব্যবহার না করার সাজেশন দিয়ে কোনো লাভ নেই, ওটা অসম্ভব। অতএব বেছেবুছে লাগান।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৩384339
  • একেবারে উল্টো মানে দান্রায় এরোকম কিছু না বলে বসলে, চাট্টি ভূঊল ভাষা বোল্লেই বা অসুবিদে কী ? না হয় মোফো রা এট্টু ভূঊল ধোরবে আর ট্যান্শ মামোনিরা কাছে ঘেন্শবেনা--- আখেরে কী জায় আসে ঃ)
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৯384338
  • আচ্ছা, দিল্লিতে আর হপ্তা দুই বাদে তার এগারোটায় পৌঁছানো ফ্লাইট কাটা ঠিক হবে ? মানে কুয়াশা ফুয়াশায় এইসমএর ফ্লাইট লেট বা ক্যান্সেল হয় ?
  • হু | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৩০384337
  • আরো একটা ব্যাপার হল কেউ কেউ যেমন ছোট থেকেই অঙ্কে ভালো, ছবি আঁকায় ভালো, গান গাওয়ায় ভালো, তেমনই এমন অনেকেই আছে যারা স্বাভাবিক ভাবেই অন্য ভাষা সহজে শিখতে পারে। এর উল্টোটাও হয়। কেউ সারাজীবন অঙ্ককে যমের মত ভয় পায়, ছবি দেখে সাপ না মুগুর বোঝা যায় না, প্রচুর সাধ থাকলেও সঙ্গীত প্রতিভাকে বাথরুমে লুকিয়ে রাখতে হয়। এমনই কেউ কেউ হয় যাদের একটা স্বাভাবিক অক্ষমতা থাকে দ্বিতীয় ভাষা শেখার। অন্য সব অক্ষমতার সাথে এটার তফাত হল, মাধ্যমিকের পর অঙ্ক না করে থাকা যায়, ছবি না আঁকলে বা গান না গাইলে কেউ আপনার কৈফিয়ত চাইবে না, কিন্তু যে প্রফেশনেই যান না কেন ভাত তো জোটাতে হবে ভাষা বেচে। ভাষাটা কোন সমস্যাই নয় একথাটা মনে হয় এত সহজে বলে দেওয়া উচিত না।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৮:০৬384336
  • হু, হুম।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৮:০২384335
  • একটা অ্যাজাম্পশন এখানে অনেকেই করছেন দেখছি। সেটা হলো বামির একজন স্যাম্পেল ইমির একজন স্যাম্পেলের থেকে মেধাগত দিক থেকে এগিয়ে। এটা কেন করা হচ্ছে সেটাই বুঝতে পারছিনা।

    ধরুন আপনি কনসাল্টিঙ্গে কাজ করবেন আন্ডারগ্র্যাডের পরে। এইবারে বলুন আপনি ইমি হলে সুবিধা বেশি হয় নাকি বামি হলে। চাকরিটা পেতে, চাকরিতে কাজ করতে।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৯384334
  • ২ হলে খুব ভালো হয়, সেতো বটেই। কিন্তু করবেকটা কে?
  • হু | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৫384333
  • আমিও মায়ের কাছে শুনেছি হাওড়া গার্লসে অনার্স করে সিউতে মাস্টার্স ক্লাসে গিয়েই বেশ চাপ খেতে হয়েছিল মাকে। আমার যদিও তা সত্ত্বেও বামি। এগারো-বারোতে ব্রেবোর্ণে খুব চাপ হয়েছিল বামি হওয়ার জন্য। তবে সেটা মনে হয় কালচারাল তফাত। অন্য কোন ইমি, ধরা যাক, সাউথ পয়েন্টেই যদি যেতাম তাহলে অন্যরকম হত বলে আমার ধারনা। আশুতোষ কলেজে আমাদের ব্যাচে চারজন বামি, বাকি সব ইমি। কোন তফাত বুঝিনি। আইআইটিবির মাস্টার্সে আমাদের ব্যাচে একমাত্র আমি বামি। বাকি সবাই প্রাইভেট স্কুলের। আবার ওখানেই পিএইচডিতে বামির ছড়াছড়ি। বামিতে পড়ে ইংরিজি শেখা যায়না এমন না। কিন্তু পারফর্মেন্স কেমন হবে তা ডিপেন্ড করছে আত্মবিশ্বাস ও পারিপার্শ্বিকের ওপর। আত্মবিশ্বাস খুব বেশি হলে আশেপাশে কে আছে ম্যাটার করে না। যদি আত্মবিশ্বাস মধ্যমানের হয়, আর চারপাশে যদি এমন লোকজন থাকে যারা আপনি কি বললেন পুঙ্খানুপুঙ্খ মনে রেখে নিজস্ব বৃত্তে খোরাক করবে তাহলে চাপ আছে।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৩384332
  • ২) টা কেন হবেনা বা হওয়ানোর জন্য চেষ্টা করলে বেটার হয়না? হবেনা কেন? না হলে আমাদের মানসিকতার জন্যেই হয়না।
  • Rabaahuta | ০৬ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৯384331
  • বন্ধুদের সঙ্গে হীনমন্যতা কেন হবে, সে তো চুলের ছাঁট খারাপ হলেও হতে পারে, হওয়ার হলে।

    কিন্তু পথে মেধার কুসুম না থাকলে তৈলাক্ত বাঁশে ইংরেজী জানা বাঁদর একটু সুবিধে পায়।

    এসএর তিন নংএ খুব একমত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত