এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৮384420
  • কালকে গিটারের ব্যাপারটায় উত্তর দেওয়া হয়নি। দেখুন পাওয়ার ইউসেজ না হলে যেকোনো ব্র্যান্ডই ভালো, তবে বাজিয়ে দেখে নিতে হবে আওয়াজটা পছন্দ হচ্ছে কিনা। ফালতু বেশি দামী গিটার কেনার মানেই হয়না। হাল্কা রক বা পপের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে হার্ড রকের ক্ষেত্রে আমি একটু বেশি ইনভেস্টমেন্টের পক্ষে। ফেন্ডার বা গিবসন নিশ্চয়ই দেশে পাওয়া যাবে। ইয়ামাহাও মন্দ না। আরেকটা জাপানি ব্র্যান্ড আছে, কেবলই নাম ভুলে যাই, সেটাও বেশ ভালো।

    এবার, কতটা পাওয়ার ইউসেজ হচ্ছে, তার উপরে পুরোটা নির্ভরশীল। বাজেটের উপরেও। এবং ইলেকট্রিক গিটারের ব্যাপরে আমি খুব ভালো কিছু জানিনা। কোনোটাই ফার্স্ট হ্যান্ড না। ফলে নিয়মিত ইলেকট্রিক বাজায় এরকম কারো সঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো। হয়তো দেখা যাবে আমার সাজেশনগুলো কমপ্লিটলি ভুলভাল। এমন কোনো দেশী ব্র্যান্ড আছে, যারা খুবই ভালো বানাচ্ছে, আমি জানিনা।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৭384419
  • প্রচুর প্রচুর ইন্টারিলিজিয়ন ইন্টার কাস্ট গণবিবাহের আয়োজন করা দরকার। এসব পরিবারে যারা এরকম বিয়েতে বাধা পাচ্ছে, তাদের স্পট করে বিয়ে দেওয়ানো দরকার
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৪384418
  • প্রচুর প্রচুর ইন্টারিলিজিয়ন ইন্টার কাস্ট গণবিবাহের আয়োজন করা দরকার। এসব পরিবারে যারা এরকম বিয়েতে বাধা পাচ্ছে, তাদের স্পট করে বিয়ে দেওয়ানো দরকার
  • রোবু | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৯:১৯384417
  • প্রসঙ্গত, রাহুল গান্ধী খাজা, তাই বিজেপিকে ভোট দেব, এই স্টান্সটা আমার প্রচন্ড গোলমেলে লাগে।
    ইনকাম্বেন্ট হলে তাও মেনে নিতাম।
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৭:০৪384416
  • ইদিকে আমাকে দুপুরে তিনটে নাগাদ এক মহিলা ফোন করেছেন। জিগ্যেস করে বলেন আমি আদিত্য বিড়লা গ্রুপ থেকে বলছি। বললাম কেন? উনি আবার রিপিট করলেন আমি অদিত্য বিড়লা গ্রুপ থেকে বলছি। আমি আবার সংক্ষেপে কেন? এরকম বার চারেক চলার পরে আমি একটু জোরে বললাম হ্যাঁ বুঝেছি তো কোথা থেকে বলছেন, কেন বলছেন জানতে চাইছি, বুঝতে পারছেন না? এবার বললেন হ্যাঁ হ্যাঁ এই যে বলছি। কাকে যেন ফিসফিস করে জিগ্যেস করলেন কেন জানতে চাইছে। সেদিক থেকে আরেক মহিলা কিসব বললেন। ইনি এবার এসে বললেন 'আপনি কিছু করেন?' আমি আবার কেন? ঠিক কী জানতে চাইছেন এবং কেন? এবার উনি প্রাঞ্জল হলেন। 'আমাদের এখানে ম্যানেজার নেওয়া হচ্ছে, আপনি আসতে পারেন ইন্টারভিউয়ের জন্য'
    আমি তো পুরো অবাক হতবাক ইত্যাদি। জিগ্যেস করলাম আপনি হঠাৎ আমাকে পেলেন কোথায়? খানিক জেরা করতে বেরোল নোকরি থেকে কেউ প্রোফাইল বের করে শেয়ার করেছে আর সংগের সিভিটি ডাউনলোড করে নি। শুধুই প্রোফাইল টিজারটুকু সম্বল করে এঁয়ারা মাঠে নেমে পড়েছেন
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৪১384415
  • সাইটে লোক। সেই পুরনো একটা জোক মনে পড়ে গেল আর কি ঃ)
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৯384414
  • কোনটা কেন ? মার্জার, বিজেপির ক্যালালেকি না সাইটে লোক ?
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৮384412
  • হ্যাঁ। শুনলাম ম্যাসিভ ছাঁটাই হতে চলেছে। লোকজন পুরো প্যানিকড।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৮384413
  • সেকি কেন? আমি তো নানান ঝামেলায় কদিন লিখতে পারিনি।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৭384411
  • ভোদাফোন আর আইডিয়া?
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৬384410
  • সাইটে আজ কত্ত লোক আসছেন রে বাবা!!
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৫384409
  • একজায়গায় পেলাম

    দুটি টেলিকম সংস্থার সংযুক্তিকরণ প্রক্রিয়া কে এগিয়ে আনা হয়েছে মার্চ ২০১৮ তে। প্রতিটি সার্কালের সমস্ত কর্মচারী কে তিন টি ব্যান্ডে বিভক্ত করা চলছে। সবুজ ব্যান্ড হলে রিটেনশন বোনাস সহ চাকরী নিশ্চিত, কমলা হলে আবার ইন্টারভিউ এবং লাল হলে বিদায়।
    সবুজে ১০%, কমলাতে ৩০% লোক থাকবেন বলে ঠিক করা হয়েছে।
    পুরো প্রক্রিয়া টি আর্নেস্ট ইয়াং এবং পি ডাব্লু সি করছেন।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:২৬384408
  • বিজেপির সবচে বড়ো অ্যাসেট রাহুল গান্ধী। এই যে গুজরাটে এতো অসন্তোষ, হার্দিক প্যাটেলদের এতো পপুলারিটি, এই অসন্তোষকে ভোটের বাক্সো অবধি নিয়ে যাওয়ার মতো কেউ নেই। রাহুল গান্ধী এতোই ছেলেমানুষ, এই চল্লিশ বছর বয়সেও, যে ওকে কেউ ভোট দেবেনা - আমি হলেও দিতাম না। আর তার ওপর কংগ্রেসের সংগঠন নেই। ফলে বিজেপি বেসিকালি ফাঁকা মাঠে জিতছে। কং যদি একটা ভালো প্যান ইন্ডিয়া লিডার প্রোজেক্ট করতে পারতো তো গুজরাটে জেতার মতো অবস্থায় আছে বলে মনে হয়।
  • Rabaahuta | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:২৩384407
  • ত্রিপুরাতে ধর্মনগরে বিজেপির দুই গোষ্ঠীতে হেবি ক্যালাকেলি হয়েছে।
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৬:০২384406
  • এই বিচিপিগুলো (তখন অবশ্য আর এস এসই ছিল) সেই ১৯৪৭-৪৯ পিরিয়ডেও লাভ জিহাদ নিয়ে খুব তড়পাত। Recovery of Abducted Women Act টা খুব সম্ভবত এদের চাপাচাপিতেই আনা হয়েছিল।
  • Rabaahuta | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২৯384405
  • এমনিতে তো কোন জনসংযোগ নেই সোশাল মিডিয়াতেই দেখি। দুচার বছর আগের অনেক তীব্র মোদীপন্থী এখন বিজেপি সমালোচক, আর্থিক নীতির কারনে অনেকাংশে। তাদের ভোট অন্যদিকে যেতেই পারে বা পারতো। কিন্তু ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে গেছে প্রচন্ড ভাবে, অনেক গুণ। মতামত আর রাজনীতি, অর্থনীতি ঘিরে নয়, ওসব গৌণ এই বাজারে। ম্যাটার করছে ধর্ম, জাত, সম্প্রদায়। আর এই রাষ্ট্রবাদ। অন্যত্র ছড়ালেও এই খেলাটা এদের হাতে।

    এই রক্তবীজের ঝাড়, বিদ্বেষ।

    ওদিকে, বাংলায় নামের আগে শ্রী না লিখে নামের পর জী লেখার চল হচ্ছে দেখছি।
  • সিকি | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৫:০৯384404
  • ভিডিওটা এখানে না প্লিজ। সাংঘাতিক ডিসটার্বিং ভিডিও। প্লিজ গুরুর পাতায় না।
  • h | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৫:০২384403
  • গুজরাটে এবং এখন অন্যত্র ও বিজেপির যেটা সাফল্য, যে ডিস অ্যাডভান্টেজ্ড অ-মুসলমান ও মেনে নিতে তৈরী হয়েছে তাদের প্রচারের ফলে, যত সমস্যাই হোক, মুসলমান নষ্টের গোড়া হোক বা না হোক, শুধু মুসলমান হওয়ার কারণেই, তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে, অথবা না থাকলেও চলবে, আমি ফাসিজম শব্দটা নর্মালি ব্যবহার করি না, যে খানে সেখানে ফস করে বিশের শতকের তিরিশের দশকের ঐ বর্বরতার কারণটিকে ব্যাবহার করে সেই বীভৎসতাকে লঘু করা থেকে বিরত থাকতে চাই বলে, কিন্তু শুধুমাত্র ঘৃণার জন্যেই ঘৃণার এই বাড় বাড়ন্ত দেখে, এই অবস্থান কদ্দিন রাখতে পারবো জানি না।
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ১৪:০৭384402
  • আমি অফিস থেকে খুলতে পারছি না, কেউ নিউজ-১৮ এর রাজস্থানের ভিডিওটা ফেকু এক্সপ্রেস এর টইতে তুলে দেবে প্লীজ। খাঁটি হিন্দুত্বের ঐ তালিবানি নমুনাটা ওখানে থাকা দরকার।
  • সিকি | ০৭ ডিসেম্বর ২০১৭ ১২:৩৭384401
  • রাণা আয়ুব কালকেই পড়ে ফেলেছি তো। আই অ্যাম এগ্রি।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৭ ১১:০২384399
  • কী প্রেডিকশন ?
  • b | ০৭ ডিসেম্বর ২০১৭ ১০:৪০384398
  • স্বার্থপর নয়। গাঁট।
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:৪১384397
  • রানা আয়ুবের প্রেডিকশানটা কেউ দেয় নি এখানে? কেউ রানাকে ফলো করেন না? সিকি তো করে নির্ঘাৎ
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:৪০384396
  • আর এক ৫৬ ইঞ্চি পশ্চিম এশিয়ায় গুছিয়ে আগুন লাগানোর ব্যবস্থা করলেন, টোটাল গাঁট এবং স্বার্থপর লোক প্রেসিডেন্ট হলে এই হয়
  • anag | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:২৭384395
  • কিন্তু এগুলো কি এদেশেও পাওয়া যাবে? এখানে ফেন্ডার-এর স্কুইএর পাওয়া যায়। কিন্তু গিবসন জানি না।

    প্লেন পপ বা রক হলে কি অন্য কোনো ব্র্যান্ড আছে যা এদেশে পাওয়া যায়?
  • Ishan | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:২২384394
  • আচ্ছা হার্ড রক। হার্ড রকের বাজারে লোকে চোখ বুজে গিবসন আর ফেন্ডার কেনে।

    তবে আমি ইলেকট্রিক তেমন বাজাইনি। ফলে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নয়।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:১৮384392
  • হুম, ABP CSDS -ই সবচেয়ে ক্লোজ প্রেডিক্ট করছে তাইলে। গো বৎসেরা একটা ধাক্কা খেলে ভালই হয়।

    আমার কট্টর বিজেপি বন্ধু অবশ্য বলেছে ওরা গুজরাতে ১৫০+ আসন পাবে, আর ২০২৯-এ ৫৬ ইঞ্চি অবসর নিলে যোগী আদিত্য-বাবু পিএম হবেন
  • anag | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:১৮384393
  • এই যে কিসব গান আছে - RHCP, মেটালিকা, আয়রন মেডেন, স্ল্যাশ ইত্যাদি। সব ভাল জানি না। বন্ধুরা বাজায় বলেও হতে পারে।

    উত্তর ভাল হল কি? না হলে আবার দেওয়ার চেষ্টা করব।
  • Ishan | ০৭ ডিসেম্বর ২০১৭ ০৯:০৬384391
  • ইলেকট্রিক বাজাতে চায় কেন? কী বাজাবে?

    মানে বাজালে আমার আপত্তি নেই, কিন্তু কী বাজাবে না জানলে সাজেশন দেওয়া মুশকিল। যদি দিতে পারি অবশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত