এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০২384449
  • @anandaB

    আপনার পোস্ট এখন দেখলাম। ওবেসিটি-র উল্লেখ করা ঠিক হয় নি ঠিকই, তবে Hmm-এর কমেন্ট-টা অনেক বেশি গ্রাফিক এবং আপত্তিকর লেগেছে।

    আরো যেটা মনে হয় - মোদী, অমিত শাহ এরা পাব্লিক ফিগার, এদের নিয়ে কিছুটা ঠাট্টা-তামাশা করা চলে (আমার মতে) এবং ওনারা যেহেতু এখানে উপস্থিত নেই, ওরা এটা জানতেও পারছেন না (মনে হয় না, গুরু-র পাতা থেকে পোস্ট তুলে ওদের পাঠান হয় বলে)।

    অন্যদিকে Hmm-এর কমেন্ট সরাসরি দ-এর উপস্থিতিতে তাকে খারাপ লাগানোর জন্যই করা।

    তবে আপনার পোস্টে আপত্তিকর কিছু ছিল না, আপনাকে Hmm-এর সাথে একই গোষ্ঠীভুক্ত করা দ-এর উচিত হয় নি, ওটা মনে হয় নী-জার্ক রিঅ্যাকশন ছিল।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০২384450
  • একী। রাজস্থানে এ কী কান্ড। চারদিকে এত ধুন্ধুমার এইজন্য। আমি টেরই পাইনি।
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০০384448
  • সোনিয়া গান্ধীকে নিয়মিত 'বার ড্যান্সার' বলা নিয়ে কী মত?

    বাই দ্য ওয়ে আমাকে মোটা বলা নিয়ে কিসু যায় আসে না। কারণ আমি নিজের পুরো ছবি তো কোথাও দিই না। আর নিজেকে নিয়ে ইয়ার্কি আমি আর হনু যথেষ্টই মেরে থাকি। যেমন কুমুও নিজেকে ৯০ কেজি দাবী করে। তার কতটা সত্যি সে যাচাই কে কীভাবে করছে! সেই নিয়ে সেইটাকে আক্রমণের বিষয়বস্তু করতে চাওয়াটা নির্বুদ্ধিতা।
    দ্বিতীয়তঃ আমি কোথাও আমি তো গরীব বলে কাঁদুনিও গাই নি, বরং হায়েস্ট ট্যাক্স স্ল্যাবে নিয়মিত ট্যাক্স দিয়ে থাকি। তার পরেও ফলস ইক্যুইভ্যালেন্স দেখানোর চেষ্টাও হাস্যকর।

    নিন এবার যার যা খার আছে মিটিয়ে নিন।

    হ্যাঁ এবার ব্যাক ট্যু অরিজিনাল প্রশ্ন সোনিয়া গান্ধীকে নিয়মিত বার ড্যান্সার বলা নিয়ে কী বক্তব্য? বার ড্যান্সার একটা পেশা, সেটা নিয়ে কটাক্ষ করতে চাওয়ার মানে কী? দ্বিতীয়তঃ উনি যে পেশাতে নেই সেটা উনাকে বলার অর্থই বা কী? আর "দুপক্ষরই সমান দোষ" ওয়ালাদের কী বক্তব্য এই বিষয়ে?
  • S | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩384447
  • যদিও দ নিজেই ডিসক্লেমার দিয়েই কথাটা লিখেছিলেন, তবুও এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। আর মোটা রোগা হওয়ার সাথে গরীব বড়লোক হওয়ার কোনও সম্পর্ক আছে?

    দ-এর কথার উত্তরে অবশ্য যিনি লিখেছেন, তার কথা দেখে মনে হলো যে আমি যদি সাইজ জিরো হতাম তাহলে এইধরনের কথা বলতে পারতাম?
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৯:২৩384446
  • তাহলে তো রাজনৈতিক নেতাদের পিপে বলে খুব নিন্দনীয় কাজ হয়েছে।
    আনন্দ তো সঠিক কথাই বলেছেন।
    কিন্তু হুতো আর অরণ্য যেভাবে ঝাঁপিয়ে পড়লো একদিক ডিফেন্ড করতে সেটা তো বোঝা গেলো না। নাকি এঁরা যখন যেমন তখন তেমন অবস্থান নেয়। এটাও তো বেশ রুচি বহির্ভুত কাজ!
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৯:০৬384445
  • মোটা বা রোগাকে খারাপ অর্থে ব্যবহার করা তো বডিশেমিঙ্গ। রোগা বা মোটা বলা না।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৮384444
  • আর আরেকটা কথা বলেই দিই। তার সঙ্গে এই ভাটপাতায় যা হল তার কোনো সম্পর্ক নেই। এমনিই মনে হওয়া। সেটা হল, এই সব নানা নিত্যনতুন টার্মিনোলজি ব্যবহৃত হয়ে চলেছে মুড়িমুড়কির মতো। এর বিশেষ মানে পাইনা। যেমন এই 'বডি শেমিং'। মোটাকে মোটা, রোগাকে রোগা বললে নাকি বডি শেমিং। আরেকটা আছে 'গ্যাসলাইটিং'। কাউকে 'ছড়িয়ে ছিটিয়ে লাট করেছ' বললেও সেটা নাকি গ্যাসলাইটিং। এইগুলো এত ধোঁয়াটে, যে, এই লেবেলগুলোর জাস্ট কোনো মানে দেখিনা। সব কিছুরই, সব সময়ই একটা সমাজস্বীকৃত মাত্রা থাকে। এগুলোরও আছে। সেগুলো টপকালে আমরা রূঢ়তা বলি, অভদ্রতা বলি। অসভ্যতাও বলি, মাত্রা বিশেষে। কিন্তু একটা লেবেল মেরে পলিটিসাইজ করার কোনো মানে দেখিনা।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৮:৫২384443
  • Hmm খালি খোঁচাখুচি আর খার মেটানো, আর সেই করতে গিয়ে ব্যক্তি আক্রমণ ছাড়া আর কিছু করেনকি? দেখিনি বিশেষ। প্রশ্ন করলে যুক্তি তথ্য উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩384442
  • আনন্দর সঙ্গে খানিকটা একমত, খানিকটা দ্বিমত। বক্তব্যদুটো একই রকম ঠিকই। কিন্তু একটায় ব্যক্তি আক্রমন আছে, আরেকটায় নেই। অমিত শা কে মোটা পাড়ার চায়ের দোকানে মোটা বললে অমিত শাহর কিছুই যায় আসে না। কিন্তু ব্যক্তি দকে ভাটের পাতায় বললে খোঁচানোর জন্যই বলা। সেটায় রিঅ্যাক্ট করানোর জন্যই বলা। এই তফাতটা আছে। তবে পরিহার করলে দুটোই করা উচিত, এ নিয়ে একমত।
  • S | ০৮ ডিসেম্বর ২০১৭ ০২:৪৮384441
  • কিন্তু শুধুমাত্র উনার রাজত্বেই সিয়াচেনে সৈন্যরা দাঁড়িয়ে থাকে। বাকিদের সময়ে বসে শুয়ে সময় কাটায়।
  • Du | ০৮ ডিসেম্বর ২০১৭ ০২:৪৪384440
  • লোকটার রাজত্বে মানুষ পোড়ানোর ভিডিও বেরোচ্ছে! তাও আমাদের ন্যায়বোধ ধোঁয়াটে হচ্ছে না!!!
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ০০:২৫384439
  • তারপর?
  • anandaB | ০৮ ডিসেম্বর ২০১৭ ০০:২০384438
  • "আজ্ঞে না মোদী শায়েরা পঞ্চাশ হাজারি স্যুট পরে আর ব্র‍্যান্ডেড চশমা পরে গরিবী বচতে আসে বলেই আর দিনের পির দিন বলেই বলা।"
    ভালো জাস্টিফিকেশন, শিখে নিলাম।

    "তবে এটা এক্সপেক্ট করছিলাম যে এই ব্যক্তি একা নন পেছনে আরো কেউ আসবেন।"

    একদম যা প্রত্যাশা করেছিলাম। যে লিখছে তার সন্মন্ধে বিন্দুমাত্র কিছু না জেনে নখ এবিং দাঁতের ব্যবহার
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ০০:১০384437
  • আজ্ঞে না মোদী শায়েরা পঞ্চাশ হাজারি স্যুট পরে আর ব্র‍্যান্ডেড চশমা পরে গরিবী বচতে আসে বলেই আর দিনের পির দিন বলেই বলা।

    তবে এটা এক্সপেক্ট করছিলাম যে এই ব্যক্তি একা নন পেছনে আরো কেউ আসবেন।
  • anandaB | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:৫৪384436
  • Hmm এর হিসাব তো চুকিয়ে দেওয়া হলো, হয়তো বা যথাযথ হিসাব-ই, কিন্তু প্রশ্ন তো একটা থেকেই গেলো

    আমার কাছে "এরা এমন ধুমসোমত ওবিস ক্যানে?" আর "পিপের ওপর চতুর্ভুজরাও" সমান ন্যাক্কারজনক

    নাকি প্রথম টা মান্যতা পেয়ে গেলো দ বলেছেন বলে অথবা কোনো 'ভক্ত' এর উদ্দেশ্যে বলা হয়েছে বলে অথবা "যদিও বডি শেমিং করতে চাইছি না ঠিক" এই ডিসক্লেইমার এর গঙ্গাজল ছেটানো আছে বলে?

    অথবা এই সব কিছুর কম্বিনেশন বলে?
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:৫১384435
  • অমিত মালব্যর ফলোয়াররা এক্কেবারে এরকমই হয়। একদম এক ছাঁচ।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:৩৪384434
  • কী যে আনন্দ পান এইসব কমেন্ট করে :-(
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:৩৩384433
  • জঘন্য কমেন্ট, ডিসগাস্টিং @Hmm
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:২৯384432
  • হুতো hzbzকে মনে আছে? আমি আপাতত ঐ এক ফাইলেই স্ক্রিনশটগুলো রাখছি
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:২৭384431
  • এই দ্যাখো! সব চাড্ডিগুলো জ্বলছে! :-)))))
  • Rabaahuta | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:২২384430
  • Hmm দেখছি খুবই নোংরা টাইপের লোক। এখানে মোটামুটি নিয়মিতই আসেন টাসেন।

    তবে সে কোন ব্যাপার না, নোংরা লোকজন সবজায়গাতেই থাকে।
  • Hmm | ০৭ ডিসেম্বর ২০১৭ ২৩:০০384429
  • মাইরি এই সব পিপের ওপর চতুর্ভুজরাও অন্যের বডি শেম করে, বাড়ীতে কি আয়নাও নেই?

    আর এই আজকের পিপের ছোটবেলাও যেন কোন ভাগাড়পাড়াতে বা ঐরকম কিছু একটাতে কেটেছিল, তো সে আজ পিপে হল কী করে?
  • S | ০৭ ডিসেম্বর ২০১৭ ২২:৪৯384428
  • এদের চিনে রাখুন এবং পরে মনে রাখবেন। সর্বনাশ হয়ে যাওয়ার পরে এরা কিন্তু মুখ মুছে ভীড় করবে এইদিকেই।
  • | ০৭ ডিসেম্বর ২০১৭ ২২:৪৬384427
  • আপিসে এক ভক্ত্‌ খুব ঐ গরীব ঘরের ছেলেপুলের কথা বলছিল তা জিগালাম যদিও বডি শেমিং করতে চাইছি না ঠিক, কিন্তু এরা এমন ধুমসোমত ওবিস ক্যানে? দেখে তো বেশ খাতাপিতা ঘরকা আদমী লাগতা হ্যায়।
    ক্কি খচে গেল!

    কালকে না আবার অমর চিত্রকথা নিয়ে হাজির হয়।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৭ ২২:২৯384426
  • হ্যাঁ মার্জিন কমবে। কিন্তু জিতবে বিজেপিই। মোদিজী প্রধান মন্ত্রী, এই সময়ে বিজেপিকে হারালে তা মোদিজীর অপমান। সেকাজ গুজরাতীরা ভুলেও করবে বলে মনে হয়্না। ডিমনিটাইজেশন আর জিএসটি নিয়ে যে অভিমান আছে, তার একটা ছোট্ট মিস্টি বহিঃপ্রকাশ হবে এই ইলেকশনে মার্জিন কমিয়ে। সেইটা দেখে মোদিজী এবং অমিত ভাই কাঁদো কাঁদো চোখে জানাবেন যে কিছু ভুল হয়ে গেলে ভাই-বেনরা যেন দয়া করে ক্ষমা করে দেন। কারণ তিনি তো আসলে গুজরাতেরই এক সাধারণ ছেলে। আর তাই শুনে গুজরাতের লোকজনেরাও আবার আপ্লুত হয়ে উঠবে। এই সব আরকি।
  • ঈশান | ০৭ ডিসেম্বর ২০১৭ ২২:০২384425
  • তাতে লাভ কি হল? বিজেপিকে হারান।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৭ ২১:৫৯384424
  • বিজেপি জিতবে, স্লিম মার্জিনে, ১০০ মত আসন পাবে
  • ঈশান | ০৭ ডিসেম্বর ২০১৭ ২১:৫৪384423
  • অত জানিনা। ভোটের ফলাফলটা আমাকে বলে দেওয়া হোক।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ২১:১৬384422
  • মণি শংকর আয়ারকে সাসপেন্ড করা হলো। ভদ্রলোকের পা মুখ থেকে আর বেরোচ্ছিলই না।
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৭ ২০:৩৯384421
  • রাহুল গান্ধী খাজা, তাই বিজেপিকে ভোট দেব - এটা এরকম বাইনারি না, অন্তত কয়েকদিন নানান রিপোর্ট পড়ে যা বুঝছি তার বেসিসে। যদ্দুর বুঝছি, গুজ্জুভাইরা এমনিতে মোদির দিকেই ঝুঁকে আছে, গুজরাটি অস্মিতা, কম্যুনাল পোলারাইজেশান এসব নানান কারনে। আবার অনেকে জিএসটি আর ডিমনির ফলে খচী আছে, অনেকের হয়তো ভাবছে এবার বিজেপিকে একটা শিক্ষা দিলে কেমন হয়? এরকম ইনডিসিশানের সময়ে মোদি আর রাহুলের কন্ট্রাস্টটা আরো বেশী করে দেখা যাচ্ছে। যারা মোদিকে ভোট দিতে দোনামনা করছে তারাও রাহুলের দিকে যেতে পারছে না, ভাবছে হেরো পার্টিকে ভোট দিয়ে কি হবে। মোদির উল্টোদিকে যদি কোন ওরকম বলিয়েকইয়ে লিডারকে দাঁড় করানো হতো তাহলে আরো বেশী ভোট পেতো। আমার তো মনে হয় হার্দিক প্যাটেল দল বানিয়ে ভোটে দাঁড়ালে অনেক সিট পেতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত