এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৭ ২১:৩৭384480
  • আমিও মুনিয়ার পক্ষে। আর অথরিটির দায়িত্ব তো সিকিউরিটি দেওয়াও।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ২০:২২384479
  • আচ্ছে দিন টিজার এর টই এর আইডিয়াটা খুব ভালো। এই সরকার এমনিতেও এত হাজার বার করে ডিসিশান পাল্টায় আর নতুন নতুন ডিসিশান অ্যানাউন্স করে যে একটা দৈনিক ডায়রি মতো করে রাখা উচিত।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০১৭ ২০:১৬384478
  • টিজার গুলো টই খুলে লিখুন না। নইলে হারিয়ে যাবে তো।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০১৭ ২০:১৫384477
  • এই নিয়ে অথরিটির অ্যাকচুয়ালি শাঁখের করাত অবস্থা হবার কথা। :-) মেয়েদের নিরাপত্তা আঁটোসাটো না করলে গাল খাবে। আবার আঁটোসাটো করা মানে গতিবিধি নিয়ন্ত্রণও। ক্রিকেটারদেরও করে। সেটাতেও গাল খাবে।

    আমি এই ব্যাপারে দে'র মেয়ের পক্ষে আছি। আমি প্র্যাকটিকালি দরকারের চেয়ে বেশি 'নিরাপত্তা' দেবার পক্ষেই না (অবশ্যই ১৮+ এর ক্ষেত্রে, তার নিচে না)। মানে, মেয়্দের যেখানে রাখা হবে, সেখানে নিশ্চয়ই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু তারপরে ব্যক্তিগত স্তরে ঘোরাফেরা এগুলো ছেড়ে দেওয়াই উচিত। ফ্রি মিক্সিং, ইচ্ছেমতো ঘোরাফেরা, রাত করে ফেরা, এগুলো স্বাধীনতার অংশ তো। অবশ্যই তার রিস্কও অথরিটির নেবার কথা নয়। কিন্তু এই বাজারে এসব বললে মুশকিল আছে।
  • de | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৮384476
  • জমানো টাকা স্পেয়ার করুন
    মালিয়ার সাথে শেয়ার করুন -
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৮:৩২384475
  • দিল্লির লোকজনের জন্য।

    On the eve of 70th anniversary of International Human Rights Day, we appeal all the people who believe in human rights and the Constitution of India, to come for a ‘Silent Human Chain’, with the placards – ‘Muslim Lives Matter – All Lives Matter: Yours, Mine, Ours’.

    On 9th December 2017, from 3 to 6 pm, we will gather at Gate No. 5 of Rajiv Chowk Metro Station and, from there will go to make the Human Chain outside the Central Park of Connaught Place.
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৮:০৪384474
  • '
    যাই হোক সাইটে একটা আজকের আচ্ছে দিন টাইপের টিজার চালু করা যায়? ধর পেট্রোল ৮০/- টমাটো - ৮০- পেঁয়াজ - ৮০/- ওয়ান নেশান ওয়ান প্রাইস। বা আইসিস আর এস এস ভাই ভাই
    এই টাইপের কিছু'

    এরকম কিছু করলে হয় তো। লোকজন লেখো না।
  • kiki | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৫:৫০384473
  • আমায় কেউ সিরিয়াসভাবে নেয় না, আর তাই আমারো বেশিক্ষন দুঃখী হয়ে থাকা হয় না। হেদিয়ে গেলুম মাইরি।
  • de | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২384471
  • জেন্ডার বায়াস নিয়ে আমার কন্যা আর তার বন্ধুনিদের প্রবল প্রতিবাদ শুনে চলেছি কাল থেকে -

    তিনি এবার একা একা বম্বে থেকে ফ্লাইট ধরে লুরু গেসেন, কেভিপিওয়াই আর ইন্স্পায়ার ফেলোদের নিয়ে একটা ন্যাশনাল সায়েন্স ক্যাম্প হচ্ছে, সেটা অ্যাটেন্ড করতে। এবার অর্গ্যানাইজাররা সব কন্যাগুলিকে ন্যাশন্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের গেস্ট হাউসে রেখেছে - যেটা কনফারেন্স ভেন্যু থেকে বেশ দূরে, বাসে করে সকাল সকাল উঠে IISC তে আসতে হচ্ছে। তো পেত্থোম পোতিবাদ হোলো - ছেলেদের ক্যাম্পাসে রেখেচে, আমাদের কেন দূরে? তো বল্লাম যে তোদের গেস্ট হাউসটা অনেক ভালো - (আমি দুটোতেই থেকেচি)! পরের পোতিবাদ, মেয়েদের গেস্ট হাউসের বাইরে একপাও যেতে দিচ্ছে না, ছেলেদের জন্য কোন অনুশাসন নেই। তারা ঠিক্করেচে আজ বাইরে খেয়ে ফিরবে একবারে। ঢুকতে দিলে হয় গেস্ট হাউসে - নাহলে ফুটপাথে থাকতে হবে!
  • de | ০৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২২384470
  • কোন ভিডিও - টিডিও পারতপক্ষে খুলি না নেহাত বাধ্য না হলে আজকাল। খবরগুলো ইটসেল্ফ এতো ডিস্টার্বিং।

    আমার ছোটবেলাতে লোকে প্রবল খেপাতো - এমনকি মামাবাড়িতে মামাতো দাদা আর ভাইগুলো সব বিচ্ছুর হদ্দ ছিলো - সবার খেপানো নাম ছিলো। যতক্ষণ না অপরপক্ষ কেঁদে ফেলছে, ততক্ষণ খেপানো জারি থাকতো। মোটামুটি সবকিছু নিয়েই হাসিঠাট্টা করা যেতো। ইয়ার্কি দেবার জন্য কারোকে জেলে যেতে হোতো না। মিমিক্রি, কার্টুন বানানো, প্যারডি চলতেই থাকতো স্কুল-কলেজে, সে জন্য কেউ কোন অভিযোগ করেনি। ওটাই স্বাভাবিক ভাবা হোতো। আজকাল প ব তে কি হয় জানিনা, অন্য স্টেটগুলোতে দেখি, যা নিয়ে আমরা হাসাহাসি করি, তা নিয়ে কথা বলাও বিপজ্জনক বলে গণ্য হতে পারে। তাহলে কি আমাদের ছোটবেলাটাই বেশী টলারেন্ট ছিলো না?
  • b | ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:০৯384469
  • সারা দেশেই চলছে তো।
  • avi | ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:০৫384468
  • রাজস্থানে গুজরাট মডেল চলবে।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:০২384465
  • হ্যাঁ রাজস্থানে গন্ডগোল পাকানোর সম্ভাবনা খুব বেশী মনে হচ্ছে।
  • anandaB | ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:০২384466
  • আলোচনা এগিয়ে গেছে আর অন্য খাতে বইছে এখন, তাও একটু সংযোজন করি

    আসলে বিশেষ কিছু লেখার ও নেই, ঈশানের শেষ বাক্য টাই essentially বলতে চেয়েছি (এতে পলিটিক্যালি কারেক্ট থাকলাম না থাকলাম না তাতে আমার বিশেষ কিছু যায় আসে না)

    @অরণ্য: আমার যদি মোদী, অমিত শাহের কাজ খারাপ লাগে, গালাগালি দিয়ে ভুত ভাগিয়ে দেব, কিন্তু তারা মোটা বা একদিকে একটু খুঁড়িয়ে চলেন, এ সব মন্ত্যব্যে বিরত থাকার চেষ্টা করবো। অবশ্যই ব্যক্তিগত মতামত

    উফ একদিনের পক্ষে অনেক লিখে ফেলেছি, এটুকু লিখতেই আধ ঘন্টা কসরত করতে হল, আর না :)
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৭ ১১:৫৩384464
  • একদম।
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫384463
  • রাজস্থানেই ২০১৮তে বিধানসভা নির্বাচন? শুধু পদ্মাবতী দিয়ে টানা যাবে না, হন একটা দাঙ্গা খুব দরকার? কারণ কৃষকরা দিল্লি অবধি গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে?
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৭ ১১:০৪384462
  • হ্যাঁ। ভাইপো। সম্ভবত: (কনফার্মড নয়) নিজের এগারো বছরের মেয়েও ছিল সঙ্গে।
    তিনটে পরিবার শেষ হয়ে গ্যালো।
  • ল্যাগব্যাগর্নিস | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:৫৮384461
  • ১৪ বছরের একটা ছেলেকে দিয়ে ভিডিওটা করিয়েছে।
  • aranya | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:৪৬384460
  • মানুষ মারা আজকাল জলভাত হয়ে যাচ্ছে, গোরক্ষকরাই কতজনকে পিটিয়ে মারল গত কয়েক বছরে, তাও নৃশংসতার দিক থেকে এটা একদম ওপরে থাকবে
  • rabaahuta | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:২৪384459
  • হুঁ, ভিডিওটা আমিও দেখিনি, চেষ্টাও করিনি, সেকেন্ডখানেকের পর।
  • Rabaahuta | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:২৩384458
  • এসেম, ইয়ে, মানে রাজস্থানের রেগে যাওয়া গরীব লোক যারা লোকেদের নাক কেটে নেয়, পুড়িয়ে মেরে ফেলে তাদের সিন্ধুঘোটক বললেও আমি প্রতিবাদ করবো না, তা এইরকম রুচিহীন অভ্যেস আমার আছে, পাত্রবিচারে অবস্থান বদলায়। মেনে নিলাম, কি আর করবো।

    আর অন্যদিকে দ'এর মনে হয় না আমার ডিফেন্সের কোন দরকার আছে। ডিফেন্ড করার জন্যে বলিনি। নোংরা কমেন্ট, নোংরা মানসিকতা মনে হয়েছিল তাই বলেছি।

    কে যেন একজন তৃণমূলের ভদ্রমহিলা প্রেক্ষিত শব্দটার বারোটা বাজিয়েছেন, তবে প্রেক্ষিত ব্যপারটা ম্যাটার করে তো।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:২০384457
  • আমি এসব ভিডিও একেবারে দেখিনা। ভিডিও তো দুরের কথা, এরকম ছবিও দেখিনা। তারপর দুদিন খেতে পারবো না, ওর মধ্যে নেই।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:১৭384456
  • b, গ্যাসের উপস্থিত টের পাওয়ার সবচাইতে সুন্দর জায়গা হলো এসি থ্রি টিয়ার।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:১৬384455
  • ওঃ আরেকটা ক্যাটেগরি ভুলে গেছিলাম, জাতি। আমাকে আমার আবাসনের পড়শী থেকে শুরু করে বস, সবাই নানান সময়ে খেপিয়েছে, ইউ আর এ বং, হোয়াট ডু ইউ পিপল নো অ্যাবাউট স্পিরিচুয়ালিটি (যখন আমি বলেছি যে আমি কোন ধর্মে বিশ্বাস রাখি না), বা ইউ বংস নো ওনলি হাউ টি ইট রসোগোল্লা (যখন আমি বলেছি যে ইউ ট্যামস নো ওনলি হাউ টি ইট ইডলি অ্যান্ড সম্বর), এসব বলে। আমিও সমান খেপিয়েছি। বং, মাল্লু, গুজ্জু, উড়ে, পাঞ্জাবিদের নিয়েও সারাক্ষন নানান জোক করি। পলিটিকাল কারেক্টনেস একেবারে শূন্য।
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০৯384454
  • ঈশান,

    একদম ঐ রাজস্থান নিয়েই লেগেছিল জান। ব্যটা ভক্ত্‌ দুইখান, মানে এইদুটো আবার বিচিপি পার্টি মেম্বার তা ঐ রাজস্থানের ভিডিও তখন ভাইরাল হয়ে গেছে। আমি বোধহয় মিনিট তিনেক দেখতে পেরেছি। খুবই ডিস্টার্বড। তো সেইসময়ই এনারা খুব গরীব তাই রাগা সোনিয়ার মত রাজপরিবার আর মিডিয়া নাকি এদের পিছনে লাগে ইত্যাকার বচনে বলেছিলাম।

    যাই হোক সাইটে একটা আজকের আচ্ছে দিন টাইপের টিজার চালু করা যায়? ধর পেট্রোল ৮০/- টমাটো - ৮০- পেঁয়াজ - ৮০/- ওয়ান নেশান ওয়ান প্রাইস। বা আইসিস আর এস এস ভাই ভাই
    এই টাইপের কিছু
  • b | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০৭384452
  • গ্যাস বললে অমর অবশ্য একটা জিনিস মনে পড়ে। সহযাত্রী কাঁচা মূলো খেয়ে শীতকালে বাসে উঠলে টের পাওয়া যায়।
  • dc | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০৭384453
  • আমার আজকাল মনে হয় আমাদের জেনারেশান যে সময়ে বড়ো হয় সেটা একেবারেই ব্যাতিক্রমী সময় ছিল (অবশ্য সে তো সব জেনারেশানেরই মনে হয়)। আমরা ছোটবেলায় বন্ধুদের সারাক্ষন নানান ব্যাপারে খেপিয়েই চলতাম। রোগা, মোটা, বেঁটে, লম্বা এসব তো একেবারেই কমন সাবজেক্ট ছিল, এগুলো নিয়ে বললে সেভাবে কোন এফেক্টও হতো না, অন্তত আমি সেরকম কিছু দেখিনি। এছাড়াও যেসব নিয়ে খ্যাপানো হতোঃ ইস্কুলে কে কি টিফিন আনতো সে নিয়ে, লাস্ট বেঞ্চি আর ফার্স্ট বেঞ্চিতে বসা নিয়ে, কে কোন এলাকায় থাকে সে নিয়ে। মানে খেপানোর সাবজেক্টের কোন অভাব ছিল না, আর যথেষ্ট নিষ্ঠুর ভাবে খেপানো হতো। আমাকে নানান সময়ে বন্ধুরা খেপিয়েছে আমার খাওয়ার ধরন নিয়ে (আমি নাকি খুব আস্তে আস্তে খেতাম), আমার অ্যাক্সেন্ট নিয়ে (আমার নাকি মফস্বলি টান ছিল), আমার হাঁটার ধরন নিয়ে (আমি নাকি কান্নিক খেতে হাঁটতাম), আমার রোগাত্ব নিয়ে (আমি আগে খুব রোগা ছিলাম)। আরও পরে আমাকে খেপানো হয়েছে আমি বাংলা মিডিয়ামের ছাত্র বলে, আবার যখন ভুঁড়ি হয়েছে তখন বন্ধুরা ভুঁড়ি নিয়ে খেপিয়েছে (এখনো খেপায়)। এই "বডি শেমিং" আর "গ্যাসলাইটিং" ইত্যাদি টার্ম তো তখন ছিলও না, এভাবে যে ভাবা যায় বা ভাবাবেগে আঘাত দেওয়া যায় সেসব আইডিয়াও ছিল না। ফলে ছোট থেকে বড়ো হয়েছি একেবারে গন্ডারের চামড়া বানিয়ে, যে কেউ যা কিছু নিয়েই খেপাক না কেন, হেসে উড়িয়ে দিয়েছি। এখনো বন্ধুদের সাথে আড্ডা দেবার সময়ে রোগা, মোটা, টাকলা, হ্যাংলা, মদখোর ইত্যাদি বলে নিজেদের মধ্যে সারাক্ষন খেপানো চলে। এটা ভালো না খারাপ জানিনা, তবে একেবারেই ইনসেন্সিটিভ তাতে কোন সন্দেহ নেই।
  • | ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০৪384451
  • এইরে! মাঝে আবার বড়েসের পোস্ট ঢুকে গেছে এর মধ্যে।

    যাই হোক আপনারে কই নাই। তবে আমি মানুষ বেশ খারাপ, এই আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত