এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ১২ ডিসেম্বর ২০১৭ ২৩:০৬384630
  • গণেশ বা দক্ষের ক্ষেত্রে কিন্তু মাথা দিয়ে নির্ধারণ হয় নি, ধড় দিয়েই হয়েছিল। :))
    যাই হোক, লিবজেন আর সাইহাব উঠে গেল নাকি? কোনো প্রক্সি সাইটও আসছে না। দেশের ঘোর দুর্দিন।
  • aka | ১২ ডিসেম্বর ২০১৭ ২২:০৪384629
  • একজন ডাক্তার দাবী করেছেন তিনি একজনের মাথা নিয়ে অন্যজনের ধড়ে বসাবেন। লোকটা ধড়ের মতন হবে না মুন্ডুর মতন সেই নিয়ে কি বিতর্ক কি বিতর্ক।

    তবে এসব আমাদের হিন্দী সিনেমা কবেই সলভ করে দিয়েছে। মাথা যার তারমতনই হবে।

    এরা বলে না, জানেন আপনার গাটেও নাকি কি কি থাকে? যা কিনা পার্সোনালিটি ড্রাইভ করে। এবারে বুঝুন ঠেলা।

    যার মুণ্ডু বদলাচ্ছে তার সাহস আছে বলতে হবে। ভারতে তো সেই কবেই গণেশ ইত্যাদি। ব্যাদে আছে।
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৭384628
  • ঃ-)))))
  • kiki | ১২ ডিসেম্বর ২০১৭ ১৫:০৯384627
  • অ!! আমি আবার সৌন্দ ্লৌদ, ফিলে শরে, এসব ম্যান্ডারিন ভাষা ভাবলুম। ঃ(
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১৪:৫১384626
  • আজ দুঃখের দিন, কিন্তু পরে চাট্টি চেচামেচি আছে।
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৩384625
  • ফিলে শরে না ফাইল শেয়ার।
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৬384624
  • রবি শংকর বল এর মৃত্যুর খবর টা শুনে খুব খারাপ লাগছে। আমার ওনার লেখা ভালো লাগতো না, কিন্তু প্রথমত এত অল্প বয়সে চলে যাওয়া টা কোন কাজের কথা না, দ্বিতীয়তঃ বিষয় বৈচিত্রে সমসাময়িকতার এবং যাত্রা টাইপের সামাজিক বিষয়ের ডোবা টার থেকে আমাদের মুক্তি দিতে চেয়েছেন এইটা কম কথা না।
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১২:৫১384623
  • সাউন্ড ক্লাউড।
  • h | ১২ ডিসেম্বর ২০১৭ ১২:৫০384622
  • আচ্ছা আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। যদি পোবোন্দের মাঝে সৌন্দ ্লৌদ বা কোনো ফিলে শরে ওয়েব সাইট এর লিং থাকে পোবোন্দো যারা যারা পড়বে সবাই কে অ্যাকসেস দিতে হবে নাকি ধরে ধরে নাকি একবার পাবলিক করলেই হবে।

    আর একটা কথা যে ফাইল শেয়ার করা হবে, তার কি শেয়ারেবিলিটি গোছের কোনো ডিসক্লেমার বা স্টেটমেন্ট এই ফাইল শেয়ার মাল গুলো কে দিতে হবে নাকি?
  • lcm | ১২ ডিসেম্বর ২০১৭ ১২:২৭384620
  • চলে গেলেন রবিশঙ্কর বল, বাংলা সাহিত্য জগতে অপূরণীয় শূন্যতা
    নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন ১২ ডিসেম্বর, ২০১৭, ১০ঃ৩১ঃ১২
    --
    বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। প্রয়াত হলেন রবিশঙ্কর বল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় সাহিত্যিকের। সূত্রের খবর অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫।

    জানা গিয়েছে যে, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন রবিশঙ্কর বল। গতকাল, অর্থাৎ সোমবার তাঁকে বি আর সিংহ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিশঙ্কর বল।

    গত ৩০ বছর ধরে কাগজ-কলমের সঙ্গী ছিলেন তিনি। তাঁর প্রথম গল্পের বই ‘দারুনিরঞ্জন’ এবং প্রথম উপন্যাসের নাম ‘স্বপ্নযুগ’। ‘দোজখনামা’ উপন্যাসের জন্য বঙ্কিম স্মৃতি পুরস্কার এবং পাবলিশার্স গিল্ডের পুরস্কার পেয়েছেন রবিশঙ্কর বল।

    রবিশঙ্কর বল তাঁর উপন্যাস ‘দ্য বায়োগ্রাফি অফ মিডনাইট’-এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সুতপা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। সাদ্দাত হাসান মান্টোর বেশ কিছু লেখার বাংলা অনুবাদের সম্পাদনা করেছিলেন সাহিত্যিক। তাঁর উপন্যাস ইংরেজি ও হিন্দিতেও অনুবাদিত হয়েছে।

    পেশায় সাংবাদিক রবিশঙ্কর বল কলকাতাতেই থাকতেন। ছবি আঁকা, গান-বাজনা, সাহিত্য, সিনেমার উপরে তাঁর বিশেষ আগ্রহ ছিল। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া।

    https://ebela.in/state/novelist-rabisankar-bal-passes-away-dgtl-1.722514
  • de | ১২ ডিসেম্বর ২০১৭ ১২:১৯384619
  • পুজোসংখ্যার গল্পটা পড়িনি - অন্য লেখা পড়েছি ওনার - খারাপ লাগলো শুনে -
  • সৈকত | ১২ ডিসেম্বর ২০১৭ ১১:০০384618
  • রবিশংকর বল মারা গেলেন নাকি !!!
  • kumu | ১২ ডিসেম্বর ২০১৭ ১০:৫৮384617
  • প্রথম গল্পটি রবিশংকরের,বনি,বনলতা,আশা,নিয়তি-চমৎকার নির্মাণ।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৭ ০৮:২৪384616
  • হ্যাঁ, জাস্ট এটাই মনে হচ্ছিল ছোটাইদি। এই জাস্ট কদিন আগেও কথা হল। সৈকতদার উপন্যাসটা ভাল লেগেছে বললেন, বইয়ের জন্য ভূমিকা লিখে পাঠালেন, এই ক'দিন আগে। খেরোবাসনার ভূমিকাও লিখবেন বলেছিলেন, বইটা আজ কাল করে পাঠানো হচ্ছিল না। অন্য লেখা নিয়ে কথা বলার ছিল, এ হপ্তাতেই বলব ভেবেছিলাম।
    কীরকম একটা লাগছে।
  • i | ১২ ডিসেম্বর ২০১৭ ০৮:২১384615
  • এবারের পুজো স্পেশালে গল্প লিখেছেন মৃত্যুর পরের দিন। একজন অসুস্থ মানুষ ভাবছেন আজই তিনি মারা যাবেন।সারা রাত জেগে গল্প বলছেন। কিন্তু ঘুমোলেন আর সকালে জেগেও উঠলেন। সামনের ঘাসে চড়ুইরা খুঁটে খুঁটে কী সব খাচ্ছে, একটা শামুক হেঁটে গেল। শেষ লাইনটা- আরো একটা দিন শুরু হয়ে গেল।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৫384614
  • আজ ভোর চারটেয় মারা গেছেন। বি আর সিং হাসপাতালে কদিন ভর্তি ছিলেন, খুব অসুস্থ হয়ে।
  • i | ১২ ডিসেম্বর ২০১৭ ০৬:৪৫384613
  • সে কী
  • pi | ১২ ডিসেম্বর ২০১৭ ০৬:৪১384612
  • রবিশংকর বল মারা গেছেন!!
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৭ ০০:৪০384611
  • শকার ব্যাপারটা এমনিতেই শন্দেহজনক।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৭ ০০:৩৯384610
  • দারুণ খবর। কালে কালে আরো কত দুরারোগ্য ব্যাধির ওষুধ আবিষ্কার হবে।
    জয় হোক মানুষের।
  • b | ১২ ডিসেম্বর ২০১৭ ০০:৩৩384609
  • হান্টিংটন অসুখের ওষুধ বেইরে গ্যালো। জ্জিও মানুষ।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৭ ২১:২৯384608
  • 'সন্দেহজনক ' :-)
  • T | ১১ ডিসেম্বর ২০১৭ ২০:৩৫384607
  • আইসল্যান্ড খুবই সন্দেহজনক খতরনাক টিম। নাইজেরিয়াও এবার কোয়ালিফাইং রাউন্ডে হেবি খেলেচে। ক্রোয়েশিয়াও কম যায় না।
  • T | ১১ ডিসেম্বর ২০১৭ ২০:২৫384606
  • আর এই প্রতিবার আমাদের গ্রুপে নাইজেরিয়া পড়ে ক্যানো। আশ্চর্য মাইরি।
  • + | ১১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৬384605
  • পোর্তো - লিভারপুল
  • S | ১১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৫384604
  • টাইমস স্কোয়ারে? বাংলাদেশী?
  • T | ১১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৪384603
  • আহাহা, মার্কেটে ডাইনোরাও আসতে চলেছে। এগোও টিরানোসোরাস।
  • T | ১১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৩384602
  • বেশ, দেখা যাক কিরম হল?
  • T | ১১ ডিসেম্বর ২০১৭ ১৯:২৫384601
  • অ্যাই, কলকাতায় নাকি মারাদোনা এসেচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত