এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৫১384660
  • আর কাকে তাড়া দিতে হবে? হ্যাঁ পাই?
    (স্বগত)চাগরিটা থাকলে হয়,মানে এই তাড়া দেওয়ার চাগরি।
  • রোবু | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৪২384659
  • মুন্ডুর ছবি দিয়ে গেলাম।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৪১384658
  • হ্যাঁ, হ্যাঁ, আসছি তো, শিগগিরিরি। যদিও আবারো ঝটিকা সফর।
  • b | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৬384657
  • যাঃব্বাবা। এতো তাড়াতাড়ি টাইপ কল্লে খেলবো না।
  • b | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৫384656
  • না না সেই ডাক্তার (পরশুরামেরই গল্প), মুন্ডু বদলে দিয়েছিলেন না? সেই পঞ্চী মস্কিউলার হাতে কাঠ চ্যালা করছে আর আদ্যানাথ ছেলেকে মাই খাওয়াছে?
  • kumu | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৪384655
  • মুন্ডু বদল?এ তো পরশুরাম কোন কালে লিখে গ্যাচেন।
    পাইকে দিল্লি আসিবার জন্য তাড়া দেওয়া হইল।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:১৪384653
  • এইরকম একটা উদ্ভট জিনিস একটা খবরের কাগজে বের করেছে, কত হাজার হাজার লোক পড়বে যারা যাচাই টাচাই করবে না, যাচাই করার সময় বা সুযোগ তো থাকে না অনেক লোকের।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৯:০০384652
  • বাজানো বন্ধ করার জন্য অন্নপূর্ণার আঙুল কাটার খবরটা কি সত্যি নাকি? আমি তো পড়ে হতবাক।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:৪২384651
  • ইঁট পাতা ইটালিয়ান সেলুনের নাপিত বলেছেন, "সবারই মুন্ডু কামিয়ে ন্যাড়ামুন্ডি করে দেবো, কোনো চিন্তা নেই। " ঃ-)
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৫384650
  • আচ্ছা, তাহলে মুণ্ডু গেলেও খাবার চিন্তা আর থাকবেনা কিছুদিন বাদে।
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:১৮384649
  • এ ভারি কঠিন প্রশ্ন।
  • avi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:১৭384648
  • বাহ, অনেক ধন্যবাদ।
    কিন্তু মুণ্ডুর তলায় ধড় বসাচ্ছে, নাকি ধড়ের ওপর মুণ্ডু?
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:১১384646
  • মুন্ডুর কেস খুব সোজা। একটা লোক জিগ্যেস করেছিল, মুন্ডু গেলে খাবোটা কি? তো একটা ইটালিয়ান ডাক্তার বলেছে চিন্তা কিসের, মুন্ডুর তলায় আরেকটা শরীর জুড়ে দেব। তাই শুনে একটা রাশিয়ান বলেছিল তবে তাই হোক, কিন্তু তারপর ভয় পেয়ে পিছিয়ে গেছে। এখন চীনেরা বলছে ওরাই প্রথম মুন্ডু বদলাবে। এই তো হলো ব্যাপার।
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৮:০৮384645
  • আলোকপাতের আর কি আছে। এখানে গিয়ে মেম্বার হয়ে যানঃ http://passfans.net/forum.php?mod=forumdisplay&fid=156

    এখানে অনেক ইউনিভের ইজিপ্রক্সি ইউসারনেম আর পিওয়ার্ড পাবেন। সেগুলো দিয়ে লগিন করে লাইব্রেরিতে চলে যাবেন, তারপর পেপার সার্চ। তবে সব ইউনিভ সব জার্নালে সাবস্ক্রাইব করেনা, তাই একটু বেছে নিতে হবে। যেসব ইউনিভের লাইব্রেরিতে সায়েন্সডাইরেক্ট, টেলর অ্যান্ড ফ্রান্সিস, জেস্টর, আরও হ্যান ত্যানের সাবস্ক্রিপশান আছে সেগুলোর লগিন সেভ করে রেখে দেবেন।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৯384644
  • মুণ্ডুর মাথামুণ্ডু বুঝছিনা। এটা কী কেস ?
  • avi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৮384643
  • dc, ইজিপ্রক্সি নিয়ে একটু আলোকপাত হোক।
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:২৮384642
  • কদিন আগে দুটো মড়ার মুন্ডু বদলে দিয়েছে। এখন ওদের ভুতগুলোর যে কি অবস্থা!

    জ্যান্ত মুন্ডু বদলানোর প্রস্তুতি চলছে নাকি।
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:২৭384641
  • লিবজেন তো ভালোই চলছে। তবে কখনো লিবজেন ডাউন থাকলে এটা ইউস করতে পারেনঃ http://b-ok.org/

    আর এলবাকিয়ান মাঝে মাঝেই ডাউন হয়ে যাচ্ছে। ওদের এখনকার অ্যাড্রেস এটাঃ http://sci-hub.tw/
    কিন্তু এখানেও পেপার সার্চ দিলে অনেক সময়ে ফেচ করতে পারছে না। এমনকি ওদের টর অ্যাড্রেসেও এই সমস্যা হচ্ছে।

    তবে কিনা এসবই মায়া। ইজিপ্রক্সি থাকতে ভাবনা কিসের?
  • avi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:২৪384640
  • অনেক ইয়ের মাঝে দু-চারটে ইসে বললে ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়, বোধগম্যও হয়।
    উফফ, ট্রেনটা কিষানগঞ্জের আগে কেমন হাঁ করে দাঁড়িয়ে রয়েছে এখনও। যাই, ঘুমিয়ে পড়ি আবার।
  • Ekak | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:২২384639
  • যাহা বুকে ব্যাথা ব্লগে ক্লিকালে নট ফাউন্ড বলচিলো এবার একেবারে উপে গ্যালো !
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:০৫384637
  • স্রিজ না, সিরিজ।
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৭:০৫384638
  • আরে বেতাল আর রাজা বিক্রমাদিত্যের একটা গল্পেও এরকম মুন্ডু বদলের ঘটনা ছিল না? ওই যে স্রিজ ছিল, যেখানে রাজা বেতালকে পিঠে করে নিয়ে যেত আর বেতাল গল্প বলতো?
  • kiki | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৬:৫৭384636
  • যাব্বাবা!! আমি যে বেশ কিছুদিন আগেই দেখলুম মুন্ডু বদলে দিয়েছে!!

    সেটা বাড়ীতে বলে যাচ্ছেতাই আবাজ ও খেলাম। লোকজন আমাকে দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে। সবসময় মাথায় নাকি উৎপটাং কিছু ঘুরে বেড়ায়। এবং পরে যথারীতি লিঙ্ক খুঁজে দেখাতে না পেরে ভুল বকা প্রমান ও করেছি।

    এদানিং কিছু বললেই এও শুনি, প্রতিটা সেন্টেন্সে চারটে ইয়ে থাকলে কি বলছি সেটা বোঝা যায় না। অথচ অত ইয়ে বলছি এটাও আমি মানতে নারাজ।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৭ ০৬:৩৭384635
  • ফরিদাদাকে আর শক্তিমাসিমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ! দুজনের কাছেই আরো অনেক অনেক এমনি ভাল ভাল লেখা চাই।
  • T | ১৩ ডিসেম্বর ২০১৭ ০০:০২384634
  • আরো ছিল।

    হরিনাথ ওরে
    হবি তুই মরে
    নরকের পোকা
    অতিশয় বোকা।
  • T | ১৩ ডিসেম্বর ২০১৭ ০০:০১384633
  • কই লিবজেন তো দিব্যি বহাল তবিয়তে। ভারতে ব্লক কচ্চে নাকি, অ্যাঁ!
  • avi | ১২ ডিসেম্বর ২০১৭ ২৩:৪২384632
  • এইজন্য বিখ্যাত অঙ্কের মাস্টার কবিতা লেখেন,
    "হরিনাথ কুণ্ডু,
    খাই তার মুণ্ডু।"
    বা, সংশোধিত সংস্করণ,
    "কুণ্ডু হরিনাথ,
    মুণ্ডু করি পাত।"
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৭ ২৩:২৩384631
  • মুন্ডু তথা ইন্টালিজেন্স ওভারহাইপড। আঁক কষে প্রমাণ করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত