এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৫৩384720
  • ডিসি - ঠিক ঠিক। একটু দীপক-গিরি আছে।

    যাগ্গে যাগ্গে যাক। আমাজন অভিযান -এর ট্রেলার দেখলেন কেউ? দু পয়্সা সে ব্যাপারে দিন না।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৫০384719
  • আমিও জানতে চাই, এই অদম্য সেন এর ব্যাপারটা কী?
  • h | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৩৭384718
  • অদম্য সেন টা আবার কে?
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৩২384717
  • অদম্য সেন মানে কি যিনি পকেটে করে অ্যাটোম বোম পাচার করেন?
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:২৯384716
  • হয়বদন - মুন্ডু বদলের ক্লাসিক।

    চোতা অর নো চোতা - এখনকার ইন্জিনিয়ার ছেলে পুলেদের লেভেল কিন্তু খুবি ডিস্টার্বিং। ইভন আই আই টি।
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:২০384715
  • আমারো ভালই লেগেছে। এবেলাতে একবার পুজোতে একটা বেরিয়েছিল। সেটাতে এন্থু পেয়ে বই টাই কিনেছিলাম।
  • avi | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:০৮384714
  • সেন, অদম্য সেন।
    হপ্তাদুয়েক আগে ওই কলকাতায় বিস্ফোরণের গপ্পোটা পড়লাম। উদোম ভারী ব্যাপারস্যাপার।
  • San | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:০০384713
  • অদম্য সেন পড়ে আমার ক্যামন নেশা মত হয়ে গ্যাছে :/ উঃ, কাঁপাকাঁপি লেখা, ফাটাফাটি লেখা ! গুচর লেখককুল কোনো কাজের নয়, এমন কিক বহুদিন পাইনি !
  • kiki | ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫384712
  • আর সমুদ্রের ঢেউয়ের মতন মর্ডান ভিউ এসেই চলেছে সেই কবে থেকে। এখন কথা হইল কাল কে বাদ দিয়ে মডার্ন বললে ঝামেলি আছে। কোন সময়ের মডার্ন ইত্যাদি ভাবে বিচার্য। অবশ্যই তাঁর সেটা ছিল সেই সময়ের প্রেক্ষিতে।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪384711
  • "এ হয়নি। এতো কাপড় জড়িয়েছ কেন স্বামীজীর গায়ে?"

    হুমমম। আহেম।
  • kiki | ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৩384710
  • নিবেদিতাকে মঠ বা মিশন থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল তাঁর সাথে বিপ্লবীদের যোগাযোগের কারনে খুব সম্ভবতঃ। তবে প্রতিষ্ঠানের সঙ্গে। ব্যক্তিদের সাথে সম্পর্ক ভাল ছিল। তিনি পশ্চিমের মহিলা, আবেগের সাথে ভাবনার স্বাবলম্বন, বাস্তবতা বোধ এইসব ও ছিল। মানে এইরকম জানি আর কি। এবার কী, কেন বলে চেপে ধরলে আবার পড়াশুনা করতে হয়। অমন চাপ দেবেন্না।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৩৪384709
  • কিন্তু নিবেদিতার মেয়েরা কেন নিবেদিতাকে, এটা যে পুরোটা এল না ! ঃ)
  • b | ১৪ ডিসেম্বর ২০১৭ ১১:০৭384708
  • নিবেদিতাকে রাকৃমি থেকে বের করে দেওয়ার গল্পটা কি? কিন্তু এর পরেও তো ওনার সাথে মি-র ভালো সম্পর্ক ছিলো।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১০:১৪384707
  • 'বললেন ওজস্বিনী ভাষায়' -- ওজস্বিনী মানে কী?
  • ? | ১৪ ডিসেম্বর ২০১৭ ১০:০৯384706
  • শ্বেতাশ্বতর মানে কী সাদা খচ্চর?
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৬:১৮384705
  • গা জোয়ারি করে বাজাতে গেলে "বলি, ও হরিরামের খুড়ো " গানটা বাজাতে হয়। ঃ-)
  • Ekak | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৬:০৬384704
  • নিবেদিতার ভিউ নাকি মোডার্ন ছিলো, দাবি শোনা যায় ঃ)
  • Nivedita r meye ra keno Nivedi | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৬:০৪384703
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৫:৪৯384702
  • গা জোয়ারি করে সেতার বাজানো সত্যিই মুশকিল কাজ।
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৫:১০384701
  • নানা আমি একেবারেই অবিশ্বাস করছিনা। পয়েন্টটা অন্য। পরে লিখছি।
  • S | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৮384700
  • কথাটা আলাউদ্দিন খাঁ নিজে বলেছিলেন বলেই লোকটির মুখে শুনি।
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭384699
  • আমার এক সেতার বাদক বন্ধু ছিল। মাঝে মধ্যে দেখা হত। মাঝে মাঝেই বলত, এবার সেতারটা যা বানিয়েছি না, পুউতো রবিশংকরের মতো আওয়াজ বেরোচ্ছে। শুনে যাস একদিন। কখনও সখনও যেতামও। দু-চারদিন পরে। গেলে একটা গৎ দুলাইন বাজিয়েই বলত, ধুর হচ্ছেনা। সেতারটা আবার জোয়ারি করতে হবে। আমি বলতাম, আচ্ছা।
    সেতারে স্রেফ জোয়ারি করেই রবিশংকরের মতো আওয়াজ বেরোয়না, এ আমাদের দুনজেরই জানা ছিল। তবু, মানুষের ওইটুকু আত্মপ্রবঞ্চনার স্পেস থাকা উচিত। শিল্পীর স্বাধীনতা।:-)
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৭ ০৩:২৪384698
  • এইটা আবার বাড়াবাড়ি। রবিশংকর ভাল, মানে খুবই ভাল, বলা যায় ক্ষণজন্মা বাদক। একটা ঝংকার শুনলেই টের পাওয়া যায় ওটা রবিশংকরের সেতার। মিথ তৈরি করতে করতে এতটা চলে যাওয়া ঠিক না। :-)
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৭ ০২:৫০384697
  • এ হে হে হে! চা ফেলে দিন, চা ফেলে দিন। মাছি পড়া চা! নতুন করে বানিয়ে খান। ঃ-)
  • S | ১৪ ডিসেম্বর ২০১৭ ০২:৩৭384696
  • শোনা কথা, তবুও। আমাদের পাড়ায় একজন আছেন যিনি আলাউদ্দিন খাঁ কে চিনতেন।

    তা উনি একদিন জিগিয়েছিলেন যে দুজনের মধ্যে কে ভালো (বাজান)?
    উত্তর দিয়েছিলেন যে এককাপ চায়ে একটা মাছি পড়লে আমরা যেমন একটা চামচ দিয়ে মাছিটাকে ফেলে দিই, অন্নপূর্ণা দেবী রবিশংকরকে নাকি সেই ভাবে ফেলে দিতে পারে।
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৭ ০১:৪২384695
  • গানবাজনার ক্ষেত্রে টোকাও যায় না, পরীক্ষা দিতে হলে সামনে বসে বাজিয়ে শোনাতে হবে বা গেয়ে শোনাতে হবে। সব পারফর্মিং আর্টেই তাই। নাচ, নাটক, পেইন্টিং, মাটি বা পাথরের মূর্তি তৈরী।
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৭ ০১:৩৫384694
  • কিন্তু আঙুল কাটা খুব সাংঘাতিক ব্যাপার। অনেকে বলছে এটা মেটাফর, ঐ যে "ডানা ছাঁটা" বলে, সেরকম। কিন্তু সত্যি সত্যি আঙুল কাটা, বিনা লোকাল অ্যানেস্থেশিয়া, খুবই সাংঘাতিক।
  • 2>&1 | ১৪ ডিসেম্বর ২০১৭ ০০:২৪384693
  • এই যে বলছে এত ছেলেপুলে টুকছে, এদের দশজনের মধ্যে আটজন বছরপাঁচেক পরে অমুক কনসাল্টেন্ট কি তমুক এসোসিয়েট রোলে এমেন্সিতে সাকসেসফুলি কাজ করবে।
  • 2>&1 | ১৪ ডিসেম্বর ২০১৭ ০০:১৮384692
  • ভাটের সাবজেক্ট, পড়তে ইচ্ছে না থাকলেও পাশ করে সিজিপিয়ে তোলার জন্যে পড়তে হচ্ছে, এরকম অবস্থায় টোকাই উচিত।
    ওই টেকনো ইন্ডিয়া টাইপের কলেজে লোকজন পাশ করে টিসিএসে একটা চাগ্রী পাবে বড়জোর, সে ডিজিট্যাল সিগন্যাল প্রসেসিং বা ক্যালকুলাস পড়ে পরীক্ষা দিল কি দিল না তাতে কি আসে যায়। দোষ সিস্টেমের যেখানে একটা পাতি চাকরী পেতে লোকজনকে এক গাদা আনরিলেটেড জিনিসপত্তর পড়ে পরীক্ষা দিয়ে মার্কস পেয়ে দেখাতে হয় আর এই প্রাইভেট কলেজগুলো টাকা কামায়।
  • হু | ১৩ ডিসেম্বর ২০১৭ ২৩:৪৬384691
  • তবে যখন কাজাখ্স্তানে থাকতাম তখন আমার কাছে অফার এসেছিল টেক হোম অ্যাসাইনমেন্ট এবং প্রোজেক্ট করে দেওয়ার। ভালো টাকা দেবে বলছিল ঃ-) সন্দেহ হয়, অনেক জায়গাতে এটা সত্যি করেই হয়ে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত