এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৭384810
  • জার্সিতেও বরফ পড়েছে দেখি।
  • cm | ১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:৪২384809
  • রূপকার্থে বলছে বোধহয়।
  • Atoz | ১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৩384808
  • কী অবস্থা! বেশ কয়েকদিন ধরেই দেখছি ডাইনে বাঁয়ে এই আঙুলকাটার কাহিনি বলে যাচ্ছে লোকে। এ তো গুন্ডা গ্যাংস্টার মাফিয়া টাফিয়াদের গল্পে শোনা যায়! আঙুলকাটা কি সোজা জিনিস নাকি? এ কি চুল কাটা? এদিকে লোকে শুধু বিশ্বাসই করছে তাই না, লাফিয়ে লাফিয়ে দায়িত্ব নিয়ে প্রচার করছে।
  • rabaahuta | ১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:১৪384807
  • রবিশঙ্কর অন্নপূর্ণা দেবীর আঙুল কেটে দিয়েছিলেন এই বাজে ঢপের খবরটা এমন ছড়ালো কি করে কে জানে, হোয়াটস.অ্যাপ ফেসবুক সর্বত্র।
  • b | ১৭ ডিসেম্বর ২০১৭ ১২:৫৭384806
  • লালকেল্লাঃ রাঙ্গাগড়।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৭ ০৭:২২384805
  • লিন্কের জন্য থ্যান্কু থ্যান্কু। ফোন সমস্যায় জর্জরিত। নেট অন করলে ফোন দু মিনিটে জ্ঞান হারাচ্ছেন।
  • Atoz | ১৭ ডিসেম্বর ২০১৭ ০২:৩১384804
  • লাল কেল্লার নাম বদলে দেবে বল্লো? কী নাম দেবে? লোহিতদূর্গ? ঃ-)
  • Ekak | ১৭ ডিসেম্বর ২০১৭ ০১:৩৪384803
  • উদয়পুরে ব্যাপক ঝামেলা। সেই শম্ভুলালকে মুক্তির দাবিতে হাজারে হাজারে লোক ঘেরাও করছে। বেশ গরম।
  • lcm | ১৬ ডিসেম্বর ২০১৭ ২১:৫০384802
  • হা হা, অজস্র ফুটোওয়ালা আনন্দবাজার ...
  • b | ১৬ ডিসেম্বর ২০১৭ ২০:২৯384801
  • আমাদের ইশকুলে কতিপয় অশ্বতর টাইপের মাস্টারমশাই ছিলেন। গার্ড দিতে এসে বসে চারদিকে তাকিয়ে শুন্ডী রাজার হাসি দিয়ে আনন্দবাজার খুলে বসলেন, মুখ ঢাকা। আপনি ভাবলেন এই ফাঁকে অ্যাভোগাড্রোর বাবার নামটা জেনে নেবেন পিছনের ছেলের কাছ থেকে। কিন্তু হায়, আপনি খেয়াল করেননি যে ঐ কাগজের মধ্যে অজস্র ফুটো করা আছে, আর তার পিছনে সম্ভবতঃ মাছির পুঞ্জাক্ষি আর শকুনের ধৈর্য্য প্লাস দৃষ্টি নিয়ে স্যার বসে আছেন। ফলে আপনি সামান্য ঘাড় ঘোরালেই কি হইত জানে শ্যামলাল।
  • i | ১৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৪384800
  • ঐ ধুকুপুকু রাতের টইতে সবাই ইম্প্যাক্ট লাইন লিখছেন দেখে আমার সেই গানটা মনে হোলো-মহা ধাঁধার গান-এখনও আমি সল্ভ করতে পারি নি। শুনবেন?
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:৩৪384799
  • দমু আছ?কোন্নগরে যাচ্চ নাকি?
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:১৬384796
  • ছেলের স্কুল জীবন ও (যা কিনা সবে শেষ হয়েছে) শুনেছি এমন ই দূর্বিষহ (বানাম? ) ছিল। তাদের নীচের হলে মিলিয়ে মিশিয়ে বসিয়ে দিত আর একগাদা টিচার এদিক ওদিক ঘুরে বেড়াত..........
  • dc | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:১২384795
  • আমাদের ইশকুলেও খুব কড়াকড়ি ছিল। আর টুকতে গিয়ে ধরা পড়লে স্কুল থেকে বের করে দেবে বলে মাস্টারমশাইরা এমন হুমকি দিতো যে সেই ভয়েই কখনো টুকতে পারিনিকো ঃ(

    এদিকে টুকতে না পেরে পরীক্ষায় কম নম্বর পেলে বাবা পিটিয়ে পাটকেল করে দিতো। ইশকুলজীবনটা যে কিভাবে কেটেছে!
  • পি | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:০৮384794
  • এই মোবাইল থেকে সার্চ কবে ঠিক হবে, মামু?

    এই টইয়ের লিন্ক্ট কেউ দেবে?

    'আমি কি ফারাবিকে চিনতাম'
  • pi | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:০৫384793
  • একি, টইতে চণ্ডাল চরিতে ক্লিক করলে বিপ্ল্ব রহমান দেল্হ্চি কেন?
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ১১:০৩384792
  • :X X X
  • pi | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:৫৬384791
  • একি, টইতে চণ্ডাল চরিতে ক্লিক করলে বিপ্ল্ব রহমান দেল্হ্চি কেন?
  • lcm | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:২১384790
  • চীনে সাইলেন্ট ড্রোন দিয়ে গাওকাও টেস্টে (কলেজ এন্ট্রান্স টেস্ট) টোকাটুকি মনিটর -



    China uses drones to catch students cheating in exams

    High-tech silent-flying drones are employed by Chinese education officials in a bid to catch cheaters as nine million students prepare for gruelling university admission exams

    http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/11654236/China-uses-drones-to-catch-students-cheating-in-exams.html
  • S | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:১৫384789
  • ক্যাম্পেনের নাম বেশ হয়েছে খাও?
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:১৪384785
  • বেশ হয়েছে। খাও।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:১৪384786
  • স্কুলে স্কুলে একটা ভাল ক্যাম্পেন শুরু হয়েছিল বা হচ্ছিল দেখেছিলাম, নামটা ভুলে যাচ্ছি। মহিলার নামও, যাঁর মস্তিষ্কপ্রসূত। ক্পু ও বোধহয় ছিল সেই উদ্যোগে।
  • S | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:১৪384787
  • আমার ইস্কুলও আধা সরকারিই। প্রথম দিকে তো বছরে চারটে পরীক্ষা হতো - ফাস্ট টার্ম, সেকেন টার্ম, থাড টার্ম, আর ফাইনাল। তারপরে কমে হলো তিনটে। উঃমাঃ এ অবশ্যি দুটো নিয়ে ক্ষান্ত দিত - নাকি তিনটে ছেলো? এখন আর ঠিক মনে পরেনা।

    তবে পরীক্ষা মানে টুকে লেখা (চোতা বা পাশের ছেলেরটা দেখে) খুব সমস্যার ছিলো। পরীক্ষায় ছাত্রদের বসার ডিজাইনও এমন ভাবে করা হতো যাতে টোকা কঠিন। আর যা জানি তাই লিখে ক্ষতম করারই সময় নেই, তায় আবার টোকা। কি লম্বা পোশ্নো পত্ররে বাবা।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:১৪384788
  • আজ বাংলাদেশ নিয়ে কেলোটাও ওরকম ই হল। মাথা গরম থেকে। আমারো মনে হয় ঐ ইনসিকিওরিটি কেস। কাল এক বাংলাদেশী মহিলার সাথে পার্কে আলাপ হল। দিব্যি ভাল গল্প করছিলাম। সে এখানে একমাসের জন্য এসেছে। এবার তার বর এসে আমি কলকাতার বাঙালী শুনে কেমন একটা দেঁতো হাসি দিয়ে প্রায় বৌকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তারপর ফেবু তে দুই স্কুল বন্ধু, দুটো ই মুসলমান, দেখি একটা পোষ্ট শেয়ার করেছে জাপানে কোন ঝর্নাতে কেবল কোরানের কি পাঠ করলেই জল পড়ে। বেসিকালি দুটো ই ভাল মানুষ। একটা ধর্ম পরায়ন আরেকটা তা নয়। যেটা অন্যরকম তাকে বলে এলুম, এসব বিশ্বাস করিস নাকি? তাতে আজ স্কুল গ্রুপে আরেকটা সকালের ইসে জ্বালানো গুড মর্নিং পোষ্টে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এসব দিয়েছে। বুঝেও চুপ থাকতে হল। তার ফল এই হল। আমার দ্বারা চুপ থাকা বেশ কষ্টের ওটাকে ধরেই কিছু বলে এলে বড় ঝামেলা এড়ানো যেত।
  • সিকি | ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:০৭384784
  • এক) বানানটা যৌন। যৌন্য নয়।

    দুই) "বরং মেয়েগুলো যথেষ্ট প্যাম্পার্ড হয়।"

    আমি খোঁচা খেলাম।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৭384783
  • আজ একজনের বেশ ভালো পোষ্টেও ঝগড়া বাধিয়ে ফেলেছি। বাংলাদেশ নিয়ে। খুব ই কেলো।ঃ(
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩384782
  • আরে ঠিক ঐ লেখাটা নিয়ে না। সেদিন ফেবু খুলেই একটা পোষ্ট দেখে জ্বলে গেল পুরো। একটা স্কুলে কোশ্চেন এসেছে মি টু নিয়ে। সেটা বেসিকালি ফাটানো। সেটাও ওভারলুক করতাম হয়ত। কিন্তু তাতে পাব্লিক তাতানোর জন্য লেখা হয়েছে একটা পাঁচ ছয় বছরের ছেলে ও তার সহপাঠিকে যৌন্য হ্যানস্থা করছে, ইত্যাদি।সেটা নিয়েও সবাই অনেক আগে থেকেই হই হই করছে এতই ইনসিকিওরিটি।সমবয়সী বাচ্চাদের ই যদি একে অপরকে ভয় পাওয়ার পরিবেশ এরা তৈরী করে ফেলে তো মুস্কিল। দেখবে মানুষ যখন ভাবনাতেই ইনসিকিওরিটি রাখে তখনই সেফ জোনেও মানুষকে কামড়াতে থাকে অকারন। মানে আমি আমার সাধারণ চোখে তো তাই দেখি। এবার ফেবুতে কেমন একটা ওরা আমরা পোল হয়ে যাচ্ছে। তাতে প্রায় সব ছেলে আর ছেলের মাকে উদ্দেশ্যকে ইন জেনারেল খোঁচানো হচ্ছে। আর ছেলের মা হিসেবে আমি খোঁচা খেয়েছি অস্বীকারের উপায় নেই। বেসিকালি আমার দেখা সেটে, আমাদের জেনারেশন ছেলেদের প্যাম্পারিং করে না। কাজ কম্মো, উচিত অনুচিত বেশ কড়া ভাবেই শেখায়। বরং মেয়েগুলো যথেষ্ট প্যাম্পার্ড হয়। বদামি ও কিছু কম করে না। ডানপিটেমো বলছি না কিন্তু। সেটা আমি পছন্দই করবো।

    তো সেই স্কুল তো প্রশ্নপত্র না সাজিয়ে একটা ওয়ার্কশপ করতে পারত। পরীক্ষায় নম্বরের ব্যাপার থাকে। তাতে ঘোড়ার ডিম বাস্তব কতটা আসবে আমি বুঝি নাই মোটা বুদ্ধিতে। আর পথিক ও তার লেখাতে দেখলাম আল্টি ছেলেদের বুঝতে বলছে, শিক্ষার ব্যাপার বলছে। আমার এক ছেলে বন্ধুর থেকে শুনেছিলাম, ও খুব ছোট বয়স থেকেই কাজ করছে, মানে পড়াশুনা করতে করতেই। ওর কোন বস, মহিলা, ওর থেকে প্রায় কুড়ি বছরের বড়, শারিরীক সম্পর্ক ছিল। মানে মহিলা একরকম বাধ্যই করতেন। ওর সেটা ভালো কোন স্মৃতি নয়। তো যৌন্য হ্যানস্থা ধরেই নেওয়া হচ্ছে ছেলেদের বা মেয়েদের উপর, যার উপরেই হোক না কেন, ছেলেরাই দায়ী।

    এবার এইসব তালে গোলে অ্যাটাকিং কেসে লোকজন এও ভুলে যাচ্ছে যে ছেলের মাও একজন মেয়ে আর মেয়ের বাপ ও একজন ছেলে। এইসব বলে এসেছিলুম।

    আতোজ,
    ঃ)
  • avi | ১৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৩১384781
  • একটা ফেসবুক গ্রূপে একজন গুজরাট ভোটের রেজাল্ট নিয়ে প্রেডিক্ট করে তলায় লিখেছে,
    "কসম লাল কিল্লে কি। গলত নিকলা তো নাম বদল দুঙ্গা।"
    একজন কমেন্ট করেছে, "আপনা, ইয়া লাল কিল্লে কা?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত