এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৭384870
  • এবং সকলেই অপেক্ষা করুন কখন কোন ভি এইচ পি বা আর এস এস বা বিজেপির অন্য কোন ফায়ার ব্র্যান্ড বলে বসে, ঐ জন্যেই বলেছিলুম, শুধু ইনকার্শন না, একেবারে যুদ্ধ শুরু করা উচিত ছিল, তাই খারাপ রেজাল্ট ইত্যাদি, এত ইকোনোমি মারাবেন না, পাতি হিন্দু সমাজ কল্যান করুন, তাই খারাপ রেজাল্ট ইত্যাদি,ইত্যাদি।
  • | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৫384869
  • খিক খিক
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৯384868
  • ভিড়ে।
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৮384867
  • এই এস এম কিছু বোঝে না, খালি তর্ক। মিষ্টি খান। কংগ্রেস জিতেছে, কোথায় আনন্দ করবেন, না সেটাও আমাদের করে দিতে হচ্ছে। এত ইনসিকিওর্ড হলে হয়, রাজকন্যা রাজত্ত্ব সব ই তো রইলো। কোন ডিসরাপশন ই হয় নি, শুধু বিজেপি র একটু চুংকু নড়ে গেছে, এই পজ্জন্ত, সমাজে শান্তিপূর্ণ স্থিতিশীলতা র পক্ষে এর চেয়ে বড় কি ই বা হতে পারে। ইউরিক অ্যাসিড থাগলে অন্তত ভেজ মোমো খান। কিন্তু গত কাল আর আগামী কালের হিড়ে আজকের দিনটি কে হারিয়ে যেতে দেবেন না।
  • sm | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৪১384866
  • h, এই অপমান টা কিভাবে হয় একটু বিশদ জানাবেন? একদম নিরপেক্ষ দৃষ্টি তে বলুন।
    ধরুন আমি মধ্য বিত্ত। কিন্তু আমিতো নিরন্তর অপমানের শিকার।
    শপিং মলে ব্র্যান্ডেড পোশাক কিনতে দুবার ভাবি।
    বিদেশে থাকা কালীন কোন কিছু দামী জিনিস কিনতে পারতাম না।
    নিজের পকেট থেকে খরচা করে কোনো ফাইভ স্টার হোটেলে আমাকে ঢুকতে দেবে? উচ্চ বর্ণ বলে। কলকাতার কোন বড় ক্লাবে?
    ক্রিকেট খেলা দেখতে পারিনা পকেট পারমিট করবেনা বলে। উচ্চ বর্ণ বলে ছা র দেবে?
    ডাক্তার বা উকিল হলে ক্লায়েন্ট বেশি ফি দেবে?
    উচ্চ বর্ণ বলে সিনেমায় হিরোর পার্ট দিয়ে দেবে?
    অপ মান তো পয়সার পরি প্রেক্ষিতে হয়। বর্ণ তো নগণ্য।
    রাজা বা জমিদারের জাত নিয়ে কেউ জিজ্ঞাসা করে?
    কি অপমানের প্রতিশোধ নেবে লোকজন?
    এতো মধ্য যুগীয় প্রতিশোধ স্পৃহা!
    পরস্পর কে ঘৃণা করার ট্র্যাডিশন চালু থাকবে। এটাকে কিভাবে সমর্থন করা যায় বুঝিনা।
    এমন টা নয় ভারতের মত বহু বর্ণের বা জাতের দেশ পৃথিবী তে নেই! আর সেইসব দেশের কি কোনো উন্নতি হয়নি?
  • de | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৪০384865
  • হিমাচলের রেজাল্টটা এমনি ক্যানো হোলো?

    এনিওয়ে চাঁদের আলোর আইসিং দেওয়া প্যাঁড়া সবার জন্নে-
  • spa | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৮384864
  • আজ আনন্দ করার দিন। তর্ক থাক। কিন্তু প্রশ্ন হলো ক্রিকেট টিমে কবে reservation চালু হবে?
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২384862
  • এস এম কু ডাকলো, সালা ৭৬ হয়ে গেল। ১০০ র নীচে নামা তে পাল্লে কত্ত ভালো হত।
  • T | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২384863
  • বিচিপির সিট ১০০ র নিচে হলে স্বাস্থ্যচাড্ডি আমায় কাবাব খাওয়াবে বলেচে। হে খোদা...
  • T | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১384861
  • হ্যা হ্যা হ্যা হ্যা...এমনি চাঁদের আলো... ঃ)
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২৯384860
  • আজকে খুশির দিন, সংরক্ষন নিয়ে বিতর্ক করার জন্য কত্ত দিন পড়ে রয়েছে। দাবীটা ব্যক্তিগত ঘাবড়াবেন না। এখনো পর্যন্ত সংরক্ষন যাই হোক, ক্ষমতা উচ্চ বর্ণ দের ই হাতে, তাদের সকলে যোগ্য কিনা আমরা পরে আলোচনা করব। এখন মিষ্টি টিষ্টি খান ও খাওয়ান ঃ-) ঠিক এই মুহুর্তে এন্ডিটিভি তে ১০১/৭৮ দেখাচ্ছে। এমনি চাঁদের আলো, সুগার হয় সেও ভালো।
  • sm | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২০384859
  • de র পোস্ট পড়ে কিছু সত্য অবগত হলাম। সংরক্ষণ তাহলে ক্ষমতার মাসল ও শো করে! ভালো! সরকারী চাকরীতে ৫০ শতাংশের কাছে সংরক্ষণ। বংশ পরম্পরায় কিছু লোক সুবিধা ভোগ করছে। তার ওপর আবার প্রাইভেটে ও সংরক্ষণের দাবী!
    আমিতো দেখি প্যাটেল রা বড় বড় সব ব্যবসার মালিক।
    তাদের জন্যও সংরক্ষণ!
    চীনে সংরক্ষণ আছে?
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:১৫384858
  • বহু অপমানিত হওয়া লোকের দাপট একটু বাড়লে খারাপ না। মাহা বলে না, সর্বত্রই বাড়ুক, আমি অন্তত চাই।
  • de | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:০৯384857
  • সংরক্ষণকে কাস্টের বাইরে এনে আর্থিক অবস্থার ওপরে ডিপেন্ডেন্ট করানো উচিত - নাহলে চাপ পোচ্চুর বাড়বে। মাহা তে অলরেডি সংরক্ষিতদের যা দাপট দেখি! উচ্চবর্ণের দাপটের তুলনায় কোন অংশে তা কম নয়।
  • pi | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:০২384856
  • রেজাল্টের টই কৈ? মিটিঙ্গ এ সব মিস
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:০১384855
  • জিগ্নেশ এর মেসেজ কোটার দ্বারা সীমাবদ্ধ না। দলিয় লোক রাস্তায় মার খাচ্ছে তার প্রতিবাদ আন্দোলনের নেতা জিগ্নেশ। অল্পেশের ব্যাপারে কম জানি। হার্দিক হল পিয়োর কাস্ট ইকোয়েশন। আমার হার্দিক সম্পর্কে রিজারভেশন আছে, বাকি দুজন সম্পর্কে এই মুহুর্তে হ্যাপি হ্যাপি ঃ-)))

    আমি তো প্রাইভেট সেক্টরেও রিজারভেশনের পক্ষ, কারণ সরকারি চাকরিতে রিজারভেশন মানে হল, শূন্যের শতাংশ ঃ-)
  • de | ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৫১384854
  • বিজেপির আসন গুজরাতে কমছে, এর থেকে স্বস্তির ব্যাপার কমই আছে -

    তবে এই জিগ্নেশ, অল্পেশ, হার্দিক সবই তো সংরক্ষণ তাস খেলেই এলো - ইন প্রিন্সিপল, কংগ্রেস খুব স্বস্তিতেও থাকবে না। ৫০% এর ওপরেও সংরক্ষণ নিয়ে গেলে, জেনেরাল ক্যাটিগোরিটাই সংরক্ষিত ক্যাটিগোরিতে পরিণত হবে। এটা নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসেছে।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৪৮384853
  • গুজরাটের সৌরাষ্ট্র নাকি পুরো রুরাল বেল্ট আর সেখানে বিজেপি ব্যাপক হেরেছে। এটা একটা ভালো রেজাল্ট।
  • h | ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩৯384852
  • জিগ্নেশ জিতে গেছে। ndtv - 'োন' বল্ছে, বোথ ফর, জিগনেশ অ্যান্ড অল্পেশ। মা মা গো, আরেকটু তাকালি না মা।
  • b | ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩১384851
  • তার্পর কি হল?
  • সিকি | ১৮ ডিসেম্বর ২০১৭ ১১:২৮384850
  • সিপিআইএমের রাকেশ সিংহ হিমাচলের থিওগে এগিয়ে, ওদিকে জিগনেশ মেওয়ানি গুজরাতের বডগামে এগিয়ে - এই মুহূর্তে এগারো হাজারেরও বেশি ভোটের ব্যবধানে, শুধু এইটুকুর জন্য সেলিব্রেট করা যায়।

    জিগনেশ হার্দিকের জয় হোক।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৭ ১১:২৬384849
  • তবে এর অন্য একটা দিকও আছে। বিজেপি ডিমনি, জিএসটি, পতিদার বিদ্রোহ, কৃষক আক্রোশ এই সমস্ত সামলেও জিতলো স্রেফ ওদের অর্গানাইজেশানের জোরে (আর উল্টোদিকে, কংগ্রেসের অর্গানাইজেশানের অভাবে)। মানে এতোগুলো বিরুদ্ধ ফ্যাক্টরের পরেও বিজেপি বেরিয়ে গেলে পরের ইলেকশানে ওদের হারানো সত্যি মুশকিল হবে। তবে এবার যদি অপোজিশানে সবাই মিলে আগে থেকেই প্রস্তুত হয়ে এগোয় তাহলে হারানো যেতেও পারে।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৭ ১১:২২384848
  • b, ঠিক এটাই ভাবছিলাম। কি দুর্ভাগ্য যে কংগ্রেস এগোলেও ভাল্লাগছে! তাও আমি বলবো এই যে বিজেপি ১০০র আশেপাশে আটকে গেল, এটাই সবচেয়ে বড়ো স্বস্তির কারন।
  • b | ১৮ ডিসেম্বর ২০১৭ ১১:১৭384847
  • কাঁগ্রেস কে হাত্তালি দিতে হচ্চে!
    কি দিনকাল! কি প্রেক্ষিত!
  • aranya | ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:৪৯384845
  • আচ্ছা @কিকি

    লিডিং - বিজেপি ৯৭, কং ৭১, দ্য হিন্দু

    জমে গেছে
  • T | ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:৪৯384846
  • আইশ্লা, কংগ্রেস হেব্বি ফাইট দিচ্চে। দশ বারোটা সিটে দেখলাম পাঁচশোরও কম মার্জিন। কোথাও দেড়শো ভোটের।
  • kiki | ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:২৬384844
  • অভি,
    তোর শরীরের মাপক মেশিন গুলো উল্টে গেসে নির্ঘাত। হি হি।

    অরণ্যদা,
    অ্যামিটি কলকাতা।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:১৫384843
  • একমত।
  • avi | ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:১১384842
  • চোদ্দর ভোট হয়েছিল গুজরাট মডেল ধরে, ঊনিশের ভোট হবে রাজস্থান মডেল ধরে।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৭ ০৯:৪১384841
  • বিজেপি যদি একশো বা একশোর নীচে পায় তাহলে পুরো জমে আইসক্রিম হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত