এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ২২ আগস্ট ২০১২ ০৯:১২38490
  • বহুদিন বাদে সেক ৫ আজকে :), তবে ঐ ট্যাক্সিদের ব্যাপার স্যাপার তখন ও একই রকম ছিল
  • Blank | ২২ আগস্ট ২০১২ ০৯:০৬38489
  • আর আমিও হাঁপাই খুব, চড়াই ওঠার সময়। ৪৫ ডিগ্রী এলিভেশানে বেশ চাপ হয়। তার ওপর মনে হয় অক্সিজেন ও কম। তখন অল্প করে হাঁটা আর ১ মিন করে দাঁড়াতে হয়। কথা বলতে নেই।
  • Blank | ২২ আগস্ট ২০১২ ০৯:০১38488
  • এইটে সত্যি অদ্ভুত। আমার খুব ইচ্ছে করে এটা জানতে যে 'আপনি যাবেন কোথায়?' আমি সেখানেই যাবো। এই টেকনোপোলিসের সামনের ট্যাক্সি গুলো, তাদের যে জায়গার নাম বলবে, উত্তর একটাই - যাবো না।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৮:২৭38487
  • আমার রিউমেটিক হার্ট, দৌড়তে দৌড়তে আমি খুব হাঁপিয়ে যাই, কথা বলতে পারি কিন্তু লিমিটেড। ঐজন্যই উসেইন বোল্ট দাপিয়ে বেড়াল, কি আর করা যাবে।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৮:২১38486
  • না এগুলো ঐ দৌড় শেষের দিকে, শেষটুকু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে।
  • | ২২ আগস্ট ২০১২ ০৮:১৯38485
  • আকা দৌড়াতে দৌড়াতে এত কথা বলতে পার? নাঃ তোমাকে দেখছি শেষে মহাপুরুষ বলে স্বীকার করতেই হবে।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৮:১০38484
  • অভ্যু বেচারি কিরে? আই সিম্পলি লাইক দিজ। কতরকম লোক, কতরকম পার্সেপেক্টিভ।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৮:০৮38483
  • আজ আলাপ হল ফিজিক্সের এক প্রফেসরের সাথে। ক্রোয়েশিয়ার লোক। উনি গেল বছর দুই বার ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়ার ধুলো, ভীড় ইত্যাদি ওনার খুব ভালো লাগে। কথায় কথায় বেরলো উনি হলেন হিন্দু - সাঁইবাবার শিষ্য। রোজ ভজন শোনেন এবং গান। অবশ্য গীটার বাজিয়ে। ওনার বউ ট্র্যাডিশনাল ভজন শুনতে ভালোবাসেন না, এতরকম বাজনা চলে যে অসুবিধা হয়। তাই উনি গীটার বাজিয়ে বউকে ভজন গেয়ে শোনান। এখানে যে মন্দিরে আমরা দুইবার গেছি লুচির লোভে সেখানে উনি নিয়মিত গিয়ে ভজন শোনেন। আর আটলান্টায় মাসে একবার করে যাবার চেষ্টা করেন। খুব দুঃখ করলেন মন্দিরে ওনাকে গীটার বাজিয়ে ভজন গাইতে দেয় না বলে।
  • Abhyu | ২২ আগস্ট ২০১২ ০৮:০৩38482
  • বেচারী আকা !
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৭:৫৮38481
  • কদিন আগে এখানে ধর্ম ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। তো কতকগুলো সাম্প্রতিক কালের অভিজ্ঞতা বলি।

    আগের হপ্তায় দৌড়চ্ছি আমাকে এক দিদিমা জিজ্ঞেস করলেন ছেলে কোথায়। আমি বললাম খুব গরম তাই দৌড়চ্ছে না, আবার গরম কমলে দৌড়বে, ইত্যাদি কথাবার্তা চলতে চলতে কোথায় স্কুলে পড়ে, আগে কোথায় পড়ত এইসব কথা হতে থাকল। তো ছেলে আগে একটি কেরেস্তান স্কুলে পড়ত। তারপর কথায় কথায় দিদিমা জিজ্ঞেস করলেন কোথায় চার্চে যাই। কোথাও যাই না শুনে খানিক ধমকে বলল, তুমি ধর্ম মানো না। আমি আমতা আমতা করে বললাম না মানে আমাদের ধর্ম অন্য, আমি তো হিন্দু। খুব অবাক হয়ে বলল সেকি হিন্দু হয়েও ছেলেকে কেরেস্তান স্কুলে পাঠিয়েছো? কোন অসুবিধা হয় নি। সে যাহোক, তারপরে দিদিমা আমার ধর্ম চেতনা নিয়ে পড়লেন। আমাকে জিজ্ঞেস করলেন ইটারনিটি মানি কিনা। আমি বললাম না, বলল তুমি কি মানো যে উই অল আর সিনার। আমি বললাম হ্যাঁ টু এর ইস হিউম্যান। তুমি পাপ করলে প্রায়শ্চিত্ত কি করে করো? আমি বললাম আবার সেই পাপ না করে, নিজের কাজের থেকে শিখে। ইটারনিটিই যদি না মানো তাহলে আর সেই কাজ করে কি দরকার? নিজের কাছে দরকার, আমার ভ্যালুর কাছে দরকার। তো এই রকম ভাট মিনিট কুড়ি চলার পরে বলল দেখো ইট ইজ লট ইজিয়ার টু ফলো জিসাস।

    এইজন্যই এই দৌড় আমার এত ভালো লাগে। আহা প্রাণ খুলে মনের কথা, তাও আবার ষাটোর্ধ দিদিমার সাথে।
  • Abhyu | ২২ আগস্ট ২০১২ ০৭:১২38480
  • লামার বয়স ঊনচল্লিশ (কমতি) না ?
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৫৭38478
  • Sibu | ২২ আগস্ট ২০১২ ০৬:৫৭38479
  • সব জায়গায় কোথায়? দক্ষিণ আমেরিকা, গুরু আর তিব্বত। এই তো মোটে তিনটে জায়গা হল।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৬:৫৬38477
  • http://www.anandabazar.com/22hgly1.html

    কলকাতার ট্যাক্সিচালকরা আজব। কেউ ব্যবসা দিতে গেলে কেলায়। এমন আজব জীব আমি আর কোথাও দেখি নি। এনারা কোথাও যেতে চায় না। কেন? সে এনারাই জানে।
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৫৪38476
  • লামা কি আনন্দবাজার যে সব জায়গায় পাওয়া যাবে?
  • Sibu | ২২ আগস্ট ২০১২ ০৬:৪৯38475
  • না না, সে তিব্বতের লামা না। আমি ল্যাটিন আমেরিকার লামা পুষবো প্ল্যানাচ্ছিলাম তো।
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৬:৪৫38474
  • আমার বয়স এক চল্লিশের বেশি আবার নয়ও, সবই ডিপেন্ড করছে মেম্বারশিপ ফাংশনের ওপর।

    এই যেমন একজন ইয়ং আসলে .২ বুড়োও হতে পারে। আবার একজন বুড়ো .১ যুবক বা .০০১ শিশু হতেও বাধা নেই।

    এ জগতে সবই মায়াময় ফাজি(ল)।
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৪০38473
  • আমার ৬ঃ৩৭ দেখো কেকে।
  • kk | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৮38472
  • আকা এ কী বলে !! নিজের তো একচল্লিশ হতে এখনও কয়েক বছর দেরি!
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৭38470
  • অকার সমস্যা আবার অন্য। অল্প বয়েসে ই 'বেশী বয়েসী' হয়ে গেছে!! ঃ))
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৬38469
  • হ্যাঁ লামা, তোমাকে বলা হয় নি ক দিন আগেই শিবু দা তোমাকে পোষার প্ল্যান করচিল। আমি কত করে বল্লুম ভালো ছেলে। তা শুনলো না ঃ((
  • aka | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৫38468
  • খ্যাক খ্যাক খ্যাক লামা একচল্লিশে পৌঁছে বুক বাজিয়ে বলতে এয়েছে। আমার মতন প্রাজ্ঞ হলে কি করবে?
  • Sibu | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৪38467
  • একচল্লিশ বছরে লামারা বাচ্চাই থাকে। তিব্বত গেলেই দেখা যাবে।
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:৩২38466
  • বি লেটেড হেপ্পি বার্থ ডে। ঃ)
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:২৯38465
  • ইয়ে, তাই নাকি ? জানি তো। তুমি আর অরি এক ব্যাচ। ঃ))
  • Lama | ২২ আগস্ট ২০১২ ০৬:২৪38464
  • কাদের মত বয়েসে? যতদূর জানি তোমার আর আমার বয়েস কাছাকাছি- এই তো গত শনিবার দিন একচল্লিশে পড়লাম ঃ)
  • Lama | ২২ আগস্ট ২০১২ ০৬:২৩38463
  • সাউথ পয়েন্ট
  • | ২২ আগস্ট ২০১২ ০৬:০৬38462
  • অ। তবে তোমাদের মতোন বয়েসে আমি ও ভোর বেলা ঘুম থেকে উঠতাম ঃ))
  • pi | ২২ আগস্ট ২০১২ ০৫:৫৫38461
  • স্কুলে ছোট থেকেই ক্যারাটে শেখায় ? বেশ তো ! কোন স্কুল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত