এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২০ ডিসেম্বর ২০১৭ ১৪:৫০385140
  • হাইজেনবার্গ সিন্ড্রোম -
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৪385139
  • দমু, আমি ভেবেছিলাম তুমি ইউ কে গেছো, কারণ আসলে ব্ল্যাংকি ইউ কে গেছিলো। আমি ভাবলাম তোমার ক্লায়েন্ট এর দিকে তুমিও তার মানে চলে গেছো। এখন এরকম সরল ও বিশুদ্ধ চিন্তা পদ্ধতি বড় একটা দেখা যায় না। কিন্তু তাই বলে এই নয়, যে বইটা দিতে চাই না, (যেটা কেনা আছে) মনে হচ্ছে না এবার দেখা হবে, কারণ আগামী হপ্তায় বেরিয়ে যাচ্ছি বেড়াতে। আর তুমি মনে হয় এই হপ্তায় রাজারহাট, সেক্টর ফাইভে আসছো না, বা এলেও টাইম দিতে পারছো না, সেক্ষেত্রে, ঠিকানা পিং কোরো বইটা পাঠিয়ে দেবো।
  • Rabaahuta | ২০ ডিসেম্বর ২০১৭ ১৪:০১385138
  • দিল্লীর ম্যাক্স হাসপাতালের খবরগুলো ফলো করছি। বন্ধ রাখার নির্দেশ উঠে গেছে আবার।
  • ভূদেববাবু | ২০ ডিসেম্বর ২০১৭ ১৩:৪২385136
  • ভূদেববাবু আদরে ছেলেদের বশ করিতে চাহিতেন। তাহতাতে অপারগ হইলে "দশবর্ষাণি তাড়য়েত" করিতে হইত। কিন্তু সাধ্যপক্ষে যাহাতে প্রহার না করিয়া ছেলেকে কথা শুনাইতে পারেন সে চেষ্টা করিতেন। মারিতেন বটে কিন্তু তাহাতেও একটু চিন্তাশীলতা দেখা যাইত। তিনি বলিতেমন চড়-চাপড় যা মারিবে পিঠে মারিও। আঘাত পাছায় করিবে। রগে মারার বড় ভয়-অস্থানে লাগিলে সর্ব্বনাশ হইতে পারে। হাতে জোরে বেত মারা তাঁহার মনঃপূত ছিল না। সেইজন্য শরীরের অন্যত্র যদি কোন শিরা মারের চোটে তবে যাবজ্জীবন অঙ্গহানি হইতে পারে। মাথায় মারা আদৌ উচিত নয়, ইহাইতে তাহার মত ছিল। মাথার প্রহারে শিরঃপীড়া অবশ্যম্ভাবী
  • ভূদেববাবু | ২০ ডিসেম্বর ২০১৭ ১৩:৪২385137
  • ভূদেববাবু আদরে ছেলেদের বশ করিতে চাহিতেন। তাহতাতে অপারগ হইলে "দশবর্ষাণি তাড়য়েত" করিতে হইত। কিন্তু সাধ্যপক্ষে যাহাতে প্রহার না করিয়া ছেলেকে কথা শুনাইতে পারেন সে চেষ্টা করিতেন। মারিতেন বটে কিন্তু তাহাতেও একটু চিন্তাশীলতা দেখা যাইত। তিনি বলিতেমন চড়-চাপড় যা মারিবে পিঠে মারিও। আঘাত পাছায় করিবে। রগে মারার বড় ভয়-অস্থানে লাগিলে সর্ব্বনাশ হইতে পারে। হাতে জোরে বেত মারা তাঁহার মনঃপূত ছিল না। সেইজন্য শরীরের অন্যত্র যদি কোন শিরা মারের চোটে তবে যাবজ্জীবন অঙ্গহানি হইতে পারে। মাথায় মারা আদৌ উচিত নয়, ইহাইতে তাহার মত ছিল। মাথার প্রহারে শিরঃপীড়া অবশ্যম্ভাবী
  • | ২০ ডিসেম্বর ২০১৭ ১৩:০০385135
  • দাঁড়াও এটা মমব্যানের পেজে দিতে হবে
  • সিকি | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:৫৮385134
  • আহা! কত শিক্ষিত লোক, হাজার হোক 'মেয়েছেলে' তো বলেন্নি।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:৩২385133
  • ছেলের নাগরিকত্ব পরিবর্তনের অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলুম, তো এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যে ডেকেছে কলকাতা কালেক্টরেটে। যদিও পুলিশের কাছে দুই সেট ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, তারা ভেরিফাইও করেছে, তাও আরেকবার...সে যাই হোক, এদের হয়তো প্রসেস এই রকমই। মজার কথাটা অন্য।

    মাঝে এই ভদ্রলোক (যিনি কলকাতা কালেক্টরেটে এই ব্যাপারটা দ্যাখেন) তিনি আমায় ফোন করেছিলেন এই ভেরিফিকেশনের জন্যে। তখন আমি দিল্লীতে একটা জরুরি কাজে বলে ফোন ধরতে পারিনি। তো ইনি ছেলের মা-কে ফোন করে জানান। পরে আমি ফিরে এসে একটা মেসেজ পাঠাই যে যেদিন উনি যেতে বলেছেন সেদিন কেন, সেই হপ্তাতেই পারবো না - রিভিউ আছে, অমুক দিন যেতে পারি কিনা। মেসেজ পৌঁছলেও উত্তর নেই। কনফার্মেশন না পেলে যাই কী করে বলে আর যাইনি। আজ তাঁর বক্তব্য হল আপনি তো আসবো বলে এলেন না...

    তা এটাও বড় কথা নয়। মেসেজ পেলে অ্যাকনলেজ করার ব্যাপার সকলে জানে না। মজার কথা হল ইনি আজ বল্লেন - আপনাকে তো ফোনে পাওয়া যায় না আর "বাড়ির মহিলাদের সাথে আমি কথা বলতে চাই না"!!!

    ইনি সরকারি অফিসার। পাবলিকলি এগুলো বলে থাকেন।
  • b | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:২৯385132
  • ঠিক। কালই দেখেছি লিপুলেখ পাস দিয়ে মর্নিং ওয়াক করতে। এবার ধরে ফেলবো।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:২৬385131
  • হ্যাঁ। দ্বৈপায়ন বসু।
  • T | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:২৩385130
  • বিজ্ঞাপনঃ নাম ঠিকানা ও ছবি সহযোগে সুপারি লইয়া থাকি। কোনো শাখা নেই। সত্ত্বর যোগাযোগ করুন। প্রতি কান্নিকে ডিসকাউন্ট চলিতেছে। গ্রেয়াও।
  • b | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:১৮385129
  • দ্বৈপায়ন বসু তো? কনফার্ম করুন।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:১১385128
  • বুনানের ঠিকানা তো বারুইপুর। কিন্তু তাকে ন'মাস পাবেন শ্বশুরবাড়িগুলোতে। সেগুলো আবার সিকিম থেকে উত্তরাখণ্ড অবধি ছড়িয়ে। কোনটায় যাবেন তা আগে থেকে জানবেন কী করে?
  • de | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০৬385127
  • টি র এতো গ্রেয়াও শুনে/পড়ে কেমং এট্টা বোঁটকা গন্দো পাচ্চি ভাটে -

    গ্রেয়াও আবার ধ্বসে মিয়াঁও না হয়ে যায়!
  • b | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০৫385126
  • না না ওপিক্ষে করা যাবে না।
  • b | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০৪385125
  • তাহলে এবার বুনানের ঠিকানা দিন। কি চাপ রে বাবা।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০৩385124
  • আর নয়তো বছর কয়েক অপেক্ষা করুন। ব-এর দোকানে মিলবে। আড়াই বছর আগে জিআই ট্যাগ পেয়েছিলো জয়নগরের মোয়া, এবার তাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০২385123
  • রণর মোয়া না কী যেন আছে - বারুইপুরে। বুনান কনফার্ম করতে পারবে - সেটা ভালো।

    তাছাড়া, বারুইপুর কাছারিবাজারে রাস্তার ওপরেই এই সময়ে দোকান বসতো - একেবারে ফ্রেশ মোয়া পাকিয়ে দিত, ভালো কোয়ালিটি। তারা এখনো বসে কিনা জানি না।
  • S | ২০ ডিসেম্বর ২০১৭ ১১:০১385122
  • আচ্ছা এই ধ্বস ব্যাপারটা কি জিনিস?
  • b | ২০ ডিসেম্বর ২০১৭ ১০:৫৮385121
  • ভালো জয়নগরের মোয়ার সুলুক সন্ধান কেউ জানেন? মানে মহম্মদ জয়নগর/বহড়ু অবদি যেতে রাজি, তবে দোকানের নামটাম জানলে ভালো হয় আর কি!
  • S | ২০ ডিসেম্বর ২০১৭ ১০:৫৩385120
  • কোলকাতায় কাল থেকে তো রোদই দেখতে পাচ্ছিনা। কি কুয়াশা। দিল্লির সাথে কম্পিট করছে পলিউশনে।
  • সিকি | ২০ ডিসেম্বর ২০১৭ ১০:৩২385119
  • আরে ওটাই তো মজা। খুল্লমখুল্লা হিসেবে গুপি করা, এটাও মজার একটা পার্ট :)
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১০:০৪385118
  • এই অঙ্কটা গোঁজামিল দেওয়া। যে করেছে সে হতভাগাও পাক্কা ব্যবসায়ী। জিএসটি হিসেব করলো ১৮২ দিয়ে, আর বাদ দিলো ১৫০ থেকে :-p
  • i | ২০ ডিসেম্বর ২০১৭ ১০:০০385117
  • লোকে বলছে, অমিত শা ১৮২র মধ্যে ১৫০ চেয়েছিলেন, জনগণ ২৮% জিএস্টি কেটে ৯৯ দেছেন।
    ১৮২*২৮%=৫১, ১৫০-৫১=৯৯
  • dd | ২০ ডিসেম্বর ২০১৭ ০৯:৫০385116
  • হ্যাঁ, আর নোটাও খুসী।

    এরকম মোটাসোটা নোটাবাজী আর কখুনো হয় নি। সেটা জানতেন ?
  • | ২০ ডিসেম্বর ২০১৭ ০৯:১৫385114
  • ছোটাই হোয়ায় উঁকি দিস। জানিয়েছি
  • pi | ২০ ডিসেম্বর ২০১৭ ০৯:১৩385113
  • ডিডিদার পোস্ট পড়ে দেবরাজবাবুর এই পোস্টটা মনে পড়ে গেল।

    Like true bijnesmen Gujjus have made everyone happy. Bhajpa is happy, Khangress is happy, even independents shouting for Jignesh Mewani are happy. All media channels are happy. The advertisers are happy. Sensex is happy. Meanwhile Leftie intellectuals can sit down and discuss passive revolution over cups of hot coffee. :)
  • avi | ২০ ডিসেম্বর ২০১৭ ০৯:০৮385112
  • কিন্তু সামনেই তো ইলেকশন! মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক - তারপর ধরুন গিয়ে ভারত, ভোটের ভাবনা কী!
    আগের নির্বাচন শেষ হতেই পরের নির্বাচনের প্রস্তুতি শুরু কত্তে হয়, অমিত শাহ স্যর বলেছেন।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৭ ০৯:০৬385111
  • সামনে তো অনেক ইলেকশন ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত