এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জসদ | ২১ ডিসেম্বর ২০১৭ ১২:৪০385200
  • চলিত ভাষায় যাহাকে দস্তা বলা হয় তাহার সংস্কৃত নাম জসদ, যাহা ইংরাজিতে Zinc বলিয় আখ্যাত। ইহা একটি মূলধাতু। তাম্রের সাথে মিশ্রিত করিয়া পিত্তল তৈয়ার করা হয়। ইহা আর্য্যদের আবিষ্কার।
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:৪৬385199
  • এ রাজা আর অন্যান্যরা টুজি কেসে বেকসুর খালাস। বিনা কারনে এতোদিন দেশের লোকজন এদের সন্দেহ করে এসেছে। এবার জিরো লস কপিল সিব্বলই ঠিক প্রমানিত হলো।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:২৯385198
  • আচ্ছা কচ্ছপ সম্পর্কে এঁর কোনো মতামত নেই?
  • de | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:২৪385197
  • সিয়াচেনে সরালেই হয় - সবাই দাঁড়িয়ে থাকবে -
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:১৯385196
  • হুঁ, বিন তুঘলকও এ রকমই কিছু ভেবেছিলেন। তখনও দিল্লিতে খুব পল্যুশন হত।
  • sm | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:১৬385195
  • দিল্লী থেকে রাজধানী সরিয়ে ব্যাঙ্গালোর বা দেরাদুনে সরিয়ে নিলেই হয়।
    দিল্লীর দূষণ কোনোভাবেই কমবে ন। উল্টে জলের ঘাট তি।
    বিদ্যুতের ঘাট তি এস ব প্রবলেম তো আছেই।
  • de | ২১ ডিসেম্বর ২০১৭ ১১:১০385194
  • স্মগ গান দিয়ে নাকি "অ্যাটম সমৃদ্ধ জল" ছেটানো হচ্চে দিল্লীতে? দিল্লীওয়ালারা সব অ্যাটমের ধাক্কায় ঠিকঠাক আচে আশা করি - ঃ)))

  • kumu | ২১ ডিসেম্বর ২০১৭ ১০:৪৭385193
  • সরসতা মানে খেলো ঠাট্টা বা ছেঁদো রসিকতা নয়। সরসতা গভীর জিনিস। তারি মধ্যে গোটা জীবন-দর্শন ধরা থাকে। হাসি হচ্ছে দুনিয়া দেখার একটা ঢঙ। রঙ্গরস করতে গেলে, বিশ্ব-ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে বিলিয়ে দিতে হয়। রোজকার জীবনের তলায় তলায় সরসতা বা হাসির যে স্রোত বইছে; পাথরটা সরিয়ে, তার মুখটা খুলে দিতে হয়। বাস্তব জীবনে হাসির জিনিস বলে কিছু নেই। হাসি থাকে মানুষের চোখে, মনে, বুকের ভেতরে। "

    লীলা মজুমদার।

    সম্পাদকীয়- সন্দেশ পত্রিকা অগ্রহায়ণ ১৪০২

    অন্য একটি গ্রুপে পেলাম।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ১০:১৬385192
  • আর আজ তো দীপুরও জন্মদিন। অনেক শুভেচ্ছা রইল।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ১০:০৪385191
  • এটা আমি র‌্যাপ করে গাইতাম এক সময়।

    "দোরা কাউয়া পেয়ারা গাছে কা কা করে রে
    দোরা কাউয়া পেয়ারা গাছে হিঃ হিঃ কী কী করে রে
    পাতা ঝরে পাতা ঝরে পেয়ারার পাতা ঝরে রে
    দোরা কাউয়া পেয়ারা গাছে কু কু করে রে
    দোরা কাউয়া পাতি কাকের গোয়া মারে রে
    পেয়ারা গাছে পাতি কাকের গোয়া মারে রে

    ওরে আমার দোরা কাউয়া, দোরা কাউয়া রে,
    পেয়ারা গাছে পেয়ারা গাছের পাতা ঝরে রে

    ওরে আমার ঝরা পাতা, পাতাঝরা রে। অ।"
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩385190
  • অর্পণকে জন্মদিনের শুভেচ্ছা।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৭385188
  • জে এন ইউ -এর ওপর খুব রাগ গোবৎস-দের। পৃথিবীতে নাকি এখন আড়াই খানা কম্যুনিস্ট কান্ট্রি - কিউবা, নর্থ কোরিয়া আর জে এন ইউ, বিজেপি সমর্থক বন্ধুরা বলে
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৩385187
  • আচ্ছা, বিবিধ ইস্যুর ককটেল। মিডিয়া কন্ট্রোলের জন্যও কী যেন একটা আইন চালু করার চেষ্টা করেছিল
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৯385186
  • এহেহে রাজস্থান মডেল জানেন না, আপনি দেশভক্ত না জেএনিউ? রাজস্থানে গৌমাতারা এক্সমাস পালন নিষিদ্ধ করেছে কারন ওসব ম্লেচ্ছ কারবার করলে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগে। ভোটের আগে আস্তে আস্তে গৌমাতারা লাভ জিহাদ, পদ্মাবতী, হ্যান ত্যান আরও নানারকম ইস্যু পেশ করবে।
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৫385184
  • 'লুজ ইয়োরসেলফ' তো চরম।
    প্রসঙ্গত এইটে দিব্যি লেগেছিল
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৫385185
  • এদিকে আজ আরকে নগরের ভোট ভারি কড়াকড়ি আর নিরাপত্তর মধ্যে হচ্ছে। চতুর্দিকে নাকি সিসিটিভি আর সিআরপিএফ। তবে আরকে নগরের বাসিন্দারা হেভি দাঁও মেরেছেন বলে বাকি চেন্নাই খুব হিংসে করছে। মাথাপিছু নাকি ছয়-সাত পাওয়া গেছে, তাছাড়া প্রেসার-কুকার-মদ-বিরিয়ানি এসব তো প্রতি ইলেকশানেই থাকে। তার ওপর আগের বাইপোল ক্যান্সেল হয়ে গেছিল, ফলে এটা প্রাপ্তির দ্বিতীয় রাউন্ড।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩১385183
  • রাজস্থান মডেল কী বস্তু?
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩০385181
  • দুজন ডাক্তার-কে শো কজ করা হয়েছে, অরুণাচল-এর সাসপেনশন-এর প্রতিবাদ করার জন্য। প্রত্যাশিত-ই ছিল, শিবঠাকুরের আপন দেশে, নিয়মকানুন সর্বনেশে
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৩০385182
  • অভি, রাজস্থান মডেল সবে তাওয়ায় চেপেছে। ভোট আরো এগিয়ে এলেই কড়াইতে ফেলে ভাজাতে শুরু করবে, মানে দু চারটে মুসলমান... ঃ)
  • h | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:১৫385180
  • এইট মাইল এই যুগের ক্লাসিক এর অন্যতম। কোন কথা হবে না। আপনি এক্টা এমিনেম কে নিয়ে পোবোন্দো লিখুন। বিতর্ক গুলো উল্লেখ করেই লিখুন।যত্ন করে লিখুন, লিখে ব্লগ করে ছাপিয়ে দিন।সম্পাদক দের সঙ্গে কথা বলে নিন।
  • S | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:৫০385179
  • র‌্যাপের মধ্যে আমার এক এমিনেমের কাজই চিরকাল ভালো লেগেছে। সেই স্ট্যান থেকেই। স্ট্যান বোধয় সর্বকালের সেরা র‌্যাপগুলোর মধ্যে প্রথম সারিতে থাকবে চিরকাল। তখন কিন্তু আমি এক্কেবারে দেশি পাবলিক - মানে এই নয় যে আম্রিগা গিয়ে খুব পসন্দ হইলো। ইনফ্যাক্ট এমিনেমের বেশিরভাগ কাজই আমি ভারতে থাকতেই শুনি আর পছন্দ হয়।

    মনে হয়্ছে যে এই একজন আছেন যিনি একটা গল্প বলতে চাইছেন র‌্যাপের মধ্যে দিয়ে। গল্পগুলো এক্কেবারে আলাদা, নতুন। একদল লোকের কথা যাদের কথা আগে কেউ বলেনি। উনার অ্যাক্সেন্টটা আমার খুব পছন্দের আর ওয়ার্ড প্লে যাস্ট অসাধারণ - ইন্ক্লুডিঙ্গ প্রোফ্যানিটির ইউজগুলো। অ্যাকাডেমিক স্টাডি হওয়া উচিত। পারলে শুধু ঐটুকুর জন্যই শুনতে পারেন।

    আর লোকটা ক্রমশ ম্যাচিওর্ড হয়েছেন। এটা অবশ্যি পশ্চিমের অনেক শিল্পীর মধ্যেই দেখি। যেমন বেওন্সে। প্রথমদিকে ঐসব ক্র্যাপি আর পপুলার গান পত্তর তৈরী করে একবার ফেমাস আর পয়সা করে নিয়ে তারপরে নিজেদের বেস্ট কাজগুলো বের করেন।

    স্লিম শেডি আর ডক্টর ড্রের কিছুটা বাদ দিলে বাকিগুলো জাস্ট ক্রিয়েটিভ জিনিয়াস। এমিনেম শোর পুনর্মুল্যায়ণ দরকার। অবশ্যই প্রচুর আপত্তিকর লিরিক্স আছে - সেটা আমি বাদ দিই বাকিগুলোর দিকে তাকিয়ে বলছি। ক্লিনিঙ্গ আউট মাই ক্লোসেট শুনুন। বা হোয়াইট আমেরিকা। বা সিঙ্গ ফর দ্য মোমেন্ট। এইট মাইল থেকে লুজ ইয়োরসেল্ফ। উফ এসব যাস্ট রুদ্ধশ্বাসে শুনতে হয়।

    আরো শুনুন হোয়েন আয়াম গন। নিজের মেয়ের জন্য একজন বাবা লিখছেন সেই গান। এতো ভ্যারাইটির কাজ কি করে একজন লোক করেন - ইট ইজ যাস্ট অসাম।

    রিসেন্ট টাইমে রিহানার সাথে কোলাবরেশনগুলো খুব ভালো লেগেছে। বা আই নীড এ ডক্টর। এছাড়া র‌্যাপ গড শুনলে সত্যিই বোঝা যায় যে এমিনেম ইজ দ্য র‌্যাপ গড।
  • avi | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৫385178
  • দেশপ্রেমিকরা হঠাৎ ক্রিসমাস নিয়ে পড়েছে দেখছি। যীশুপ্রেমী দেশদ্রোহীদের তো পাকিস্তানে পাঠালে হবে না, এদের কোথায় পাঠানো হচ্ছে?
  • pi | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩385177
  • তা মনের কতা লিখে আসলেই পারিস !
  • T | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:৩০385176
  • :))
  • একক | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:১১385175
  • আরে কী কেলো এট্টা বেরুবেরু কমিউনিটিতে একজন জিগিয়েচে আলিপুর জু তে কী টিপিন নিয়ে যাওয়া মানা তো আমি ভালোমানুষ বলেচি জু তে থাগলে তো টিপিন নিয়ে জু তেই যেতে হবা, তাপ্পর দুইখান জনতা ইনবাকসোতে এসে তম্বি করে গ্যালো :|

    রিসেন্টলি এক বাঙালি মডেল ও ইন্বাক্সোতে গাল দিয়ে গেচেন এট্টা ফটোগ্রাফি গুরুপে তেনার ছোপিকে ওয়াক্সিং করা বকেচ্ছানার মত দেখাচ্চে বলায়।

    আর, আরো এগ্জন বল্লে, খারাপ মীম দেকলেই খারাপ বলিনা কেন তো তাতে বললুম এরম কল্লে তো রাশি রাশি কবি আর হাসি হাসি বিশ্ব বঙ্গ বউদিদিদের নাচের ভিডোতেও মনের কতা লিকে আসতে হয় .......তাপ্পর দেকি পরিবেশ গম্ভীর :|

    মুখ খুল্লেই শালা ফিশন ফিউশন কিচু এট্টা লেগে যায় দুর্দুর্দুর :| :|
  • dc | ২১ ডিসেম্বর ২০১৭ ০৭:৩১385174
  • আমি সুর আর তাল কোনটাই বুঝিনা, তবে ভালো গাইতে পারি।
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১৭ ০৭:২৯385173
  • নানা, ব্রাত্যজনদের গান অপছন্দ করি তা নয়। তবে ব্রাত্যজন হলেই তাদের গান বা নাচ ভালো হবে, এতে বিশ্বাস করিনা। যেমন ছৌনাচ জঘন্য লাগে। বাউল সাধারণভাবে খুব একটা পছন্দ করিনা, একটা দুটো বাদ দিয়ে। সেই একটা-দুটো আবার ভয়ঙ্কর লাগে। সাঁওতালি রিদম আবার অসম্ভব ভালো লাগে। সেটা কিছুতেই আর আত্মস্থ করতে পারলাম না যদিও। ব্লুজ এর রিদম অপূর্ব লাগে। যৎ টপ্পারও। একই রকম মাদকতাময়। ১২ বার ব্লুজকে ছেঁটে ৮ বার করে নিলে তাতে ইন ফ্যাক্ট টপ্পাও গাওয়া যাবে। গাওয়া যাবে শুধু না, লোকে টপ্পার গ্রুভটা টের পাবে। টপ্পাকে তো বেসিকালি খুন করা হয়েছে, গ্রুভটা টের পাওয়ালে লোকে আবার শুনবে টুনবে।

    এইসব মিলিয়ে মিশিয়ে আর কী।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৭ ০৭:১৪385172
  • আমি সুর দিব্য বুঝি, কিন্তু গাইতে গেলে সব গানেই কেন যেন জনগণমন-র সুর চলে আসে
  • h | ২১ ডিসেম্বর ২০১৭ ০৬:৪৯385171
  • *আশির দশকের মাঝামাঝি মারা যান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত